এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৬ মার্চ ২০১৬ ০৯:১১334411
  • হ্যাঁ, এটা দেখেছি। সুনন্দাদেবী ঠিকই বলেছেন, এঁরা এই দায়িত্বের যোগ্যই নন।
  • | ০৬ মার্চ ২০১৬ ০৯:০৮334409
  • একটা জনপদের গড়পড়তা মানুষের মন ভেতর থেকে কতটা পচে গেলে এরকম কাজ সম্ভব হয়
  • b | ০৬ মার্চ ২০১৬ ০৮:৩৭334407
  • উ মার সাবজেক্ট।
    দেখবেন, কিছু কিছু গ্রুপ আছে। গ্রুপ এ, বি, সি ইত্যাদি। এই সব গ্রুপের আন্ডারে কিছু কিছু সাবজেক্ট লিস্টি করা আছে। প্রত্যেকটা গ্রুপ থেকে একটা সাবজেক্ট নিতে হবে। মানে ধরুন স্ট্যাট আর অ্যাকাউন্টেন্সি এক গ্রুপে, সেক্ষেত্রে আপনি দুটো নিতে পারবেন না। এই ইনফ্লেক্সিবিলিটি -র প্রয়োজনীয়তা হল যে পরীক্ষা নেওয়ার সময়ে ঐ গ্রুপের পরীক্ষাগুলো এক দিনে হয়। নইলে যা খুশি তাই চয়েস দিলে পরীক্ষা কোনোদিন শেষ হত না।

    তাছাড়াও, স্কুলের সুবিধা অসুবিধা আছে। হয়ত আপনি ফোর্থ সাবজেক্ট পার্সিয়ান রাখলেন, এদিকে স্কুলে টিচার নেই। বাড়িতে 'পড়ে নেবো' এই যুক্তিতে উ মা সংসদ এলাউ করে না, সুতরাং স্কুল-ও এলাউ করে না।
  • ranjan roy | ০৬ মার্চ ২০১৬ ০৭:০৬334406
  • সিকির লেখা এক দেশদ্রোহীর জবানবন্দী কেউ তুলে দিন প্লীজ, আমি পারছি না।
  • T | ০৬ মার্চ ২০১৬ ০৬:৫৯334405
  • পাইদি, রোহিত ইত্যাদি নিয়ে কানহাইয়ার বক্তব্য পুরোটাই দলিতদের উপর অত্যাচার অ্যাঙ্গেলে বলা। সেই অর্থে আফজল নিয়ে উমর খালিদ অনির্বাণ ইত্যাদিদের মতন সরাসরি কিছু বলেনিও বোধহয় কখনো।
  • pi | ০৬ মার্চ ২০১৬ ০৬:০৭334404
  • এখানে কান্হাইয়া বলছে, ও আফজল গুরুকে নিয়ে স্লোগান দেওয়ার নিন্দা করে, যারা দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
    এদিকে ও রোহিতদের কাজের পুরো সমর্থক বলেছিল, রোহিত ওর আইডল। রোহিতরা আফজল, ইয়াকুবদের বিচার নিয়ে দাবি তুলতেই এত ঝামেলা না ?
  • S | ০৬ মার্চ ২০১৬ ০৩:১৭334403
  • আমি আজকাল সিরিয়াল দেখি। অনেক বেশি অথেনটিক মনে হয়।
  • Tim | ০৬ মার্চ ২০১৬ ০৩:১৫334402
  • হ্যাঁ এইত্তো। খুবই সহমত হলাম অনেক ব্যাপারে। থ্যাঙ্কু। এই গুড উইল হান্টিং এর মত ছবি আসলে দুমুখো তলোয়ার। একদিকে যেমন অনেকের কাছে অঙ্ক বিজ্ঞান পৌঁছে দেওয়ার রাস্তা, আবার অন্যদিকে অতি সরলীকরণে দুষ্ট। ঠিক যেভাবে সহজ ভাষায় বিজ্ঞান লেখা, যে বিষয়টা আদপেই খুব সহজ নয়, আসলে একদিক থেকেই বিষয়টার ক্ষতিই করে, সেরকম।
    আর ভালো সিনেমা খুঁজতে বসলে আমি দীর্ঘদিন ধরেই ইংরেজি সিনেমা বাদ দিয়ে দি প্রথমেই। তবে যেদিন সময় কম থাকে, সেইসব দিন দেখে নি। ঐ রান্না করার সময় না থকলে নুডল খাওয়ার মত আর কি। ঃ-)
  • Rit | ০৬ মার্চ ২০১৬ ০৩:০৫334401
  • অ্যাডিওস। ঘুমোতে গেলাম।
  • S | ০৬ মার্চ ২০১৬ ০৩:০২334400
  • কিছু কিছু ডার্ক সিনেমা আছে যেগুলো আরেকবার দেখে মন খারাপ করতে ইচ্ছে করেনা। যেমন আমার খুব প্রিয় সিনেমা "লা আমিস্তাদ"। মনে হয়েছিলো স্পিলবার্গ ডাইনোসর নিয়ে সময় নস্ট করেছেন।
  • S | ০৬ মার্চ ২০১৬ ০৩:০০334399
  • না না। এমন নয় ঃ)

    আমার আবার শসান্ক দুই নম্বর লিস্টিতে। যেকোনো সময়ে দেখতে বসে যেতে পারি। কিন্তু ফরেস্ট গাম্প একবার দেখেছি। না দুইবার। বউ যখন আমাকে শাহরুকের সিনেমা দেখাতে বাধ্য করলো, তখন বললাম ঠিকাছে আমিও আমার প্রিয় একটা সিনেমা দেখাই, ফরেস্ট গাম্প দেখালাম।
  • Rit | ০৬ মার্চ ২০১৬ ০২:৫৬334398
  • প্রথম কেসটার আসল অর্থঃ
    সবাই বলছে ভালো মুভি, ক্লাসিক মুভি, ইত্যাদি প্রভৃতি, কিন্তু আমার একদম পোষায় নি। তাই কেও জিজ্ঞেস করলে বলে দি, হুম দেখেছি ক্লাসিক মুভি। কিন্তু বার বার দেখে ভালো মেমরি নষ্ট করতে চাই না। ঃ)

    আমার এরকম বেশ কয়েকটা মুভি আছে যেমন মেঘে ঢাকা তারা বা The Shawshank Redemption।
  • S | ০৬ মার্চ ২০১৬ ০২:৫০334397
  • টিম বাবু, হক কথা। যুক্তি দেওয়াটা জরুরি। প্রথমতঃ ঐ একটা ছেলে ফ্লোর মপ করে অথচ অন্কে জিনিয়াস এমন উদাহরণ সিনেমা গল্পের বাইরে খুব বেশি দেখিনি। অন্কটাও তো চর্চার জিনিস। সেকেন্ড, ওখানে ইন্ডিয়ানদের এগেইনস্টে একটা রেসিস্ট কমেন্ট আছে (রেড ডট)। আমার মনে হয়েছে ঐটা চিত্রনাট্য থেকে সহজেই বাদ দেওয়া যেতে পারতো।
    ম্যাট ড্যামনের চরিত্রটা দেখিয়েছে অন্যন্ত ভুলো ভালা - মানে লুজলি কানেক্টেড টু দ্য ওয়ার্ল্ড এরাউন্ড হিম। কিন্তু সেইটা দেখাতে গিয়ে চিত্রানাট্যকে এতোটা লুজ রাখার দরকার ছিলো না।
    অনেকগুলো প্লট ছিলোঃ ম্যাথ পার্সু করা, লাভ লাইফ, রবিন উইলিয়ামের নিজস্ব (এইটা ঠিক মনে নেই)। এই প্লটগুলো ঠিক ঠাক ভাবে সাজিয়ে উঠতে পারেনি।
    আমার দুটো খুব সহজ ফর্মুলা আছে ভালো সিনেমার ক্ষেত্রে। কিছু ভালো সিনেমা আছে একবার দেখে আর কোনো দিন দেখতে ইচ্ছে করেনা কারণ ঐ একবারেই এতো ভালো মেমরি তৈরী হয় যে সেটাকে ডিস্টার্ব করতে দিইনা। আর অন্য কিছু ভালো সিনেমা আছে যেটা বহুবার দেখেও আশ মেটেনা। গুড উইল হান্টিঙ্গের ক্ষেত্রে কোনোটাঅই হয়নি। একবার দেখেছি, আর দেখতে ইচ্ছে করেনা, আবাঅর খুব ভালো করে মনেও নেই।
  • Tim | ০৬ মার্চ ২০১৬ ০২:৩৯334395
  • কেমন জেনেরালাইজ কল্লুম। এখুনি অন্যরাজ্যের প্রবাসী গুরুভাইবোনেরা তেড়ে আসবেন ঃ-)
  • Rit | ০৬ মার্চ ২০১৬ ০২:৩৮334394
  • হিটলারের কমেন্ট লাইক করলেই দোষ?
    আর ডোনাল্ড ট্রাম্প যে মুসোলিনীর কোট ট্যুইট করছে তার বেলা? তার পর বলছে যেই বলে থাকুক, কোটটা খুব ভালো। ঐ যে ভেড়ার মত আর সিংহের মত বাঁচা, ইত্যাদি।

    S
    চন্দননগর যেতে হবে তো!
  • Tim | ০৬ মার্চ ২০১৬ ০২:৩৭334393
  • আপনারা যখন সিনেমার ভালো মন্দ লাগা লেখেন, সঙ্গে সঙ্গে দু কথায় লিখতে পারেন তো কেন খারাপ বা ভালো লাগলো। আর কিছুনা কৌতূহল হয়। হয়ত অনেকেরই ভালো লেগেছে বা মন্দ লেগেছে, বেশ মিলিয়ে দেখা যায় পার্সপেক্টিভগুলো এক না আলাদা। ঃ-)

    গুজরাটবাসী বাঙালী প্রবল মোদিভক্ত, মুম্বইবাসী বাঙালী শিবসেনা বলতে অজ্ঞান, এইসব আমারো অভিজ্ঞতা।
  • Rit | ০৬ মার্চ ২০১৬ ০২:৩৫334392
  • S,
    অংক জিনিসটাকে অনেকেই কম্পিউটিং ভাবেন। শকুন্তলা দেবী নাকি বিশাল ম্যাথেমেটিসিয়ান। আর যারা ডেবিট-ক্রেডিটের বাইরের অংকের জগত জানেন না তাদের ক্ষেত্রে তাই তো হবে।

    ওহো আর একটা ঝুল মুভি মনে পড়ছে। 21। সেই অংকের প্রফেসর ভেগাসে গিয়ে প্রোবাবিলিটি থিওরী অ্যাপ্লাই করে টাকা জিতছে।
  • S | ০৬ মার্চ ২০১৬ ০২:৩৩334391
  • আমাগো চন্দননগরেও একটা রিভার ফ্রন্ট টাইপের আছেনা? আমার কিন্তু ঐটা বেশ ভালো লেগেছিলো।
  • avi | ০৬ মার্চ ২০১৬ ০২:৩২334390
  • নাহ, একজন মুম্বাই, একজন কলকাতা।
  • avi | ০৬ মার্চ ২০১৬ ০২:৩১334388
  • ওহো, প্রবল দেশপ্রেমী, যে আমার দেওয়া হিটলারের কমেন্ট লাইক করেছিল, এই কানহাইয়া ঘটনার পর র‌্যাশনাল প্রশ্ন তোলা পোস্ট শেয়ার করতে শুরু করেছে। সব একরৈখিক নয় কিন্তু।
  • Rit | ০৬ মার্চ ২০১৬ ০২:৩১334389
  • অভি,
    সত্যবচন। কিন্তু তাঁরা এখন কি গুজরাটে থাকেন? গুজরাটে থাকা বাঙালীরা আবার প্রবল মোদিভক্ত। কথায় কথায় আহমেদাবাদ আর প্যারিসের তুলনা করেন। এস্পেশ্যালি রিভারফ্রন্ট। আমি একবার বলে ফেলেছিলাম যে আহমেদাবাদ দেখিনি, কিন্তু প্যারিসের রিভারফ্রন্ট অতি ঝুল।
  • S | ০৬ মার্চ ২০১৬ ০২:৩০334387
  • হলিউড পড়াশুনার ক্ষেত্রে ট্যালেন্ট ব্যাপারটা একেবারেই বোঝেনা। ৭৫০০০ এর স্কোয়ার রুট এক সেকেন্ডে করতে পারা আর অন্কে ভালো হওয়া যে এক নয় সেইটা এরা কিছুতেই বোঝেনা। আর জিনিয়াস মানেই তাকে পাগল বা দৈনন্দিন জীবন সম্বন্ধে উদাসীন হতেই হবে এমন ভাবার কোনো কারণ আছে বলে তো মনে হয়না।
  • Rit | ০৬ মার্চ ২০১৬ ০২:২৯334386
  • তবে ওটা দেখেছিলাম ফার্স্ট ইয়ারে। অনেক এখন দেখলে হয়ত ভালো লাগবে না। মেলোড্রামা আর বেশী সহ্য হয় না।
  • avi | ০৬ মার্চ ২০১৬ ০২:২৭334385
  • গুজরাটি কিন্তু প্রবল মোদীবিরোধী মানুষের সাথে আলাপ আছে। একাধিক।
  • S | ০৬ মার্চ ২০১৬ ০২:২৬334383
  • মানে ঐ ম্যাট ড্যমন আর রবিন উইলিয়ামের সিনেমাটা তো, যেখানে ম্যাট ড্যামন ফ্লোর মপ করতে করতে কঠিন অন্ক করে ফলতো। আমার বেশ ধুর মনে হয়েছিলো।
  • Rit | ০৬ মার্চ ২০১৬ ০২:২৬334384
  • ইয়েস। ওটা ভালো ছিল। কিন্তু আমি মুভিটাকে ড্রামা বলেই জানতাম। বায়োপিক নাকি?
  • lcm | ০৬ মার্চ ২০১৬ ০২:২০334382
  • হোয়াট অ্যাবাউট - গুড উইল হান্টিং ?
  • Rit | ০৬ মার্চ ২০১৬ ০২:১৭334381
  • ট্রেলরটা তো মেলোড্রামা লাগছে। মানে ঐ মন্দিরে অংক করা ইত্যাদি।

    ম্যাথেমেটিসিয়ানদের বায়োপিক জিনিসটাই গোলমেলে। আমার বিউটিফুল মাইন্ড ও ভালো লাগেনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত