এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৩ মার্চ ২০১৬ ২০:২৯335911
  • আরে এগুলো হেব্বি হচ্ছে। অনেকদিন খেউড় হয়নি। যা তা মস্তি। হ্যা হ্যা হ্যা হ্যা। অ্যাই, কেউ বাধা দেবেন না। শ্রীজাত কিছু লেকেনি বা ঐ অনিন্দ্য জানা? আহা, ওরা পালটা লিখুক না জমে যাবে। খেউড় চাই।
  • T | ১৩ মার্চ ২০১৬ ২০:২৫335909
  • হ্যা হ্যা হ্যা হ্যা...
  • Ekak | ১৩ মার্চ ২০১৬ ২০:২৩335908
  • লাভ নেই। ফুরিয়ে গেছেন। ইন্টেলেকচুয়াল সমাজে মারামারি- কামরাকামরি এ সেই উনিশ শতকেও ছিল। কত ব্যঙ্গ ছড়া - শরত্চন্দ্রের রবীন্দ্রনাথ কে ব্যঙ্গ করে প্রবন্ধ, সজনিবাবুর গুচ্ছ গুচ্ছ ব্যক্তি আক্রমন কোনটাই নতুন না। একটা ব্যাপার নতুন যে এরা কোনো জবরদস্ত লেখা বা গান নিদেনপক্ষে নকশা -চুটকির মাধ্যমে এগুলো কচ্ছেন না :(( যেটা আগের লোকেরা কত্ত। বিরক্তিকর আন ইন্টারেস্টিং প্যাচর প্যাচর প্যাচর প্য়াচর জাস্ট ফুরিয়ে যাওয়া একপাল লোক।
  • avi | ১৩ মার্চ ২০১৬ ২০:১৩335907
  • প্রফেটের একটা ডায়াগনোসিস অনিবার্য হয়ে উঠেছে। :(
  • pi | ১৩ মার্চ ২০১৬ ২০:০৫335906
  • আজকের প্রফেসি।

    পর্বে পর্বে আসিতেছে। নইলে সামলাতে পারবেন না।

    ''" রম্যগোদ্দো-শিরগাঁড়াময় - এক

    দীর্ঘকাল ধরে দেখে আসছি -

    কৃমী-টাইপের মালগুলো তাদের ইচ্ছে মতো আমার বিরুদ্ধে কুৎসা করে যায়, আমার নামে যা খুশি তাই বলে যায়। ভদ্দরলোকদের দাবি - কবীর সুমন, তুমি কিছু ব'লো না। ছেড়ে দাও। ওদের ইগ্‌নোর করো। তোমার মাপের লোক ওদের কিছু বলবে কেন?

    আর ঠিক দুদিন পরে ৬৭ পুরো করে ৬৮ তে পড়ব। এখন আমি জানতে চাই "তোমার মাপ" মানে কী? এই দেশে আমার "মাপ"টা কেমন। শার্টের মাপ ৪৪। ইদানিং বাংলা শার্ট আর ধুতি পরছি। গতকাল আমার বান্ধবী চন্দ্রাবলী আর আমার বন্ধু প্রদীপ ঘোষের সঙ্গে আমার মাপের বাংলা শার্ট কিনতে চক্রবেড়িয়া হকার্স কর্নারে গিয়েছিলাম। আহা। ভবানীপুরই আমার মতো বুড়ো মধ্য-মধ্যবিত্তদের কাপড়কেনার জায়গা। গিয়ে দেখি - যাঃ - বাংলা শার্ট আছে, কিন্তু সবই ৩৮। ৪৪ নেই। অর্থাৎ নাতিদীর্ঘ-তেলাপোকা-আবিষ্কার-আনন্দঠাপখাওয়া-পোঁদ্দকারের মাপে হতেও বা পারে। একবার ভাবলাম - মালটার জন্য একটা কিনে নিই। পরে ভাবলাম, থাক, তৃণমূলই হয়তো দেবে। সেরকম দু-একটা pre-ইলেকশান-পোঁদ্দো নামাতে পারলে হয়তো একটা নয়, দুটো তিনটে দেবে। আর তৃণমূল না দিলেও ভেঙ্কটেশ তো দেবেই।

    এইভাবে চন্দ্রাবলীর নামটা এসে গেল।

    আমার বান্ধবী চন্দ্রাবলী, যাঁর নাম এবং আমার বাড়িতে তাঁকে দেখতে পাওয়া গিয়েছিল বলে আনন্দবাজার পত্রিকার এক শিরগাঁড়া সাংবাদিক ২০০৯ সালের ভোটের দিন তিনেক আগে তাঁর আনন্দগাঁড়ার প্রথম পাতাতেই একটি ইঙ্গিতপূর্ণ প্রতিবেদন ছাপিয়েছিলেন - বক্তব্য - এই দ্যাখো কাণ্ড, তোমরা দ্যাখো একবার, তৃণমূলের প্রার্থী কবীর সুমনের বাড়িতে কিন্তু এক মহিলা। তাঁর নাম জানো। হুঁ হুঁ, আমরা, আনন্দগাঁড় পত্রিকা জানি। চন্দ্রাবলী সেন। ভাবো একবার - বাড়িতে আর কেউ নেই। শুধু কবীর সুমন আর এই মহিলা। ভাবো একবার - দুজনে না জানি কী করছে। - ভোট দেওয়ার সময়ে মনে রেখো।

    আমার বাড়িতে যে কেউ থাকতে পারেন। তৃণমূল প্রার্থীর ওপরে একটা পলিটিকাল প্রতিবেদন লেখার জন্য আমার অতিথির নাম ছাপানোর কী প্রয়োজন ছিল বা থাকতে পারে? - হ্যাঁ, আমার বাড়িতে যদি স্বয়ং সেই মুহূর্তে বৃন্দা কারাতকে দেখতে পাওয়া যেত, তিনি যদি কলিং বেল শুনে দরজা খুলতেন, তাহলেও বা একটা কথা ছিল। ------ এই হচ্ছে আমাদের রাজ্যের সাংবাদিকতা এবং এই হচ্ছে আনন্দগাঁড়া কাগজ। - অনেক কিছু করেছিল আনন্দগাঁড়, আজবাল চুত্রিকা, আনন্দগাঁড়ের টিভি চ্যানেল, খোদ ছি পি আই এম। সব্বাই। কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের ছি পি আই এম প্রার্থীকে আমি, চরিত্রহীন এই আমি, হারিয়ে দিয়েছিলাম। তারপর, ইচ্ছে করলে অনেক কিছুর শোধ নিতে পারতাম। নিইনি।

    অসংখ্য কৃমী-কীট কিন্তু চালিয়েই গেছে।

    সহ্য করেছি অনেকদিন। এবারে তো আমার কেটে পড়ার সময় হয়ে এলো। তাই, যাবার আগে একটু দিয়ে যাই –

    পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে একটা পুরস্কার নিয়েছিলাম বলে বন্ধুবর অনিন্দ্য জানার এ-বেলা পত্রিকা আমায় আক্রমণ করল। লোকে, মানে ছিপিএম+আর এস এস (মুসলিমবিদ্বেষের দিক দিয়ে আর রেজিমেন্টেড গুণ্ডামির দিক দিয়ে একই) রটাতে লাগল শ্রীজাত বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পুরস্কার প্রত্যাখ্যান করেছে (করেছেন লিখছি না, সচেতনভাবে) আর কোবরে সুমন করেনি, নিয়েছে, অতএব বুঝা যাইতেছে যে কোবরে সুমনের শিরদাঁড়া নাই, শ্রীজাত বাঁড়ুজ্যের আছে। এই কথাটি পদ্যের সাহায্যেও প্রচার করা হইল। কয়েক হাজার বাঙালি (অধিকাংশই "হিন্দু") আমার বিরুদ্ধে আর শ্রীজাত বাঁড়ুজ্যের পক্ষ নিয়ে ঘেউ ঘেউ করতে লাগল। সে-কী চিৎকার। বন্ধুবর অনিন্দ্য অজানার এ-বেলা নেমে পড়ল সেই খিল্লি-প্রচারে।"
  • | ১৩ মার্চ ২০১৬ ২০:০০335904
  • দাঁড়ও আরো ভাল করে দেখে বলতে হবে।
  • pi | ১৩ মার্চ ২০১৬ ১৯:৫৮335903
  • অমৃতা রাইয়ের সঞ্চালনায় টক শো গুলো হয় এখনো ? সরোকার ?

    আমার দেখা এখনো দেশের সেরা সঞ্চালক ইনি।
  • | ১৩ মার্চ ২০১৬ ১৯:৫৪335902
  • আরে আমি তোমার রেকো এখানে দেখেই অ্যারটেল থেকে খুঁজে বের করে দেখতে শুরু করলাম। এখন রাতের খাবারের সময় ঐদুটোই দেখি।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৩ মার্চ ২০১৬ ১৯:৫৩335901
  • শ্রী শ্রী এর আগে সানি পাজি বলে গেছে। লোকে সানি পাজির দামই দিলো না কখনো।

    ও, আর এইটে বলায় আমাকে আমার বিক্কলেজের এক বন্ধু বলেছে পাকিস্তান চলে যেতে।
  • pi | ১৩ মার্চ ২০১৬ ১৯:৫১335900
  • হ্যাঁ, বলেছিলাম তো। এদুটো বেশ, বেশ ভালো চ্যানেল।

    লোকসভার থেকেও রাজ্যসভা আমার বেটার লাগত, কিন্তু এখানে আসেনা ঃ(

    আসামেও কেবল ওয়ালা প্রায়ই সরিয়ে নিতেন, বলিয়ে কইয়ে দিতে হত। এটা চাইলে বলতেন, ও তো কেউ দেখেইনা !

    রাজ্যসভা চ্যানেলে গওহর রাজার প্রোগ্রামগুলো দারুণ লাগত। সেদিন দেখলাম, ওঁকেও অ্যান্টি ন্যাশানাল বলে জি ফি তে বাঁদরনাচ চলছে।
  • T | ১৩ মার্চ ২০১৬ ১৯:৪৬335898
  • আমি একটা ভিডিওতে দেখলুম। এখন সবই ডক্টরড হতে পারে। চাদ্দিকে যা চলছে।
  • pi | ১৩ মার্চ ২০১৬ ১৯:৪৬335899
  • According to a report in the Hindu, the Art of Living founder said, “Jai Hind and Pakistan Zindabad should go together. It will be should be a win-win situation for both sides. We should focus on winning and making the other also win."
  • pi | ১৩ মার্চ ২০১৬ ১৯:৪১335897
  • আমি তো এটা পড়লাম।


    যাগ্গে, বলে থাকলে ভাল করেছে। পাকিস্তান শুনলেই খড়্গহস্ত হওয়া দেশপ্রেমী লোকজন যাঁরা ওঁর ভক্ত, তাঁরা এনিয়ে কী বলছেন, জানতে আগ্রহী।
  • | ১৩ মার্চ ২০১৬ ১৯:৪০335896
  • এই লোকসভা আর রাজ্যসভা চ্যানেলদুটো সত্যি বেশ ভাল তো।
  • T | ১৩ মার্চ ২০১৬ ১৯:৩২335895
  • আরে না, একজন পাকিস্তান থেকে আসা ভদ্রলোক প্রথমে শ্রী শ্রী র সাথে হাত মিলিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলেন। তো শ্রী শ্রী প্রত্যুত্তরে জয় হিন্দ বলেন।
  • Ekak | ১৩ মার্চ ২০১৬ ১৯:২৬335894
  • হারামি লোক। জয় হিন্দ এর পর বলেছে। ফ্রাতার্নীতি মন্ত্রা :)
  • pi | ১৩ মার্চ ২০১৬ ১৯:২০335893
  • এদিকে শ্রী শ্রী নাকি মঞ্চে পাকিস্তান জিন্দাবাদ বলেছেন ? ঃ)
    তাও আবার রাজনাথের সামনেই ? ঃ))
  • pi | ১৩ মার্চ ২০১৬ ১৯:১৪335892
  • সিকি, ফরিদাদা, যাচ্ছো নাকি ?

  • | ১৩ মার্চ ২০১৬ ১৮:৫৫335891
  • “হে কলম, উদ্ধত হ’য়ো না, নত হও, নত হতে শেখো,
    তোমার উদ্ধত আচরনে চেয়ে দ্যাখো, কী যে দুঃখ
    পেয়েছেন ভদ্রমহোদয়গণ,
    অতএব, নত হও, বিনীত ভঙিতে করজোড়ে
    ক্ষমা চাও, পায়ে পড়ো, বলোঃ কদ্যপি এমনটি হবে না, স্যার,
    বলোঃ মধ্যবিত্ত হে বাঙালী ভদ্রমহোদয়গণ,
    এবারকার মতো ক্ষমা করে দিন…"

    রফিক আজাদ।
  • ভাবা যায়? | ১৩ মার্চ ২০১৬ ১৮:২৮335890
  • জেটলি, কেজরি আর অমিত শা এক স্টেজে এক সারিতে বসে দাঁত বের করে হাসছে। কী সমন্বয়! দেখলেও ভক্তি জাগে।
  • pi | ১৩ মার্চ ২০১৬ ১৭:২৪335889
  • সাত মিনিট সময় থাকলে দেখতে পারেন।

  • :) | ১৩ মার্চ ২০১৬ ১৭:১০335888
  • আর্ট অফ লিভিং ফেস্টের বিশ্ব সমোসকিতি ফেস্টিভালে বসে আছি ভক্তজনপরিবৃত হয়ে। দিকে দিকে ধ্বনি উটচে, জয় গুরুদেব - জয় গুরুদেব। মৃদুমন্দ সমীরণে ভেসে আসচে নীল যমুনার পাঁকের দুর্গন্ধ।

    স্টেজে ফিউশনে বাজছে সংঘছদ্দম। আর্ট অফ লিভিংয়ের থিম সং।
  • pi | ১৩ মার্চ ২০১৬ ১৫:৩৮335887
  • বাপ্স ! নাসিরুদ্দিনও সাড়ে চার প্যাক বানিয়ে ( ও দেখিয়ে) সিনিমা করেছেন !
  • | ১৩ মার্চ ২০১৬ ১১:৩৮335885
  • সময় পেলে শুনতে পারেন

  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৩ মার্চ ২০১৬ ১১:৩৪335884
  • টেনিদা মানে তো ক্লাস থ্রী ফোর। ঐ ছোটবেলাই হল।
  • Arpan | ১৩ মার্চ ২০১৬ ১১:২৯335882
  • আমারো দ-এর মত কেস। গুল বিষয়ে।
  • | ১৩ মার্চ ২০১৬ ১১:২৬335881
  • নাঃ গুল বলতে গুল কয়লাই জানতাম একদম ছোটবেলায় তারপর টেনিদা ইত্যাদি পড়তে শুরু করে ঢপ জানলাম, যদিও ঢপ শব্দটা শুনেছি কলেজে উঠে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত