এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ০৬ মার্চ ২০১৬ ১২:০৯334440
  • আর ডানলপেও আছে।
  • রোবু | ০৬ মার্চ ২০১৬ ১২:০৮334439
  • চিনার পার্কার কাছে স্পেন্সারস আছে।
  • dc | ০৬ মার্চ ২০১৬ ১২:০৫334438
  • এই স্ট্রবেরি প্রিসার্ভটা ট্রাই করে দেখতে পারেন। এটা মুন্নারএর লোকাল প্রোডাক্ট, ওখানে গিয়ে কিনেছিলা। পরে দেখি অ্যামাজনেও পাওয়া যায়। হেব্বি খেতে।

    http://www.amazon.in/gp/product/B01567LO9M?psc=1&redirect=true&ref_=oh_aui_detailpage_o03_s00
  • pi | ০৬ মার্চ ২০১৬ ১২:০১334437
  • বিগ বাস্কেটে চার দিন আগে অর্ডার করেছিলাম। প্লেসড ও হল। কাল ফোন করে বলল ডেলুভারি করতে পারবে না। এদিকে টাকা কেটে রেখেচে।।।

    আমি তো এয়ারপোর্ত থেকে আসতে আসতে কত জায়গায় খুজছি। পাচ্ছিনা। দেখি ডানলপের দিকে গিয়ে।
  • de | ০৬ মার্চ ২০১৬ ১১:৫৪334436
  • লেকমার্কেট, নিউ মার্কেট, বিগবাস্কেট, গোদরেজের নেচার্স বাস্কেট - এইসবজায়্গায় পাওয়া যাবে
  • রোবু | ০৬ মার্চ ২০১৬ ১১:৫০334435
  • রিত, গোয়েচালা ট্রেকের রাস্তায় মে-মাসে আসাধারণ বুনো স্ট্রবেরি আর ইয়েলো বেরি পাওয়া যায়।
    পাইদি, নর্থে স্পেন্সারস গুলোয় পাবে। স্পেন্সারস দুরকমের হয়। ডেইলি আর হাইপার। ডেইলিতে যদি নাও পাওয়া যায়, হাইপারে পাওয়া যাবেই।
    ব্লুবেরি নিউ মার্কেটে পাওয়া যাবে।
    আর স্ট্রবেরি আজকাল পাড়ার ফলবিক্রেতাদের কাছেও পাওয়া যায়, প্যাকেটে।
    আজকাল পাড়ার দোকানে মাশরুম, কর্ণ, বেবিকর্ণ, লেটুস, ব্রকোলি, পার্সলে এগুলো আরামসে পাওয়া যায়।
  • avi | ০৬ মার্চ ২০১৬ ১১:৪৯334434
  • একটু অন্য ফর্মে খেলে ব্লুবেরী ব্রিজার আর আপেল ফ্লেভারড স্মার্নফ কিন্তু কলকাতার সর্বত্র পাওয়া যায়।
  • Rit | ০৬ মার্চ ২০১৬ ১১:৪৪334432
  • স্ট্রবেরীর একটা দারুন গল্প আমারো আছে। ২০১৩ র মে মাসে ভুটান গেছি। রাস্তায় গাড়ি খারাপ। ড্রাইভার বলল ঘন্টা খানেক লাগবে সারাতে। পাহাড়ী রাস্তায় গাড়ি খারাপ হলেও বোর লাগে না। চার দিকে অপূর্ব দৃশ্যাবলী। হ্ঠাৎ ড্রাইভার বলে ভাইসাহাব, স্ট্রবেরী খাবেন? দিয়ে দেখালো রাস্তার পাসেই পাহাড়ের গায়ে স্ট্রবেরী গাছে ভর্তি। স্ট্রবেরী গুলো এমনি দোকানের স্ট্রবেরীর থেকে সাইজে একটু ছোট, রং ও একটু কম লাল। কিন্তু মিষ্টি অনেক বেশী। কম করে খান চল্লিশেক স্ট্রবেরী খেয়েছিলাম।
  • Arpan | ০৬ মার্চ ২০১৬ ১১:৪৩334431
  • স্পেন্সারে তো পাওয়া যাবেই। মোর। ফুডবাজারেও হয়ত।
  • ভুজুং ভাজুং | ০৬ মার্চ ২০১৬ ১১:৪২334430
  • নর্থ কলকাতা? ওদিকের লোক বলতে পারবে, ঐ ভূগোলটা আমার একটু গোল।
  • pi | ০৬ মার্চ ২০১৬ ১১:৪০334429
  • আ্চ্ছা নর্থে কোথায় পাব ? ড
  • ভুজুং ভাজুং | ০৬ মার্চ ২০১৬ ১১:৩৮334428
  • সবুজ আপেল দুরকম হয়।

    এক হল গোল্ডেন - হালকা সবুজ বা হলদটে - টক/মিষ্টি খেতে। ইদানিং আর কলকাতায় দেখি না। এটা ভারতেই হয় - হিমাচলের দিকে।

    দুই নম্বর হল "গ্র্যানি স্মিথ" - কচি কলাপাতা সবুজ, পেল্লায় টক। বড় দোকানে পাওয়া যায়। এগুলো ইমপোর্টেড।
  • Rit | ০৬ মার্চ ২০১৬ ১১:৩৪334427
  • বুঝলুম।
  • i | ০৬ মার্চ ২০১৬ ১১:৩২334426
  • আনন্দবাজারের খবরটা পড়ে মাথায় আগুন ধরে গেল।
  • avi | ০৬ মার্চ ২০১৬ ১১:৩০334425
  • Rit 2:38am,
    হিটলারের কমেন্ট লাইক করা নয় শুধু, গপ্পোটা এখানেই লিখেছিলাম কোথাও, বলছি।
    "একটা ধর্মসঙ্কটে পড়েছি। আমার এক কলিগ একটি "দেশের বাইরের শত্রুর চেয়েও দেশের ভেতরের শত্রু বেশি বিপজ্জনক, সিসেরো বলেছেন" মার্কা পোস্ট শেয়ার করেছিলেন। আমি তার তলায় উদ্ধৃতি চিহ্ন সহ লিখেছি, "Your life is bound up with the life of your whole people; the nation is not merely the root of your strength, it is the root of your very life. Our Nation is not just an idea in which you have no part; you yourself support the nation; to it you belong; you cannot separate yourself from it... Let us take a vow this evening, at every hour, in each day, to think of the nation, of our people. You cannot be unfaithful to something that has given sense and meaning to your whole existence." 
    তিনি সেটি পরমানন্দে লাইক করেছেন, তলায় উৎসাহব্যঞ্জক মন্তব্য করেছেন। 
    আমার কি জানানো উচিত যে এটি হিটলারের বিখ্যাত বক্তৃতা? হেব্বি হাসি পাচ্ছে দেখলেই। "
    তো এই জনতা এখন কিন্তু দিব্যি লজিক্যাল। মানে এনার দেশপ্রেম প্যাথলজিকাল নয়, এই আর কি।
  • রোবু | ০৬ মার্চ ২০১৬ ১১:২৮334424
  • ইনফ্যাক্ট আমাদের কল্যাণীর বাড়িতে খুব ভাল স্ট্রবেরী হয়।
    আরো অনেক #কল্যাণীগরিমা আছে, বলব নাকি?
  • Rit | ০৬ মার্চ ২০১৬ ১১:২১334423
  • পাইদি,
    খড়গপুরেই পাওয়া যায় সবুজ আপেল আর স্ট্রবেরী। কোলকাতাতে তো যাবেই। ব্লুবেরী দেখিনি।
  • রোবু | ০৬ মার্চ ২০১৬ ১১:১৬334422
  • সবুজ আপেল ও স্ট্রবেরি পাওয়াই যায়। ব্লুবেরি নিয়ে নিশ্চিত নই।
  • pi | ০৬ মার্চ ২০১৬ ১১:১৪334421
  • কোলকাতায় কোথাও সবুজ আপেল স্ট্রবেরি ব্লুবেরি এসব পাওয়া যায় এখন ?
  • কিন্তু | ০৬ মার্চ ২০১৬ ১০:৫৭334420
  • দিল্লি পুলিশ যে কেজরির হাতে নেই।
  • de | ০৬ মার্চ ২০১৬ ১০:৩০334419
  • কানহাইয়ার বক্তৃতা, সাক্ষাৎকার - যত পড়ছি তত বেশী করে এই বাচ্চা ছেলেটার ফ্যান হয়ে যাচ্ছি। এই বয়সে এতো ম্যাচিওরিটি - আমাদের দেশের রাজনৈতিক নেতাদের যদি এর কানাকড়িও থাকতো!!

    ওর সুরক্ষা নিয়েও বড় চিন্তা হচ্ছে - কেজরীওয়ালের উচিত যথাযথ সুরক্ষার বন্দোবস্ত করা-
  • দেশদ্রোহীর জবানবন্দী | ০৬ মার্চ ২০১৬ ১০:১২334418
  • টইয়ের লিস্টেই রয়েছে তো রঞ্জনদা।
  • S | ০৬ মার্চ ২০১৬ ০৯:৩০334417
  • কোলকাতার পুলিশ তো। পৃথিবীর সবথেকে খারাপ।
  • সে | ০৬ মার্চ ২০১৬ ০৯:২৯334416
  • এফাইআরে করে কিনা জানিনা, তবে ভার্বালি করে। দুই, এক্ষেত্রে টাকা নিয়ে এফাইআর লিখেছে পরিষ্কার বোঝা যাচ্ছে, নইলে জাস্ট জিডি করত। এছাড়া তুই তোকারি করে কথা বলাটা পুলিশের রেওয়াজ।
    অপছন্দের মহিলাকে খারাপ নামে ডাকা আমাদের সমাজে চালু প্রথা। পুলিশও সমাজেরই লোক।
    এই মুহূর্তে এক যুবক আটক রয়েছে টানা সতের দিন পিসিতে। ওসি কদিন খুব বিজি তাই কোর্টে তোলা হয়নি ছেলেটিকে। তেঘড়িয়া থানা। ছেলেটি প্রাণে যে বেঁচে আছে সেটাই আশ্চর্য। তার বাড়ীর লোকের ঘুষ দেবার সামর্থ নেই। ঘুষ দিতে পারলে অনেক আগেই কোর্টে তুলত।
  • sosen | ০৬ মার্চ ২০১৬ ০৯:২৫334415
  • ক্কি আশ্চর্য।
  • | ০৬ মার্চ ২০১৬ ০৯:১৮334413
  • মানে সিরিয়াসলি? FIR নাম বদলে এরকম লিখে দেয়??

    এমনিতে অপচন্দের মহিলাকে 'বেশ্যা' অথবা 'বেশ্যামাগি' বলে ডাকার রেওয়াজ প্রাচীন জানি।
  • ঈশান | ০৬ মার্চ ২০১৬ ০৯:১৮334414
  • এর মধ্যে বান্নি আজকের ম্যাচে ২-১ গোলে ঠুসে দিয়েছেন হিলারিকে।
  • সে | ০৬ মার্চ ২০১৬ ০৯:১৫334412
  • আরো সংযোজন করছি।
    এ জিনিস নতুন নয়। দীর্ঘদিন ধরেই আছে। কেউ সাহস করে প্রতিবাদ করে খবরের কাগজকে জানিয়েছেন তাই ছাপা খবর হিসেবে লোকে পড়ছে।
  • সে | ০৬ মার্চ ২০১৬ ০৯:১১334410
  • এই আমাদের সমাজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত