এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১১ মার্চ ২০১৬ ২১:৪৪335700
  • তবে এই বিভ্রাটের জন্যে ঈশেনো দায়ী, গম্ভীরভাবে লোকগীতি, আর্বান ফোকলোর এসব বলে চলেছে। লোকে বুঝবে কিকরে :-D
  • san | ১১ মার্চ ২০১৬ ২১:৪২335699
  • এলসিএমদা সত্যিই টুউ ক্ষিউট ! আট্টু হলে বিষম খাচ্ছিলাম।
  • lcm | ১১ মার্চ ২০১৬ ২১:৪১335698
  • যাক, পোপো-ও শোনে নি মনে হচ্ছে, একা নই।
  • lcm | ১১ মার্চ ২০১৬ ২১:৪০335697
  • কি মুশকিল, জানি না তো।
    বৌদ্ধ মহাযান শুনেছি, মহাকরণ জানি, মহাজোট শুনেছি, রামায়ণ, মহারণ... - কিন্তু মহায়ন শুনা নাহি, কেয়া করে !
  • lcm | ১১ মার্চ ২০১৬ ২১:৩৮335695
  • গুগলে 'mahayan' দিয়ে সার্চ করতে রেজাল্ট এল - -
    Bangla Mahayan Khisti Must Watch YouTube
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১১ মার্চ ২০১৬ ২১:৩৮335696
  • নাঃ এটা কস্মিনকালেও কাউকে বিক্কলেজ বা যাদপ্পুরে বলতে শুনি নাই। আপনারা কী বলতে চান? আমার কম মাস কনট্যাক্ট ছেলো?
  • sosen | ১১ মার্চ ২০১৬ ২১:৩৭335694
  • লোকগীতিতে মনে পড়লো। কেউ মৈমনসিংহ গীতিকার কোনো পি ডি এফ দিতে পারে? চ্ন্দ্রাবতী, মহুয়া, মলুয়াসুন্দরী এইগুলো যে বইটায় আছে। ওমনাথ?
  • | ১১ মার্চ ২০১৬ ২১:৩৬335693
  • ব্যাং সিনেমা দেখতে না গিয়ে থাকলে ফেবু মেসেজ দেখো।
  • pi | ১১ মার্চ ২০১৬ ২১:৩৫335692
  • লগাহুদা এবাএ হল(ধর) অব ফেমে যাবেন ঃ)
  • pi | ১১ মার্চ ২০১৬ ২১:৩৪335691
  • ওরে বাবা রে, লসাগুদা !!!!
  • lcm | ১১ মার্চ ২০১৬ ২১:৩১335689
  • ও, মহায়ন হল একধরনের লোকগীতি। বেশ।
  • lcm | ১১ মার্চ ২০১৬ ২১:৩১335690
  • ও, তাহলে ঠিক আছে। মানে ঈশান আমার পোশোংসা করল, মানে আমাদের মতন গায়কদের...
  • ঈশান | ১১ মার্চ ২০১৬ ২১:২৯335688
  • আর মহায়ন পিছনের পাতায় আছে। লোকগীতি তো, ওটাই অথেন্টিক এরকম কোনো গ্রান্টি নেই। রামায়নের মতো মহায়নেরও নানা ভার্সান।
  • ঈশান | ১১ মার্চ ২০১৬ ২১:২৮335687
  • আমাদের হস্টেলে যারা বাথরুমে জোরে জোরে গাইত, তারা অনেকেই কিশোরকুমারের থেকে বেশি সুরেলা। বিখ্যাত লোকেদের মধ্যে অনেকে আছেন। যেমন ধরেন বড়ে গোলাম আলি। বেশ সুরেলা গলা। (আমি বল্লাম বলে আপনারা অ্যাদ্দিনে জানলেন, থ্যাঙ্কু দিন):-)
  • lcm | ১১ মার্চ ২০১৬ ২১:২৬335686
  • বোঝো! কিশোরকুমার বেসুরে গাইলে সুরে কে গাইতেন।
  • lcm | ১১ মার্চ ২০১৬ ২১:২৫335685
  • ইয়েস - ভাইলোগ ইয়ে মহায়ন কেয়া হ্যায়?
    মহাকরণ শুনা হ্যায়, লেকিন...
  • ঈশান | ১১ মার্চ ২০১৬ ২১:২৪335684
  • কুমর শানু তো নাকি গলায় কিশোরকুমারকে নকল করেন। আর কিশোরকুমার হেঁড়ে গলায় বেসুরো গান গান। মানে গাইতেন। গানের বেসিক জিনিস হল সুর, যদিও বেসুরো গান গাওয়া দোষের না, গণতান্ত্রিক অধিকার। :-)
  • sinfaut | ১১ মার্চ ২০১৬ ২১:২১335683
  • এই প্রথম মহায়ন পুরোটা পড়লাম। বেশ কিছু দৃশ্যকল্প মারকাটারি ভালো। কিন্তু যৌনক্রিয়ার রিপিটেশনগুলো বোর লাগলো।
    অধুনা চাড্ডি যারা আগে এনজয় করত তারা মনে হয় এখনও তাই করে। বাইরে ওসব ঢপের ভান করে।
  • san | ১১ মার্চ ২০১৬ ২১:২০335682
  • আবার কতো লোক কুমার শানুর ফ্যান, ইয়ো ইয়ো হানি সিঙ্গের ফ্যান, তাদেরো কোনো দোষ নাই। দোষ থাকবে ক্যান ? সক্কলের গণতান্ত্রিক অধিকার।
  • ঈশান | ১১ মার্চ ২০১৬ ২১:১৯335680
  • আর নষ্টনীড়ে কি আছে মনে নাই। কিন্তু ওরকম গাদা গাদা ডায়লগ রবিঠাকুরে ছড়িয়ে আছে। কদিন আগে ঘরে বাইরে পড়লাম। তাতেও থাকা আশ্চর্য না। :-)
  • sosen | ১১ মার্চ ২০১৬ ২১:১৯335681
  • সাধারণ মানুষকে কিছু বোঝানো ব্যাপক কঠিন। কিকিদি পাড়ার মোড়ে মাইক বাজানো ছেলেপুলেকে ডেসিবেলতত্ত্ব বোঝানোর চেষ্টা করে দেখতে পারে।
  • ঈশান | ১১ মার্চ ২০১৬ ২১:১৭335678
  • সে তো অনেক লোকে রবীন্দ্রসঙ্গীত শুনেও ঘুমিয়ে পড়ে। ক্লাসিকাল মিউজিক শুনেও। ওতে কোনো দোষ নাই।
  • kiki | ১১ মার্চ ২০১৬ ২১:১৭335679
  • ঐ দ্যাখো, পাকা পেঁপে ও জানে না। কিন্তু এরা এরকম অদ্ভুত নাম নেয় কেন, যা উচ্চারন পর্যন্ত করা যায় না?
  • san | ১১ মার্চ ২০১৬ ২১:১৫335677
  • হ্যাঁ যেমন বোকা-বোকা তেমনি বোরিং, ঐ একটা পোস্টই পুরোটা পড়ে উঠতে পাল্লাম না। পুরো শুনতে হলে শিওর ঘুমিয়ে পত্তাম।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১১ মার্চ ২০১৬ ২১:১৪335676
  • ইয়ে, একটা বাত বোলি?

    হামি ইঞ্জিনিয়ারিং কলেজ, হোস্টেল - তাও শিবপুরের মত দুর্নাম, তাপ্পর যাদপ্পুরও। তাও আমি কিন্তু মহায়ন জানি না। শুনিওনি।
  • ঈশান | ১১ মার্চ ২০১৬ ২১:১৩335675
  • গানের লিরিক শুনে পড়ে কি আর ভালো লাগে? ও সব শোনার জিনিস। তাছাড়া শিল্পরসে একটু দীক্ষিতও হতে হয়। :-)
  • pi | ১১ মার্চ ২০১৬ ২১:১০335674
  • স্ত্রীর কাছে স্বামীর চেয়ে বড় গয়না আর কী আছে, এরকম কোন ডায়্গল নষ্টনীড়ে ছিল ??!
  • kiki | ১১ মার্চ ২০১৬ ২১:০৮335673
  • কিন্তু এখানে যেটা দেওয়া হলো সেটাই মহায়ন? বেশ বাজে। হাসিও পেলো না। প্রসঙ্গতঃ চটি ও আমার ভালো লাগেনি, কেমন চুরি চুরি আর বিচ্ছিরি টাইপ।

    আর আবাজগুলো সব দেখেছি, একটু খুশি যে হইনি এমন নয়।(খিঁক)
  • kiki | ১১ মার্চ ২০১৬ ২১:০৫335672
  • তিতাস,
    ওটা মাস হিস্টেরিয়া বলতে পারো মনে হয়। কিছুটা ভাবাবেগ, বেশিটাই ইনসিকিওরিটি। যেটা আমরা সেই আদি যুগ থেকে বহন করছি। যা থেকে মুক্তি নেই। আমি হারিয়ে যাবো, এই ধরনের একটা অদ্ভুত প্যানিক।

    আমি এখানে কেউ ইউ টিউবের লিং টা দিয়েছিলো, সেটা ভালোভাবে দেখলাম। খুব ভুল ছিলো না। চাড্ডি বলি আর যাই বলি, সময়ের পর সময় ধরে লোকে চাপে থাকতে থাকতে হয়েছে, নেতারা মনে হয় সত্যি এটা চায় নি। কিন্তু তারা উস্কে ছিলো এটাও ঠিক আর উস্কানোর পিছনে তাদের ও কতটা বজ্জাতি আর কতটা তারাও ঐ বিশ্বাসে চলে সেটাও একটা তর্ক সাপেক্ষ ব্যাপার। যাই হোক খুব দুঃখের। ভাবনার প্রসারতার জন্য যে সিকিওরিটি আর শিক্ষা দরকার সেটা কিভাবে আসবে কে জানে!! সাধারন মানুষ, যারা কষ্ট করে তারা কিন্তু বোঝালে বোঝার চেষ্টা করে। আর অদ্ভুত এই যে উচ্চ শিক্ষা, পয়সার স্বচ্ছলতাও সেই সিকিওরিটি দিতে পারছে না।
  • ঈশান | ১১ মার্চ ২০১৬ ২১:০৪335671
  • মহায়ন সেক্সিস্ট হলে নবারুণ ভচ্চাজ তার কয়েক কাঠি উপরে। কিন্তু আসল কথা হল রস। শুধু পলিটিকালি কারেক্ট কথা বলে রসসৃষ্টি হয় নাকি? ওই 'আসা যাওয়ার মাঝে' হয়। মহায়ন হল আমাদের কালের আরবান ফোকলোর। নবারুণ এত পপুলারিটির পরেও তার ধারেকাছে পৌঁছবেন্না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত