এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Robu | ১৬ মার্চ ২০১৬ ২১:১৭336390
  • বানতলায় সব খারাপের মধ্যে এইটে ভালো। আর আমাদের আবু ধাবির প্রোজেক্ট বলে শুক্কুরবার একঘন্টা টাইম বের করা যায় আজকাল।
  • aranya | ১৬ মার্চ ২০১৬ ২১:১৩336389
  • গ্রেট!
    মাঠ আর টিম করে খেলার মত সঙ্গী যদি থাকে, অবশ্যই চালিয়ে যাওয়া উচিত।
  • Robu | ১৬ মার্চ ২০১৬ ২১:০৭336388
  • গত দুমাস খেল্লাম। ম্যাচ আর প্র্যাকটিস মিলে। ওজোন কমলো। খেলার উন্নতি হল প্রচুর, বিশেস করে কগ টিমের প্লেয়ারদের সাথে প্র্যাকটিসের সময়।
    ভাবছি সপ্তাহে একদিন করে খেলব।
    মম = ম্যান অব দা ম্যাচ। যদিও পম হওয়া উচিত।
  • aranya | ১৬ মার্চ ২০১৬ ২১:০১336387
  • রোবু এখনও খেল বুঝি, ভাল লাগল শুনে

    মম = ?
  • Robu | ১৬ মার্চ ২০১৬ ২০:৩৩336386
  • আমাদের ভার্টিকালের ফুটবল টুর্নি চলছে। সেভেন এ সাইড। আজ কোফাতে হেরে গেলাম। তিন মিনিটের মধ্যে গোল দিয়ে পুরো ম্যাচ লিড করে খেলার দু মিনিট বাকি থাকতে কর্ণার থেকে গোল খেলাম। তারপরেও অনেক চান্স হয়েছিল এক্সট্রা টাইমে। কিন্তু টাইব্রেকারে হারলাম। দশ নম্বর, ওদের রাইট উইঙ্গ কগ্নি টিমের প্লেয়ার, তাই আমাকে মিড ফিল্ড থেকে সরে দু জনের ডিফেন্সে লেফ্টে খেলতে হয়েছিল। একবারো বেরোতে পারেনি।
    #মমগরিমা।
  • potke | ১৬ মার্চ ২০১৬ ১৯:৫৪336384
  • ঐ ডক ফর্ম্যাট কি আর আমার মাথা থেকে বেরিয়েছে দাদা!!

    আম্মো তো নাক কান মলছি।
  • cm | ১৬ মার্চ ২০১৬ ১৯:৪৫336383
  • ভগবান ছাড়া সস্তায় এদের কেউ বাঁচাতে পারবেনা। আপনাদেরতো আবার সে সমাধান পছন্দ নয়।
  • T | ১৬ মার্চ ২০১৬ ১৯:৪১336382
  • ভাদা এবং পাদা। এ দুটো বাদ দেবেন না।
  • cb | ১৬ মার্চ ২০১৬ ১৯:২৭336381
  • কাংলাদেশী, ভিখিরির দল, রেন্ডিয়ান, ফাকিস্তানি, পর্কিস্তানি,

    - এই হল মোটামুটি লব্জ এখন। বিরক্তির একশেষ
  • aka | ১৬ মার্চ ২০১৬ ১৯:২২336380
  • সোশ্যাল মিডিয়া টাইম পাস এর জন্য দায়ী বলেই মনে হয়। এত বিদ্বেষ ফেসবুকের বাড়বাড়ন্তর আগে টের পাই নি। হয়ত মনে মনে ছিল, কিন্তু এখন উগড়ে দেয়। আজই কাংলাদেশী বলে একটা পোস্ট দেখলাম বিরক্ত লাগল। আমি আর ক্রিকেট ফলোই করি না। খেলার থেকে খেলা নিয়ে ফাজলামো বেড়ে গিয়েছে। আর ডাংগুলি ক্রিকেট ফ্রিকেট ব্যান করে দেওয়া উচিত, শুধু টেস্ট ক্রিকেট। কিন্তু তাহলে আবার টাকা থাকবে না।
  • cb | ১৬ মার্চ ২০১৬ ১৯:১২336379
  • ইয়েস, ভয়ংকর অবস্থা থাকে সোশ্যাল মিডিয়াতে এই সময়। আমাদের মত ক্রীড়াপ্রেমী মানুষেরই মুশকিল, ভাল খেলার কদর একেবারে গেছে আজকাল। খুব কম লোকের সাথে ঠিকঠাক আলোচনা করা যায়। আজ অফিসে এসে খানিক নিউজীল্যান্ডের বোলিং আলোচনা করে বেটার ফিল করছি

    আমার এক বন্ধু পাকিস্তানের সাপোর্টার ছিল, ১৯৯৭ পর্যন্ত। আরেক বন্ধু ওয়েস্ট ইন্ডিজের তীব্র সাপোর্টার। এদের জন্য আমার কষ্ট হয় আজকাল। কত টেকনিকাল বিষয় নিয়ে আলোচনা করেছি এককালে। কখনো তো দেশদ্রোহী ইত্যাদি চিন্তা মাথায় আসেনি
  • d | ১৬ মার্চ ২০১৬ ১৮:৫০336378
  • এই সময় যে কত ফীড জাস্ট অফ করে দিতে হয়। খেলা না থাকলে আবার স্বাভাবিক মানুষ ফেরত আসে দেখি।
  • dc | ১৬ মার্চ ২০১৬ ১৮:৪৯336377
  • আজকেও খেলা আছে নাকি?

    আমি এই টি২০র থেকে শতহাত দুরে থাকি, এটা একটা জঘন্যতম খেলা।
  • d | ১৬ মার্চ ২০১৬ ১৮:৪৮336376
  • বাংলাদেশের যে প্রজন্ম ৮০র মাঝামাঝি থেকে ২০০৬-০৭ নাগাদ বড় হয়েছে, তাদের দৈনন্দিন জীবনযাপনের অঙ্গ ছিল ভারতবিদ্বেষ। এই প্রজন্মটাকেই মুক্তিযুদ্ধ ভোলানোর চেষ্টা হয়েছিল। তা সেই অংশটুকু ত০ ০৬-০৭ নাগাদ আবাস্তে আস্তে রিট্রিভড হয়েছে, বাকীটুকু থেকে গেছে।
  • cm | ১৬ মার্চ ২০১৬ ১৮:৪৩336375
  • এক্টোমর্ফ হলে কিসুতেই ওজন বাড়বেনা। ভারি ভারি জামাকাপড় পড়ুন।
  • pi | ১৬ মার্চ ২০১৬ ১৮:৩৭336374
  • উফ্ফ ! এই খেলা তো জ্বালিয়ে দিল ! ভারত-পাকিস্তান-বাংলাদেশের খেলা হলেই চাদ্দিক রণক্ষেত্র হয়ে উঠবে !
    মুখে ঝাঁটা মারতে হয় এমন দেশপ্রেমের। নিকুচি করেছে। এ ওকে কাংলাদেশী, ও ওকে ফাকিস্তান, অন্যকে তার দালাল বলে ঝগড়া করেই চলেছে। আর সব আলোচনাই ক্রিকেট থেকে বেরিয়ে অন্যদের আর সব ইস্যুতে ছড়িয়ে পড়বেই। ইস্যু নিয়ে তর্কও তো নয়, বিষোদ্গার। সত্যি, এত বিষ রাখে কোথায়, এখন তো বেরোচ্ছে।
    প্রতিবেশী ক'টা দেশের লোকজনের মধ্যে একে অন্যের জন্য এত বিষ আসে কোদ্দিয়ে ? মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তান-বাংলাদেশ টা বুঝি, কিন্তু সে কি কোনদিন কমবে না, দিনে দিনে বাড়বে ?
    মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের নাগরিকেরা মনে করেন, পাকিস্তান অন্যায় করেছে, এরকম ছুটকো ছাটকা লেখা বা বক্তব্য দেখেছি, ভাল কোন লেখা পেলে দেবেন তো একটু। বাংলাদেশের লোকজনকে পড়ালে যদি একটু শান্ত হন লোকজন।
    বাংলাদেশ-পাকিস্তান খেলা তো দেখছি সবচে ট্রিকি ব্যাপার। ভারতের লোকজন পাকিস্তানের বিপক্ষে গেলে সেখানেও আন্টি পাকিস্তান মনোভাব কি জঙ্গী দেশপ্রেম, ওদিকে পক্ষে গেলে মুক্তিযুদ্ধের পার্স্পেক্টিভ থেকে বাংলাদেশীদের গালাগাল, আবার পাকিস্তানের সমর্থক কাউকে দেখে যদি মনে হয় এ বাবা অন্ততঃ তেমন জিঙ্গোয়িস্ট নয়, তাকে হয়তো দেখবো তুমুল বাংলাদেশ বিরোধিতার জায়গা থেকে এটা করতে। আর কিছু বাংলাদেশীর মধ্যে তুমুল অ্যান্টি ভারত ( আরো বিপোজ্জনক হল অ্যাণ্টি ভারতীয়) ব্যাপার তো আছেই ! তারা আবার নট নেসেসারিলি রাজাকার।
    আর সবচে খারাপ ব্যাপার হল, এই সব কটা মন্তব্যের মধ্যে আকশন রিকাশন এসে গিয়ে পুরো একটা ভিশাস সাইকল হয়ে যায়। এই জট যে কীকরে কাটানো যায় ! কাঁটাতার না উঠলে কোনোদিন কাটবেও না বোধহয়।
  • d | ১৬ মার্চ ২০১৬ ১৮:২৩336373
  • পাকাপুঁটিকে যেন কী একটা জিগ্যেস করার ছিল।
  • Abhyu | ১৬ মার্চ ২০১৬ ১৮:১২336372
  • অরিজিতদার পেপার লেখার এক্সপিরিয়েন্সটা ভালো করে জানিও।
  • PM | ১৬ মার্চ ২০১৬ ১৮:০৮336371
  • কি করে ওজোন বাড়াবো কেউ বলবেন ঃ) ঃ)
  • Abhyu | ১৬ মার্চ ২০১৬ ১৮:০২336370
  • হে হে, হে হে, হে হে :)
  • pi | ১৬ মার্চ ২০১৬ ১৭:৫০336369
  • টি, সিবি, হুম দেখি। আর কিছু পাই কিনা।
  • পোক্যাপেপোপুটি | ১৬ মার্চ ২০১৬ ১৭:২৪336368
  • পোটকে-কে চান্স পেলেই ক্যালাবো। শালা ওই ডক ফর্ম্যাটে মানুষে পেপার লেখে? সব কটা রেফারেন্স হাতে করে করতে হচ্ছেঃ-(
  • cm | ১৬ মার্চ ২০১৬ ১৭:১৮336367
  • পাটিগণিতঃ--
    এক একবারে x করিয়া y বার ঘুষ লইলে মোট প্রাপ্ত ঘুষের পরিমাণ xy. ঘুষের কম বেশির হিসেবে এ মাথায় রাখা ভাল।
  • help | ১৬ মার্চ ২০১৬ ১৭:১০336366
  • ষণ্মাতুর শব্দের মানে কী?
  • pi | ১৬ মার্চ ২০১৬ ১৬:৫১336365
  • কে ডি সিঙ্গ এর নাম প্রথম দিন ই বেরিয়েছিল। নারদপিতার বয়ানে।
  • cb | ১৬ মার্চ ২০১৬ ১৬:৪০336364
  • বিদায়বেলায় এই জিনিষ দেখার জন্য প্লেন ভাড়া দিতে রাজি ছিলুম :(
  • cb | ১৬ মার্চ ২০১৬ ১৬:২১336363
  • এদিকে আফ্রিদি ইডেনে আজ রাঙ্গিয়ে দিয়ে যাচ্ছে রে ভাই
  • aka | ১৬ মার্চ ২০১৬ ১৬:১৯336362
  • ভুড়ি হল গিয়ে সিম্পটম অফ মেটাবলিক ডিজিজ। মেটাবলিজম ঠিক করতে হলে নিয়মিত ব্যায়াম ও ফুড হ্যাবিট ঠিক করতে হয়। তারপরে যেটুকু এক্সট্রা ফ্যাট জমেছিল তা বিভিন্ন পেটের ব্যায়ামে কমে ও মাসল টোন তৈরী হয়। তবে মেটাবলিজম ঠিক না করলে অচিরেই আসিবে ভুড়ি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত