এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৯ মার্চ ২০১৬ ১৭:০৮335128
  • কোথায় আবার, লন্ডনে। আরেক পলাতক ললিত মোদিও তো ওখানে। এরকম চললে লন্ডন না কলকাতা হয়ে যায়।
  • পুপে | ০৯ মার্চ ২০১৬ ১৭:০৭335127
  • "গান্ডেপিন্ডে গিলবো গোরু/ গিলবো শুয়োর খাসি" - অসা! :D :D ব্যাপক লিরিক্স তো!!
  • তবে | ০৯ মার্চ ২০১৬ ১৭:০৬335126
  • হেব্বি টাইমিং কিন্তু। দোসরা মার্চ পালিয়েছে। সেটা জানাল নয়ই মার্চ। যখন মাল্য সেটলও করে গেছে হয় তো কোথাও।
  • dc | ০৯ মার্চ ২০১৬ ১৭:০৪335125
  • মাল্য বেচারা একটা কিংফিশারের ক্যালেন্ডার চালু করার চেষ্টা করেছিল, একদিন হয়তো সেটা আরেকটা পিরেলি ক্যালেন্ডার হয়ে উঠত। সেটা আর হলোনা ঃ(
  • ছিঃ | ০৯ মার্চ ২০১৬ ১৭:০১335124
  • মালিয়া নয়, বিজয় মাল্য, পালিয়ে গেল্য।
  • dc | ০৯ মার্চ ২০১৬ ১৭:০০335123
  • গানটা দারুন ভাল্লাগলো।
  • kc | ০৯ মার্চ ২০১৬ ১৬:৫৭335122
  • কানহাইয়া কুমারের পেছনে সব পুলিশ লাগিয়ে দিল আর জাওয়ানেরাতো সীমান্ত আর রবিশঙ্কর বাবার কাজ করে আর কোনও দিকে দেখতে পারল না, বাকিরা রভিশ কুমার আর বরখা দত, ইয়েচুরিকে নিয়েই মেতে থাকল,

    এই ফাঁকে বিজয় মালিয়া পালিয়ে গেল। যাহ,
  • এসে গ্যাছে! | ০৯ মার্চ ২০১৬ ১৬:৫৩335121
  • হাতে গরম লেটসিক্সটিসিক্সের গান - আমরা দেশদ্রোহী।

  • বাঃ | ০৯ মার্চ ২০১৬ ১৬:১০335120
  • কানহাইয়াকে একটু বাংলা শিখিয়ে গুরুতে নিয়ে আসলে হয়।
  • রোবু | ০৯ মার্চ ২০১৬ ১৫:১১335118
  • ব্যাঙাচি তো এসএফআই এর মেম্বার।
  • পুপে | ০৯ মার্চ ২০১৬ ১৫:০৮335117
  • ব্যাং-দি, ব্যাঙ্গাচিকে কানহাইয়ার স্পীচ শুনিয়ে দিও। ঃ)))। বাচ্চাটার গপ্পোগুলো বেশ মজার।

    আর কানহাইয়ার আরেকটা স্পীচের ভিডিও। -


    দুদিন কানহাইয়া আর আরেকজন মেয়ের ছবি হুলিয়ে শেয়ার হচ্ছিল এই বলে যে দ্যাখো দ্যাখো এরা ছাত্র ও শিক্ষিকা হয়ে শিক্ষার কি বহর! যদিও ছবিটায় আপত্তিজনক কিছুই ছিল না। ঐ ছবির মহিলা আদৌ শিক্ষিকা নন, কানহআইয়ার বন্ধু, অবশ্য শিক্ষিকা হলেও কিছু এসে যেত না। এই স্পীচটার গোড়ায় ওটাও মজা করে clarify করেছে। :P
  • Byaang | ০৯ মার্চ ২০১৬ ১৪:২৮335115
  • প্লিজ পাঠিয়ে দে।
  • kc | ০৯ মার্চ ২০১৬ ১৪:২৭335114
  • সফ্ট আছে। ভেজব?
  • Byaang | ০৯ মার্চ ২০১৬ ১৪:২৫335113
  • হ্যাঁ কিড়িমিড়ি, নির্ঘাত করবেই। সেদিন ওনাকে কথা শোনাতে গিয়ে "বেগারস ক্যান নট বী চুজার্স" বলে ফেলে যা কেস খেয়েছি। প্রায় পাঁচ মিনিট ধরে ভিখারিদের কি কি অপশন আছে, আর চাইলেই তারা চুজ করতে পারে এই নিয়ে কঠিন যুক্তিজাল শোনাচ্ছিল, বাধ্য হয়ে ঐ ঘর থেকে বেরিয়ে গিয়ে রেহাই পেয়েছি।
  • Byaang | ০৯ মার্চ ২০১৬ ১৪:২০335112
  • নাঃ কবিতা সিংহের কবিতা পড়ি নি। সফট কপি আছে? তবে গল্পগুলোর মধ্যে মধ্যে এমন সব লাইন আর উপমা আছে যে কবিতাকে হার মানায়। হাঁ হয়ে পড়ছিলাম।
  • kc | ০৯ মার্চ ২০১৬ ১৪:১৫335111
  • বেঙি, কবিতা সিংহের কবিতা পড়েছিস? সেগুলোও খুব সুন্দর।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ০৯ মার্চ ২০১৬ ১৪:১৩335110
  • ব্যাঙাচি বলেছিলো? ধুস্‌, ও তো এসেফাই করবে, ওকে এখন কিছু বলা যাবে না। ব্ল্যাংকিকেই ক্যালাবো।
  • Byaang | ০৯ মার্চ ২০১৬ ১৩:৪৪335109
  • এখন নাকি অ্যারো আর ফ্ল্যাশ এই দুটোতেই স্প্রিংব্রেক শুরু হয়েছে। যেদিন থেকে পরীক্ষা শুরু হয়েছে তার ঠিক আগে থেকেই নাকি স্প্রিংব্রেক শুরু হয়েছে। আর যেদিন পরীক্ষা শেষ হবে সেইদিনই নাকি স্প্রিংব্রেক শেষ হয়ে আবার দেখাতে শুরু করবে। এহেন কোইন্সিডেন্স নাকি অনেক কিছু ইন্ডিকেট করছে।
  • Byaang | ০৯ মার্চ ২০১৬ ১৩:৪১335108
  • না না ডেডপুল দেখতে বলেছিল ব্যাঙাচি। ওর নাকি সিনেমা শেষ হয়ে যাওয়ার পরের চুক্কিটা খুব ভালো লেগেছে। এখন পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হলেই নাকি ডিসি কমিক্সে আর মার্ভেলে ইমেল করবে, সামার ট্রেনী হয়ে কাজ করতে চেয়ে। সারাক্ষণ এইসব প্ল্যানপ্রোগ্রাম চলছে।
  • শ্রী সদা | ০৯ মার্চ ২০১৬ ১৩:৩২335107
  • ডেডপুল পুরোটা দেখেও বুঝলামনা এটা অ্যাকশন না থ্রিলার না কমেডি। কি আজব সিনেমা।
    শেষে কেয়ারলেস হুইসপার গানটা দিয়েছিল ওটাই সবচেয়ে ভালো লাগলো।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ০৯ মার্চ ২০১৬ ১৩:২৯335106
  • কলকাতার সিনেপ্লেক্সে উইকডেজ আর সকাল/রাত্তিরের শোয়ে টিকিটের দাম কম। উইকেন্ডে দুপুর/বিকেল/সন্ধ্যেবেলায় চরম দাম। চারজনের ফেমিলি নিয়ে গেলে মোটামুটি...

    বাই দ্য ওয়ে - কোন শালা যেন ডেডপুল দেখতে বলেছিলো? ব্ল্যাঙ্কি না? শালাকে হাতের কাছে একবার পাই...
  • হে হে | ০৯ মার্চ ২০১৬ ১৩:২৫335105
  • বইমেলা গিয়ে ভয়ে ভয়ে সক্কাল সক্কাল হলএ ঢুকলাম, টাইমকিল করার উদ্দেশ্যে। একশো কুড়ি টাকার টিকিট, নো জাতীয় সঙ্গীত, সকাল নটার শো, ভবানীপুরের আইনক্স মল।

    এয়ারলিফট পুরো সিনেমাটা আমি একা দেখলাম। হলএ আর একটাও লোক ছিল না।
  • শ্রী সদা | ০৯ মার্চ ২০১৬ ১৩:২১335104
  • হ্যাঁ এখানে টিকিটের দাম বেশ বেশী, কোন একটা উইকেন্ডে রাত দশটার শো তে ডেডপুল দেখতে গেলাম ৩০০ টাকা করে টিকিট তাও একদম সামনে। কিন্তু গভর্ণমেন্টের এত সদিচ্ছা থাকলে আগে লুরুর বাড়িভাড়ার ডিপোজিটটা নিয়ে কিছু আইন করুক। একলাখ দেড়লাখ দুলাখ যা ইচ্ছে ডিপোজিট চায়, ফেরত দেওয়ার সময় প্রচুর বাওয়াল করে। অ্যাট লিস্ট যা নিচ্ছে সেটা উইথ ইন্টারেস্ট ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে ফেরত দেবে এরকম কিছু আইন করুক।
  • de | ০৯ মার্চ ২০১৬ ১৩:১৫335103
  • বাবাগো - এখানে সিনিমা হলে জা স য়ের সময়ে উঠে না দাঁড়ালে মার খেতে হবে। এই একটা জিনিসের জন্যে হলে যেতে ইচ্ছে করে না - আর যত গান্ধীগ্রামের মরা মরা গান শুনতে হয়, মাঠেঘাটে প্রাতঃকৃত্য করতে যেতে বারণ করে - অ্যাজ ইফ, মাল্টিপ্লেক্সে সিনিমা দেখতে আসা লোকেদের মধ্যে অমন কেউ আছে! স্টুপিডিটির হদ্দমুদ্দ!

    সেদিন নীরজা দেখতে গেলাম - মহারাষ্ট্রে নীরজা ট্যাক্স ফ্রী করেছে, অথচ কি অদ্ভুত, মাল্টিপ্লেক্সে জেনারাল টাইমের শোয়ের টিকিটের দাম ৪৫০ টাকা করে। সাথে খাবার নেওয়াটা বাধ্যতামূলক। শেষে মর্নিং শো দেখলাম বাধ্য হয়ে - সেখানে এসব প্যাখনা ছিলো না!
  • Byaang | ০৯ মার্চ ২০১৬ ১৩:১২335101
  • সদা থ্যাংকিউ ভালো খবর। এই শনিবার সিনেপোলিসে জুটোপিয়ার বিকেলের শোর টিকিটের দাম ছিল ৩২০টাকা!
  • Arpan | ০৯ মার্চ ২০১৬ ১৩:১২335102
  • আহা বিচলিত হচ্ছেন কেন, শিল্প মানে তো কলা।

    (গাঢ় সবুজ বর্ণের)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত