এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রাবণী | ০৮ আগস্ট ২০১২ ১৪:২১33450
  • ব্ল্যাঙ্ক, কাঠামো পুজো, রথের দিনে? হলেও হতে পারে। আমি জানিনা, দেখিনি, জন্মাষ্টমী দেখেছি একবার। খুব মজার ছিল। মন্দিরের সামনে (নারায়ণের) জায়গায় একটা চৌকো মত করে খুঁড়ে তাতে জল ভরা হত কী যেন পুকুর(অবশ্য বৃষ্টি হয়ে সে এমনিও ভরেই ছিল সেবার), সেখানে ফুলটুল দিয়ে পুজো হত রাতের বেলা কৃষ্ণের জন্মের সময়, তারপরের দিন সেই পুকুরের কাদা জলে ছোটোদের ঝাঁপাই ঝুড়.......এখন সেসব আগের জন্ম মনে হয়!
    কৈখালি থেকে কাছে সিটি সেন্টার তু পড়বে না, তাহলে সেখানে রেনে আছে এবং আছে অদ্ভুত বেশী দামের সব শাড়ি!
  • sosen | ০৮ আগস্ট ২০১২ ১৪:১৯33449
  • কুমুদি কোথা থেকে কৈখালী যাবে। বল রাস্তা বলে দিচ্ছি।

    দে- :) থেঙ্কু।
  • | ০৮ আগস্ট ২০১২ ১৪:১৬33448
  • ধুর আমি আমসত্ব কেন বানাতে যাবো। আমি উহা নির্বিচার খেয়ে থাকি। কিন্তু কনসেপ্ট টা ক্লিয়ার হল না ঃ((
  • de | ০৮ আগস্ট ২০১২ ১৪:১৫33447
  • ও -- বোতীন এইভাবে আমসত্ব বানাও!

    সোসেন-- থাক বাছা -- লেখো!
  • স্ত্গ্ব্র | ০৮ আগস্ট ২০১২ ১৪:১১33446
  • তবে শাখা থাকলে জানা নাই।
  • স্ত্গ্ব্র | ০৮ আগস্ট ২০১২ ১৪:১০33444
  • বাঃ, সত্গুরু! ভালো লেগেছে। জ্জয় গুরু! জ্জয় নেতাই!

    রেনি শুধু শাড়ির দোকান নয়, যদিও শাড়িও পাওয়া যায়। রেনি রাসবিহারী কানেক্টারে রুবি হাসপাতালের কাছে। কলকাতার যেদিকে কৈখালি তার ঠিক উল্টোদিকে।
  • | ০৮ আগস্ট ২০১২ ১৪:১০33445
  • হ্যাঁ হ্যাঁ Rene একদম রাস্তার ওপরে।
  • | ০৮ আগস্ট ২০১২ ১৪:০৯33443
  • তার মানে শ্রীখন্ড মানে বাংলা আমসত্ব নাকি?
  • de | ০৮ আগস্ট ২০১২ ১৪:০৮33442
  • সৎগুরু টা একঘর ঃ))))))

    রোজ দমদিকে ১০৮ বার করে পেন্নাম করার দাওয়াই দেওয়া হোক!
  • de | ০৮ আগস্ট ২০১২ ১৪:০৬33441
  • পিছিয়ে পড়ে একটু কনফ্যুজড -- সোসেনের রাগ দেখে ক্যামেরা নিয়ে অজ্জিতবাউ কেন আসছেন তাই ভেবে--

    এনিওয়ে --

    শ্রীখন্ড বা আম্রখন্ড বাড়িতে বানাতে হয়। খুব সোজা। দোকানের্টা কিনে খেলে বাজে লাগবে।

    যা যা লাগবে --

    হাং কার্ড মানে পাতলা কাপড়ে ফ্রেশ দই (রাত্তিরে পেতে সকালে নেওয়া, টক না হয়ে যায়) ঝুলিয়ে রাখতে হবে অন্তত তিন ঘন্টা, একটুও জল থাকলে চলবে না। গুঁড়ো চিনি, এলাচ গুঁড়ো, ম্যাঙ্গো পাল্প (আম্রখন্ডের জন্য,আলফানসো তে সবচে' ভালো হয়)।

    একটা বাটিতে হাং কার্ড, চিনিগুঁড়ো, এলাচগুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে চামচ বা বিটার দিয়ে। বাটিতে ঢেলে ফ্রীজে রেখে একটু সেট করে নিলেই শ্রীখন্ড। আম্রখন্ডে এর সঙ্গে আমের পাল্পটা মেশাতে হবে ভালো করে। তারপর ঐ বাটিতে ঢেলে সেট!

    এর সঙ্গে আটার লাল-লাল, ছোট-ছোট পুরী ভেজে গরম পুরী দিয়ে ঠান্ডা শ্রীখন্ড/আম্রখন্ড খেতে হবে।
  • | ০৮ আগস্ট ২০১২ ১৪:০৪33439
  • এয়ারপোর্ট থেকে বেড়িয়ে ভি আই পির দিকে আসতে প্রথমটাই তো কৈখালি।

    হ্যাঁরে সৎগুরু, তুই কি অহংকার বিসর্জন দেওয়া শিখতে খুউউউবই আগ্রহী? তাহলে ভেবে দেখব তোকে বিনয়ী হতে সাহায্য করতে পারি কি না।

    আর একটা অনেকদিন ধরেই বলার ছিল রোজ ভুলে যাই। সেটা হল স্যানকে গত এক বছরে যে ক'দিন দেখেছি, একমাত্র শেষবার ছাড়া বেশ ভালমত সাজুগুজু করা দেখেছি।
  • | ০৮ আগস্ট ২০১২ ১৪:০৪33440
  • ও টা তো চিনার পার্ক নাকি? ওর কাছাকাছি কৈখালি মনে হয়...
  • kumu | ০৮ আগস্ট ২০১২ ১৪:০৩33438
  • ব্রতীন,হ্যাঁ,অবশ্যই।
    আমি যাব না,আপিসের একজন যাবে কৈখালি,সে কি এইসব বুঝবে?বাংলা জানে না।রেনী/রেনে শাড়ির দোকান কি কৈখালির কাছে?
  • Prongs | ০৮ আগস্ট ২০১২ ১৩:৫৮33437
  • এয়ারপোর্ট থেকে আসার সময় প্রথমটাই তো কৈখালি? নাহলে ওই দুই নং বা তিন নং বিচ্ছিরি জ্যামটা।
  • | ০৮ আগস্ট ২০১২ ১৩:৫৬33435
  • একটু কষ্ট করে নজর রাখবে দেখতে পাবে ' খালি কৈ'। ওহাই কৈখালি'
  • sosen | ০৮ আগস্ট ২০১২ ১৩:৫৬33436
  • সক্কলকে বলে দি-
    আমি বাঁ হাতে টাচ প্যাডে টাইপাচ্ছি। চিত হয়ে শুয়ে।
    :( এতটুকু করতে দেওয়া হোক। নৈলে নিঘ্ঘাত পাগলে যাব।
  • san | ০৮ আগস্ট ২০১২ ১৩:৫৫33434
  • সর্বনাশ করেছে, তাহলে তো কেষ্টপুর, বাগুইআটি সবগুলোই কৈখালি !
  • Prongs | ০৮ আগস্ট ২০১২ ১৩:৫৩33431
  • ভিআইপি রোড ধরে যখন আসবেন, দেখবেন একটা জায়গায় বিচ্ছিরি রকমের ভিড়, ট্র্যাফিক জ্যাম ইঃ - উহাই কৈখালি।
  • sosen | ০৮ আগস্ট ২০১২ ১৩:৫৩33432
  • পাতলা বালিশ ই তো। কিন্তু এলিভেসনে রাখতে তো ডাগদার বললে। আর আমিও বালিশ নিয়ে শুএই আরাম পাচ্ছি।
  • | ০৮ আগস্ট ২০১২ ১৩:৫৩33433
  • সে তো যাওয়া যায় কিন্তু তালের বড়া কি আর আছে?
  • de | ০৮ আগস্ট ২০১২ ১৩:৫২33428
  • সোসেন, রেস্ট নাও ঠিক করে, চুপ করে চোখ বুজে গান শোন। অ্যাপো এদ্দিন পরে কেন? জোর করে না টাইপানোই ভালো!

    কিকি,
    ছানার কাছে মুরগী হলে শেষে! খুব হাসলাম পড়ে!
  • | ০৮ আগস্ট ২০১২ ১৩:৫২33429
  • এয়ার পোর্ট থেকে চিনার পার্ক ( রাজার হাটের )দিকে আসতে

    ২০ তারিখে দেখা হবে কুমু দি। আমি ফোন করবো।
  • san | ০৮ আগস্ট ২০১২ ১৩:৫২33430
  • স্তগ্ব্র কিন্তু খুব রাগী আর বদমেজাজি। সাবধান। ভুলভাল ডেকো না।
  • sosen | ০৮ আগস্ট ২০১২ ১৩:৫১33427
  • কৈখালী এলে আমার বাড়ি আসতে ভুল না।
  • kumu | ০৮ আগস্ট ২০১২ ১৩:৫০33424
  • কৈখালি -এই জায়্গাটা এয়ারপোর্টের কোন্দিকে?
  • Prongs | ০৮ আগস্ট ২০১২ ১৩:৫০33425
  • পাতলা বালিশ বা বিন-বালিশ, আর পাতলা তোশক - সবসময় ভালো।
  • sosen | ০৮ আগস্ট ২০১২ ১৩:৫০33426
  • বাই দ্য ওয়ে -
    আমার দাদা দিদি বলার কোনো রুল নেই। কাজেই স্ত্গ্ব্র কে দাদা বলিনি আর কুমু দি বলেছি দেখে দুজনের একজন ও খার খাবেন না। পিলিজ।
  • sosen | ০৮ আগস্ট ২০১২ ১৩:৪৭33422
  • স্ত্গ্ব্র
    থ্যাঙ্ক ইউ-নিশ্চয়ই দেখব। কিন্তু এখন তো ডান হাত ও কাঁধ নাড়াতে পারছিনা বিশেষ। রেস্ট এ থাকলে বেটার লাগছে। কিন্তু আমার তো কাঁধের নিচে একটা এলিভেশন থাকলে ভালো লাগছে। বালিশ ছাড়া শোব ?

    কুমুদি,
    শুক্রবার পেয়েছিলাম, কিন্তু ঐদিন একটা সিলেকসন আছে- ৩ মেম্বার, রেহাই নেই।
    কাজেই পরের সপ্তা।
  • Prongs | ০৮ আগস্ট ২০১২ ১৩:৪৭33423
  • কাল আমাদের সিটিও আসবে। যতগুলো মেল পেলাম তাতে মনে হচ্ছে সকাল থেকে সন্ধ্যে অবধি পুরোটাই সিটিওর সঙ্গে কাটাতে হবে। নতুন লোকজনের সঙ্গে সিটিও-র ওয়ান-টু-ওয়ান, লাঞ্চ, টাউন হল ইঃ প্রঃ। ক্ষিঃ বোরিং!
  • | ০৮ আগস্ট ২০১২ ১৩:৩৯33420
  • ঐ লাইনের স্টেশন গুলো ই ওমনঃ

    হরি পাল
    কামার কুন্ডু

    ইত্যাদি,প্রভৃতি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত