এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ০৬ মার্চ ২০১৬ ১৪:০৩334469
  • সাধারণত বাঙালী কমিউনিটিতে অন্য বাকি নোংরামো হলেও এই জিনিস দেখিনি। অবশ্য ১৯৮৫ অনেক আগের কথা, দেখার কথাও না।
  • সে | ০৬ মার্চ ২০১৬ ১৪:০৩334470
  • তাতো বটেই। এটা একদম ঠিক বলেছেন।
  • S | ০৬ মার্চ ২০১৬ ১৪:০০334468
  • বিদেশ বলেই তো আরো বলছি। তবে দেখতে হবে কোন দেশ। পশ্চীম হলে তো কথাই নেই। এইসব দেশপ্রেমিক লোকেরা সাধারণতঃ খুব ভিতু হয়। আর ধরে নেয় অন্যরাও তার মতনই ভীতু, তাই দাদাগিরি করতে আসে। একবার ভয় দেখালে দেখবেন আর চেয়েও দেখছে না। এইসব লোকেদের সাথে থাকার থেকে এক্ঘর হওয়া অনেক ভালো। আর এতই যদি ইন্ডিয়ানদের সাথে থাকার ইচ্ছে, তাইলে দেশ ছাড়া কেন বাপু।
  • সে | ০৬ মার্চ ২০১৬ ১৩:৫৬334467
  • বিদেশ দাদা, বিদেশ। ১৯৮৫। অল্প প্রতিবাদ করায় একঘরেও হয়েছি।
  • S | ০৬ মার্চ ২০১৬ ১৩:৫৪334466
  • সেই মেয়েটি বলতে পারলো না যে দাদা এইযে আপনি এমন করে আমাকে কোশ্নো করলেন আপনাকে অন্তত ৫ টি ধারায় এখানে জেলে পুরে দিতে পারি জানেন?
  • সে | ০৬ মার্চ ২০১৬ ১৩:৫১334465
  • দেশপ্রেমের ধমক

    ইন্ডিয়ান সিনিয়ার স্টুডেন্ট রঞ্জন কুমার ফ্রম বিহার জিগ্যেস করছে।
    - হোয়্যার আর ইউ ফ্রম?
    - ফ্রম ক্যালকাটা
    - কলকত্তা সে?
    - ইয়েস
    - কিঁউ? ক্যান্ট ইউ সে দ্যাট ইউ আর ফ্রম ইন্ডিয়া?
    এরকম প্রতিক্রিয়ায় অবাক হই।
    - সুনো, অলওয়েজ রিমেমবার দ্যাট তুম এক ভারতীয় লেড়কি হো। ঠিক হ্যায়? নাসির জ্যায়সা নেহি করনা। হি সেজ হি ইজ ফ্রম কাশ্মীর। ব্যাহেনচোদ কভি নেহি বোলেগা কি ইন্ডিয়াসে হুঁ। বাট হি হোল্ডস অ্যান ইন্ডিয়ান পাসপোর্ট। ক্যা? ইয়াদ রহেগা? প্রভিনশিয়ালিদম নেহি ফ্যালানা। গুড গার্ল। ইউ ক্যানট স্পীক হিন্দি?
    - নো
    - ইউ হ্যাভ টু স্পীক ইন হিন্দি। স্কুল মেঁ সিখায়া নেহি?
    - নো, উই লার্নট স্যান্সক্রীট
    - তো? বংগালী লেড়কি হো। ও বাংলাদেশি দাদালোককে পাস মৎ জানা। ইয়াদ রহেগা? রিমেমবার ইউ আর আওয়ার গার্ল। ইউ শুড বি প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান।
  • Arpan | ০৬ মার্চ ২০১৬ ১৩:৪৬334464
  • এইটাও থাক। ;-)

  • S | ০৬ মার্চ ২০১৬ ১৩:৪১334463
  • ভদ্রলোকের তো বাংলা উচ্চারণেই গন্ডগোল। বিজেপি আর লোক পায়নি?
  • | ০৬ মার্চ ২০১৬ ১৩:৩১334461
  • হ্যাঁ দেশকে মা কাকীমা পিসীমা দিদিমা সেজোপিসে ন কাকু ফুলজ্যেঠু কিছুই ভাবতে পারি না। কি দুস্কু!
  • S | ০৬ মার্চ ২০১৬ ১৩:২৫334460
  • যদুপুরে র‌্যাগিং হচ্ছে। একটি ছেলেকে দাদারা জিগাচ্ছে "তুই প্রেম করিস?"
    - না
    - কেন?
    - এমনি।
    - দেশকে প্রেম করিস না?
    - হ্যাঁ।
    - তাহলে যে বললি প্রেম করিস না।
    ছেলে চুপ।
    - কি করে বুঝলি যে দেশকে প্রেম করিস?
    - ইন্ডিয়া ক্রিকেট ম্যাচে হেরে গেলে দুঃখ পাই।

    তখনও দাদা ও ভাই কেউই জানতো না যে ঐ ক্রিকেট টিমটা আসলে বিসিসি আই নামক একটা প্রাইভেট অর্গানাইজেশনের টিম।
  • Arpan | ০৬ মার্চ ২০১৬ ১৩:২১334459
  • এই দুটো পুরনো ভিডিও দেখে প্রভূত আনন্দ হল। বুনো ওল ইঃ।



  • dc | ০৬ মার্চ ২০১৬ ১৩:২০334457
  • হেহে এটা আমারও প্রশ্ন। দেশপ্রেম কারে কয় সেই ব্যাপারটাই আমি বুঝিনা। মানে ইন্ডিয়া বলে না, যে দেশই হোক না কেন, দেশকে নিয়ে আবার গর্ব করার কি আছে কে জানে।
  • S | ০৬ মার্চ ২০১৬ ১৩:২০334458
  • হ্যাঁ দেশোপ্রেমের চোঁয়া ঢেকুর।
  • রোবু | ০৬ মার্চ ২০১৬ ১৩:১৯334456
  • আনন্দবাজার ও ভারতের প্রতিরক্ষাবাহিনী টইটা পড়েই তো আমি প্রাউড হয়ে যাই।
  • S | ০৬ মার্চ ২০১৬ ১৩:১৬334455
  • আচ্ছা সত্যিই কি আমরা প্রাউড ইন্ডিয়ান? ইন্ডিয়ান হিসেবে প্রাইড করার মতন আছেটা কি? অশিক্ষা, গরীবি, অনাহার, দুর্নীতি ছাড়া।
  • dc | ০৬ মার্চ ২০১৬ ১৩:১১334454
  • রাং দে বাসন্তী?

    হুমমম
  • | ০৬ মার্চ ২০১৬ ১৩:০৮334453
  • গফফার
    মস্তি
  • | ০৬ মার্চ ২০১৬ ১৩:০৬334452
  • হুঁ আমার ফেবু ফীড পুরৈ জিঙ্গা লা লা হয়ে আছে।

    ওদিকে আবাপ'র 'মুক্তিযুদ্ধের গান' লেখাটা শেয়ার দিলাম, তো একজন জানতে চাইছেন ওঁদের সব বাংলাদেশী নামের বানান কেন ইচ্ছাকৃতভাবে ভুল লেখা হয় যথা গাফহারকে গফফার। এবার আবাপ'র পি পাকামির কথা বললাম আর গান্ধীকে গাঁধী বানানো ইত্যাদি। আরো বললাম আমি তো সমানে দেখি রং দে বাসন্তীকে রাং দে ... লেখা বা মস্ত'কে মাস্তি। এমনকি আমার নামটাও তো অনেকে দয়মন্তী বানিয়ে ফেলে। তাতে শুনলাম আমার মত ওগামগা লোকের নাম যা খুশী লেখাই যেতে পারে, কিন্তু গাফফারকে গফফার লেখা খুব অন্যায়।

    কি চাপ!!
  • S | ০৬ মার্চ ২০১৬ ১২:৫৬334450
  • লোকটা একটা অতি ফালতু লেভেলের অভিনেতা। কথা বার্তা আরো ফালতু।
  • dc | ০৬ মার্চ ২০১৬ ১২:৫৪334449
  • de, দেশপ্রেমিওঁ তে ভর্তি কিন্তু আগেও ছিল। নাহলে কি আর মনোজ কুমার মিস্টার ইন্ডিয়া hato? আর দেশপ্রেম, সৈন্য, শত্রু দেশ, এসব আবেগও আগে সবসময়েই ছিল। তবে এখন এগুলো যেমনভাবে ব্যাজ অফ অনারের মতো করে জাহির করে ক্যারি করা হচ্ছে সেটা হয়তো আগে ছিল না। তার একটা কারন হয়তো সোশ্যাল মিডিয়া, আরেকটা কারন হতে পারে আরএসেঅএস ভয়ানক প্রচার করছে। তাবে এই আবেগ পুরোটাই বিজেপি/আরএসেঅএস এর নিজের তৈরি না, ওদের সাফল্য এইটা যে ওরা নিজেদের বেশ ভালোমতো অ্যালাইন করে নিয়েছে।
  • Arpan | ০৬ মার্চ ২০১৬ ১২:৪৭334448
  • এদিকে বাংলাদেশে ক্রিকেটকে ঘিরে জিঙ্গৈজমের চাষ হচ্ছে।



    এইটা না হয় কেউ ফটোশপ করে ছেড়েছে। কিন্তু এর আগে প্রথম শ্রেণীর দৈনিকেও এরকম ছবি ছাপিয়েছে।

  • Arpan | ০৬ মার্চ ২০১৬ ১২:৩৭334447
  • এই যেঃ

  • Arpan | ০৬ মার্চ ২০১৬ ১২:৩৫334446
  • বিগবাস্কেটে কড অপশন ট্রাই করাই ভালো। বিগবাস্কেট কেন, যেকোন ইকমার্স সাইটে।
  • Arpan | ০৬ মার্চ ২০১৬ ১২:৩৪334445
  • অনুপমবাউ চাড্ডি মার্কা বক্তব্যই রেখেছেন। আবার লোকে ওনাকে চামচা বলে সেই নিয়েও উষ্মা প্রকাশ করেছেন।

    বরখা ভালো বলেছেন।
  • de | ০৬ মার্চ ২০১৬ ১২:৩৩334444
  • অনুপম খের একটা জোকার -

    কিরণ খেরকে অভিনয়ের মানে অনেক উঁচু লাগে, ওনার কোন বক্তব্য দেখিনি এই ইস্যুতে।

    আমি নিজে কেমন একটা শামুকের খোলে ঢুকে যাচ্ছি আজকাল, আপিসে, চারিপাশে কথা বল্লেই এতো বেশী দেশপ্রমী থিকথিক করছে! কি করে এতো লোককে বোঝাবো, কতদিনে এরা বুঝবে - এইসব ভেবে শুধুই কাজেকম্মে মন দিয়েছি। কথা বলার ইচ্ছেটাই কেমন হারিয়ে যাচ্ছে!
  • T | ০৬ মার্চ ২০১৬ ১২:১৬334443
  • কাগজ পড়ে তো মনে হ'ল ননসেন্সে ভর্তি আবেগে থরোথরো আরেকটি ইরানীয় মেলোড্রামা। লোকে খুশি না হয়ে পারে! ছাগলগণ তাদের উপযুক্ত কাঁঠালপাতার স্বাদ পেয়েছে ওতে।
  • | ০৬ মার্চ ২০১৬ ১২:১২334441
  • স্পেন্সার্স-এ পাবে। নিউ টাউনেরটায় ২০১২ অবধি তো রাখত, তার পরে আর জানি না।
  • রোবু | ০৬ মার্চ ২০১৬ ১২:১২334442
  • অনুপম খের কি কালকে দারুণ বলেছে নাকি? লোকজন চারিপাশে একদম উলুতপুলুত হয়ে আছে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত