এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ০৮ মার্চ ২০১৬ ১৩:৪৫334920
  • আন্তর্জাতিক দায় - হ্যাঁ, কারণ তখন রাশিয়া-ইংল্যান্ড ভার্সাস জার্মানি চলছে। সেই একই জুজু - তবে সাম্রাজ্যবাদ নয়, ফ্যাসিজম।

    যদিও, এরকম কথাও শুনলাম যে ভালো করে বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়ার আগেই মুভমেন্ট বন্ধ হয়ে গেছিলো।
  • T | ০৮ মার্চ ২০১৬ ১৩:৪৪334919
  • পালকের ঘায়ে মুচ্ছো যান কেন? আমি তো ভিডিওতে দেখলাম পরাঞ্জপে কানহাইয়াকে জিজ্ঞাসা করছেন, কানহাইয়া জবাবে কিছু একটা বলছে যেটা শোনা গেল না। মাঝখানে বক্তব্য পেশ করা কালীন, নিউজ রিপোর্টিং অনুযায়ী, কানহাইয়া এবং আরো কিছু ছেলে পুলে শ্লোগান দেয়। যেটা একদম ন্যাচারাল। কোনো কলেজ ডিবেট শোনেননি! একদম শেষে উনি যখন ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছেন তখন কানহাইয়া উঠে দাঁড়িয়ে মাইকটা নিয়ে ওঁকে ধন্যবাদ দিয়ে বলছে, আমরা আপনার মতপ্রকাশের স্বাধীনতার জন্যও লড়ব।

    কয়েনের এপিঠ ওপিঠটা মশাই ভুলভাল জেনারেলাইজেশন করছেন। আর কিছু হলেই লাস্ট রেফিউজ হিসেবে পশ্চিমবংগ এবং চৌত্রিশ বছর। ধুর।
  • Arpan | ০৮ মার্চ ২০১৬ ১৩:৪২334918
  • আইএনএ কে অপোজ করার পেছনে জাপানি সাম্রাজ্যবাদের জুজু কাজ করেছিল।

    কিন্তু কুইট ইন্ডিয়া আন্দোলনের বিরোধিতার প্রেক্ষিত তো শুধুই আন্তর্জাতিক দায়। তাই নয় কি?
  • saikat | ০৮ মার্চ ২০১৬ ১৩:৪১334917
  • হ্যাঁ, আমারও অসুবিধে এইটাতে - his speech was interrupted first by sloganeering by Kanhaiya Kumar। sloganeering ব্যাপারটাতে আপত্তি, অন্তত যে প্রোগ্রামটা গত কয়েক সপ্তাহ ধরে চলছে, তার পরিপ্রেক্ষিতে আর লেখা পড়ে যা ধারণা করছি তার ওপর ভিত্তি করে।
  • abc | ০৮ মার্চ ২০১৬ ১৩:৪০334916
  • এদিকে সরকার তো EPF tax proposal তুলে নিলো চাড্ডিদের দাবী মেনে
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১৩:৩৭334915
  • Arpan হুঁ।

    T, saikat রিপোর্টে এখানটা পড়ে খারাপ লাগলোঃ What, however, stand out was that his speech was interrupted first by sloganeering by Kanhaiya Kumar and was also booed by some students in the audience, unlike other speakers who took a pro-Left position on the issue

    বিরুদ্ধ মতের কেউ বলতে উঠলে স্লোগানিং করে চাপা দেওয়া, এটা সত্যিই কয়েনের এপিঠ ওপিঠ মনে হয়েছে। বিশেষ করে আমাদের পশ্চিম বঙ্গে যখন লেফট ক্ষমতায় ছিল তখন বিরুদ্ধ মতকে কতটুকু কথা বলার সুযোগ দেওয়া হত সেটা মনে পড়ে যাওয়ায় সত্যই কয়েনের এপিঠ ওপিঠ মনে হয়েছে। এবার সত্যি কাটলাম, পরে পোস্ট করব।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ০৮ মার্চ ২০১৬ ১৩:৩১334914
  • সেটা বুঝেছি। আমি জাস্ট পয়েন্টটা তুললাম।

    ওই সময়টা নিয়ে প্রচুর ধোঁয়াশা আছে। নেতাজীর ইভ্যালুয়েশন নিয়ে কমিউনিস্ট পার্টি খিস্তি খায়, অথচ নেহরু বলেছিলেন - ভার্বাটিম মনে নাই - তবে মানেটা মোটামুটি এই যে সুভাষ ভারত আক্রমণ করলে উনি সবার সামনে গিয়ে দাঁড়াবেন (রুখতে)।

    চীন-ভারত যুদ্ধ নিয়েও প্রায় একই কেস, অথচ সেই নিয়ে ডকুমেন্টেড তথ্য আছে। এমনকি ইন্ডিয়াজ চায়্না ওয়ারে ম্যাক্সওয়েল ডঃ রাধাকৃষ্ণনকে কোট করেছিলেন - নেহরুর মিস-অ্যাডভেঞ্চার প্রসঙ্গে।

    তবে আপাততঃ ১৯৩৭-৪৭ পিরিয়ডটা নিয়ে পড়তে চেষ্টা করছি।
  • Arpan | ০৮ মার্চ ২০১৬ ১৩:২৭334911
  • ডিসির ফেভারে এই কোটটা রইল।

    "Liberals claim to want to give a hearing to other views, but then are shocked and offended to discover that there are other views."

    ;-)
  • Arpan | ০৮ মার্চ ২০১৬ ১৩:২৭334912
  • ডিসির ফেভারে এই কোটটা রইল।

    "Liberals claim to want to give a hearing to other views, but then are shocked and offended to discover that there are other views."

    ;-)
  • saikat | ০৮ মার্চ ২০১৬ ১৩:২৭334913
  • এইটা বেশ চোখে লেগেছে, রিপোর্টে, কানহাইয়া স্লোগান দিয়ে থামাতে চেয়েছে স্পীচটা, এরকম কথা। আসল পরিস্থিতি কি ছিল সে অবশ্য জানা নেই। আর এই তর্কটা হবেই, আরএসএস-র সাথে হিটলার/মুসোলিনির আত্মীয়তা দেখালে, স্টালিন প্রসঙ্গ আসবেই। সুগত বসে লোকসভাতেই বলেছিলেন, তারপর হয়ত সংযত হওয়া উচিত ছিল। এই আর কি !!
  • T | ০৮ মার্চ ২০১৬ ১৩:২৬334909
  • ডিসি, কানহাইয়া চেঁচামেচি করে 'থামিয়ে' দিচ্ছিল এটা কোথায় পেলেন? পরাঞ্জপে কিছু বলছিলেন সেখানে 'ইন্টারাপ্ট' করেছে। এইতো ব্যাপার। থামিয়েছে আবার কোথায়।

    কয়েনের এপিঠ ওপিঠ মার্কা বক্তব্য যে আসতই এটা জানতাম। সুযোগের অপেক্ষায় ছিল।
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১৩:২৬334910
  • যাগ্গে পরে আসব। জয় মহাশিবরাত্রি!
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১৩:২৪334907
  • এই দেখো ভুল বোঝাবুঝি হচ্ছে। পরাঞ্জপে স্যার ঠিক কি বলেছেন সে নিয়ে আমার বক্তব্য নাই। উনি ঠিক হতে পারেন, ভুলও হতে পারেন, ওনার নিজের মতামতও থাকতেই পারে। আমার যেটা খারাপ লাগলো, কানহাইয়া নিজেই যদি চেঁচামিচি করে অন্য পক্ষকে থামিয়ে দিতে চায় তো সেটা বড্ডো আয়রনিক।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ০৮ মার্চ ২০১৬ ১৩:২৪334908
  • এই সময়টা নিয়ে একটু পড়াশোনা শুরু করেছি। কেউ ইবুক/পিডিএফ/লিঙ্ক দান করে সাহায্য করলে বাধিত হই। হোঁ কেশী, আছে নাকি?
  • Arpan | ০৮ মার্চ ২০১৬ ১৩:২২334906
  • বিয়াল্লিশ নিয়ে যারা বলবে তাদেরও তো খুবি গৌরবজ্জ্বল ইতিহাস রয়েছে ঐ সময়ের।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ০৮ মার্চ ২০১৬ ১৩:২১334905
  • আপনি না, পরাঞ্জপে স্যার বলেছেন।
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১৩:১৯334904
  • নানা বিয়াল্লিশ বা ওসব নিয়ে কিছু বলিনি। আমার এটা চোখে লাগল যে কানহাইয়াকে নিয়ে পুরো বিতর্কটাই ফ্রিডম অফ স্পিচ বা অন্যের মত শোনার বিতর্ক। সেখানে ও নিজেই যদি অন্যপক্ষের মত চেঁচামিচি করে থামিয়ে দিতে চায় তাহলে খারাপ লাগে।
  • Arpan | ০৮ মার্চ ২০১৬ ১৩:১৬334901
  • "A liberal is a man too broadminded to take his own side in a quarrel."
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ০৮ মার্চ ২০১৬ ১৩:১৬334902
  • তাছাড়া, ৪২ এর কথা বারবার ওঠে - ৪২ এ কনফিউজন তো ছিলোই, সেই নিয়ে সন্দেহই নেই। কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তখন তুঙ্গে। এমনকি নেহরু তখন আইএনএর ভারত আক্রমণের তুমুল বিরোধিতা করেছিলেন।

    কিন্তু তার পর? ধরুন আইএনএ ট্রায়াল, নৌবিদ্রোহ ইত্যাদিতে কমিউনিস্ট পার্টি কম কিছু করেছিলো নাকি? সেই সময়ের আইপিটিএ র গানগুলো মনে করুন। স্বাধীনতার সময় নামকরা কমুনিস্ট নেতারা অনেকেই জেলে ছিলেন।
  • d | ০৮ মার্চ ২০১৬ ১৩:১৬334903
  • কি জানি পয়সাকড়ি চাইত কিন জানি না, আমি তো শুরুতেই কাটিয়ে দিলাম।
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১৩:১২334900
  • robu, বিজেপি আরেসেস তো আলোচনারই বাইরে, মানে ওদের যে সরকার থেকে সরানো ভয়ানক জরুরি এটা তো গিভেন। কিন্তু "জে এন ইউ-তে, অন্ততঃ আজকের পরিস্থিতিতে, বিরুদ্ধে বলতে উঠলে একটু চাপ হবেই" এটা আমার মনে হয় উল্টোটাই হওয়া উচিত। যে কান্হাইয়ার মুখ বন্ধ করার জন্য অ্যারেস্ট করা হলো, ওরই তো ফ্রিডম অফ স্পিচ সবথেকে আগে ডিফেন্ড করা উচিত। ও যে হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে গেল, তাতে ওরই তো সবার আগে বলা উচিত, আমাদের বিরুদ্ধ মতকেও বলতে দাও, বিরুদ্ধ মতও শুনতে দাও।
  • robu | ০৮ মার্চ ২০১৬ ১৩:০৪334899
  • ব্যাপারটা হলো, একটু বাড়াবাড়ি তো বটেই। তার মধ্যেও শেহলা সবাইকে বলেছে, চুপ করে শুনতে। জে এন ইউ-তে, অন্তত: আজকের পরিস্থিতিতে, বিরুদ্ধে বলতে উঠলে একটু চাপ হবেই, এটা স্বাভাবিক নয় কি?
    কিন্তু ডিগ্রীটা দেখতে হবে। মানে ধরুন, আপনি এখন নাগপুরে সদর দপ্তরে বাকস্বাধীনতা বা ডিসেন্ট কী, এসব বোঝাতে গেলেন। তখন কী হবে? এ ব্যতীত, গডসেকে দেশদ্রোহী বা সাভার্করের মুচলেকা নিয়ে কথা বললে কী হবে? ওরা সুধু স্লোগান দিয়ে থামিয়ে দেবে?
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১২:৫৮334898
  • "পয়েন্ট ফাইভ এপসাইলন মতন বাড়াবাড়ি ঠেকলো"

    এটা অংক নাকি? এটার মানে বুঝি নাই :p
  • b | ০৮ মার্চ ২০১৬ ১২:৫৭334897
  • আমাদের আপিসের নেপালি স্টাফ শিবরাত্রি উপলক্ষে সবাইকে ছোলা নারকোল এসব খাওয়চ্ছিলো। আমি বললাম শিবের আসল প্রসাদ কই? তাতে লজ্জা লজ্জা মুখ করে অফিসের স্টোররুমে গিয়ে ছোটো এক গেলাস সিদ্ধি নিয়ে এলো।

    ব্যোম ভোলে!
  • আর | ০৮ মার্চ ২০১৬ ১২:৫৫334896
  • অরিজিতের নাম পাল্টাবার ফ্রিকোয়েন্সি এত বেড়ে গেলে তো ট্র্যাক রাখা চাপ হয়ে যাবে।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ০৮ মার্চ ২০১৬ ১২:৫৪334894
  • সেই জন্যেই তো এপসাইলন বল্লাম।
  • নাহ | ০৮ মার্চ ২০১৬ ১২:৫৪334895
  • এইখানে শ্রে শ্রী রভিশংকরের চাঁদা চাইতে আসতে দেখি নি কখনও। ইন ফ্যাক্ট, সোসাইটি অ্যাপার্টমেন্টের ভেতরে বাইরের কেউই চাঁদা চাইতে আসে না। তবে সোসাইটির মধ্যেই সাঁইবাবার জন্মদিনের আগে চাইতে আসে।
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১২:৪৫334893
  • খুব বাড়াবাড়ি না বোধায় :d যা মনে হল, নিজের নিজের শক্ত ঘাঁটিতে কেউই অন্যের কথা বলতে বা শুনতে দিতে চায় না।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ০৮ মার্চ ২০১৬ ১২:৩৯334892
  • ডিসির দাবীটা, স্লাইটলি, এই ধরুন পয়েন্ট ফাইভ এপসাইলন মতন বাড়াবাড়ি ঠেকলো :-p
  • de | ০৮ মার্চ ২০১৬ ১২:৩৫334891
  • এই আর্ট অব লিভিং - মাঝে মাঝেই আপিসের মাঝে ধরে ডোনেশান চাইতো মহিলা/পুরুষবৃন্দ - বহুবার রিফিউজ করার পর এখন হাল ছেড়েছে -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত