এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৮ মার্চ ২০১৬ ০৯:১৩334830
  • এইটা দেখেন
    http://www.prothom-alo.com/pachmisheli/article/792415/%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%BE-%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87

    জাপানি শিক্ষার্থীরা পরীক্ষার দিন বা পরীক্ষার আগে ‘কাটসুদন’ নামের খাবার খায়। ‘কাটসু’ মানে জয়ী হওয়া। তাই শিক্ষার্থীদের ধারণা, এই খাবার খেলে তাঁদের ভাগ্য প্রসন্ন হবে। দেশটিতে ‘কিটক্যাট’ চকলেটও পরীক্ষায় সাফল্যের বাহক হিসেবে বিবেচ্য।

    পরীক্ষার আগে হংকং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্যানটিনে আপেল পরিবেশন করা হয়। থাকে আপেলের হরেক পদের খাবার। চীনা ভাষায় আপেলের উচ্চারণ ‘পিং গুও’, যার অর্থ ‘নিরাপত্তা’। তাই আপেল খেলে অনেকেই নিরাপদে পরীক্ষায় পাস করতে চায়।

    অনেক শিক্ষার্থী গোসল সেরে ফুরফুরে মেজাজে পরীক্ষা দিতে যান। কিন্তু দক্ষিণ কোরিয়ায় মনে করা হয়, পরীক্ষার আগে চুল ধুয়ে ফেললে সব জ্ঞান ধুয়েমুছে যেতে পারে।

    চীনে ‘লাল’ রং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত। তাই অনেকে পরীক্ষার সময় লাল রঙের পোশাক বা অন্তর্বাস পরেন। তবে কেউ কেউ আবার লাল রং পরিহার করেন। কারণ, অকৃতকার্য হলে নম্বরপত্রে তা লাল কালি দিয়েই লেখা হয়।

    দক্ষিণ কোরিয়ায় অভিভাবকেরা তাদের ছেলে-মেয়েদের জন্য পরীক্ষার হলের বাইরে বসে প্রার্থনা করেন। অনেক বাবা-মা আবার প্রার্থনার জন্য উপাসনালয়ে পর্যন্ত যান।

    চীনের চোং ওয়াং নামের একজনের ভাষ্য, তাঁর কাজ হচ্ছে—পরীক্ষার দিন সকালে নাশতা হিসেবে নুডলস খাওয়া। কারণ, চীনে নুডলস অর্থ—সবকিছু নির্ঝঞ্ঝাটভাবে যাওয়া।

    মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর ও চীনে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার পড়া পুনর্পাঠের সময় বা পরীক্ষার দিন সকালে মুরগির স্যুপ পান করার রীতি রয়েছে। তাঁদের ধারণা, এতে ব্রেন সমৃদ্ধ হয়।

    বাংলাদেশেও শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় সফলতা অর্জনের জন্য নানা আচার অনুসরণের ধারা লক্ষ করা যায়। পরীক্ষার আগে কেউ ডিম খান না। কেউ-বা দুধ পান করেন। কেউ সৌভাগ্যের কলম নিয়ে পরীক্ষার হলে যান।
  • Arpan | ০৮ মার্চ ২০১৬ ০৯:০৮334829
  • লাস ভোটেই তো চাড্ডিদের রবরবা হবে অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল।

    সে যাক, কথা ও কর্মে তফাৎ থাকলে লোকে আবাজ দেবেই।
  • :/ | ০৮ মার্চ ২০১৬ ০৯:০৪334828
  • দুসরা রাস্তা আবার কী। লাস্‌ ভোট যখন হয় তখনও তো চাড্ডিরা আসে নি। আর সিকির পাড়ায় বিশেষ অপশনও নেই। সপা, বসপা, কং আর বিজেপি। কী হবে ভোট দিয়ে?
  • Arpan | ০৮ মার্চ ২০১৬ ০৮:৫৯334827
  • বোঝো। তা চাড্ডিদের নির্মূল করতে গেলে ভোট দিয়েই তো সেটা করতে হবে। হ্যায় কোহি দুসরা রাস্তা?
  • হ্যাঃ | ০৮ মার্চ ২০১৬ ০৮:৫৪334826
  • সিকি গরমে ভয় পায় না। ভোট দেয় নি কারণ ভোট দেবার প্রয়োজন বোধ করে নি।
  • Arpan | ০৮ মার্চ ২০১৬ ০৮:৫০334825
  • সিকি তো এলিটস্য এলিট। আজ অব্দি বুথে গিয়ে ভোট দেয়নি পাছে গরমে গিয়ে লাইনে দাঁড়াতে হয়। আমাদের জওয়ানদের দেখে কিছু শিখলেও তো পারে।
  • ইদিকে | ০৮ মার্চ ২০১৬ ০৮:৪৭334824
  • আমার আবার ভোটার কার্ডই নেই, তাই অস্তিত্ব আছে কিনা সে ব্যাপারে নিজেই শিওর নই। আধার কার্ড, প্যান কার্ড, ডিএল, পাসপোর্ট - কোনওটা দিয়ে ড্যামেজ কন্ট্রোল হইবে কিনা জানাইবা।
  • Arpan | ০৮ মার্চ ২০১৬ ০৮:৪৪334823
  • (কাল ফেবুতে লিখেছিলাম। এখানেও টুকে দিলাম)

    মহাশিবরাত্রির দুপুর। বেঙ্গালুরু।

    "লাঞ্চে আমিষ "বিজাতীয়" খাদ্য গলাধঃকরণ করিতে দেখিয়া কলিগমণ্ডলীর সমবেত ধ্বিক্কার, শিটশিটাক্কারে জগৎ পরিপূর্ণ হইয়া গেল। উহাদিগের মোজা জ্বালাইবার নিমিত্ত গোবেচারার ন্যায় মুখ করিয়া কহিলাম কতিপয়ের পাপাচারে যদি সমষ্টির পুণ্যার্জন হয়, তবে এইরূপ আত্মত্যাগে আমি সর্বদা প্রস্তুত। কেহই এই বাণী শ্রবণ করিয়া প্রীত হইল না। পূর্বেই কহিয়াছিলাম দিনকাল অতিশয় খারাপ।"
  • Atoz | ০৮ মার্চ ২০১৬ ০৮:৪১334822
  • হ্যাঁ, এককের ব্যাপারটার আপডেট কেউ দেবেন প্লীজ। এতক্ষণে নিশ্চয় ডাক্তার ওষুধ সব ব্যবস্থা হয়ে গেছে আশা করি।
  • Atoz | ০৮ মার্চ ২০১৬ ০৮:৪০334821
  • শিবরাত্রির দিনতারিখ আগে জানতামই না সেভাবে।
  • Abhyu | ০৮ মার্চ ২০১৬ ০৮:৩৮334820
  • আর একককে ডাক্তার দেখানো হল কিনা...
  • Atoz | ০৮ মার্চ ২০১৬ ০৮:৩৭334819
  • সে কী???? অস্তিত্ব আছে????
    ঃ-)
  • Du | ০৮ মার্চ ২০১৬ ০৮:৩৬334818
  • আমার বৃটিশ ভাই শিবরাত্রির শুভেচ্ছা র একটা ছবি শেয়ার করেছে - শুভেচ্ছাদায়িনীর সেই পোস্টার নিশ্চয় কলকাতার রাস্তায়ও দেখা গিয়েছে ঃ(
  • Robu | ০৮ মার্চ ২০১৬ ০৮:২৪334817
  • কেসিদা, বিশ্বাস করো আমার অস্তিত্ব আছে। আধারের কপি পাঠাব না ভোটার আই কার্ড?
  • dc | ০৮ মার্চ ২০১৬ ০৮:০৪334816
  • এই শিবরাত্রি উৎপাতটা প্রতি বছর বাড়ছে। এবছর আমার মেয়ের স্কুলে নাকি অনেক পেরেন্টরা ফোন করে জিগ্যেস করেছে শিবরাত্রির ছুটি আছে কিনা, কয়েকটা স্কুলে নাকি দিয়েওছে। যেহেতু চেন্নাইয়ের স্কুল, শিবরাত্রির ছুটি আগে কখনো দেয়নি, ওরা ব্যাপারটা খুব একটা জানেওনা, কিন্তু এখন নর্থ ইন্ডিয়ান পেরেন্ট বেড়ে যাচ্ছে বলে এসব উৎকট দাবী বাড়ছে। পরের পেরেন্ট টিচার মিটিংএ গিয়ে বলে আসব আমিও নর্থ ইন্ডিয়ার, আর আমি একেবারে চাইনা শিবরাত্রির ছুটি ডিক্লেয়ার হোক।
  • আচ্ছা | ০৮ মার্চ ২০১৬ ০৮:০৩334815
  • স্যানবালিকা কোথায়? তাকে দেখি না কেন?
  • Du | ০৮ মার্চ ২০১৬ ০৭:৪৫334814
  • হ্যাঁ হুচি আমিও ভাবছি--আজকে অফশোরের সব লোক ছুটিতে এবং সেই সুত্রেই সকলে এই ব্যাপারে অবগত হল -- যারা অফিসে তারাও উপোস --শিবরাত্রি যে অতবড় উৎসব জোয়ান মর্দরা ছুটি নেয় ধারনাই ছিল না
  • h | ০৮ মার্চ ২০১৬ ০৭:১৮334813
  • aaj mahaa shibaraatri hoyaaTs iormaainD ityaadi
  • দেশোপ্রেমিক | ০৮ মার্চ ২০১৬ ০৩:৪৫334812
  • যত্তসব দেশদ্রোহির দল। আমেরিকাতেও এসেও দেশদ্রোহিতা। এইজন্যেই কি মোদিজী এতোদুরে এসে আমাদেরকে উজ্জীবিত করে গেলেন? কোথায় পড়াশুনা করে ক্যাম্পাসিংএ বড় বড় স্যালারির কর্পোরেট জব নেবেন, তা না শুধু আন্দোলন করে। জানেন ঐসব জব করলে আপনার ফ্যামিলির কত্ত ভালো হবে। চাকরি করে পয়সা করবেন। সেই পয়সায় বাড়ি কিনে সারাজীবন ধরে ইএমাই ভরবেন। তারপরে আমেরিকাতে থাকা ছেলের জন্যে বাবা মা সুন্দরী পাত্রী যোগাড় করবেন, সেখান থেকে গুছিয়ে ডাউরি নিলে আপনাদের ফ্যামিলিটা একদম দাঁড়িয়ে যাবে। এখন আচ্ছে দিন চলছে। অতেব এখন গরীবি হঠানোর দুটো উপায় আছে - হয় গরীব নওজওয়ানদের জওয়ানি দেখিয়ে দেশের সীমান্তে জেতে হবে নইলে ১০-২০ লাখ খরচ করে প্রফেসানাল কোর্স করে দেশের সব বড় বড় কর্পোরেটের একদম নীচের তলায় কাজ করতে হবে। আর যদি দেখেছি না যে সোশাল সায়েন্স পড়বি তো তোর ফেসবুক বন্ধ করে তোকে কোর্ট চত্বরে পিটিয়ে দেবো। শুধু গরুর মাংস খাওয়া আর কন্ডোম ইউজ করা না? ওসব করতে হলে পাকিস্তানে গিয়ে কর। আর এতো বয়সেও পিএইচডি করা? তোদের নাম কেটে দিলাম - যাহ আর তোরা কেউ ১৫ লাক টাকা করে পাবিনা।
  • Blank | ০৮ মার্চ ২০১৬ ০৩:৩৯334811
  • কিন্তু একক দার ইনজেকশানের কি হলো
  • Tim | ০৮ মার্চ ২০১৬ ০৩:৩৮334810
  • মেইন ইভেন্ট বুধবার সন্ধ্যেয়, তখ্ন আশা করছি কিছু লোক হবে। আজকে একটা ইন্ফো ডেস্ক করেছিলো ঃ-)
  • anirban | ০৮ মার্চ ২০১৬ ০৩:১৯334809
  • সরি, ওটা স্টুডেন্ট না, সোশালিস্ট হবে। ঃ)
  • anirban | ০৮ মার্চ ২০১৬ ০৩:১৩334808
  • আরে তাই নাকি? আমি ওখানে ছিলাম। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অরগ্যানাইজেশনের লোকজন বেশ অ্যাক্টিভ ছিল। ওরা থাককে কিছু লোকজন আসতে পারে।
  • Tim | ০৮ মার্চ ২০১৬ ০৩:০৯334807
  • অনির্বান,
    ইলিনয়, UIUC
  • anirban | ০৮ মার্চ ২০১৬ ০৩:০৫334805
  • টিম, আপনার কোন ইউনি?
  • aranya | ০৮ মার্চ ২০১৬ ০৩:০৫334806
  • কৌশল হিসাবে জেএনইউর ইভেন্ট -এর সাথে গার্বা অ্যাড করে দাও
  • Tim | ০৮ মার্চ ২০১৬ ০৩:০৩334804
  • আহা তিনটি ছেলেমেয়ে আছে তো, অর্গানাইজিং দপ্তরের পক্ষে। আগ্রহী জনতা তেমন নাই আর কি।
  • ঈশান | ০৮ মার্চ ২০১৬ ০৩:০২334803
  • ওহো এই কেস। সব ছেড়ে সেশে শিবরাত্রি? ঃ-)
  • hu | ০৮ মার্চ ২০১৬ ০২:৫৮334802
  • ধু ধু করছে তো কার সাথে দেখা করলি?
  • Tim | ০৮ মার্চ ২০১৬ ০২:৫৬334801
  • তোদের সবেতেই এত খুঁতখুঁতামো কিসের

    এখুনি ইউনির কোয়াডে জেএনইউর ইভেন্ট অর্গানাইজারদের সাথে দেখা করে এলুম। ধূ ধূ কচ্ছে, লোক নাই। এখুনি দুগ্গোপুজো গার্বা বা দিওয়ালি শুরু করলে লোকারণ্য হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত