এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৪ মার্চ ২০১৬ ০৭:২৪335970
  • Abhyu | ১৪ মার্চ ২০১৬ ০৭:২০335969
  • সুমনামি পড়তে আমার ভালো লাগত।
  • Du | ১৪ মার্চ ২০১৬ ০৭:১৯335968
  • প্রফেটের প্রোফাইলে যদ্দুর মনে হয় কিছুদিন আগেও অন্ত্যমিলের কবিতা ছিল। অদ্ভুত।
  • এখন | ১৪ মার্চ ২০১৬ ০৬:৪১335967
  • দিল্লিতে পুরো আবগারি ওয়েদার চলছে।
  • শ্রী সদা | ১৪ মার্চ ২০১৬ ০০:০৮335966
  • সন্ধ্যেবেলা সিটি সেন্টারে গেছিলাম বন্ধুদের সাথে ঠেক মারতে। তো গিয়ে ঠিক হল ওলিপাব যাওয়া হোক। ট্যাক্সিতে বাইপাস হয়ে আধঘন্টায় পৌছে গেলাম। মাল খেয়ে গুচ্ছ হেজিয়ে আবার মেট্রো ধরে দুবার অটো পাল্টে যখন বাড়ি ঢুকলাম ঘড়িতে দশটাও বাজেনি। লুরুর পাবলিককে বললে বিশ্বাস করবেনা :P
    এই ইনফ্রাস্ট্রাকচার নিয়েও তেলেভাজা শিল্পের বেশী কিছু করে ওঠা গেলনা ঃ(
  • cb | ১৪ মার্চ ২০১৬ ০০:০০335965
  • আহ লুরু !!!

    বুঝলাম :)
  • শ্রী সদা | ১৩ মার্চ ২০১৬ ২৩:৫৭335964
  • আমার খারাপ লাগছেনা। লুরুর ট্রাফিক ইনফ্রা দেখে দেখে এক্সপেক্টেশন লেভেলটা খুব নেমে গেছে বলেই হয়তো ঃ)

    আপাতত কদিন গরমটা সয়ে নিতে পারলে এইমাসের শেষে তিন সপ্তাহের জন্যে পালো অল্টো। ওখানে চোদ্দো পনেরো ডিগ্রী সেন্টিগ্রেড ম্যাক্স চলছে দেখলাম।
  • Blank | ১৩ মার্চ ২০১৬ ২৩:৫৫335963
  • ঐ ল্যাম্পপোস্টের ন্যাকড়া কিন্তু জনগনের পকেট কেটে
  • S | ১৩ মার্চ ২০১৬ ২৩:৪০335962
  • দর্দ।
  • cb | ১৩ মার্চ ২০১৬ ২৩:৩৯335961
  • বন্ধুবান্ধব যারা আছে তারা তো বলছে হরিবল :)

    "উল্লুসে আবহাওয়া" শুনলে নির্ঘাৎ মারবে
  • Abhyu | ১৩ মার্চ ২০১৬ ২৩:৩৮335960
  • ব্যথার হিন্দী দরদ, দরদের হিন্দী কী?
  • Arpan | ১৩ মার্চ ২০১৬ ২৩:৩৫335959
  • তুই তো স্থায়ী প্রবাসী। দরদ দিয়ে দ্যাখ। অন্তর্নিহিত ব্যথাটা টের পাবি।
  • শ্রী সদা | ১৩ মার্চ ২০১৬ ২৩:২৯335958
  • কোলকাতা কি সাজিয়েছে গুরু। মোড়ে মোড়ে ত্রিফলা, তাতে আবার নীল এলিডির স্ট্রিপ লাগানো। ঝাঁ চকচকে সব ফ্লাইওভার, আন্ডারপাস, পিচ বাঁধানো রাস্তা। বেশ উল্লুসে আবহাওয়া চারিদিকে।
  • Abhyu | ১৩ মার্চ ২০১৬ ২৩:১৯335957
  • আচ্ছা একক একদম ঠিক আছে? ইসে দেখলে ভয় পাচ্ছে না তো?
  • pi | ১৩ মার্চ ২০১৬ ২২:৪৫335955
  • ঐ অভিযোগ নিয়ে ক'দিন প্রচুর আলোচনা হয়েছিল। মানে প্রচুর নিন্দেমন্দ চলছিল। তারপর মামু এটা গ্রুপে লিখেছিলো। অনিন্দ্য সেনগুপ্তর একটি খোলা চিঠি নিয়ে।

    'সৃজিত মুখার্জির একটি একটি রিয়েলিটি শো বিষয়ে Anindya Sengupta একটি লেখা লিখেছেন, নজরে এল। ওই শোতে এক অনুপস্থিত মহিলার ব্যক্তিগত জীবন নিয়ে দুজন পুরুষ তারকা কিছু মন্তব্য করেন। মহিলা সেটা নিয়ে মামলা করেছেন, এবং অনিন্দ্য সেটার নিন্দে করেছেন। তা নিয়ে বলার কিছু নেই, মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে টানাটানি আমিও নিন্দনীয়ই মনে করি। বিশেষ করে যাকে নিয়ে কথা, তিনি যখন উপস্থিত নেই। সৃজিত বলেছেন, মহিলাকে আগেই জানানো হয়েছিল, মহিলা বলেছেন এরকম কিছু হবে জানতেননা -- এইরকমও কিছু লেখা পড়লাম। ওই শোতে সৃজিত বলেওছিলেন, মনে হচ্ছে, "আজকে সকালে ফোন করেছিলাম", কিন্তু ১০০% নিশ্চিত নই। ব্যক্তিগতভাবে বলা হোক বা না হোক, এই গসিপ কালচারটা তারকাখচিত বোতলে মুড়ে পরিবেশন করার যে কালচার, সেটাও আমি অপছন্দ করি প্রচন্ড পরিমানে।
    কিন্তু এসবের বাইরেও অনিন্দ্যর লেখায় আরেকটা সহজ ইকুয়েশন দেখলাম। আধাখ্যাঁচড়া না লিখে ওনাকে পুরোটাই কোট করিঃ
    ------------
    আলোচ্য মামলাটি যিনি ঠুকেছেন তাকে সমর্থন জানানো উচিত, কিন্তু এখন ছিছি করার মানে একটাই - আমরা খবর না হলে ভর্ৎসনা করিনা। কতগুলি ইতরপনা কালচার হয়ে গেলে আমরা কিছু বলিনা, মামলার খবর হলে বলি।
    বোধহয় এইবছরের পয়লা জানুয়ারিতে 'জুলফিকার'-এর উপর একটি ফিচার হয়েছিল আনন্দবাজারে - সেখানে আমাদের মেদবহুল সুদর্শনেরা এইরকম একটি কথোপকথনে রত হয়েছিলেন
    "সাক্ষাৎকারী: কিন্তু সৃজিত বেশি শ্যুট করেন বলে ওঁকে আপনি তো বকাবকিও করেন?
    প্রসেনজিৎ: সে তো আজকেও করি। একটা কথা বলি, আজকে সিনেমাটা ডিজিটালি শ্যুট হয়। সেই টেকনোলজিটার শেষ দেখা দেখে ছাড়বে সৃজিত। সেটা নিয়ে পড়াশোনা করবে। সেটা নিয়ে ভাববে। সেটাকে দ্য এন্ড পর্যন্ত না নিয়ে গিয়ে ছাড়বে না।
    সাক্ষাৎকারী: যা সৃজিত ওঁর গার্লফ্রেন্ডদের সঙ্গে করে থাকেন?
    (যিশু আর দেব সমস্বরে বলে ওঠেন: লাভলি, কারেক্ট আছে।)
    প্রসেনজিৎ: (হাসি) আমি জানি না ওর গার্লফ্রেন্ডদের সঙ্গে ও কী করে। কিন্তু ‘জাতিস্মর’‌য়ের সময় যখন হসপিটালে ভর্তি হয়েছিল, আমি নিজে হিরোইনদের ফোন করে বলেছিলাম, তোরা শিফট ডিউটি করে ওর বাড়ি যা আর দেখাশোনা কর। না হলে সুস্থ হবে না।
    ...
    সাক্ষাৎকারী: আচ্ছা, ‘জুলফিকার’-এর সেট-এ মেয়েরা কতটা সেফ?
    সৃজিত: (হেসে) এটা কেন বলছেন?
    সাক্ষাৎকারী: মানে একটা সেট-এ আপনি, দেব, পরমব্রত, যিশু। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে না-হয় ধরলাম না...
    যিশু: (থামিয়ে দিয়ে) কেন, বুম্বাদাকে ধরা হবে না কেন?
    (সবার হাসি একসঙ্গে)
    দেব: সবাইকে ধরুন। আজও বুম্বাদার গাড়ি লং ড্রাইভে ধাবাতে দেখা যায়...
    (মিটিমিটি হাসছেন তখন প্রসেনজিৎ)
    যিশু: হ্যাঁ, প্লিজ বাদ দেবেন না ওঁকে। আমরা আজও ওঁর কাছে শিশু। আমরা সবাই। মানে যখন মোবাইল ছিল না, সেই সময় থেকে ওঁর যা ফর্ম...
    সৃজিত: হ্যাঁ, মোবাইল না থাকলেও উনি যথেষ্ট ‘মোবাইল’ ছিলেন...
    প্রসেনজিৎ: কী দুষ্টু ছেলেগুলো সত্যি!"
    শ্লীল ছিল এই কথোপকথন, এনাদের ভিরিলিটির প্রদর্শন? কারুর নাম করে অপমান করা হয়নি; কিন্তু 'রাজকাহিনী' করার পর ছেলেদের গ্যাঙস্টার-গ্যাংস্টার খেলার ভূমিকা হিসেবে যখন মেয়েদের নাম না করে এরকম বলা যায় - তখন আমরা ছিছি করিনি কেন? আর জেএনঅইউ-তে কটা স্লোগান উঠেছে কিনা শুনলে জাত্যাভিমানে ফোসকা পড়ে আপামর বাঙালির? উপরোক্ত কথাগুলোয় ফোসকা পড়ার মত চামড়া নেই আনন্দবাজারের পাঠকদের? একটা গোটা কালচারাল ইন্ডাস্ট্রি মহিলাদের পাপোশের স্তরে নামিয়েছে এবং তা নিয়ে বিন্দুমাত্র অ্যাপলজেটিক হওয়ার প্রয়োজনও বোধ করেননি কখন'ও এই পুরুষগুলি। বরং তাদের লাইফস্টাইলের দূর্গন্ধ আমাদের মুখের উপর দৈনন্দিন ছুঁড়ে মারার স্পর্ধা তারা দ্যাখাতে শিখেছে - টালিগঞ্জের বিগত প্রজন্মের লোকেরা অন্তত এতটা করতেন না - তাদের যাপন আড়ালে রাখতেন। ফিচারের লেখক উক্ত প্রসঙ্গ আনতে, লিখতে দ্বিধাবোধ করেননি; দ্বিধা করেননি সম্পাদক প্রকাশ করতে, যেভাবে বাংলার সবচেয়ে প্রতিভাবান পরিচালক ম্যানিকুইনের দিকে ইঙ্গিত করে অনুপস্থিত কারুর নাম নিতে দ্বিধাবোধ করেন না, তাকে নিয়ে জনপ্রিয় কৌতুকাভিনেতা এবং জনপ্রিয় কিউট-অভিনেতা কি বলতে পারেন তা বেশ ভালোভাবে জেনেও, প্রযোজক বলেন না যে এটা রাখা যাবেনা।
    আসলে নারীবাদ এদের কাছে একটি ফ্রিঞ্জ এলিমেন্ট (নতুন শেখা শব্দ প্রয়োগ করলাম), সেগুলি ইন্ডাস্ট্রির মেয়েরা 'করে' না, শুধু অভিনয় করে নারীবাদীর সিরিয়াস ছবিতে। নারীবাদ আত্মস্থ করা সহজ নয়, অস্বস্তিকর, যন্ত্রণাদায়ক, অনেকক্ষেত্রে পায়ের তলা থেকে জমি সরিয়ে দেয় নারী এবং পুরুষ উভয়েরই। নারীবাদ যদি জ্ঞান ও শিক্ষার অন্তর্গত না হয় (কেবল ফ্রিঞ্জ হ্যারাসমেন্টের বিড়ম্বনা হয়) সেক্ষেত্রে ন্যুণতম যেটা করা যায় তা হল নিজেদের শিল্পী হিসেবে ক্লেম না করে বিনোদন-ব্যবসায়ী, বিনোদন-ফ্রিল্যান্সার হিসেবেই পেশ করা। মহিলাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে ছবি না করা, প্রেসিডেন্সিতে গিয়ে বক্তৃতা না করা; ছবি নিয়ে বক্তব্যের সময়ে নলেজের গাম্ভীর্য না আনা; কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কদিন কাটিয়েছেন তা বিজ্ঞাপণের মত ব্যবহার না করা। আর সবসময়ে মনে রাখা যাদের পাপোশের মত ব্যবহার করলে আপনাদের তারকামূল্য বাড়ে তাদের সবার মুখ খুলতে আরম্ভ করলে আপনারা কোন কোন পোস্টারের পিছনে লুকোবেন।
    তারা সবাই একসাথে মুখ খুলবেন না, কারণ একটা কালচারাল ইন্ডাস্ট্রি ও কালচারাল মিডিয়া দাঁড়িয়েই আছে এই ভিতটার উপরে যে মেয়েরা এবং নিচুতলার কর্মীরা মুখ খোলেন না; পুরুষ এবং সফল হলেই অপমান করার লাইসেন্স পাওয়া যায়।
    একটা গোটা সংস্কৃতি ও মিডিয়া ইতর ও ফিলিস্তিন হয়ে গেলে সেরকমই হয়।
    ---------------
    লেখায় এই যে সহজ একটা ইকুয়েশন তৈরি হয়েছে, যে টলিউডি পুরুষরা ছেলেদের গ্যাঙস্টার-গ্যাংস্টার খেলার ভূমিকা হিসেবে এরকমই বলে থাকেন, আলোচ্য শোতেই হোক বা অন্যত্র, সেটা ঠিক কিনা জানিনা। তবে এখানে যে শোয়ের কথা হচ্ছে, সেটা সম্ভবত অনিন্দ্য দেখেননি।
    দেখলে এই ইকুয়েশনটা তৈরি করতে পারতেননা। মানে ওই শো থেকে এই সমীকরণ টানা যায়না। আমি শোটা পুরোদস্তুর দেখেছি, তাই সইত্যের খাতিরে লিখতেই হল। ওখানে যা কথাবার্তা হয়েছে, ভার্বাটিম না, কিন্তু মোটামুটি স্মৃতি থেকে তার একটি টুকরো লিখছি।
    সঞ্চালকঃ কে আগে প্রেম করেছিল?
    অভিনেতা দুইঃ (অভিনেতা এক কে নির্দেশ করে) ও ও।
    সঞ্চালকঃ তুমি কি করে ঢুকলে তাহলে?
    অভিনেতা দুইঃ আরে, আমি কি জানতাম নাকি। ফাঁকা আছে ভেবে গিয়েছিলাম। আর সে (অর্থাৎ মেয়েটি) যা খেলোয়াড়, বাস কন্ডাক্টরদের মতো বলল, যান যান পিছনে যান। গেট থেকে তো দেখা যায়না, পিছনে গিয়ে দেখি সিট ভর্তি। আমাদের দুজনকেই ঢুকিয়ে দিয়েছে এক জায়গায়।
    সঞ্চালকঃ তারপর?
    অভিনেতা দুইঃ কি আবার দুজনেই থেকে গেলাম।
    সমবেত হাসি।
    এইটা বানিয়ে লিখলাম। মানে ডায়লগগুলো হুবহু মনে নেই তো, তাই নিজের টাচ দিলাম। কিন্তু ব্যাপারটা এরকমই হয়েছিল। লক্ষ্য করুন, পুরুষের যে বহুগামিতা, যে খেলোয়াড়পনাকে গ্যাংস্টার গ্যাংস্টার ভাব বলা হচ্ছে, সেই একটি অ্যাট্রিবিউট মেয়েটির উপরেও প্রযোজ্য হয়েছে। এবং সেটা প্রশংসার্থেই। প্রসেনজিত বা যীশুর এটা থেকে আলাদা কিছু না। ব্যাপারটা হয়েছে মহিলার অনুপস্থিতে, সেই ব্যাপারটা আলাদা, আগেই লিখেছি। কিন্তু আবপর সঙ্গে এই শো কে তুলনা করে বাকি যে সিদ্ধান্তগুলিতে উপনীত হয়েছেন লেখক, সেটা হওয়া যায়না। বহুক্ষেত্রেই, পুরুষ এবং নারী নির্বিশেষে, ফিল্মি নায়ক ও নায়িকাদের জন্য কত লোক পাগল সেটা প্রজেক্ট করা হয়, নেহাৎই লিবারাল ভিউ হিসেবে। সেই কালচারটা কতটা সুস্থ সেটা অন্য প্রশ্ন। কিন্তু এটার জন্য আলাদা করে নারীদের টার্গেট করা হচ্ছে বলা মুশকিল।'
  • হেমিড্যাকটাইলসফ্লাভিভিরিডিস | ১৩ মার্চ ২০১৬ ২২:৩৩335953
  • এই মূহুর্তে ওয়টফোর্ড ট্রেন্ড করছে :)
    আমাদের ড্যাটা সেন্টারটা শেষমেষ আস্ত থাকলে হয়।
  • রোবু | ১৩ মার্চ ২০১৬ ২২:৩৩335954
  • ঠিকাছে পাইদি, আলোচনাটা করা উচিত হয়নি মেনে নিচ্ছি।
    সিপিয়েম নিয়ে আমার সেন্টিমেন্ট আলাদা করে তেমন অবশিষ্ট নেই। সিপিয়েম চাড্ডিও তো কম দেখলাম না ঃ-)
  • pi | ১৩ মার্চ ২০১৬ ২২:২৯335952
  • আর ইয়ে, আমার কিন্তু মনে হয়নি ও তফাৎ চাড্ডি। শ্রীজাতর সমালোচনা করতেও দেখেছি মনে হয়।

    আর, যদ্দুর জানি, মানে লেখা পড়েছি, ও কিন্তু ঘোরতর অ্যান্টি তিনো। হাইলি সিপিএম ও হতে পারে ;)

    অত সহজে বোধ্হয় খোপে ফেলা যায়না।

    তবে এরকম কাউকে নিয়ে ভাটে আলোচনা করতে ভালো লাগছেনা। তাই ইতি দিলাম।
  • Arpan | ১৩ মার্চ ২০১৬ ২২:২৮335951
  • ফুলচাড্ডি বলে ডাকলেই হবে।
  • | ১৩ মার্চ ২০১৬ ২২:২৭335950
  • অ। ঐজন্যি বুঝি হাপ্প্যান্ট থেকে ফুল্প্যান্ট হচ্ছে?
  • Du | ১৩ মার্চ ২০১৬ ২২:২৪335949
  • চাড্ডি নামটা কিন্তু লোকের গায়ে লেগেছে ঃ))
  • | ১৩ মার্চ ২০১৬ ২২:১৯335948
  • আরে জ ঘোর মত ফালতু লোকেরই কত ফ্যান। সিকির পোস্টে দেখতাম।

    কিন্তু সৃজিতের নামে হ্যারাসমেন্টের অভিজোগ এনেছেন ঋতুপর্ণা কী যেন (সেনগুপ্ত নন)। ঐ সঙ্গে সৃজিত প্রোগ্রামে ওনাকে নিয়ে সেক্শ্যুয়ালি কালারড মন্তব্যের জন্য।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৩ মার্চ ২০১৬ ২২:১১335947
  • এই সেলেব-প্রেম ব্যাপারটা কখনোই বুঝে উঠতে পারলুম না।
  • রোবু | ১৩ মার্চ ২০১৬ ২২:০৮335946
  • শ্রীজাতরও প্রচুর ফ্যানবয় আছে মার্কেটে। আর একজনের আছে। সৃজিত।
  • Du | ১৩ মার্চ ২০১৬ ২২:০৭335945
  • অসমিয়া কাউন্টারপার্টেরাও চাড্ডি - তবে মূর্খ দরিদ্র ভারতবাসীরা সংখ্যায় বহু বেশি।
  • pi | ১৩ মার্চ ২০১৬ ২২:০৬335944
  • না না, ওটা ইয়ার্কি মেরেছে। মানে ঐ যৌথ এফোর্টটা। অন্য কারুর হতে পারে কিন্তু ওদের না।
  • Arpan | ১৩ মার্চ ২০১৬ ২২:০৪335943
  • আর দেখলাম শিলচরে প্রচুর বাঙালি চাড্ডি আছে। র‌্যাদার তাদের বড় একটা অংশ এখানে সেটল করেছে, হুলিয়ে মমতাকে গাল দেয় আর বুদ্ধবাউর প্রশংসা করে।
  • Arpan | ১৩ মার্চ ২০১৬ ২২:০২335942
  • গোবলয়ের চাড্ডিকুল কিন্তু খুবি আশায় আশায় আছে।
  • pi | ১৩ মার্চ ২০১৬ ২২:০১335941
  • আজকের জি অরিজিনালসটা মন্দ লাগছেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত