এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৬ মার্চ ২০১৬ ০২:১২334380
  • আচ্ছা তোমরা কেউ এই সিনেমাটা দেখেছ -
    The Man Who Knew Infinity
  • S | ০৬ মার্চ ২০১৬ ০২:০৫334379
  • আরে সেতো ট্যাক্সের টাকায় মোদিরো বিদেশ ভ্রমন হয়। তাই বলে কি আমরা বিদেশ থেকে আমাদের জন্যে পোটলা করে জিনিস আনতে বলি?
  • lcm | ০৬ মার্চ ২০১৬ ০১:৫৪334378
  • ধুস্‌, এই গর্মেন্টের বাজেটের মোটে ৩.৫ না ৪ পারসেন্ট যায় শিক্ষাখাতে, তার খানিকটা উচ্চশিক্ষাখাতে - তাই নিয়ে আবার ইয়ে ...
  • Rit | ০৬ মার্চ ২০১৬ ০১:৫০334377
  • কিকি দি,
    আমার খুব ইচ্ছে ছিল উচ্চ মাধ্যমিকে অংক, স্ট্যাট, ফিজিক্স আর ভুগোল নেওয়ার। কিন্তু ওরম যা খুশী নিতে দিল না। তাই কেমিস্ট্র নিতে হল। ঃ(

    US এ এসব খুব সুবিধে। কম্পিউটার সায়েন্সে BS করে ইকোনমিক্স এ MA আর এনভার্নমেন্টাল সায়েন্সে PhD করেছিল আমার এক পরিচিত।
  • | ০৬ মার্চ ২০১৬ ০১:৪৯334376
  • বেশ কাছের বন্ধু গুজ্জু। মোদির 'কট্টর' সমালোচকঃ)
  • Rit | ০৬ মার্চ ২০১৬ ০১:৪৬334375
  • মোদিকে মোদি না দেখিলে কে দেখিবে? আর মোদির সাথে এসব কথা? রামো!

    মুস্কিল টা হল মোদিরা তো বলবেই। কত বাঙালী বন্ধু(!) চোখের সামনে গত এক বছরে পলিটিক্যাল ও চাড্ডি হয়ে গেল। আজকাল আর ফেবুতে কথা বলা যায় না। বলিও না। শুধু ফটো শেয়ার করি আর ট্রেকিং এর ছবি তে লাইক দি।
  • S | ০৬ মার্চ ২০১৬ ০১:৩৮334373
  • এইখানে একটা কথা বলে রাখি মোদির সমালোচনা করলে মোটামুটি সব গুজরাতিই আপনাকে শত্রু বলে মনে করবে।
  • S | ০৬ মার্চ ২০১৬ ০১:৩৭334372
  • রিত, আপনি আপনার ঐ আইবি বন্ধুকে বলুন যে ওতো নাহয় গরীব ঘরের, তুমি এতো বড়্ঘরের হয়ে ইত্যাদি করে কটা লোকের দায়িত্ব পালন করছো? নাকি একটি গরীব ঘরের ছেলে বেশ ফেমাস হয়ে গেলো আর তুমি সেই কাঁচকলা চিবাচ্ছো বলে হিংসা হচ্ছে? আর বলুন ইচ্ছে না থাকলে যেন ট্যাক্সো না দেয়, কোনো বাধ্যবাধকতা নেই। ও হ্যাঁ আরেকটা কথা বলুন (এইটা পুরো জ্বলে যাবে) যে ও তো পিএইচডি করছে তাই ও নিস্চই আমাদের থেকে বেশি ভালো বুঝবে নিজের ব্যাপারে, আর ওর কথা শুনেও মনে হোলো চারপাশ সম্বন্ধে অনেক বেশি সচেতন।
  • T | ০৬ মার্চ ২০১৬ ০১:৩২334371
  • এখন খোলা চিঠির যুগ।
  • Rit | ০৬ মার্চ ২০১৬ ০১:২৩334368
  • আমার এক ব্যাচমেট, তার সারনেমও আবার মোদি, এখন ইনভেস্টমেন্ট ব্যাংকার, গাভাসকারের কাছে কিসব প্রাইজ নেবার ছবি পোস্ট করে ফেসবুকে, সে আবার কানাইয়া কে খোলা চিঠি লিখেছে ফেসবুকে।
    দাবী ঐ একই। তুমি গরিব পরিবারের, তোমার কাজ এখন পড়াশুনা করা ও তারপর চাকরী করে ঘরের দায়িত্ব নেওয়া। নিজের পরিবারের দায়িত্ব নিতে পারো না, আর পলিটিক্স করতে এসেছো? আর তোমার স্কলারশিপ আমার ট্যাক্সের পয়সায়। আমাকে ৩০% এর বেশী ট্যাক্স দিয়ে হয় (ঘুরিয়ে নিজের স্যালারীর রেঞ্জ জানালো আর কি)।

    এ তো এতো চাড্ডি আগে ছিল না। মানে মোদি সারনেম হলেও।

    আমি অভি র সাথে একমত। একদম বাম ছিলাম না। মানে কিছুই ছিলাম না। কিন্তু এখন তো বাম হওয়া ছাড়া উপায় নেই।
  • lcm | ০৬ মার্চ ২০১৬ ০১:২২334367
  • ওহ, কলেজে ভত্তি, কাছের কলেজ, দূরের কলেজ, বিষয় নির্বাচন, কলেজ নির্বাচন --- তিষ্ঠ সতীর্থরা, কটা মাস যাক, গপ্পো শোনাবো..
  • lcm | ০৬ মার্চ ২০১৬ ০১:২০334366
  • হা হা, এস।
    সে সব না হয় হবে, কিন্তু ১৬ ঘন্টার কি হবে, নাওয়া/খাওয়া, প্রাকৃতিক ক্রিয়াদির টাইম, একটু কোষ্ঠকাঠিন্যের ধাত আছে তো ... হাগু চেপে দেশসেবা ! ধম্মে সইবে না... তার ওপর অপ্পোন বলে দিয়েছে কলি শেষ হয়ে ধম্মো যুগ আসছে।
  • S | ০৬ মার্চ ২০১৬ ০১:০৯334365
  • আমি আপনাকে ভোট দেবো, দাড়িয়ে পড়ুন। শুধু মোদিজীকে আর অমিত বাউকে বলে আমার ১৫ লাখটা যদি দিয়ে দেন। আর দিদিকে বলে আমার নামে একটা একটা মেট্রো বা চক্র রেল ইস্টিশনের নাম, বা ধরণী বা মরনি (বড় এস তুমি এখনি মড় নি টাইপের) হলেও চলবে।
  • lcm | ০৬ মার্চ ২০১৬ ০১:০৫334364
  • দিনে ১৬ ঘন্টা !! বাপ্রে !
    ভাবছিলাম রিটায়ার করে ভোটে দাঁড়াবো, জিতলে মোন্ত্রি হবো... নাহ্‌...
  • S | ০৬ মার্চ ২০১৬ ০১:০১334363
  • @কিকি, মেয়ে কি চায়? মেয়ের মায়ের হাব ভাব বোঝা হয়ে গেছে, তিনি মেয়ের বিয়ের জন্যে দিন গুনছেন। একবার শুধু মেয়েটিকে বাড়িতে নেমন্তন্ন করে এনে বেশ খোলাখুলি ভাবে কথা বলুন। মেয়ের বাবা মা কি মেয়েকে অন্যরাজ্যে মাস্টার্স করতে পাঠাবে?
  • S | ০৬ মার্চ ২০১৬ ০০:৫৬334362
  • সত্যিই চোকে জল চলে এলো। আহারে। মোদিজী দিনে ১৬ ঘন্টা কাজ করেও শুধু এই তোদের জন্যে তোদের মতন পাজি নচ্ছার বদমাইশ অলস লোকগুলোর জন্যে পরিবাঅর প্রতি ১৫ লাখ কালা ধন দেশে আনতে পারালোনা।
  • kiki | ০৬ মার্চ ২০১৬ ০০:৫১334361
  • সোসেন, পোটকে, বিগেস, (আর কাউকে মিসালে তাদেরো)
    থেঙ্কু।

    তবে আমায় সকালে দিদিরা যা বলছিলো সেটা ঠিক ছিলো না, (পাই, আবার বলে দিচ্ছি) কারন আমার এক বন্ধু মৌলানা আজাদের প্রফ। ও সরশুনার প্রিন্সকে চেনে বললো। বললো ওর রেফারেন্স নিয়ে গিয়ে কথা বলতে। সেটা দিদিকে বলতে যেগুলো জানলাম সেটা আরো গন্ডোগোলের। মেয়েটির জুওলজিতে অনার্স ছিলো। পাস সাবজেক্ট মাইক্রো বায়োলজি আর বটানি। এবার কলকাতা ইউনি নাকি চিঠি পাঠিয়েছে (কোন কারনে কে জানে!!) এই টেস্টের আগে (এখন প্রতি ইয়ারের প্রশ্ন ইউনি থেকে আসে নাকি?) যে মাইক্রো বায়োলজি ওকে দেওয়া যাবে না। তাই ও যেন জিওগ্রাফি নেয়। জিও টা কলেজের সাজেশন। এবার কেস হলো, যে কোন কারণেই হোক, দিদি প্রিন্সের কাছে যেতে চাইলো না মনে হয়, আমি বললাম আমিও যাই তোর সাথে। আর বিরক্তিকর ব্যাপার হলো ওরা মেয়েটাকে ভালো কলেজে দিলো না স্রেফ বাড়ী থেকে দুরে যেতে হবে বলে। এখন ও সেই ট্রাডিশন চলছে। আমি ও কলেজে ভর্তি হবার সময় খানিক চিল্লামিল্লি করলাম। পরে শুনলাম মেয়েই নাকি দুরে যাবে না। কাজেই চেপে গেলাম। এবার ও মনে হচ্ছে, কারণ বললাম, যে এরকম তো কলেজ করতে পারে না, চল গিয়ে বলি। তো ওরাই ভয় পাচ্ছে। এদিকে এক বছর মাইক্রো বায়োলজি নিয়ে পরে পরীক্ষার আগে নাকি মেয়েটাকে জিওগ্রাফি পড়তে হবে। আর তাতে দিদির সায় রয়েছে, কারন সে তো ছোট থেকেই জিওগ্রাফি পড়ছে। এখন মাথা গরম করে বসে আছি। নিজের সেই সময় গুলো মনে পরছে। এই সব বাপ মা যদি বাচ্চাদের একটু কম ভালো চায়, তো বাচ্চাগুলো শ্বাস নিয়ে বাঁচে।
  • T | ০৬ মার্চ ২০১৬ ০০:৪৭334360
  • :) এইটা সেই অন্যতম খোরাকটার কথা মনে করিয়ে দিল। মহালয়ার সময় মুখ্যমন্ত্রীর জন্য কাতর প্রার্থনা না কি একটা ছিল না ? সেই যে...মা, মা গো, ওকে কেন অ্যাত দুঃখ দিচ্ছ ইত্যাদি। মনেও থাকে না ছাই। সেইরম হইছে।
  • Du | ০৬ মার্চ ২০১৬ ০০:৩০334359
  • এই যে পার্টি করে মারার, জিভ কাটার ফতোয়া দেয় - এদেরকে গ্রেপ্তার যদি নাও করে - ফৌজদারি কেস তো দেওয়া উচিত। যাতে ভোটে অন্ততঃ দাড়াতে না পারে।
  • avi | ০৬ মার্চ ২০১৬ ০০:২৩334358
  • চোখে জল এসে গেল। কেউ বুঝলো না গো।
    Dear Prime Minister,

    We don't deserve a person like you.Major portion of the country's population is not valuing your work. You work for more than 16 hours a day.. Sacrificing your sleep for the betterment of this country.. But you will never receive appreciation for the same. You will still be blamed for small silly issues.. These people can handover the nation to one family for 60 years but won't give you 5 peaceful years to work.

    The reason being, this country is full of fake pseudo intellectuals, hungry and lazy humans. They might not able to run their small family of 4 people.. But will definitely advise you on how you should run this nation. Waah!(applaud)

    People are dying to take revenge from you as if you have done the world's most dangerous crime of becoming our Prime Minister. See the Bihar results.. They have chosen 8,9 and 12th standard passed/failed candidates.. But not the ones who represented you. Why? I've heard people saying "agar aaj election ho..toh Modi haar jayenge".. Why? Even after working so hard for the betterment of your beloved nation.. How can one listen to all this for a person of your stature!
  • Arpan | ০৫ মার্চ ২০১৬ ২৩:৫৭334356
  • কলিযুগ শেষ হচ্ছে, দিকে দিকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হচ্ছে।
  • T | ০৫ মার্চ ২০১৬ ২৩:৪০334355
  • দেখলাম। হ্যাঁ, পরিস্থিতি ঘোরালো এবং উত্তাল। ফেসবুক মারফত জানতে পারলাম যে প্রথম যখন হামলা হয় তখন গ্রামবাসীরা যারা মুসলমান তারাই পরিবারটিকে বাঁচান। পরে হিন্দু গ্রামবাসীরা এসে ঘটনার নিন্দে করে যান। গ্রামে সম্প্রীতি এখনো অবধি বজায় আছে। ছেলেটির বাবা বাড়ী ছেড়ে পালিয়েছেন। বাড়িতে মা এবং মানসিক ভারসাম্যহীন বোন। এসবই ফেসবুক মারফত। প্রকৃত সত্য কিনা জানি না।
  • S | ০৫ মার্চ ২০১৬ ২২:৪২334354
  • মহায়নের জন্যে পুলিশ? তাহলে তো ছোটোবেলায় আমাদের পাড়া আর ইস্কুলের সব্বাইকেই .....
  • Div0 | ০৫ মার্চ ২০১৬ ২২:৩৫334353
  • প্যাথলজিক্যাল - কী-ওয়র্ডস ইন দাই কিংডম। 'ইউ অ্যান্ড হু'জ আর্মি'! উদ্ভিদ, পচনশীল ফাঙ্গাস আর পচা রুটি। খাদ্য আঁকড়ে ধরার মত রাফ্‌ড আপ ইনটলার‌্যান্স। রঙ্গনদা এককালে এমন সময়ে প্রয়োজনীয়তার খোলা চুলে একমুঠো শস্য রেখেছিল। ভেসে যাওয়া শুকনো মালা। শুকনো খোসা, পচনভুক পরজীবী। দুনিয়াটা ভরে গেছে ভাইর‌্যাল, রূটলেস নিরক্ষরতায়। স্যুইম অন, ডে ইন, ডে আউট।
  • pi | ০৫ মার্চ ২০১৬ ২২:১৮334352
  • টি, এই সময়ে বেরিয়েছে। নেট খুব স্লো, খুঁজে পেলে দিয়ে দেব।
    একটি ছেলে নবীকে নিয়ে ফেবুরে পোস্ট দিয়েছিল ( সেটা বেসিক্যালি মহায়ণের সি গ্রেড ভার্শন), তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু লোকজন তার ফাঁসি টাঁসি দাবি করে, তাকে বাইরে ছেড়ে দিতে বলে মারবে বলে, না ছাড়ায় থানায় ভাংচুর। তারপর দাংগা। দাঙ্গা সামলাতে গিয়ে পুলিশের গুলিতে ( দাঙ্গাকারীর ?) মৃত্যু ?
    সব মিলিয়ে পরিস্থিতি খুবই ঘোরালো ও উত্তাল।
    জে এন উ র টইতে লিখেছিলাম, কারণ এই ঘটনা নিয়ে কিছুটা কনফিউসড।
    এরকম হলে তো মহায়ণের জন্যও জেলে পোরা সমর্থন করতে হয় নয়তো এর জন্য কল্লা চাওয়া। মানে কন্হাইয়ার মৃতদেহ চাওয়ার থেকে আলাদা কীসে ? ওদিকে এই নিয়ে গ্রেপ্তার সমর্থন করলে মহায়ণ কি মহিষাসুর নিয়ে লিফলেট লিখলে গ্রেপ্তার কি শাস্তিকেও সমর্থন করতে হয়। আবার একে গ্রেপ্তার না করলে মেরে ফেলতো হয়তো, আরো বেশি দাঙ্গাও হত। দাঙ্গা থামাতে গুলি নিয়েই বা কী বলব ?

    অভ্যু, থ্যাংকু।
  • avi | ০৫ মার্চ ২০১৬ ২২:১৪334350
  • আবাপ আবার প্রতি ৩-৪ দিন পর পর পরীমণির খবর ছাপে। আজ পরীমণির সাফাই, কাল পরীমণির ধোলাই ইত্যাদি। ইনি যে কে এবং এত গুরুত্ব কিভাবে পান কে জানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত