এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ০৭ মার্চ ২০১৬ ১২:২১334740
  • উঃ, বড্ড নেগেচে।
  • Tim | ০৭ মার্চ ২০১৬ ১২:১৪334739
  • দরিয়ার গল্পগুলো দারুন হয় ঃ-))

    এদিকে ভক্তজনমানসে আরেকটা কথা খুব চলছে। কানহাইয়া পলিটিক্স করবে বলে এইসব বলেছে। শালা ধান্দাবাজ ইত্যাদি। সমুখ আলোচনায় এইরকম যুক্তি কেউ দিচ্ছে শুনলে সাবধান হবেন। যারা এইগুলো বলছে ফোরামে তারা আরো কিছুক্ষণ পরেই খুনোখুনিতে চলে যাচ্ছে। দিনকাল ভালো নয়।
  • sinfaut | ০৭ মার্চ ২০১৬ ১২:১১334738
  • ঃ-))
  • d | ০৭ মার্চ ২০১৬ ১১:৪৬334736
  • এবং দরিয়া খুবই মজার।
  • d | ০৭ মার্চ ২০১৬ ১১:৪৬334737
  • হ্যাঁ হ্যাঁ আমি শিলিগুড়ি থেকে ফিরেছিলাম। কিন্তু গ্রীন লইন কিন নিশ্চিত নই। কিন্তু ভলভোতে ফেরা খুবই ভয়াবহ একটা ব্যপার।
  • kumu | ০৭ মার্চ ২০১৬ ১১:৩৯334735
  • দরিয়ার হোঁ বাবাটা সবচেয়ে মিষ্টি।দরিয়া একবার হোঁ কুমুপিসী বলো।
  • চ্যাটাং চ্যাটাং | ০৭ মার্চ ২০১৬ ১১:৩৮334734
  • কলকাতা-শিলিগুড়ি রুটে গ্রীনলাইন বলে একটা ভলভো বাস সার্ভিস আছে। কারো আইডিয়া আছে - এটা কেমন?

    (রয়্যাল ক্রুজার বলিবেন না, উহা সোল্ড আউট)
  • Byaang | ০৭ মার্চ ২০১৬ ১১:৩২334733
  • বাঃ, কী যে ভালো লাগল এটা পড়ে।
  • sinfaut | ০৭ মার্চ ২০১৬ ১১:৩১334732
  • আগের উইকএন্ডে সহজপাঠ সাথে করে বাঙলা শিখতে শুরু করেছিলাম। এই রবিবার দেখি নিজেই বললো, বাবা চলো হ ক্ষ খ ক্ষ পড়ি। তারপর সহজপাঠের স্টাইলে ক খ গ ই এই অক্ষরগুলো দিয়ে একটা করে শব্দ বলে বাক্যরচনা করলাম। বাক্যগুলোয় শুন্যস্থান রেখে উলটে জিজ্ঞেস করলাম। যেমন দ দিয়ে বলতো, ড্যাশ বাবার সাথে ড্যাশে যায়। উত্তরঃ দরিয়া আর দোকান। এইসবে বেশ মজা পেল।
  • Byaang | ০৭ মার্চ ২০১৬ ১১:২৩334731
  • দরিয়া ঃ)))))
  • sosen | ০৭ মার্চ ২০১৬ ১১:১২334730
  • হা হা হা দরিয়াটা বেজায় মিত্তি!
  • sosen | ০৭ মার্চ ২০১৬ ১১:১০334729
  • থেন্কু বড়েস।
    মোটা নয় মোটা নয়। মোটো আঙ্গুল। যা কিনা মোটোরোলা ফোনকে কন্ট্রোল করতে ব্যবহৃত হয়।
  • sinfaut | ০৭ মার্চ ২০১৬ ১১:০৯334728
  • শিশু টক।

    - এখন ছবি এঁকে নিই, মা নাচের ক্লাস থেকে ফিরে এলে আমরা আলুচানা করব।
    - আ লু চা না??
    - আলাচোনা।
    - আ লা ...?
    - না না, আলোচনা।
    - আচ্ছা, কিন্তু আলোচনা কিরকম ব্যাপার?
    - ঐ কথা টথা বলব তিনজনে। বেড়াতে গেলে কী কী নিয়ে যাবো এইসব।
    ---
  • pi | ০৭ মার্চ ২০১৬ ১১:০৩334727
  • সবাইকে থ্যাম্কু।
  • sinfaut | ০৭ মার্চ ২০১৬ ১০:৫৭334726
  • হুঁ, তার উপর মোটা আঙুল, পোন ও জোছনা দিয়ে আমি কোন বাক্যরচনা করতে পারছিনা।
  • S | ০৭ মার্চ ২০১৬ ১০:৫৬334725
  • sosen | ০৭ মার্চ ২০১৬ ১০:৫৫334724
  • রোমিলা থাপারের লিং টা কেউ খুঁজে দেবে? ভিডিওটা।
  • h | ০৭ মার্চ ২০১৬ ১০:৩৪334723
  • শিব রাত্রি তে সলতে পাকানো ই যথেষ্ট সিম্বলিক রোবুকে আর সম্বাদ আদান প্রদান বিস্শয়ে আর উত্সাহিত না করাই ভালো। এমনকি দমু টাও গেছে অর্পণ খুব ই ওভার অল খারাপ ইনফ্লুএন্সঃ-)
  • চ্যাটাং চ্যাটাং | ০৭ মার্চ ২০১৬ ১০:২৭334722
  • একটা কুকুরের গায়ে ডোরা কেটে - মানে অ্যাপারেন্টলি সেটা বাঘ আরকি - কালকের ডাংগুলি টুর্নি জয়ের আনন্দপ্রকাশ চলছে! আর চেনাপরিচিত লোক সেটাতে লাইক মারছে।

    নিজের ফ্রেন্ডলিস্টের কাউকে অন্য কেউ ট্যাগ করলে আমি দেখতে চাই না - এইটা সেট করা যায় না?
  • sosen | ০৭ মার্চ ২০১৬ ১০:০৪334721
  • অ্যাঁ, পাঁচটা?
  • Abhyu | ০৭ মার্চ ২০১৬ ১০:০২334720
  • না রে বাপু গুল না। এখন হতে পারে পিসি স্বপ্ন দেখে ঘুমের ঘোরে ঘৌ ঘৌ করেছিল। বলেছি না রাতের বেলা হয়েছিল? পরের দিন ভোর বেলা গাড়ি ভাড়া করে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়। আমি তখন ক্লাস সিক্স টিক্সে পড়ি,বেশ মনে আছে বাবা কেমন উত্তেজিতভাবে বাড়িতে বলেছিল ঘটনাটা।
  • kumu | ০৭ মার্চ ২০১৬ ১০:০১334719
  • অভ্যু জ্যাকেট পরে ছবি দাও।
    রোবুকে, শিবরাত্রির সলতে কেন?দেওয়ালীর পঞ্চপ্রদীপ।
  • d | ০৭ মার্চ ২০১৬ ০৯:৫৯334718
  • রোবু আমাকে আপনি আজ্ঞে করছে! নাঃ কেস গুরুতর।

    তবে হ্যাঁ আমার ছোটপিসি মনে জিজিও অতি জাঁদরেল মহিলা ছিলেন। কিন্তু তাই বলে এই ঘৌ ঘৌটা পুরো গুল।
  • Byaang | ০৭ মার্চ ২০১৬ ০৯:৫২334717
  • *শুধুমাত্র
  • Abhyu | ০৭ মার্চ ২০১৬ ০৯:৫০334715
  • থ্যাঙ্কু কুমুদি, আমি এতো দিন একসাইজ বড়ো জ্যাকেট পরতাম এবার মাপমতো পাইসি।
  • Byaang | ০৭ মার্চ ২০১৬ ০৯:৫০334716
  • টীন টকের আপডেট হল, উল্টোদিকের দরজার বিক্রমবাবুর গত শনিবার তেরো পূর্ণ হল, বিক্রমবাবুর মা সেই উপলক্ষ্যে একটি সারপ্রাইজ পার্টি রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু লোডশেডিং হয়ে মাইক্রোওয়েভ বন্ধ থাকায় কেক অর্ধেক তৈরি হয়ে থেমে যাওয়ায় পার্টি শুরু করতে পারছিলেন না। বুদ্ধি করে অভিনববাবুর বাড়িতে বিক্রমবাবুকে খেলতে পাঠিয়ে দেওয়া হয় এবং মৈত্রেয়বাবুকে পাহারায় রাখা হয় যে বিক্রমবাবু হঠাৎ ফিরে এসে যেন বাড়িতে ঢুকে না পড়েন। কিন্তু সন্ধ্যে সাড়ে ছটার পরেও যখন পাওয়ার এল না, তখন মৈত্রেয়বাবুকেও আর আটকনো গেল না, বিক্রমবাবু ফিরে আসা মাত্রই মৈত্রেয়বাবু এক লাফে বিক্রমবাবুকে নিয়ে তাদের বাড়িতে ঢুকে যান। কিছুক্ষণ বাদে কাদামাখা ফুটবল নিয়ে হরষিতবাবু ঢুকে পড়েন এবং স্নান করে প্গিটফাট হয়ে আসা অভিনববাবু। রাত দশটার সময়ে আমরা সবাই আধ কাঁচা কেকের টুকরো খাই।
    বলতে ভুলে গেছিলাম বিক্রমবাবুর অনুরোধে বিক্রমবাবুকে এখন "টীনেজার" বলে ডাকা হচ্ছে। মানে এই ধরণের কথাবার্তা শোনা যাচ্ছে "হেই টীনেজার, কামিং ফর ফুটবল?", "মিস্টার টীনেজার, হোয়েন আর ইউ রিটার্নিং মাই আর্টেমিস ফাউল'স সেভেনথ ভলিউম?"

    শুধুমাত্রবাবু মৈত্রেয়বাবুর মা ছাড় পেয়েছেন জনান্তিকে বিক্রমবাবুকে "বেবি" বলে ডাকার। কিন্তু ভুলেও ফুটবল মাঠের ধারেকাছে সে পাপকথা উচ্চারণ করা যাবে না। গোলপোস্টেরও কান আছে।
  • Abhyu | ০৭ মার্চ ২০১৬ ০৯:৪৯334712
  • আমার বাড়িতে নানান চলচিত্তচঞ্চরি ব্যাপার ঘটে কিন্তু ছোটোপিসির ঘটনাটা সত্যি। তখনকার দিনে পোস্টকার্ডে খবর আসত কিন্তু এটা মেজজেঠু বাবাকে ফোন করে জানিয়েছিল। সেটা আবার বাবা কোন এক কোলীগের বাড়ি থেকে শুনে এসেছিল।
  • সে কী? | ০৭ মার্চ ২০১৬ ০৯:৪৯334713
  • রোবু রোবুনীকে কনগ্র্যা দেওয়া হচ্ছে? আমিও দিলাম।
  • kumu | ০৭ মার্চ ২০১৬ ০৯:৪৯334714
  • জ্যাকেটটি মচৎকার হয়েসে।
    আর ডিমের গোলা গ্যাস বার্নারের ওপর পড়ে জমে থাকলে সেইটে কেউ পরিষ্কার করেছে?
  • robu | ০৭ মার্চ ২০১৬ ০৯:৪৮334711
  • এসব গুজবে একেবারেই কান দেবেননা।
    দমুদি, রাত্তির ৯ টা নাগাদ একটু ফোন করবেন প্লিজ। আর ব্লক করবেননা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত