এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ১০ মার্চ ২০১৬ ২২:০২335251
  • ব্ল্যাঙ্কি ঠিক বলেছিস। তবে প্রথম ছাপা মনুস্মৃতি মিউজিয়ামে থাকা উচিত। যদিও আমাদের দেশে এসব সংরক্ষণ ঠিক করে করা হয় না।
  • hu | ১০ মার্চ ২০১৬ ২২:০০335249
  • হ্যাঁ, এটা নিয়ে অক্ষদির সাথে কথা হওয়ার পর থেকে আমিও ভাবছি। যে বইয়ের অনেক কপি অ্যাভেলেবল তার এক কপি পুড়িয়ে সিম্বলিক প্রতিবাদ করলে ক্ষতি কি? আমার অবশ্য এই সিম্বলিক প্রতিবাদের ব্যাপারটা ঘাঁটা লাগে এবং কুশপুতুল পোড়ানোরও কোন সার্থকতা পাই না।
  • Blank | ১০ মার্চ ২০১৬ ২১:৫৮335248
  • বই পোড়ানোর একটা অন্য দিক ও আছে। এই পোড়ানোর অভ্যেস থেকে কোনদিন হয়তো যাস্ট প্রথম ছাপা মনুস্মৃতি পুড়িয়ে দিলো।
    বই আর ছাপাখানার সাথে অনেক কিছু জুড়ে থাকে। দুম করে তার দাম নির্ধারন করা মুশকিল।
  • aranya | ১০ মার্চ ২০১৬ ২১:৫০335247
  • বই পোড়ানো নিয়ে ভাবছিলাম। বই নিয়ে আমাদের অনেক সেন্টিমেন্ট ইঃ, কিন্তু তার কী সত্যিই কোন ভিত্তি আছে? প্রতীকি বই পোড়ানো অনেকটা কুশপুতুল পোড়ানোর মত। তো কুশপুতুল-এ আপত্তি না থাকলে, একটা বই-এর আটারলি রিগ্রেসিভ কিছু পাতা পোড়ালে আপত্তি কেন?

    এটাও বোধ হয় সানি। বহু দিনের প্রচলিত ধ্যানধারণা-র প্রভাব, এই বই পুড়লে মন খারাপ। বই যদি জ্ঞানের আকর হয়, তবে আজকের দিনে আই প্যাড, কিন্ডল-ও তাই। একটা আই প্যাড আছড়ে ভাঙলে বড় জোর দামী জিনিস নষ্ট হল বলে মন খারাপ হতে পরে।

    কিন্তু বই-এর আলাদা স্ট্যাটাস
  • Abhyu | ১০ মার্চ ২০১৬ ২১:৪৫335246
  • NDTVতে শ্রী শ্রী বলছেন। শুনুন :)
  • Ishan | ১০ মার্চ ২০১৬ ২১:৩৪335245
  • ফোন থেকে টাইপানো মুশকিল। ঘটনাটা ডিটেলে দেখুন। আমি পড়ে হুব্বা। মিসিজিনি কত রকম ই হয়। ঃ-))))
  • Ishan | ১০ মার্চ ২০১৬ ২১:২৪335244
  • ঃ-) মেয়েদের সঙ্গে ঝামেলা মানেই জেন্ডার অ্যাবিউজ। ঃ-) আগেই বলেছিলাম জেন্ডার অ্যাক্টিব্জিজমের নামে যা চলছে সেটা বাড়াবাড়ি। নাও ঠ্যালা বোঝো।
  • sosen | ১০ মার্চ ২০১৬ ২১:১৩335243
  • কই মেয়েটার নাম নেই তো।
  • ও হো | ১০ মার্চ ২০১৬ ২০:২৮335242
  • না না, সরি। মলেস্টেশন নয়। মিসবিহেভিং আর থ্রেটনিং।
  • pinaki | ১০ মার্চ ২০১৬ ২০:১৭335241
  • মলেস্টেশন কোথায় লেখা আছে? দেখতে পেলাম না তো?
  • কানাই কুমার | ১০ মার্চ ২০১৬ ২০:১০335240
  • কানাই কুমারের নামে হওয়া মলেস্টেশন চার্জ আর তিন হাজার টাকা জরিমানার খবরটা সত্যি। ইউনিভার্সিটি কনফার্ম করেছে।

    Mr Kumar today also occupied another major controversy with the emergence of a university document that shows he was fined last year for misbehaving and threatening a woman student.

    Describing his act as "serious in nature and unbecoming of a student of JNU", university officials said they were issuing a Rs. 3,000 fine "keeping his career prospects in mind."

    While the unsigned order was shared on social media by the woman Mr Kumar was found guilty of harassing, the university has confirmed the letter's authenticity, claims news agency Press Trust of India.

    "I am shocked to see how a misogynist like Kanhaiya is being hailed as revolutionary," the former woman student said.

    "We do respect the girl's right to criticise Kanhaiya but we want to reiterate that he has always stood for gender justice. Also, when the incident took place, he was not the president of the students' union," said a statement from the union that is headed by Mr Kumar.

    এনডিটিভি থেকে।
  • sinfaut | ১০ মার্চ ২০১৬ ১৭:০৮335238
  • এ তো আগেই জানতাম।
  • d | ১০ মার্চ ২০১৬ ১৭:০৫335237
  • :-)

  • শুধুই | ১০ মার্চ ২০১৬ ১৬:৪২335235
  • গুজরাট দেখালে হব্যা? কেন্দ্রে রয়েছে সোনালী বেন্দ্রে রাজ্যে রক্ষেকালী। এখানে রক্ষেকালীর নাম শ্রীযুক্ত অরবিন্দ কেজরিওয়াল। তাঁর আবার একটি খড়ের পুতুল আছে, তিনি তাঁকে শত্রু মানেন। পুতুলটির নাম নাজীব জঙ্গ, ডেজিগনেশন লেফটেন্যান্ট গবর্নর।

    খেলা এখানে ত্রিমুখী। মানে দিল্লির স্মার্ট সিটির গল্প যদি শোনেন।
  • S | ১০ মার্চ ২০১৬ ১৬:৩৬335234
  • ওটা হোলো বন্ধু শিল্পপতিদের (যারা গুজরাটে ইনভেস্ট করে প্রঃমঃ বানিয়েছে) টাকা দেওয়ার স্কিম।
  • উফ | ১০ মার্চ ২০১৬ ১৬:৩৪335233
  • এই আর অ্যাক, স্মার্ট সিটি। গুচ্ছ ঘাপলা।

    আমি তো টাকা তুলে নিলাম।
  • S | ১০ মার্চ ২০১৬ ১৬:২৪335232
  • ডি, বলে দিন আচ্ছে দিন ঠিকই আসবে।
  • d | ১০ মার্চ ২০১৬ ১৬:১৬335231
  • এর চটে যাবার আরো কারণ হল, ২০১৩ তে ডিজেল গাড়ী কেনে পেট্রোলের দাম বেশী বলে। এদিকে এখন পু?ণেতে ডিজেল আর পেট্রোলে লিটারে ফারাক বোধহয় ৯ টাকা ৮০ পয়সা মত। ফলে সেদিকেও খচে আছে। ওদিকে নাকি স্মর্ত সিটি হলে চাট্টি ফ্ল্যাটে ইনভেস্ট করার প্ল্যান ছিল। সেসবও হচ্ছে না।
  • S | ১০ মার্চ ২০১৬ ১৬:০৮335230
  • এখন শেয়ার মার্কেট?
  • d | ১০ মার্চ ২০১৬ ১৬:০৭335229
  • সমস্যা হল উনি পিএফ তুলে শেয়ারে ঢালতে চান।
  • de | ১০ মার্চ ২০১৬ ১৬:০৫335228
  • রামভক্তদের এই হাইপার অ্যাকটিভিটি = চোরের মায়ের বড় গলা - নিজেরাই বুঝতে পারছে যে সব ঠিকঠাক চলছে না -
  • cb | ১০ মার্চ ২০১৬ ১৬:০২335227
  • তা ভদ্রলোকের অসুবিধাটা কোথায়? উনি কি পিএফ তুলে নিতে চাইছেন? UIN তো বেশ ভালো ব্যবস্থা। তোমার যেমন পিএফ তেমনি রবে, ঝাঁট জ্বালাবে না টাইপের ব্যাপার তো। আগে তো কোং চেঞ্জ করলে এই পিএফ অ্যাকাউন্ট নিয়ে অনেক ঝামেলা হত। এখন ভদ্রলোকের যদি না কোন ইমিডিয়েট দরকার না থাকে পি এফ মানির
  • S | ১০ মার্চ ২০১৬ ১৬:০১335226
  • ডিসির সাথে একমত। মনে হচ্ছে চাড্ডীরা ভেবেছিলো রোহিত ভেমুলার কেসটা জে এন ইউ দিয়ে চাপা দিয়ে দেবো। কিন্তু একের পর এক মিস-স্টেপ হয়েছে। রাজনাথ সিং এর টুইট আর ভুয়ো ভিডিও থেকে কন্ডোম গণনা সবই একেবারে জলে গেছে। শেষে গ্লিসারিণের মহিমা বা সীমান্তে সেনাদের ত্যাগও কানহাইয়া ঐ একটা স্পিচেই ধুয়ে দিয়েছে। এখন প্রায় মরিয়া। তাই আরো ছড়াচ্ছে। সঙ্গে বাজেটেও সো কল্ড শিক্ষিত মধ্যবিত্ত শহুরে চাড্ডীদের গা জ্বলেছে।

    চাড্ডীরা এখন ব্যাকফুটে। আর সেইটাই খুব চিন্তার ব্যাপার। পোলারাইজেশনের চেস্টা আবার করবেই, বিশেষত উত্তর প্রদেশ ইলেকশনের আগে।
  • d | ১০ মার্চ ২০১৬ ১৫:৫৩335225
  • ইদিকে একটা হেব্বি মজা হয়েছে। আমার এক সহকর্মী, একই রোলে কাজ করে, সে রিজাইন করেছে ডিসেম্বরে। আজ লস্ত ডেট। তো সে বেশ ভদ্র চাড্ডি। খুবই বিনীতভাবে বলে হ্যাঁ গুজরাটে তো মুসলমানদের একতরফা হত্যা করাই হয়েছিল কিন্তু ভাবো সেই ইব্রাহিম লোদীর আমল থেকে .... ব্লা ব্লা ব্লা তো সে প্রথমদফায় যখন পি এফ উইথড্রয়াল ৫৮র আগে হবে না বলে খবর বেরোল, বেশ চিন্তিত হয়ে জিগালো তাহলে এই কোঙের পি এফটা কি সে উদ্ধার করতে পারবে না? বাকীরা তকে ভরসা দিল না না ওটা একই কোম্পানিতে থাকলে বলবৎ। কোম্পানি বদলালে তো জাস্ট একটা ডিক্লারেশান দিতে হয় যে আর চাকরি করি না, ভাবনা নেই অমনি একটা ডিক্লারেশান দিয়ে তুই তুলে নিবি।

    তা আমি তখন বলেছিলাম বাপু হে UIN হয়ে গেছে, ঐ দিয়েই তো তোমার নতুন কোঙের পিএফ জমা হবে ---- তোমাকে তো তুলতে দেবে না বাপু। UIN এর কনসেপ্ট তো PAN এর মত। তখন বলেছিল না না এত শীঘ্র এসব হবে না, আমি ফাঁকতালে তুলে নেব।

    এইবার কাল যখন ক্লিয়ারেন্স কনফার্মেশান এসেছে, তখন সাথে এইচ আরের গাইডেন্স এসেছে যে দুই মসের আগে তুমি পি এফ উইথড্রয়ালের ফর্ম ফিলাপ করতে পারবে না, আর তার মধ্যে অন্য কোম্পানিতে জয়েন করলে সেখানে এই অ্যাকাউন্ট নাম্বার তোমাকে জানাতে হবে। অন্য কোথাও জয়েন করেও এই পিএফ অ্যাকাউন্ট না দিলে গভর্মেন্ট তোমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পরে।

    ব্যাস!! এইবার আমাকে এসে বলছে আরে তুমি তো ঠিকই বলেছিলে .... সালা এইজন্য এদের ভোট দিয়ে আনলাম .... আমি বললাম আহা তোমার ভালর জন্যই তো সরকার তুলতে দিচ্ছে না, তাছাড়াও দেখো সীমান্তে আমাদের সৈন্যরা ... ভীষণ রেগে আরো চাট্টি গালি দিল।
    :-))))
  • S | ১০ মার্চ ২০১৬ ১৫:৫২335224
  • পুপে, আপনি জিগ্যেস করুনঃ Can you name a few countries like that?
  • পুপে | ১০ মার্চ ২০১৬ ১৫:৪৭335223
  • একজন হার্ডকোর চাড্ডি কানহাইয়া "আর্মিরা রেপ করে" বলে কত বড় অন্যায় করেছে - এই মর্মে একটা পোস্ট করেছিল।
    তো সেখানে আর্মিকৃত রেপের কিছু খবরের লিঙ্ক দিয়ে আমি কমেন্ট করলাম - The intention to post all these reports is that "horrible" incidents like these take place, yes, they do, still in 21st century India. And it is not about disrespecting Army, but it is about making people aware of the fact that A FACTION OF army people indeed took part in such grave acts; and there should be protests on these. Kanhaiya DID NOT BLAME THE ENTIRE ARMY, but he pointed out that incidents like these are happening which violates human rights. Army people are also "people", like us. SOME OF THEM may also get involved in wrongdoing, and there is nothing wrong in protesting against it. "ভুল কে ভুল বলায় কোনো ভুল নেই" (smile emoticon)

    তো চাড্ডির উত্তর পেলাম - I have no word... Wen a Muslim throws a bomb we say whole Islam is not terrorist.. Wen a cab driver rapes, we say all drivers are not rapist... Wen a engineer make a faulty bridge, we say all enginners are not same... When a doctor kills a patient, we say all are not same... Same goes to Officers who accept bribe, in-laws who torture for dahej, ministers who murder for vote... And you are making it common for whole Indian Army???? Is not this what we call HYPOCRISY!! Ohhooo I'm sorry this is also may be freedom of speech for leftists who called Tagore as "Burjoya Kobi", Vivekananda as "Bhondo Sonnasi" ..... EOD

    পুপে - I think you did not read my comment properly. It says- 1.Kanhaiya DID NOT BLAME THE ENTIRE ARMY, 2. a FACTION of army people indeed took part, 3. SOME OF THEM may also get involved. None of these is synonymous to "common for army". Dont distort and misinterpret my comment.

    চাড্ডী - Now I want Govt to take decision like other countries that each and every citizen should serve in army for a minimum tenure...

    কোত্থেকে কি হইয়া গেল!!!!!
  • cb | ১০ মার্চ ২০১৬ ১৫:৪৩335222
  • বাবার এক বন্ধু একবার একজনকে বলেছিলেন, " আপনার ইনফেরিওরিটি কমপ্লেক্সে ভোগার কোন কারণ নেই, আপনি তো ইনফেরিওর ই" :P
  • dc | ১০ মার্চ ২০১৬ ১৫:৪০335221
  • :/, আমার কিন্তু মনে হচ্ছে বিজেপি এই ইস্যুতে বড়ো রকম হোঁচট খেয়েছে, সেজন্যই বোধায় এই ভক্ত আর্মি আরো বেশী অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। বছরখানেক পর যখন এগুলো থিতিয়ে আসবে তখন দেখবেন এই ইস্যুটা বিজেপির কিরকম ব্যাকফায়ার করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত