এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১১ মার্চ ২০১৬ ২১:০২335670
  • হ্যালো মাইক টেস্টিং
  • pi | ১১ মার্চ ২০১৬ ২১:০১335669
  • দিল্লি বিহার মীরাট মধ্যপ্রদেশে ঠাকুর দেবতাকে নিয়ে এই জাতীয় আদিরসাত্মক ছড়ার প্রচুর ছড়াছড়ি আছে, সত্যি ? এটা জানতাম না। মানে এই নিয়ে আমারো ধারণা ছিল, এরকম নেই। অবশ্য হতেও পারে। হিন্দি বলয়ে ভালোমতন স্পুফ হতে দেখেছি। ঠাকুর দেবতা নিয়ে কিছু দেখেছি কিনা মনে করার চেষ্টা করছি। সিনেমায় নিছক ( মানে নন-আদিরসাত্মক আর কি) মজা বলতে জানে ভি দো ইয়ারোঁ মনে পড়লো।

    রোবু, এইসব লোকজনের এই শিবলিঙ্গ-উলাদি পোস্ট নিয়ে এখন কীরকম স্ট্যাণ্ড ?
  • san | ১১ মার্চ ২০১৬ ২০:৫৯335668
  • :-)
  • sosen | ১১ মার্চ ২০১৬ ২০:৫৬335667
  • ধুস রেগে যাবো কেন? এই একটা ব্যাপারে বাঘে গরুতে একমত এ তো সবাই জানে। পয়েন্ট আউট করতে ইচ্ছে হোলো। কারণ বেশি সকালে উঠে পড়েছিলাম ঃ)
  • san | ১১ মার্চ ২০১৬ ২০:৪৬335666
  • সোসেন্দি কিন্তু আসলে হাল্কা করে রেগে গ্যাছে :-)
  • Robu | ১১ মার্চ ২০১৬ ২০:৪১335665
  • পাইদি - করে।
  • lcm | ১১ মার্চ ২০১৬ ২০:৩৭335664
  • টি-র পোস্ট কিন্তু আর একটি মিথ এক্সপোজ করল। ঐ যে কথায় আছে না যে, সাধারন মানুষের কোনো ধর্মবিদ্বেষ নাই, গুটিকয়েক পলিটিক্যাল পার্টি সাম্প্রদায়িক সব্বোনাশ করছে। বেসিক্যালি সব্বাই খুব ভাল, শুধু পলিটিশিয়ানগুলি বদমাইশের ধাড়ি - এই ধারনাটি ...
  • pi | ১১ মার্চ ২০১৬ ২০:৩৬335662
  • আজ এনজয় করে ?
  • Robu | ১১ মার্চ ২০১৬ ২০:৩৬335663
  • গুচ্ছ গুচ্ছ মহায়ণ পড়া এবঙ্গ এনজয় করা লোক আজ চাড্ডি। কত জন চাই?
  • T | ১১ মার্চ ২০১৬ ২০:০২335661
  • না না সোসেনদি, রেগে মেগে কেন থাকবে! :)
  • T | ১১ মার্চ ২০১৬ ১৯:৫৮335660
  • চাড্ডিরা কেন চাড্ডি হয় এ প্রশ্নের একমাত্র উত্তর কি কিছু আছে। নেই বলেই মনে হয়। এবং এরপর থাকে পুরোদস্তুর এবং আংশিক চাড্ডি। কিছু কেস তো আরো জটিল। যেমন, আমি হাওড়ার কিছু বিহারী রাজমিস্ত্রীকে চিনতাম। তারা সারা দিন রোজ খাটত, সিমেন্ট, বালি, ইঁট এইসব। একটা আটফুট বাই দশফুট ঘরে দশবারো জন মিলে গাদাগাদি করে শুত। রান্নার হাঁড়ি কড়াই, থালা আর একটা আয়না এবং চিরুনি ছাড়া কিছু ছিল না। এরা দূর্গাপুজোর সময় কাজ কামাই দিত না। ছটপুজোর সময়ও খুব বেশীবার বাড়ি যেতে দেখিনি। মেহনতি গরীব মানুষ। বলত একদিন কাজে না গেলে কন্ট্রাক্টর পয়সা দিবে না। অথচ এরাই বাবরি মসজিদ ভাঙার জন্য কাজ থেকে ছুটি নিয়ে ধার করে ট্রেন ভাড়া জোগাড় করে করসেবা করতে চলে গেল। এদেরকে চাড্ডি বলব কি, কি জানি।
  • Ekak | ১১ মার্চ ২০১৬ ১৯:৫৭335659
  • আমি গোটাকয় বিজেপি কমিউনিটি, আরেসেস কম ইত্যাদি তে আছি। সেখানেও জনতা প্রচন্ড ভুরু কুঁচকে আলোচনা করে কিভাবে দেশে এত সিকুলার -নাস্তিক বাড়লো ! এর জন্যে কি হলিউড দায়ী ? ইঃ ইঃ

    সবাই ঘুরে ফিরে যৌনতার বিরুদ্ধে। আমার সেই জেলের গপ্পের মত্ত বলতে ইচ্ছে যায় ..... কোন্দল তো তুয়াতে আর মুয়াতে, উয়াতে আর উয়াতে তো কুছু হয় নাই :((
  • b | ১১ মার্চ ২০১৬ ১৯:৫৫335657
  • কিছুটা ঐ পুরন্দর ভাটের মতঃ
    মহাকাশ থেকে বেচারা শকুন হাগিতেছে তব গা'য়
    বাঙালী শুধুই খচ্চর নয়, তদুপরি অসহায়।

    মহায়নের আসলে মূল্য হল বড় হওয়ার টুলে। লুকিয়ে সিগারেট খাওয়া, গরুর কাবাব খাওয়া কিম্বা ডেবোনেয়ার পড়া ( আই মিন, দেখা), স্কুল পালিয়ে সিনেমা দেখা... এসব্গুলোর একটা প্যাকেজ আছে, অথরিটি অস্বীকার করে 'বড় হয়ে গেছি' এই বোধের প্যকেজ। এখন মধ্যবয়সে হাস্যকর লাগে।

    জেন্ডার গ্যাপের কথা বলছিলেন না? এ বিষয়ে সম্পুর্ণ অনধিকারী হয়েও একটা মন্তব্য করছি। মেয়েদের বোধ হয় বড় হবার জন্যে এই সব ছেলেমানুষী আনুষঙ্গীকগুলো লাগে না। একই বয়সের ছেলে ও মেয়েদের মধ্যে, আমার স্যাম্পেলে, মেয়েদের ইমোশনাল ম্যাচ্যুরিটি অনেক বেশি। সেটা সানি না কাঁবা জানি না।
  • sosen | ১১ মার্চ ২০১৬ ১৯:৫৫335658
  • থিওরি রাখার পর থিওরি রাখতে চাইনা বলে লাভ কি টি? আর শুধু পিনাকীদার পোস্ট তো নয়, মুহূর্তে প্রত্যেকে সহমত হয়ে গেল, দ্যাখ যে হ্যাঁ এইগুলো শুনে বড় হয়েছি বলেই ধর্মীয় খিল্লি দাগ কাটে না। অথচ উল্টোটাই সত্যি, দিল্লি বিহার মীরাট মধ্যপ্রদেশে এই জাতীয় আদিরসাত্মক ছড়ার প্রচুর ছড়াছড়ি, ঠাকুর দেবতাকে নিয়ে, মা মাসি শ্বশুর শাশুড়িকে নিয়ে তাতে তাদের ধর্মীয় আবেগে আদৌ কিস্যু রকমফের দেখিনি।
    শুধু মহায়ণ পড়ে বড়ো হলে যদি লজিক্যাল চিন্তা ভাবনা জন্মায়, তাহলে তো কথাই ছিলনা।

    ভয় নেই, আমি রেগে মেগে কথা কইছি না ঃ))
    আপিস যাই
  • T | ১১ মার্চ ২০১৬ ১৯:৪৭335656
  • সোসেনদি, আমার মনে হয় পিনাকীদা কোনো জেনারেলাইজড থিয়োরী কিছু দিতে চায়নি। বিবিধ সমাজ সংক্রান্ত ক্ষেত্রে ওরম তো আল্টিমেট বলে কিছু হয় না। এক্সপেশন থাকেই। দুদিকেই। এটা একটা মতামত স্রেফ বলে মনে হয়।
  • :/ | ১১ মার্চ ২০১৬ ১৯:৪২335655
  • সোসেনের কথা পড়ে আবার একটু অন্যভাবে ভাবলাম। সত্যিই - চাড্ডিরা তা হলে জন্মাচ্ছে কী করে?

    আজকেই দুই চাড্ডির সঙ্গে অল্প ঝাড়পিট হল ভার্চুয়ালি। আমার কলেজের দুই ইয়ারমেট। উল্টোদিকে আমি আর আরেকজন - আমরা চারজনই একই ইয়ারের। ওরা তিনজন মেকানিকাল, আমি ইলেকট্রিকাল। চাড্ডিদ্বয়ও একই কন্ডিশনিংয়ে থেকেছে হস্টেলে। একজন খাঁটি বাঙালি, উত্তর কলকাতার, অন্যজন উত্তরপ্রদেশীয় সিং, বর্ন অ্যান্ড ব্রট আপ ইন হাওড়া। গতবছরেই দুজনকে আনফ্রেন্ড করে দিয়েছিলাম, আজ অন্যজনের দেয়ালে তারা আমাকে দেখে খাপ খুলল, তাই হাল্কা বাদানুবাদ হল। দেখলাম, এখনও তারা সেই জিনিসই আছে। পরিষ্কার জানালাম চাড্ডিদের আমি ফ্রেন্ড লিস্টে রাখি না। আরও খচে গেল শুনে :)

    পিনাকীর কন্ডিশনিংয়ের লজিক এখানে খাটল না। আর সত্যিই - এরা কিন্তু সংখ্যায় কম নয়।
  • sosen | ১১ মার্চ ২০১৬ ১৯:৩৫335654
  • পাইয়ের বক্তব্যটা অংশত ঠিক বরম।
    আর জেভিয়ারস থেকে বিভিন্ন ইন্জি কলেজ, যেহেতু এই ছড়া বা এই জাতীয় ছড়া সর্বত্রই প্রচলিত, কাজেই এই সমস্ত কলেজ বা স্কুল থেকে যারা এই ছড়া শুনে পাস করেছে তারা যে কেউই ভবিষ্যতে চাড্ডি হয়ে ওঠেইনি, কারণ ফুলের ঘায়ে মুচ্ছো যাবার কারণ আর তাদের ছিল না, প্রিকনডিশনিং হয়েই গিয়েছিল এই সত্য জেনে খুবই শান্তি পেলাম। যদিও তাহলে চাড্ডিরা ঠিক কিভাবে জন্মাচ্ছে সেটা ক্লিয়ার হোলোনা, সে কথা থাক।

    পাইয়ের বক্তব্য নিয়ে বরম ডিসকোর্স হতে পারে, কিন্তু এই উদ্ভট অথচ সর্বজনমান্য প্রিকন্ডিশনিং নিয়ে ডিসকোর্স করে লাভ নাই।
  • ডিসকোর্সে ফেরত | ১১ মার্চ ২০১৬ ১৯:২৬335653
  • মেজরিটির ভয়েস কি মাইনরিটির ভয়েস - সে জানি না, মানে ঠিক সেই ভেবে আলোচনায় নামি নি। এসব নিয়ে পুলকিত বা দুঃখিত হবারও আলাদা করে কিছু নেই, আসলে ওই সময়টা একটু অন্যরকম ছিল। প্রথম বাড়ির ছায়া থেকে বেরিয়ে ওইরকম আদ্যোপান্ত একটা র' পরিবেশ, অচেনা দুটো তিনটে ছেলের সাথে হঠাৎ করে রুম শেয়ার, বাধাহীনভাবে কিছু বইপত্র বা সিনেমার ক্লিপিংয়ে অ্যাক্সেস পেয়ে যাওয়া - প্রথমে মনে বড় ধাক্কা দিয়েছিল তো বটেই। লোকে অবলীলায় "তোর মায়ের ..." বা "তোর বাবাকে ..." বলছে এবং অপরপক্ষ শুনে হ্যাহ্যা করে হাসছে। এক বছর আমি মিশতে পারি নি কারুর সাথে।

    সেকেন্ড ইয়ারে উঠে বুঝলাম, যে বা যারা বলছে এবং যাদের বলছে, কেউই এগুলো লিটারারি মিনিং হিসেবে নিচ্ছে না, জাস্ট রসিকতার একটা ফর্ম এটা। হজম হতে সময় লেগেছিল, কিন্তু এটা আমার, আমাদের চামড়া পুরু করতে সাহায্য করেছিল। তখন সেক্সিজম বুঝতাম না, মিসোজিনি জানতাম না, ফিউডালিজম জানতাম না।

    গালগালিকে ভালো মনে নিই নি কোনওদিনই - সেটা আমার নিজস্ব ভ্যালু সিস্টেমের প্রবলেম, তবে কেউ বললে আগের মত আর মনে লাগত না, হ্যাহ্যা করে হাসতে আমিও শিখে গেছিলাম।

    সেইটা আজও কাজে লাগে। চাড্ডিদের কাছে লজিক নিয়ে গেলে বাবা-মা-বোন তুলে খিস্তি অবশ্যম্ভাবী ভাবে খেতে হয়। খাই, মনে নিই না।

    তখন সিনিয়রদের লজিক ছিল - ইঞ্জিনীয়ার হয়ে কুলিমজুরদের হ্যান্ডল করতে হবে তো, এই ল্যাঙ্গুয়েজ ছাড়া ওদের দিয়ে কাজ করাবি কী করে?

    তখনও মোবাইল ফোন আসে নি, আইটি আসে নি। ঠিক ভুল না বুঝে সেই লজিকই আত্মস্থ করে নিয়েছিলাম।
  • pi | ১১ মার্চ ২০১৬ ১৯:২৪335652
  • মানে ঠাকুর দেবতাকে নিয়ে নানাবিধ অযৌন মশকরাতে তো আমরা প্রায় সকলেই ছোট থেকেই অভ্যস্ত। সে লক্ষ্মীর পরীক্ষা থেকে শুরু করে লক্ষ্মণের শক্তিশেল, ভীমবধ কি যমালয়ে জীবন্ত মানুষ বা ধ্যাত্তেরিকা। এগুলো নিয়ে কিন্তু আগে কখনো লোকজনের ভাবাবেগে আঘাত পড়ে শুনিনি বা মনে আঘাত লাগতে পারে না করার কথাও শুনিনি। তাই কিছু কিছু ক্ষেত্রে ( আবার বলছি, সবার নয়) মহায়ণ নিয়ে আপত্তি হয়তো যৌনতার ইমেজারিগুলোতেই।
    তবে ঐ অন্যান্য কামগন্ধহীন রসিকতা নিয়েও সমস্যার কথা এখন অবশ্য শুনছি। মীরাক্কেলে ( সে তার কোয়ালিটি যেমন হোক, মোটাদাগ, সরুদাগ নিয়ে বলছিনা, মীরাক্কেল না পোষালেও এধরণের কনটেন্ট নিয়ে বলছি) ঠাকুর দেবতাদের নিয়ে স্পুফ নিয়ে থেকে থেকেই যা আগুন জ্বলে ! সেটায় অবিশ্যি আরো কিছু এক্স্ট্রা ফ্যাক্টর। মীর হিন্দু নয় ইঃ।
  • san | ১১ মার্চ ২০১৬ ১৯:২১335651
  • কে জানে বাবা - আমরা তো এসব না শুনেই বড়ো হলাম, আর তাতেও ধর্মানুভূতিতে আঘাত টাঘাত লাগেনা। আর কতো লোককে জানি ঠাকুরদেবতা নিয়ে বললে কোমল মনে আঘাত লাগেনা কিন্তু লেনিনকে নিয়ে বললেই লাগবে। তাদের ক্ষেত্রে এসব মহৎ সাহিত্য কোনো কাজে আসে নি।

    যত্তসব ভুলভাল থিওরাইজেশন।

    (পিনাকীদার পোস্ট বিষয়ে)
  • Abhyu | ১১ মার্চ ২০১৬ ১৯:১৫335650
  • পিনাকীকে ক। স্কুল লেভেল থেকে শুনে আসছি। যতই মোটা দাগের হোক অন্ততঃ ফুলের ঘায়ে মুচ্ছো যাওয়া থেকে বাঁচায়।
  • যাক গে | ১১ মার্চ ২০১৬ ১৯:১২335649
  • এই ডিসকোর্সটা চলুক, কিন্তু আপাতত একটা আর্জেন্ট মেসেজ পেলাম জিগীষার কাছ থেকে।

    APPEAL FOR URGENT SUPPORT
    Soni Sori's younger sister Dhaneshwari Markam has been abducted. Just now I had a telephonic conversation with Soni who informed of the police threat to her younger sister. Soni informed that the police went to her hostel yesterday to interrogate Dhaneshwari. She is married to Ajay Markam, who was picked up yesterday. She also informed of direct life threats to her father today by the IG Bastar.
    Need your urgent support and solidarity to save the younger sister of our Adivasi mass leader. - Goldy M George

    এ কী চলছে?
  • cb | ১১ মার্চ ২০১৬ ১৯:০৮335647
  • আগেরটা সিকি কে, সোসেনকে নয়!!!!
  • pi | ১১ মার্চ ২০১৬ ১৯:০৮335648
  • শুধু রসিকতাবোধের পার্থক্যের জন্যেই কি ভালোলাগা খারাপলাগা বদলে যায়? যৌনতা আরেকটা ডিসাইডিং ফ্যাক্টর বোধহয়। মলয় রায়চৌধুরী টইতে ওঁর কবিতা দেবার পরে বোধহয় এখানেই শুনেছিলাম, সেগুলো পড়ে বমি আসে। কবিতা হিসেবে ভালোলাগা মন্দলাগার কথা বলছি না, সে অনেকেরই কবিতা হিসেবে, লেখা হিসেবে একদম অপছন্দ হতে পারে, কিন্তু এই গা গুলোনো, বিবমিষা এগুলো তো তারও বেশি কিছু। একটা রিপেলিং ব্যাপার।
    মহায়ণ নিয়ে বাজে লাগার মধ্যেও অনেকের ( সবার বলছিনা) হয়তো সেই ফ্যাক্টরটা কাজ করে। কারণ ঠাকুর দ্যাবতা নিয়ে মজার কথাই যদি বলতে হয় তো এরকম অনেক লোক্জনই দেবদেবীদের নিয়ে নানারকম স্পুফ নিয়ে দিব্বি মজা পাবে, নিজেরাও বলবে করবে বা বলেছে করেছে হয়তো, কিন্তু মহায়ণ তাদের কাছে বেশ রিপেলিং। ফ্যাক্টরটা হয়তো সেই যৌনতাই।

    ডিঃ আমার এরকম লাগে বলছিনা।
  • cb | ১১ মার্চ ২০১৬ ১৯:০৭335646
  • ধারেকাছে থাকলে একটু মহায়ণ টা পড়ে শুনিয়ে আসুন না :)
  • sosen | ১১ মার্চ ২০১৬ ১৯:০৬335645
  • যাই হোক, এ নিয়ে বলতে গিয়ে গুরুতে আগেও কোণঠাসা হয়েছি, আফটার অল মেজরিটির ভয়েস। কাটাই, আপনারা স্মৃতিচারণ করে পুলকিত হোন।
  • sosen | ১১ মার্চ ২০১৬ ১৯:০৩335644
  • আর দমুদির সাথেও একমত যে সেক্সিস্ট জোক ও গালাগালি, যাকে উদ্দেশ করেই হোক, ঠাকুর বা কুকুর, তার আঁচ অনেকটাই পরোক্ষে মেয়েরা পোহায়।
  • sch | ১১ মার্চ ২০১৬ ১৯:০২335642
  • সেন্ট জেভিয়ার্স এর ইন্দ্রজিতের বানানো সম্ভবত, ৯১ উ মা। ঝিকুটি নামে খ্যাত ছিল। পরে আই আই টি খড়গপুরে র‍্যাগিং এ মারা যায়
  • | ১১ মার্চ ২০১৬ ১৯:০২335643
  • তখন স্কুল থেকে সদ্য বেরিয়েছি।মহায়নের দু চাট্টে লাইন এক দিদি দুলে দুলে পাঁচালির সুরে শুনিয়েছিলো- খুব হাহাহিহি হয়েছিলো মনে আছে। কত কী ভুলে গেছি, অথ্চ এখন পড়তে গিয়ে দিব্যি সেই লাইনগুলো চিনতে পারলাম, তবে কিছু শব্দ আলাদা ছিলো এটাও নজরে এলো।
    কাঠপিমড়ে কামড়ে দিলো টাও শুনেছিলাম, ওটাও মহায়নের পার্ট বলেই জানতাম- নয়?
  • sosen | ১১ মার্চ ২০১৬ ১৯:০১335641
  • সিকিকে, এগুলো না শুনে বড় হওয়া লোকজনেরো রিয়্যাকশন হয় এবম বেশির ভাগ রিয়্যাকশনওয়ালা লোকেরা এসব শুনেই বড়ো হয়েছে। এটা একেবারেই ভুলভাল জেনারালাইজেশন।
    আমার নিজের দিক থেকে বলতে পারি, কাঠনাস্তিক এবম লজিক্যাল বলেই হয়তো গায়ে পড়ে, যে জিনিসটা মানিনা কিন্তু বহু লোকজন মানে সেটা নিয়ে মোটা স্যাটায়ার করা জাস্ট পোষায় না। কেউ করলে কিছু এসে যায় তা নয়, কিন্তু রিসিভিং এন্ডে যদি নিজেকে মনে মনে দাঁড় না করাতে পারি তা হলে কোনো ডায়লগই কোনোদিন তৈরি হবে না, এবম বিচ্ছিন্ন বাবলের মধ্যেই সর্বদা বাস করতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত