এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৬০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৩:৪০519388
  • সমস্যাটা সিপিএমের বিরুদ্ধে ভোট দেওয়া নিয়ে নয়। সমস্যা সেই সব বুদ্ধিমানদের নিয়ে যারা মমতার সাঙ্গ-পাঙ্গদের দেখতে পায়নি কিংবা পরিবর্তন বলতে কি বোঝায় সেটা সম্পর্কেও অবহিত ছিলনা। এই লোকগুলো যত তাড়াতাড়ি রাজনৈতিক আঙ্গিনা থেকে বিদায় নেয় ততই দেশের মঙ্গল। বুদ্ধিমানদের দ্বারা তাড়িত না হয়ে মানুষ তাদের নিজের পছন্দের দলকে ভোট দিক তাতে যা হয় হবে।
  • | 214.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৩:৫৫519389
  • সমস্যা এমন চরমে উঠেছিল বেশীর ভাগ লোকে তখন সিপিএম গেলে ই বাঁচে। কে আসছে সে টা দেখাও র সময় ছিল না।
  • | 214.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৩:৫৬519390
  • আর মানুষ স্বতঃস্ফুর্ত ভাবে মমতা র পক্ষে ( বা সিপি এম বিপক্ষে) ভোট দিয়েছিল। রেজাল্ট থেকে সেটা পরিষ্কার।
  • PT | 213.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৪:১৮519391
  • সমস্যা তখন যদি চরমেই উঠে থাকে তাহলে কবীর-সুনন্দ-তরুণ-সমীর এনারা এত তাড়াতাড়ি সরে যাচ্ছেন কেন? পরিবর্তনের পরে সমস্যা কি তাহলে না কমে আরও ওপরের দিকে উঠেছে?

    আমার এখনও মনে হয় যে এদের লড়াইয়ের তাত্বিক কাঠামোটাই ভুল ছিল। কোন দলীয় সরকারের পরিবর্তন না চেয়ে "আইনের শাসনের" দাবীতে পথে নামা উচিৎ ছিল। তাহলে এখনও এবং ভবিষ্যতেও কোন সমস্যা ছাড়াই এরা যে কোন ইস্যুতেই পথে নামতে পারত। আসলে মমতা যে এদের ছাগল বানিয়ে ক্ষমতা বাগিয়ে নিয়েছে সেটা স্বীকার করতে লজ্জা পাচ্ছে।
  • La Marseillaise | 24.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৪:২২519392
  • কয়েকজন স্বীকার করছে। কে বল্ল ভুলে গেছি - কৌশিক সেন মনে হয় - "মমতা আমাদের আন্দোলন হাইজ্যাক করেছিলো"

    তবে এদের এই একসুরে "মমতাকে চিনতে পারিনি"-র চেয়ে বেশি হাস্যকর কিছু হয় না।
  • ঊমেশ | 90.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৪:২৫519393
  • ব্রতীন, একটা ভালো কথার সাথে একটা ছড়ানো কথা জুড়ে দেয়।

    সিপিএম যাওয়াটা খুব দরকার ছিল। নিচু'র তলার ক্ষমতাধারীদের দাদাগিরি অসহ্য হয়ে উঠেছিল। মানুষ তিতিবিরক্ত হয়ে সিপিএম এর বিরুদ্ধে ভোট দিয়েছিল। (মমতা'র পক্ষে টা দুর্ভাগ্য ক্রমে হয়ে গেছে)।

    মমতা যে মোটেই ভালো শাসক নয় সেটা সেই ৯০ সাল থেকে পষ্ট। CM টা বাদ দিলেও আজ পর্যন্ত কবে সেন্ট্রাল মিনিস্টার হয়ে কোনো বলার মতো কাজ করেছে?

    কেউ যদি বলে আমি জানতাম না মমতা এরকম পাঁঠা (স্যরি আর কিছু মাথায় এলো না) হবে, তাহলে সে নিজে একটা পাঁঠা ছাড়া আর কিছু নয়।
  • La Marseillaise | 24.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৪:৩০519394
  • জানতাম না বা বুঝতে পারিনি - এটা তানিয়া ভরদ্বাজ বললে মেনে নেওয়া যায়, বাচ্চা মেয়ে, অভিজ্ঞতা নেই। কিন্তু এই মাথায় টাক গায়ে উকুন গজিয়ে যাওয়া ধেড়েগুলো বল্লে জাস্ট ইসের মত লাগে।

    এদের ডেকে ডেকে এখন "দ্যাখ কেমন লাগে" বলা উচিত - কাটা ঘায়ে নুন দেওয়ার মত।
  • | 214.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৪:৩৩519395
  • ৯০ সালে আবার রাজত্ব করলো কোথায়? রেল মন্ত্রক নাকি? তার সাথে CM র কোন তফাৎ নেই? ইন্টারেস্টিং!!

    উমেশ, র কথা খাতিরে যদি ধরেও নেওয়া হয় মমতা পাঁ*। তাহলে বুদ্ধ তার থেকে ও খারাপ কিছু নিশ্চয় ই। কারন "তাঁকে" সরিয়ে ই এই পাঁ* কে এনেছে পশ্চিমবঙ্গে র মানুষ নিম্ন,মধ্য উচ্চ মেধা নিরিবিশেষে।

    তাই তো?

    PT দা সেই ভোটের পার্সেন্টেজের হিসেব টা আনলেন বলে ঃ))
  • La Marseillaise | 24.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৪:৩৮519397
  • বোতীন একটু ইতিহাস পড়ো।

    http://en.wikipedia.org/wiki/German_federal_election,_March_1933

    এই ব্যক্তিটিও overwhelmingly জিতেছিলেন - পপুলার ভোটে।
  • | 214.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৪:৪২519399
  • না সেটা তো আগেও বলেছিঃ

    ১। আপত্তিকর প্রশ্ন করলে করকে তাকে মাওবাদী বলে দেওয়া

    ২। ইন ফ্যাক্ট কোন ধরনের সমালোচনা ই সহ্য করতে না পারা চরম অসহিষ্ণুতা। কোন ভাবেই সমর্থন যোগ্য নয়

    ৩।যে টা সমীর আইচ বল্লেন সেটা হল বিরোধিতা করলেই কি রোষে পড়তে হবেঃ সে টা ভেবে দেখার সময় এসেচে।

    ৪। আরেক টা তথ্য, সুনন্দ বাবু, আমার মাস্টারমশাই। ৭০ র দশকে বিদ্যামন্দিরে স্যালরি বাড়ানো এবং অন্যান্য দাবি টে যাঁরা আন্দোলন করেছিলেন, তার অন্যতম নেতৃত্বে উনি ছিলেন। এবং তখন তিনি পুরো পুরি বাম ছ্ত্র ছায়ায়। কাজেই এনা দের দল পরিবর্তন খুব একটা উল্লেখযোগ্য কিছু বলে আমি অন্ততঃ মনে করি না। যেখানে বেশী সুযোগ সেই মতো এনারা নিজেদের বদলে ফেলেন। হ্যাঁ শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি।
  • ঊমেশ | 90.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৪:৪২519398
  • ব্রতীন, তুমি তোমাদের নেত্রী কবে কি মন্ত্রী হয়েছিল সে খবর রাখো না?
    মনে হয় ৮৯ থেকে ৯১ এর মধ্যে কোনো একসময় প্রথম মন্ত্রী হয় "যুব ও ক্রীড়া মন্ত্রী"। কিছুই তো করেনি তাই কারো মনে নেই।

    আমি সিপিএম নয়, কিন্তু সিঙ্গুর কেসে বুদ্ধ কে সাপোর্ট করেছিলাম।
    সিঙ্গুর কেসে মমতা কে সাপোর্ট করে যে মানুষ ভুল করেছে সেটা এখন অনেকে স্বীকার করে নিচ্ছে।
  • | 214.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৪:৪৮519400
  • সিঙ্গুর কেস টাই তো ভুলভাল।

    সেই সময় বুদ্ধ বাবু না থেকে জ্যোতি বাবু থাকলে এই ঘটনা ঘটে না। ঠিক ই মাথায় হাত বুলিয়ে উনি কার্য্য উদ্ধার করে নিতেন। বুদ্ধ জেদ ধরে থাকতে গিয়ে ছড়াল।

    সিঙ্গুর কান্ডে আমি ও মমতা কে সমর্থন করি নি। ও ই ন্যানো চলে যাওয়া র আফ্শোস এখন ও আছে।

    মারুতি কারখানার আগে ও পরে গুরগাঁও র চেহারা টা আমি জানি। আমি দেখতে পাই শুধু মাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধি র জন্যে কী ভাবে একটা বিরাট শিল্প সম্বাবনা মার খেল। সত্যি কথা বলতে এর পরে আমি মমতা র আর কোন চান্স নেই ভেবেছিলাম। কিন্তু কেমন জিতে গেল !!
  • La Marseillaise | 24.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৪:৫৩519401
  • জ্যোতিবাবু থাকলে সিঙ্গুরে ব্যাপারটা ওরকমভাবে হতই না।

    তবে চারশো একরের ব্যাপারটা যে গুল্প সেটা তো আজ বোঝাই যাচ্ছে। এখনকার হিসেবে হার্ডলি চল্লিশ একর - এবং রাজভবনের মিটিঙে চল্লিশ একর WBIDC-র তরফ থেকে ফিরিয়ে দেওয়ার প্রোপোজালও দেওয়া হয়েছিলো - যেটা শেষ মুহুর্তে মমতারা মানেনি। সেইটা হলে অবস্থাটা সম্পূর্ণ অন্যরকম হত।

    এখন দেখার আজ থেকে দশ বছর পর লোকে এই ঘটনাক্রমগুলোকে কীভাবে দেখে।
  • ঊমেশ | 90.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৫:০২519402
  • এটা মানা গেল না। জ্যোতি বসু সিঙ্গুর কেস-ই হতো না, গন্ডোগোল তো দুরের ব্যাপার।

    বাকিরা মানুক আর না মানুক, দিদি হলো জ্যোতি বসু'র ভাবশিষ্যা। দুজনের দারুন মিল। প্রকৃত কোনো কাজ না করে শুধু নিজের ক্যারিশমা দেখিয়ে, মিথ্যা কথার জালে ভুলিয়ে ভোটে জেতা'র মধ্যে দুজনে দারুন মিল।
    শুধু বসু-বাবু মিডিয়া কে খুব একটা পাত্তা দিত না, কে কি বললো সেটা গায়ে মাখতো না। কিন্তু মমতা সেটা পারে না।

    বুদ্ধ'র বোকামি হলো সে জ্যোতি'র পথে না গিয়ে কাজ দেখাতে গিয়ে ছড়িয়েছে। বাংলা'র মানুষ এর কাজ দেখার অভ্যাস নেই সেটা বুদ্ধ বুঝতে পারিনি। শুধু প্রতিশ্রুতি দিলেই মানুষ খুশি হয়ে যায়, তাই করলে-ই হতো, তা নয় প্রতিশ্রুতি পুরন করতে গেছে।
    বাংলা'র মানুষের পেটে হজম হয়নি, তাই বুদ্ধ বিদায়।
  • PT | 213.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৫:০৩519403
  • ভোটের পার্সেন্টেজের হিসেব কোথায় দিলাম?

    আবার বলি সিপিএমের বিরুদ্ধে মানুষ যদি ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয় সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে সংখ্যাই যদি দেখতে হয় তাহলে ২৩৫-৩৫-এর মাধ্যমে মানুষ বুদ্ধের শিল্পস্থাপনকেই সমর্থন জানিয়েছিল। সেই সংখ্যাটা যদি কমিয়ে ১৮০-২০০-র মধ্যেও রাখি তাহলেও মেনে নিতে হবে যে বুদ্ধের শিল্পনীতির পেছনে জনসমর্থন ছিল। তার জন্য বাম সরকারকে বুদ্ধিজীবিদের সমর্থনের ব্যবস্থা করতে হয়নি।

    এখন যেসমস্ত তথ্য বেরোচ্ছে তাতে নন্দীগ্রামের আন্দোলন আদৌ "স্বতঃস্ফুর্ত" কিনা সে নিয়ে ব্যাপক সন্দেহ জাগছে। যেটা আমরা কোনদিন-ই জানতে পারব না সেটা হচ্ছে যে বাম-সরকারের কাছে হয়ত ঠিক খবরই ছিল যে মাওবাদীরা লোক খ্যাপাতে নন্দীগ্রামে জড় হয়েছিল। আর সিঙ্গুর তো খুঁচিয়ে ঘা করা হয়েছে শুধু ভোটের কারণে। দেবলীনাদের সম্পুর্ণ ছাগল বানিয়েছিলেন মমতা। অতিবামেরা দক্ষিণপন্থীদের কিভাবে সাহায্য করে দেশের সর্বনাশ করে সিঙ্গুর তার এক ঐতিহাসিক নিদর্শন হয়ে রইল।
  • ঊমেশ | 90.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৫:০৫519404
  • প্রথম লাইনে "জ্যোতি বসু হলে সিঙ্গুর কেস-ই হতো না"
  • | 214.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৫:২২519405
  • সে টা জানি না। কিন্তু জ্যোতি বসু অনেক ভালো লেভেলের রাজনৈতিক নেতা। আমার মনে হয়। অনেক ভালো ভাবে ম্যানেজ করতো। মমতা কে আন্দোলনে নামার সুযোগ ই দিত না। বেসিক্যালি মমতা তো ঘোলা জলে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু এ ভাবে টাটা রা পালিয়ে যাবে সেটা বুঝতে পারে নি বোধহয় আর অদ্ভুত ভাবে টাটা দের পালিয়ে যাওয়া টা ওঁর পক্ষে গেল। সেটা বোধহয় সঠিক জমি নীতি না থাকা টা মমতা জেনে বা না জেনে এনক্যাশ করে ফেল্লো বলে। আমার কাছে সত্যি এটা বড় ধোঁয়াশা।
  • La Marseillaise | 24.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৫:২৮519406
  • ওই সময়ে গুজব ছিলো যে এক বা একাধিক কর্পোরেট চেয়েছিলো যাতে ন্যানো কারখানাটা না হয়। জানি না কতটা সত্যি - এসবই হয়তো বছর দশেক পরে বেরোবে আস্তে আস্তে।

    তবে টাকার খেলা যে ছিলো সেটা সত্যি - সিঙ্গুরে এবং পাহাড়ে। পাহাড়ে গাড়িওয়ালাদের সাথে একটু বন্ধুত্ব পাতালেই অনেক কিছু কানে আসে;-)
  • harmad | 132.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৫:৩৫519408
  • যে রাজ্যে বেশীরভাগ মানুষ 'গাড়োল' সেখানে এই দশা ই হয়। জমি নীতি ঠিক ই ছিল। এখনো তাই আছে - শুধু সরকার এর বদলে তিনোর দালাল রা জমি অধিগ্রহন করবে।
  • PM | 93.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৫:৩৬519409
  • এই প্রসঙ্গে, পরিবর্তনপন্থী সাহিত্যিক তিলোত্তমা দেবীর মন্তব্য টা (প্রতিপক্ষ) কি সকলের দৃষ্টি এড়িয়ে গেছে?

    উনি বলেছেন -বাম আমলে যে ভালো গুলো ছিলো সেগুলো-তে আমরা এতই অভ্যস্ত হয়ে গেছিলাম যে ওগুলো যে বিশেষ কিছু তা বুঝি নি। আমরা ভেবেছিলাম ওগুলো-তো স্বাভাবিক-ওগুলো তো থাকবেই। পরিবর্তনের পরে বাকিগুলো তে উন্নতি হবে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো জিনিষ গুলো বাম আমালে গড়ে উঠেছিলো তা-ও ধ্বংশ হচ্ছে।

    উনি বেশ কিছু উদহরন দিয়েছিলেন। তার মধ্যে একটা হলো গতো ২৫ বছরে উনি রাতে বাড়ি ফিরতে বিন্দু মাত্র নিরপত্তা জনিত সমস্যা অনুভব করেননি। এটা খুব সামন্য ব্যপার যাতে সরকারের কোনো ভুমিকা আছে বলে ওনার কখনো মনে হয় নি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ওনার মনে হচ্ছে ওটুকুও মহার্ঘ্য
  • | 214.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৫:৩৭519410
  • কিংশুকের ৩ঃ৩৫ কে সত্যি ধরলে বলতে হয় "সেখানে বাম দল ৩৪ বছর রাজ্য করে " ঃ))

    হ্যাঁ। অরি ও এই দাবি টা আমি ও শুনেছি অ-টাটা রা নাকি প্রচুর টাকা ঢেলেছিল।
  • | 214.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৫:৩৮519411
  • ২৫ না ৩৪ ? PM
  • harmad | 132.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৫:৪৫519412
  • না ব্রতীন দা, তিনো দের কথা মত ৩৪ বছর লোকে নাকি ভোট দিতেই পারেনি। ঃ)
  • harmad | 132.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৫:৪৮519413
  • বেশি দুর না। আমার বউ এর ই মোহভঙ্গ হয়ে গেছে। তার দাবি সরকারি অফিসে সে শুধু কাজ করছে বলে তিনোরা পিছনে লেগে গেছে।
    আমি তাকে বল্লাম - 'খাল কেটে কুমির এনেছ,ভুগতে তো হবেই'
  • PM | 93.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৫:৫০519414
  • উমেশ-এর 03:02 PM এর ব্যপারে একমত।

    জ্যোতি-বাবু সিঙ্গুরের রিস্ক-টাই নিতেন না। দেশের মানুষের কিছু লাভ হবে কিনা- এই ভেবে পলিসি বানাতে দেখেছি কি ওনাকে? না হালে ওনার রাজত্ব্যে প্রচুর উন্নতি হওয়ার সুযোগ ছিলো। ভুমি সংস্কার আমার মনে হয় প্রোমোদ বাবুর-ই উদ্যোগ ছিলো।

    আর আত্মঘাতী বাঙালীর জিনের দোষ নিয়েও সন্দেহ নেই। বুদ্ধ-র মতো মুখ্যমন্ত্রী আমরা ডিসার্ভ করি না, জ্যোতিবাবু বা মমতা-ই আমাদের ভবিতব্য।
    (তার মানে এই নয় বুদ্ধবাবু ভুল করে নি- কিন্তু ভুল তারাই করে যারা কাজ করে)
  • harmad | 132.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৫:৫২519415
  • PM কে ক্ক
  • La Marseillaise | 24.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৫:৫৩519416
  • পুরোটা একমত নই। ডিসাইসিভনেস না থাকাটা একটা বড় খামতি। যাগ্গে - এসব নিয়ে তক্কো করে কী লাভ? এখন শুধু বাদামভাজা খাবো আর আওয়াজ দেবো;-)
  • PM | 93.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৫:৫৫519417
  • ব্রতীন, তিলোত্তমা বোধ হয় ২৫ বছর বলেছিলেন। উনি বড় হবার পরে ২৫ বছর কাজে কম্মে বাইরে বেড়চ্ছেন- এই রকম-ই কিছু বলেছিলেন। অাপিস থেকে utube খুলতে পারি না বলে লিন্ক দিতে পার্লুম না।
  • ঊমেশ | 90.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৬:০০519419
  • ব্রতীন, তুমি যখন কিছু বলো তখন ভেবে বলো না কেন বলো তো?

    তিলোত্তমা ৩৪ বছর আগে বাচ্ছা ছিল, ১৯৬৬ এ জন্ম। ৩৪ বছর আগে একা একা বেরোতো না। ৩৪ বছর বলবে কেন?
  • | 214.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৬:১৫519420
  • আড্ডা মারার সময় ও কী ভেবে আড্ডা মারবো।ঃ))

    এই বার কারন টা বুঝলাম কেন ৩৪ বলেনি কিলিয়ার। ঃ)

    PM র সাথে একমত। বুদ্ধ বাবু আমাদের রাজ্যে কর্ম সংস্কৃতি ফেরাতে অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু এক সঙ্গে ঘরে এবং বাইরে এক সাথে লড়তে গিয়ে পারেন নি।

    কিংশুক, " যা খুশী ওরা বলে বলুক, ও দের কথায় কী আসে যায়" ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন