এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৯ মার্চ ২০১৬ ০৮:৫৭335010
  • ভুজুংদাই ভালো নাম। ঐ কেরেক্যাট্ক্যাটাং নামে কে ডাকবে?
  • Champakali Chatterjee | ০৯ মার্চ ২০১৬ ০৮:৫৬335009
  • এখানে কোনও দিন কিছু লিখিনি কিন্তু ফেসবুকে নারীদিবস পালনের যা সব চিত্র দেখলাম তারপর সাহস করে দিয়েই দিলাম।

    ।। নারিসিং নারীদিন। ।
    -----------------------------------

    আজ ফেসবুক পুরো উৎসব মুখর পাড়া। আর কিছু না হোক নারী দিবস বলে কথা। দেশপ্রেমের পরেই যার প্রতি প্রেম জাগ্রত হয়। আহা... অন্য ভাবে নেবেন না। যাই হোক... এ পাড়ায় মাইকটাই যা বাজে না। তাতে অবশ্য অ্যাম্বিয়েন্সের অভাব কিছু নেই। পোস্টারে পোস্টারে অলংকৃত, কবিতায় সুসজ্জিত, আবেদন - নিবেদনের সমাহারে বেশ কাটলো আজ ফেসবুকের। কোথাও বা ছবিতে নগ্ন যৌনাঙ্গ আবৃত সদ্যজাত শিশু, কোথাও বা কাঠবিড়ালীকে স্তন্যপানে উপজাতি মহিলা।

    বুদ্ধিজীবি মহলের কাছে এই অধম অজ্ঞের বিনয়ী প্রশ্ন... আচ্ছা এই ছবি গুলির সঙ্গে আজকের দিনটির প্রাসঙ্গিকতা কোথায়?
    সামান্য ইতিহাসের পাতায় তো এর গুরুত্ব একটু অন্য স্বাদের। সেখানে নারী ও পুরুষের সম অধিকারের দাবীর উৎসটিই তো আলাদা। সুদীর্ঘকালের এই আন্দোলনের সম্মানে আজ পালিত হয় নারী দিবস।যদিও নিন্দুকের কাছে এটা বাড়াবাড়ি মনে হয়। তাঁদের কাছে অনুরোধ ইতিহাসটা একটু ঘেঁটে দেখার।

    সামাজিক কর্মকান্ডে ইতিহাস স্বাক্ষী রাখে নারীরা পুরুষের থেকে কোনও অংশেই কম ছিলো না।
    ফ্রান্সের প্যারি কমিউন, ফরাসি বিপ্লব, যুক্তরাষ্ট্রের শ্রমিক আন্দোলনসহ ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সংগ্রামে পুরুষের পাশেই নারীকে দেখা যায়। কিন্তু, কাঙ্ক্ষিত দাবি নারী সমাজ অর্জন করতে পারেনি। কর্মক্ষেত্রে নারীর মজুরি পুরুষের চেয়ে কম। আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের ২০০৯-এর এক রিপোর্ট অনুযায়ী, বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারী ১৬ ভাগ পারিশ্রমিক কম পায়। অপর এক পরিসংখ্যানে বলা হয়েছে, পৃথিবীতে নারীরা কাজ করছে শতকরা ৬৫ ভাগ।

    সেই সঙ্গে আছে সামাজিক বঞ্চনা। সে সাংসারিক অধিকার হোক বা সমাজই হোক। নিত্য নারী নির্যাতন চিত্রে আমরা এখন অভ্যস্থ হয়ে উঠেছি।তাই একদিকে যেমন উত্তরণের প্রচেষ্টা অন্যদিকে এক অদৃশ্য কালো হাত টান দিয়ে রাখছে পিছনের দিকে।

    তাই বিগত ইতিহাসের টুকরো অংশ দিলাম নারী দিবসের দিনান্তে....
    *১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সেলাই কারখানার নারী শ্রমিকরা রাস্তায় নামেন।
    *১৮৬০ সালের ৮ মার্চ নারী শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে নিজস্ব ইউনিয়ন গঠনে ব্যর্থ হয়।
    *১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক নারী শ্রমিক সম্মেলনের নেত্রী ক্লারা জেটকিন পুরুষের পাশাপাশি নারীর সম-অধিকারের দাবিটি আরও জোরালো করেন।
    *১৯০৭ সালে জার্মানির স্টুটগার্টে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী শ্রমিক সম্মেলন।
    *১৯০৮ সালে নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী শ্রমিক সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী 'ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
    *১৯১০ সালে কোপেনহেগেনে ১৭টি দেশের ১০০ জন প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী শ্রমিক সম্মেলন।
    *১৯১১ সাল থেকে ৮ মার্চ দিনটিকে `নারীর সম-অধিকার দিবস` হিসেবে পালিত হয় ক্লারা জেটকিনের নেতৃত্বে এই সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী।
    *১৯১১ সালের ১৯ মার্চ প্রথম আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা করা হয়। এই দিনে সুইজারল্যান্ড, ডেনমার্ক, অষ্ট্রিয়া ও জার্মানিতে লক্ষাধিক নারী মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করেন।
    *১৯১৪ সাল থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হতে থাকে
    ১৯৪৫ সালে। সানফ্রান্সিসকোতে রাষ্ট্রসংঘ স্বাক্ষর করে `জেন্ডার "ইকুয়ালিটি` চুক্তিতে নারী অধিকারের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় রেখে।
    *১৯৭৫ সালে রাষ্ট্রসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার পথে অনেকটা এগিয়ে যায়
    ১৯৭৭ সালের ১৬ ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ৮ মার্চ নারী দিবস পালনের জন্য উত্থাপিত বিল অনুমোদন পায়।
    *১৯৮৪ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করে রাষ্ট্রসংঘ। ঐতিহাসিক সংগ্রামের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রসংঘ এই সিদ্ধান্ত নেয়।
    *২০০৯-এ বিশ্বের ২৯টি দেশে সরকারি ছুটি সহ প্রায় ৬০টি দেশে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হয়েছে।
    *২০১০ সালে বিশ্বজুড়ে নারী দিবস পালন করা হয়।

    *ইতিহাসকে স্বীকৃতি-- বিশ্বের অনেক দেশে আন্তর্জাতিক "নারী দিবস উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সরকারি "ছুটির দিন হিসেবে পালিত হয় ৮ মার্চ।
    এরমধ্যে রয়েছে আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, কিউবা, জর্জিয়া, গিনি-বিসাউ, ইরিত্রিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, রাশিয়া, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উগান্ডা, ইউক্রেন, উজবেকিস্তান, ভিয়েতনাম, জাম্বিয়া।
    চীন, মেসিডোনিয়া, মাদাগাস্কার, নেপালে শুধুমাত্র মেয়েরাই সরকারি ছুটি পায়।

    দুঃখ একটাই আজ সারাদিন কোথাও এর স্বাদ পেলাম না। সবাই আমিত্ব নিয়েই ব্যস্ত। মাফ করবেন অনধিকার চর্চা মনে হলে।

    তথ্যসূত্র: e ম্যাগাজিন
    -------------------------------

    © চম্পাকলি চ্যাটার্জী
  • কিন্তু | ০৯ মার্চ ২০১৬ ০৮:৫২335008
  • ভুজুংদার তো নাম পাল্টে গেছে।
  • Abhyu | ০৯ মার্চ ২০১৬ ০৭:৫৭335007
  • আমার খুব ইচ্ছে ভুজুংদাকে এই ক্যালকুলাসের মতো একটা ড্রেস পরিয়ে ফটো তুলবো।
  • Abhyu | ০৯ মার্চ ২০১৬ ০৭:৫০335006

  • aka | ০৯ মার্চ ২০১৬ ০৭:৪৮335005
  • আমি করেছি গতকাল মধ্যরাত্রি থেকে আজ দ্বিপ্রহর পর্যন্ত্য প্রায়। তারপরে মাটন দিয়ে উপবাস ভঙ্গ করেছি।
  • S | ০৯ মার্চ ২০১৬ ০৭:৪৫335004
  • স্যান্ডার্স অনেকটা এগিয়ে আছেন মিশিগানে (১৩০ জন ডেলিগেটস)। হিলারী জিতছেন মিসিসিপি (৩৬ জন ডেলিগেটস)।
  • T | ০৯ মার্চ ২০১৬ ০৭:৪৪335003
  • দিব্যি সূর্যগ্রহণ দেখলাম। আংশিক অবশ্য। তাতে কি। জয় পাচারুরাম পাচাকামাক।
  • S | ০৯ মার্চ ২০১৬ ০৭:৪০335002
  • আগে বলবেন তো?
  • Abhyu | ০৯ মার্চ ২০১৬ ০৭:৩৩335001
  • গুরুর কেউ গ্রহণে স্নান উপবাস এই সব কেউ কচ্ছে টচ্ছে না?
  • pi | ০৯ মার্চ ২০১৬ ০৭:২৩334999
  • চা বাগান নিয়ে কেউ সাহায্য করতে চাইলে,
    Savings Account of Shramajibi Swasthya Udyog: Punjab National Bank Savings Account No. 0100000128050492. IFSC Code: PUNB0010000.
  • সে | ০৯ মার্চ ২০১৬ ০১:১৭334997


  • https://en.wikipedia.org/wiki/Nazi_book_burnings

    এই ভিডিওতেও কিছু আছে শেষের দিকটায়। বই পোড়ানো নিয়ে।
  • S | ০৯ মার্চ ২০১৬ ০১:১৬334996
  • হু এর সাথে একমত। ইস্কুলে পড়ানোর সময়েই যেকোনো ব্যাপারেই সব পক্ষের মতামত পড়ানো উচিৎ। তাহলে বোঝা যাবে নাথিঙ্গ ইজ ব্ল্যাক অ্যান হোয়াইট।
  • Tim | ০৯ মার্চ ২০১৬ ০০:৪৭334995
  • অদ্ভুৎ শ্যালো সব পাবলিক তো! একেবারেই সমর্থন করলাম না বই পোড়ানো।
  • hu | ০৯ মার্চ ২০১৬ ০০:২২334994
  • একটা গুরুতর আইডিওলজিকাল সমস্যায় ভুগছে এরা। যা ভেবে কাজটা করতে চাইছে সেই উদ্দেশ্যটা মহৎ। কিন্তু রাস্তাটা ন্যক্কারজনক। স্কুল লেভেলে ইতিহাসকে এত হেলাফেলা করে পড়ানোর ফল এসব।
  • hu | ০৯ মার্চ ২০১৬ ০০:১১334992
  • কে বই পোড়াবে বলেছে?
  • S | ০৯ মার্চ ২০১৬ ০০:০২334989
  • ডিটো।
  • kc | ০৯ মার্চ ২০১৬ ০০:০২334990
  • বই পোড়ানোর ফান্ডাটা একদমই বোকাবোকা। আম্মো বিপক্ষে।
  • পুপে | ০৯ মার্চ ২০১৬ ০০:০২334991
  • আমারো বই পোড়ানোর ব্যাপারটা ঠিক লাগে নি।
  • sosen | ০৯ মার্চ ২০১৬ ০০:০০334988
  • আমি সব বই পোড়ানোর বিপক্ষে।
  • আত্মঘোষ | ০৮ মার্চ ২০১৬ ২৩:৫৬334987
  • আন্দোলনে জল কামানের মুখে
    আকাশ যখন ঢাকছে আতসবাজী
    টিয়ার গ্যাসের ঝাঁঝ লেগেছে চোখে
    উল্টে ছুঁড়ছে ইতস্তত শেল

    কান ফাটানো স্লোগান যখন গলা
    চিরছে এবং জমছে চোখে রাগ
    গলার মধ্যে পাকিয়ে ওঠা জেদ
    হেই সামালো মানবজমির ধান

    ধরছে সবাই হাতের মধ্যে হাত
    ঠেলছে সবাই তুচ্ছ ব্যারিকেড
    দেখছে বেবাক স্থবির অসাড়তা
    দেওয়াল থেকে নামছে দুয়েকজন

    আকাশছোঁয়া দুয়েকমুঠো হাত
    হাজার বুকে স্বাধীন পারাবত
    বসন্ত খুব রং বেরঙের দিন
    ধুলোয় ঢাকা পলাশফুলের মত।
  • রোবু | ০৮ মার্চ ২০১৬ ২৩:৩৬334986
  • একটা প্রশ্ন। আমরা কি সবরকম বই পোড়ানোর বিরুদ্ধে নই?
    লজিক যদি এইটা হয় যে মনুস্মৃতি বই নয়, ডকুমেন্ট, তাহলে কিন্তু কেউ বলতেই পারে কম্যুনিস্ট ম্যানিফেস্টোও তাই।
  • ঈশান | ০৮ মার্চ ২০১৬ ২৩:২৪334985
  • আমি তো অন্যরকম শুনলাম,।ডেকেছিল। অনির্বাণ রওনাও হয়েছিল, তবে মাঝরাস্তায় পুলিশ বলে আর আসার দরকার নেই। গপ্পো সেখানেই শেষ।

    কনফার্মড কিছু নয় অবশ্য। আমার সঙ্গে কোনো কথা হয়নি।
  • শেষ খবর | ০৮ মার্চ ২০১৬ ২৩:১৮334984
  • অনির্বাণকে পুলিশের ডাকার খবরটা হোক্স। পুলিশ ডাকে নি।
  • pi | ০৮ মার্চ ২০১৬ ২২:৫৮334983
  • মঞ্জুরি ভাস্কর ব্যাপক তো !
  • dc | ০৮ মার্চ ২০১৬ ২২:০৮334982
  • স্ট্যাটাস মেসেজটা ভালো লাগলো। শেহলা আর কানহাইয়ার মতো ছাত্রনেতারা আরো পরিনত হভে, আমিও আশা করব।

    একক, সোশ্যাল মিডিয়া স্টিম ভেন্টিং মেকানিজম বলছেন? হতে পারে, আমারো মনে হয় কিছুটা প্রেসার রিলিজ করে দেয়। কিন্তু যতো দিন যাবে ইনটারনেট পেনিট্রেশান তো ততই বাড়বে, সাধারন মানুষের মধ্যে আদান প্রদানও ততো বাড়তে থাকবে। তাই এখন যতো সহজে "অথরিটি" রা ভেন্ট করিয়ে দিচ্ছে, বা হয়তো আপনা থেকেই ভেন্ট হচ্ছে "অথরিটি"দের ছাড়াই, ভবিষ্যতেও কি এরকম হবে? আমার তো মনে হয় যতো লোক অনলাইন আসতে থাকবে ততো ভেন্টিং মেকানিজমটা কমপ্লিকেটেড হতে হতে একসময়ে আর ফাংশন করবেনা। অবশ্য ততোদিনে হয়তো অন্য কোন মেকানিজম চলে আসবে।
  • aka | ০৮ মার্চ ২০১৬ ২১:৫৭334981
  • এই পার্ণ্জপে র পুরো ভোডিওটা কারুর কাছে আছে। যেটুকু শুনলাম বেশ ঠিক্ঠাক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত