এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৭ মার্চ ২০১৬ ০১:০১334621
  • হ্যাঁ, ঘৌ ঘৌ টা নিশ্চয়ই বানাচ্ছে।
  • kc | ০৭ মার্চ ২০১৬ ০১:০০334618
  • আর তোমার কোন আত্মীয়কে যে গরুতে কামরে দিয়েছিল। কোন ইন্দেক্তান হয়েছিল সেক্ষেত্রে?
  • T | ০৭ মার্চ ২০১৬ ০১:০০334619
  • আর যদি দশজনকে খুঁজে বার করতে না পারে এবং এই দশজন যদি আরেকটা মুম্বাই কি পার্লামেন্ট অ্যাটাকের মত কিছু করে বসে তো ভারতের পুলিশ প্রশাসনের অপদার্থতা প্রকাশ পাবে। পাকিস্তান সুর চড়িয়ে বলবে দেখেছেন তো, কিরম সব। বিরোধীরা কোমর বেঁধে একযোগে পদত্যাগ দাবী করবে ইত্যাদি ইত্যাদি।

    লা জবাব। হেব্বি। চাড্ডিগণ কিভাবে মোকাবিলা করে দেখা যাক।
  • sosen | ০৭ মার্চ ২০১৬ ০০:৫৮334617
  • ঘৌ ঘৌ? যাঃ!
  • Abhyu | ০৭ মার্চ ২০১৬ ০০:৫৪334616
  • একককে ডাক্তার দেখানো হোক ইমিডিয়েটলি। আমার ছোটোপিসিকে বাড়ির পোষা অ্যালসেসিয়ান কামড়েছিল। নিজে জলাতঙ্ক হতে হতে বেঁচেছিল, তবে কুকুরটা মারা যায়। পিসি নিজে একদিন হঠাৎ ঘৌ ঘৌ করে ডেকে কেমন অজ্ঞান মতো হয়ে গিয়েছিল।
  • T | ০৭ মার্চ ২০১৬ ০০:৫২334615
  • এবং সত্য সত্যই যদি দশজন জঙ্গি ঢুকে থাকে এবং যদি তাদেরকে খুঁজে পেয়েও যায় তো, শেষমেশ পাকিস্তানকে ধন্যবাদ জানাতে হবে। সে তো একপ্রকার পাকিস্তান জিন্দাবাদ কেস। আর যদি না খুঁজে পাওয়া যায় তো চাপ বাড়তে থাকবে। ফলশ্রুতি হিসেবে ফেক এনকাউন্টার। ফের সারা দেশ তোলপাড়।

    ইশ্‌ এ তো চেকমেট পুরো। ঘোড়া গজ নৌকা মন্ত্রী বোড়ে সব দিয়ে কিস্তি।
  • Arpan | ০৭ মার্চ ২০১৬ ০০:৫১334614
  • উফ, গ্রেট মেন ইঃ।

    (ঘুনু কত্তে গেলাম)
  • Arpan | ০৭ মার্চ ২০১৬ ০০:৫০334613
  • ত্তিতিয়ো সম্ভাবনাটি হল এটা একটা ফলস অ্যালার্ট। বেশ কয়েকটা হোক্স অ্যালার্টের পরে একখানা সত্যি করে হাউই ছেড়ে দাও।
  • T | ০৭ মার্চ ২০১৬ ০০:৪৬334612
  • আর দশজনকে খুঁজে না বার করতে পারলে সারা দেশ সিঁটিয়ে থাকবে। পুলিস সেনা প্রশাসন। মাসখানেকের মধ্যে সবকটা ধরা না পড়লে তো চুনকালি পুরো। গোঁসাইজি রেগে ফায়ার হয়ে যাবেন। এদিকে ফেক ইনফরমেশন দিয়েছে কি না কে জানে।
  • Arpan | ০৭ মার্চ ২০১৬ ০০:৪৪334611
  • বুলস আই। ঃ))
  • T | ০৭ মার্চ ২০১৬ ০০:৪২334610
  • পাকিস্তান ভালো চাল চেলেছে। যদি নিজেরাই জঙ্গি পাঠিয়ে থাকে তাহলে এইবার তারা ধরা পড়লেও ভারত আর পাকিস্তানকে দোষারোপ করতে পারবে না। যদি নিজেরা না পাঠিয়ে থাকে সেক্ষেত্রেও ভারত কিছু বলতে পারবে না।
  • Arpan | ০৭ মার্চ ২০১৬ ০০:৩৭334609
  • কিন্তু আপনারা এটা আগে কখনো হতে দেখেছেন? পাকিস্তান ডেকে ডেকে ভারতকে অ্যালার্ট শেয়ার করছে?

    সবি মোদীবাউর কৃপা। আপনারা নাস্তিক, ওঁয়ার মহিমা বোঝা
    আপনাদের সাধ্য নয়।

    http://www.anandabazar.com/national/ten-let-militants-infiltrated-into-gujarat-high-alert-in-delhi-dgtl-1.325968
  • sda | ০৭ মার্চ ২০১৬ ০০:৩৬334608
  • কোরাম্গলার টুন্ডে কাবাব অতীব ওভারহাইপড। বিরিয়ানিটা জাস্ট অখাদ্য।
  • sda | ০৭ মার্চ ২০১৬ ০০:৩০334607
  • এককদা শীগগিরী ডাক্তার দেখাও। কোনো হেল্প লাগলে বোলো, রেবিস নিয়ে নো জোক।
  • Tim | ০৭ মার্চ ২০১৬ ০০:২৬334606
  • সোশ্যাল মিডিয়ার স্টেটাস আর ট্যুইট নিয়ে খবর করা নিউজ মিডিয়ার অভ্যাস হয়ে যাচ্ছে। শতপর্ণার নাসাকান্ড, মোদীজমানার ফোটোশপিং দেখেও এদের শিক্ষা হয়নি। একটা পনেরো বছুরের মতামত খবর হয়ে গেল। কাল আমি ফেডেরারকে খেলতে ডেকে স্টেটাস দিলে বা ট্রাম্পকে হামাগুড়ি নৃত্যে আহ্বাণ করলেও খবর হবে।
  • Robu | ০৭ মার্চ ২০১৬ ০০:২৪334605
  • ঠিকাচে, ডিবেটই তো করতে চেয়েচে, ফোর্টিন জেনারেশনের নাম ভুলিয়ে দিতে তো চায়নি
  • T | ০৭ মার্চ ২০১৬ ০০:১৯334604
  • এই নতুন ঝাউগাছটি আবার কবে উদয় হলেন।
  • Robu | ০৭ মার্চ ২০১৬ ০০:১৫334603
  • পাভেল। ছোটোবেলার হিরো।
  • Tim | ০৭ মার্চ ২০১৬ ০০:১৪334602
  • ঃ-))
    ইস্পাত খুবই প্রিয় বই, অনেক ভালোলাগা জড়িয়ে ছিলো।
  • kc | ০৭ মার্চ ২০১৬ ০০:১২334601
  • রোবু, এক কেলাস এইটের ছোকরা কী এক বিতর্কে কর্মযোগ থেকে দুটো শ্লোক ঝেড়ে স্কুলের প্রিন্সিপালকে স্টিল পড়বার নিদান দিয়ে এসেছেন। আমরা জানতামও না। প্রিন্সিপাল ফোন করে জানিয়েছেন। নতুন প্রজন্মও আমাদের (এক্ষেত্রে আমার) অগোচরেই ঝাউগাছ হচ্ছে। ধত্তে গেলেই কাঁটা রেডি।
  • Blank | ০৭ মার্চ ২০১৬ ০০:০৬334599
  • এর বাইরে পড়তে চাইলে আমি A People's Tragedy: The Russian Revolution: 1891-1924 এইটা সাজেস্ট করবো
  • kc | ০৭ মার্চ ২০১৬ ০০:০৩334598
  • অবশ্যই প্রামান্য। বলশেভিক পার্টিই বলেছেন প্রামান্য। আর কাটাছেঁড়া করার জন্য পড়তে চাইলে তার জন্যও অন্য বই সাপ্লাই হবে। কিন্তু তবুও এইদুটো বই অবশ্যই আগে পড়তে হবে।
  • kc | ০৭ মার্চ ২০১৬ ০০:০০334597
  • স্টিলের বাংলাটা সোমনাথদের সাইটে আছে। সেতো আরও অনেক বইই আছে। কিন্তু ছবিওয়ালা আসলি বইটার অসম্ভব রকম সুন্দর স্ক্যানড কপি ওটা। খুব আনন্দ হয়েহিল বইটা দেখে। আরও আনন্দ পেয়েছিলাম স্ক্যান করতে দেওয়ার কৃতজ্ঞতা জানিয়ে হানুদা ও হানুবউদির নাম দেখে। অনেক রকম ভাললাগা একসঙ্গে মিশে বেশ সুন্দর অনুভূতি ছিল সেটা।
  • robu | ০৬ মার্চ ২০১৬ ২৩:৫৪334596
  • কেসিদা, এদের একটাকেও কি সে অর্থে প্রামাণ্য বলা চলে?
    মানে দুটৈ তো বলশেভিকদের দিক থেকে লেখা।
  • cricket | ০৬ মার্চ ২০১৬ ২৩:৪৩334594
  • ভারত ই জিতেছে ৭ বল বাকি থাকতেই। বাংলাদেশ ভালো টিম কিন্তু ইন্ডিয়ান টিমের মত অত ভালো নয় :-)
  • Robu | ০৬ মার্চ ২০১৬ ২৩:৩৬334593
  • ইয়ে, টেন ডেজ কে কি প্রামাণ্য বলা চলে?
    টেন ডেজ দ্যাট শুক দ্য ওয়ার্ল্ড। জন রীড।
  • achintyarup | ০৬ মার্চ ২০১৬ ২৩:২৮334592
  • জাস্ট দেখলাম। এককের সঙ্গে কথা হয়নি, কিন্তু আমি কলকাতার ডাক্তারদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আজকে অনেক রাত্তির হয়ে গেছে বলে যোগাযোগ করতে পারছি না বিশেষ কারও সঙ্গে। কালকে হবে। কিছু লোককে মেসেজ করেও রেখেছি। একক, একেবারে পাত্তা না দিয়ে উড়িয়ে দিও না। ব্যাঙ্গালোরে ডাক্তারদের সঙ্গে কথা বলো। ওখানেও যে কোনো হেল্প লাগলে জানিও
  • অনুরোধ | ০৬ মার্চ ২০১৬ ২৩:২৪334591
  • রাশিয়ার বলশেভিক বিপ্লবের ওপর লেখা কোনও প্রামাণ্য বইয়ের রেফারেন্স দিতে পারবেন? এক বন্ধু জানতে চেয়েছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত