এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Byaang | ১১ মার্চ ২০১৬ ১৩:২৭335550
  • শুনুন তবে। সে ছিল ৫০এর দশক। অগ্নিপরীক্ষা রিলিজ করেছেন কিনা জানতে চাইবেন না। অত ডিটেল আমি জানি না। মূল গল্পে আগ্রহ থাকলে তবেই শুনুন। নির্মলমেসোর শ্বশুরমশাই তখন বেশ এক উঁচুগোছের সরকারি ইঞ্জিনীয়ার। এমন সময়ে ভীষণ কলরব, পাইকপাড়ার লোকেরা তো নর্দার্ন অ্যাভিনিউ অবরোধই করে ফেলল, কলের জলে নাকি বদখত দুর্গন্ধ। এমনকি শৌচেও ব্যবহার করা যাচ্ছে না সেই জল।

    তো সরকারি এক দল গেল, বিশেষ পর্যবেক্ষণে। এমনকি ইলেক্টিরিক আপিসের লোকজনও গাড়ি বোঝাই করে এল। কেন কে জানে! তারা বলল ইমার্জেন্সিতে হাজির থাকাই নাকি তাদের দস্তুর। যাই হোক, মেজো ইন্জিনীয়ার, বড় সুপারভাইজার, মেজো সুপারভাইজার ইত্যাদিরা গেলেন তদন্তে। বড় ইঞ্জিনীয়ার ব্যস্ত থাকলেন এলাকাবাসীর রোষ প্রশমণ করতে। কিছুক্ষণ বাদে মেজো সুপারভাইজার এসে এলাকাবাসীর সামনেই বড় ইঞ্জিনীয়ারকে বললেন "স্যার, কারণ পাওয়া গেছে। দুটো ইয়াব্বড় ইয়াব্বড় ব্যাকটিরিয়া পাওয়া গেছে জলের মধ্যে। ও এক্ষুনি কড়া ডোজের ওষুধ দিয়ে দেব জলে। ব্যাকটিরিয়া দুদিনেই মরে যাবে। আর গন্ধ পাওয়া যাবে না। যান যান সবাই বাড়ি যান। বাড়ি গিয়ে চান খাওয়া করুন। দুইদিনে ব্যাকটিরিয়া দুটোকে মেরে দেবো।"

    শ্রোতাদের মধ্যে থেকে কয়েকজন আস্তিন গুটিয়ে এগিয়ে এলেন "রসিকতা করার জায়গা পান নি মশাই? ভরদুপুরে মশকরা হচ্ছে?"
    মেজো সুপারভাইজার এক হাত জীভ কেটে বললেন "ছি ছি এমনটা কখনও করতে পারি? অত বড় ব্যাকটিরিয়া কি আমিই কখনও এর আগে খালি চোখে দেখেছি? অপরাধ নেবেন্না, এইতো বড়স্যার রয়েছেন উনি সব ঠিক করে দেবেন।"
    বড় ইঞ্জিনীয়ার বলেন "সান্যাল, মাথা খারাপ হয়েছে নাকি তোমার? তুমি খালি চোখে ব্যাকটিরিয়া গুনলে?"
    এরপর বড় ইঞ্জিনীয়ার আর কয়েকজন আস্তিন গোটানো মুরুব্বি গিয়ে নাকি দেখেন দুটো ইয়াব্বড় বড় মুখপোড়া হনুমানের মৃতদেহ জলে ভাসছে।
  • Kaju | ১১ মার্চ ২০১৬ ১৩:১৯335549
  • আচ্ছা বিবেচনা করার উদ্দেশ্যে আর বিবেচনা করার যোগ্য/উপযুক্ত কি একই? আমার তো একটু আলাদা মনে হয়।

    একজন সম্পাদক মহাশয় ফেবুতে পোস্ট দিয়েছেন 'অমুক সংখ্যার জন্যে বিবেচনার্থ কবিতা আহ্বান করা হচ্ছে'। এতে তো বিবেচনা করার যোগ্য/উপযুক্ত বোঝাতেই লিখেছেন মনে হচ্ছে। কিন্তু আসলে অর্থ যোগ করে হেতু বা উদ্দেশ্যে বোঝায়। বিবেচনার্থে বললে তাও উদ্দেশ্য বুঝতাম।
  • san | ১১ মার্চ ২০১৬ ১৩:১৭335548
  • নিঃশ্ব্দ কবিতাটা দারুণ দিয়েছেন।
    আর ইয়ে কিকিকে তো আমিও সামনাসামনি দেখেছি, খুবই সুন্দরী, খামোখা বিনয় কচ্ছে।
  • হেমিড্যাকটাইলাসফ্লাভিভিরিডিস | ১১ মার্চ ২০১৬ ১৩:০৯335547
  • কারেকশন করে নিয়েছি। স্মৃতি থেকে লিখছিনু।
  • :( | ১১ মার্চ ২০১৬ ১৩:০৮335546
  • টিকটিকি। আমিও দেখলাম। আমাদের ছোটবেলায় নাম ছিল ফ্লুভিভিরিডিস, এখন হয় তো নাম পাল্টে ফ্লাভি হয়ে গেছে।

    শ্রীশ্রী নরেনমুদি দিল্লিতেই আছেন। সংসদ চলছে না?
  • sinfaut | ১১ মার্চ ২০১৬ ১৩:০৪335545
  • এই যে হেমিঃ hemidactylus flaviviridis। আমি ভাবলাম ডাইনোসর, ওমা এ যে দেখি দেওয়ালের টিকটিকি।

    ফ্লাভি, ফ্লুভি নয় দেখলাম।
  • হেমিড্যাকটাইলাসফ্লুভিভিরিডিস | ১১ মার্চ ২০১৬ ১৩:০১335544
  • ইয়াব্বড় ব্যাকটিরিয়ার ঢল্পও বলে যাওয়া হোক।
  • sinfaut | ১১ মার্চ ২০১৬ ১৩:০০335543
  • না না ব্যাকতিকিয়ার গল্প শুনব, ফিরে এসো ব্যাংদি।
  • Byaang | ১১ মার্চ ২০১৬ ১২:৫১335542
  • বি ঃ)))))
  • Byaang | ১১ মার্চ ২০১৬ ১২:৫০335540
  • দেখুন আমাকে ভাট থেকে তাইড়ে দিচ্ছেন তো, তা দিন, আপনাদেরই আর টালার ট্যাংকে ইয়াব্বড় ইয়াব্বড় দুটো ব্যাকটিরিয়া পড়ে যাওয়ার গল্প শোনা হল না, কী আর করার! গেলুম।
  • b | ১১ মার্চ ২০১৬ ১২:৫০335541
  • মনে হচ্ছে নিঃশব্দ কবিতা। সাউন্ড অফ সাইলেন্স গোছের। ছন্দ, মিল অনুপ্রাস নামকরণ সবই আছে, শুধু শব্দ নেই এই যা।
  • d | ১১ মার্চ ২০১৬ ১২:৪৭335539
  • সে'র মাঝরাতের প্রশ্নটা দেখলাম। EDS এর নিউজিল্যান্ড আপিসে ১ থেকে আড়াইদিন পর্যন্ত মেন্সট্রুয়াল লীভ নেওয়া যেত। আমি ২০০৭ এ দেখেছি। মনে পলিসিতে দেখেছি। নিউজিল্যান্ডটা মনে আছে, আরো দুটো দেশে ছিল, সেই দুটোর নাম নিয়ে একটু কনফিউশান হচ্ছে।
    যা পলিসি ছিল ১ দিন নেওয়া যেত কিচ্ছু না বলে, এসে লীভ অ্যাপ্লাই করার সময় রিজন হিসেবে মেন্সট্রুয়াল লীভ সিলেক্ট করলেই হত। পরে আরো আধাদিন নিতে চাইলেও ঠিক আছে। তার চেয়ে বেশী হলে রিপোর্টিং ম্যানেজারকে ইনফর্ম, করতে বলা ছিল। একইসাথে ম্যানেজারদের প্রতি নির্দেশ ছিল অ্যাপ্লাইকারিণী যাতে কোনওরকম আনকমফ্জোর্টেবল সিচুয়েশান বা প্রশ্নের মুখে না পড়েন সেটা এনশিয়োর করতে।

    আমি দেখে দেখে ভাবছিলাম এইটা তো সবদেশে হওয়া উচিৎ।

    যাই হোক পরে কী হয়েছে জানি না।
  • S | ১১ মার্চ ২০১৬ ১২:৪৬335538
  • নরেনমুদি কোথায়? যে দিল্লিতে আসবেন?
  • হেমিড্যাকটাইলাসফ্লুভিভিরিডিস | ১১ মার্চ ২০১৬ ১২:৪৪335537
  • শ্রীবেঙীদি মূলোধারার বাইরে গিয়ে ঢল্প লিখেছে। ক্ক। ক্ক।
  • আত্মঘোষ | ১১ মার্চ ২০১৬ ১২:৪২335536
  • কবি সম্মেলনে আমন্ত্রিত কবিরা মারপিট করতে করতে রবীন্দ্র ভবনের সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে মাথা ফাটিয়ে ফেলছে, এইসব হচ্ছে প্রকৃত কবি। তা না সব পরিপাটি মিনমিনে কবিদের বাজার হয়েছে আজকাল।
  • d | ১১ মার্চ ২০১৬ ১২:৪১335535
  • ব্যাঙ যাও না টইগুলো আপডেটাও না। এখানে গজর গজর করে কী লাভ?
  • Arpan | ১১ মার্চ ২০১৬ ১২:৩৭335534
  • আরে জাতটাই কাঁকড়ার।

    শ্রীবিপ সাধে দুক্কু করেন?
  • Byaang | ১১ মার্চ ২০১৬ ১২:৩৬335533
  • একজন কবি হয়ে আরেক কবির নিন্দে করেন, ছ্যাঃ! জাতবেরাদরির প্রতি কোনোরকম ইয়ে নেই! কোথায় কোন কবি মারামারি করতে করতে কুমড়োর মত গড়িয়ে গিয়েছে, কোথায় কোন কবি মুখ্যমন্ত্রীর নামে পদ্য লিখেছে, শুধু এসব কুচ্ছো করা!
  • আত্মঘোষ | ১১ মার্চ ২০১৬ ১২:৩১335532
  • এ তো হওয়ারই ছিল। কবি কবেই বলেছেন "ছিপ নিয়ে গেল কোলাব্যাং আর বুজী নিয়ে গেল মামামা"। আমিই সেই কবি সে অন্য কথা। আমি বলে কি আর কবি নই।
  • T | ১১ মার্চ ২০১৬ ১২:২৭335531
  • হাঃ হাঃ হাঃ...মুলোতে নিয়েছে। অ্যাঁ! ক্ষী! ক্ষে!
  • cb | ১১ মার্চ ২০১৬ ১২:২৬335530
  • আরে বাবা, তখনকার দিনে বিয়ের আগে দেখা সাক্ষাত হত না, উনি সেফ খেলে একটা গান শিখে গেছিলেন, ঘনশ্যাম গোছের। এবার উল্টোটা হলে, ধরুন, শ্যামলা মেয়ের দিকে তাকিয়ে গাইছেন, "চাঁদি য্যায়সা রং হ্যায় তেরা ..." এ তো ইন্ডিয়ান সোশাল কনস্ট্রাক্টে বিশ্রী ব্যাপার হয়ে যাবে, মানসিক নির্যাতন টাইপের :)
  • শ্রী সদা | ১১ মার্চ ২০১৬ ১২:২৩335529
  • হ্যাঁ শ্রীজাত নতুন এমন কী লিখলো সেটাই কেউ বলেনা, শুধু চারিদিকে শুনি ওকে মূলোতে নিয়েছে। কী আপদ !!
    আমি অবশ্য সেই অন্ধকার লেখাগুচ্ছর সময় থেকেই ভদ্রলোককে আর পাত্তা দিইনা - যে লোকটা উড়ন্ত সব জোকার বা কফি নামটি আইরিশ নামাতে পারে সে কেন যে জোর করে নিজেকে সমাজসচেতন জীবনমুখী কবি মরমী কবি প্রমাণ করার চাপ নেয় কে জানে। মহত্বের নেশা ?
  • ইয়ে | ১১ মার্চ ২০১৬ ১২:২২335528
  • সিকি একটু আগেই অফিসে মুখ দেখিয়ে ফিরে এল, যাওয়া আসা দুটোই শ্রীশ্রী ভেন্যুর পাশ দিয়েই, কোনও জ্যাম ট্যাম নেই, খালি খানিক দূরে দূরে মিলিটারি দাঁড়িয়ে আছে উদ্যত কারবাইন হাতে। শ্রীশ্রী নরেনমুদি আসবেন কিনা আজকে।

    ব্যাপক লাগল, বিশ্বশান্তির বার্তা আনে য়োগা - এই রকম লেখা একটা ঢাউস বোর্ডের নিচে দাঁড়িয়ে একটা মিলিটারি দেখি বন্দুক উঁচিয়ে ধরে বিকট একটা হাই তুলছে। নেহাত মোটরসাইকেল চলন্ত অবস্থায় ছিল, আর লাইফ ইনশিওরেন্সে ঠিক কত টাকা পাওয়া যেতে পারে তার হিসেবটাও হ্যান্ডি ছিল না, তাই ছবি তোলার রিস্ক নেওয়া যায় নি।

    তবে এই হেমিড্যাকটাইলাসফ্লুভিভিরিডিস অত্যন্ত একটা পরিচিত নাম, কিন্তু কোথায় পড়েছি, কিছুতেই মনে পড়ছে না, এ কী গেরো! ইংরেজি বানানটাও জানি না যে গুগলে সার্চ করব। কেউ একটু মনে করিয়ে দেবেন?
  • আত্মঘোষ | ১১ মার্চ ২০১৬ ১২:১৮335527
  • তবে আমাদের ব্যাপারটায় কিন্তু আমরা কেউ নিজেদের ও ঘডের লক্ষ্য হিসেবে মেনে নিইনি। আভ্যন্তরীন সালিশীতে শান্তনুকেই আমাদের জনপ্রিয়তার অন্তরায় হিসেবে নির্দিষ্ট করা হয়েছিল। আর বলতে নেই শান্তনু বিশেষ ট্যাঁ ফোঁ করে নি, মেনেই নিয়েছিলো।
    এমনিতেই সেইসময়টা ওর বাড়ি থেকে হাতখরচা বন্ধ করে দেওয়া হয়েছিল, সবারই তো একটা বিবেচনা থাকে।
  • Byaang | ১১ মার্চ ২০১৬ ১২:১৭335526
  • নাঃ আপনাদের মত সন্দেহবাতিকগ্রস্ত কমিদের কাছে কোনোরকম গল্প করতে আসাটাই নেতান্ত আহাম্মকি।

    করুন করুন প্রাণভরে কবিদের, গায়কদের, সুরকারদের, গীতিকারদের কুচ্ছো করুন। আমি গেলাম।
  • Arpan | ১১ মার্চ ২০১৬ ১২:১৫335524
  • আবাপ ওয়েব এডিশনের জন্য আলাদা সম্পাদক বসিয়েছে।

    তবে ঐ আর কী, এই সময়েত ওয়েব ভার্সনটাও (ই পেপারটা নয়) খুব একটা সুবিধের নয়।
  • Byaang | ১১ মার্চ ২০১৬ ১২:১৫335525
  • আমি এও বিশ্বাস করি না যে নির্মলমেসো তার বাসরে দুধে-আলতা গায়ের রঙের মালামাসিকে দেখে "প্রণাম তোমায় ঘনশ্যাম" গেয়েছিল।
  • d | ১১ মার্চ ২০১৬ ১২:১৪335522
  • না বাপু তোমার থেকে অনেক আগে জন্মেও তোমার কথা বিশ্বাস করতে আমার একগ্লাস ঘোল লাগবে হে ব্যাঙ।
  • আত্মঘোষ | ১১ মার্চ ২০১৬ ১২:১৪335523
  • সেই অবিশ্বাস্য গল্পটা তাড়াতাড়ি লিখে ফেলো, সকালে উঠে পড়ে সত্যাসত্য বিচার করে বলে দেবো খন।
  • d | ১১ মার্চ ২০১৬ ১২:১৩335521
  • আরে কি যে চলছে চারিদিকে!! এই সেদিন পরাঞ্জপেকে শ্লোগান দিয়ে থামিয়ে দিয়েছে বলে হইচই, NDTV পর্যন্ত খবর করে ফেলল। পরে দেখা গেল থামায় টামায় নি।

    তারপর হল কানহাইয়া মলেস্ট করেছে। পরে দেখা গেল আসলে হিসি করেছে।

    আর৪ আবাপর খব অরগুলো তো বাদই রাখলাম। কোন ফ্যাক্টরীতে যে বানায়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত