এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৭ মার্চ ২০১৬ ১০:৪৩336451
  • ১৫০ ফুট মিথেন গ্যাসে আবাপ পথ হারিয়েছে।
  • kumu | ১৭ মার্চ ২০১৬ ১০:৪২336449
  • ইদিকে যে অ্যাতো বড় একটি বইম্যালা চলছে সেদিকে কারো খেয়াল নাই।
    গতাঅল ফরিদার প্রচ্ছন্ন পায়রাগুলির উদ্বোধন হল।
    বইমেলা সংখ্যায় কুমুর লেখা পজ্জন্ত আছে,ভাবা যায়!!
  • সে | ১৭ মার্চ ২০১৬ ১০:৪১336448
  • শুনেছি সাইকিয়াট্রিস্টরা নিজেরাও নাকি বেশ খানিকটা ইয়ে হয়ে যায়। সত্য মিথ্যা জানি না। তবে ভারতে বোধহয় মেডিকেল ডেটা সিক্রেসি ব্যাপারটাই নেই। রোগীর ডিটেল প্রকাশ করলে লাইসেন্স হারানোর রিস্ক নেই। :-(
    একজন ডাক্তার নিজের পেশেন্ট সম্পর্কে এভাবে লিখলে যে ধারণাটা হয় সেটা দুঃখজনক।
  • pi | ১৭ মার্চ ২০১৬ ১০:১৯336447
  • কাল পড়লাম ভিক্স আকশন ব্যানড হয়েছে। কেউ জানাবেন ?

    ওদিকে কাশির সিরাপের অপ্রয়োজনীয়তা ও ক্ষতিকর দিক নিয়ে ডঃ মিস্ত্রি আর ডঃ জ অনেক কিছু লিখ্ছেন।
  • d | ১৭ মার্চ ২০১৬ ১০:১৭336446
  • ব্যান হওয়া ওষুধের তালিকায় কি বেনাড্রিল আছে? কেউ একটু খুঁজে দেখে বলবে?
  • d | ১৭ মার্চ ২০১৬ ১০:০৫336445
  • এক্কিরে!! সক্কাল সক্কাল একটা টই খুলে ভাটে এসে দেখি সোসেন টইখুলিয়েদের মনোরোগী বলছে!!!???

    যাগ্গে অভ্যুর সাথে ভীষণভাবে একমত।
  • lcm | ১৭ মার্চ ২০১৬ ০৯:১২336444
  • খাদ্য-ডিসর্ডার কারো আছে?
  • pi | ১৭ মার্চ ২০১৬ ০৯:০৫336443
  • কানহাইয়ার পরসুর স্পিচ
  • pi | ১৭ মার্চ ২০১৬ ০৯:০৪336442
  • সমুদ্রের উপরে ১৫০ ফুট মিথেন গ্যাস থাকলে বিমান পথ হারাবে ?
  • b | ১৭ মার্চ ২০১৬ ০৮:৫৮336441
  • অভ্যু কে (17 Mar 2016 -- 02:58 AM ক। জানতে চাই না।

    আর আমরা সবাই তো মনোরোগী। কেউ কম, কেউ বেশি। সবাইকেই টই খুলে লিখতে হয়।
  • rabahuta | ১৭ মার্চ ২০১৬ ০৮:৩৮336440
  • শিবরাত্রির পূর্ণাংগ ইতিহাস অতি পচা লেগেছে। পানু পড়তে হলে গুরু কেন। পুরান ইত্যাদি বলে লাভ নেই, সেসবও অপাঠ্য ও প্রকৃতপক্ষে পানু। নীরব ভক্তকে ঠেকা দিতে চাইনা তাই এখানেই লিখলাম।
  • dd | ১৭ মার্চ ২০১৬ ০৮:১৫336439
  • ও? অভিবাবু,উনি হচ্ছেন যাকে বলে, মনোবিদ?

    আরে,আমার সাথে আলাপ হলে আপনে,একেবারে অভিভুতো হয়ে যাবেন। সোনার খনি মশাই,সোনার খনি। সেই A'তে এন্ক্সাইটি নিউরোসিস থেকে থেকে Zতে জেনোফোবিক মেলাংকলিয়া সবই আছে। নতুন জিনিসও পাবেন। মাল্টিপোলার ডিসর্ডার কখনো শুনেছেন? আমার হ্যাস।

    তায় বানান ডিসর্ডার ও রয়েছে।
  • | ১৭ মার্চ ২০১৬ ০৫:৫৫336438
  • এথিকস শব্দ টা খুবই গোলমেলে। একজন কে জানি, তিনি লোককে সামান্য চেনাশোনার পরেই বলতেন, বাবা/মা তোর কি দুঃখ নারে? আমাকে বল। বুঝতে পারছি নিশ্চয়ই দুঃখে আছিস ইত্যাদি.... এইবার কোনো ঠ্যাঁটা ওকে তেমন পাত্তা না দিলে উনি নিয়ম করে অন্যদের কাছে তার নামে আপন মনের মাধুরী মিশায়ে কুৎসা করে থাকতেন। ওনার ব্যক্তিগত জীবন অবশ্য সুখের ছিলো না।এখন ভাবি কেউ ভালো আছে এইটা উনি খুব একটা মানতে শেখেন নি

    আর একজনকে জানি, যিনি আবার রীতিমত পাশটাশ দেওয়া সাইকোলজিস্ট। লোককে একদিন দেখেই তার জীবনের সবটুকু বুঝে ফেলার ঐশ্বরিক ক্ষমতা অধিকারী। ইনি পরচর্চায় নিজের শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগান বলে শুনেছিঃ)

    অভিবাবু,এদের এই অসুখকে মনোরোগের কোন ধারায় ফেলা যাবে?
  • aka | ১৭ মার্চ ২০১৬ ০৫:৪৭336437
  • হয়নি হয়নি টিমকে গোল্লা। ডাক্তারও রোগী হতে পারে।
  • T | ১৭ মার্চ ২০১৬ ০৫:৩৭336436
  • :)
    রোবুগণ ও অর্পণগণকে সমবেদনা। এ তো হতই, আটকানো যেত না।
  • Tim | ১৭ মার্চ ২০১৬ ০৫:০২336435
  • ডাক্তার না হলেই রোগী। আমরা-ওরা কেস ঃ-)
  • sosen | ১৭ মার্চ ২০১৬ ০৪:১৭336434
  • তবে টই কারা খোলে বলে টিবি ভাবেন ঃ)
  • Atoz | ১৭ মার্চ ২০১৬ ০৪:০০336433
  • আহা, নাম করে লিখবে ক্যানো? ধরো কারুর নাম সোমপ্রভ দত্তরায়, তাকে করে দিল স্যামুয়েল চৌধুরী। তারপরে কারুর নাম হয়তো পাঞ্চালি চক্রবর্তী, তাকে বলে দিল পত্রালি পত্রনবীশ---এইরকম আরকি।
    ঃ-)
  • S | ১৭ মার্চ ২০১৬ ০৩:২৬336432
  • আমি ভাবলাম বারমুডা হাপিশ হয়ে যাবে।
  • TB | ১৭ মার্চ ২০১৬ ০৩:১০336431
  • আরেট্টা ভাল ব্যাপার হতে পারে মনরোগীরা টই খুলে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করলে।
    সাজেশান দিলুম বলে আমাকেই সবার আগে চেপে ধরবেন্না যেন!
  • Abhyu | ১৭ মার্চ ২০১৬ ০২:৫৮336430
  • দাঁড়াও বাপু, পেশেন্টের গল্প লিখবে, টই খুলে? এথিকস বলেও তো কিছু আছে, নাকি? তাছাড়া ফেলুদার গল্প পড়া থাকলে জানা যাবে যে ভয়ের অন্য কারণও থাকতে পারে।
  • sosen | ১৭ মার্চ ২০১৬ ০২:৫১336429
  • সাহানা তো সাইকোলজিস্ট, নয়?
  • Atoz | ১৭ মার্চ ২০১৬ ০২:২৭336428
  • সিরিয়াসলি।
    এই প্রথম এখানে কোনো মনোরোগবিশেষজ্ঞকে দেখলাম।
  • avi | ১৭ মার্চ ২০১৬ ০২:১৮336427
  • এটা ভালো বলেছেন। :)
  • Atoz | ১৭ মার্চ ২০১৬ ০২:১৫336426
  • কী দারুণ ব্যাপার ! আপনার অভিজ্ঞতাগুলো অল্প অল্প করে লিখবেন? আলাদা টই খুলে?
  • avi | ১৭ মার্চ ২০১৬ ০২:১০336425
  • হুঁ।
  • Atoz | ১৭ মার্চ ২০১৬ ০২:০৯336424
  • আপনি সাইকায়াট্রিস্ট??????
  • avi | ১৭ মার্চ ২০১৬ ০২:০৮336423
  • আজ এক রোগী এসেই বলতে শুরু করলেন চিৎকার করে, ইংরেজরা আমাদের দুশো বছর ধরে শাসন করেছে, আমাদের উচিত ওদের ওপর শোধ নেওয়া। আমি ইংল্যান্ড দখল করে নেব। আর যেখানে টেররিস্ট দেখব, উড়িয়ে দেব। নিজের পেটে বোমা বেঁধে টেররিস্টদের মাঝে যাব, তাদের উড়িয়ে দেব। আমাদের দেশে যে যেখানে এদের সাপোর্ট করে, সবাইকে মেরে ফেলব। আমাকে ওরা সবাই ভয় পায়, তাই আমাকে মেরে দিতে চাইছে, আমার মাথায় চিপ ঢুকিয়ে স্পাইং করছে, আমি এর শেষ দেখে ছাড়ব ইত্যাদি ইত্যাদি।
    খুব চিন্তা হল। বর্তমান প্রেক্ষিতে এনাকে কি বাইপোলার ম্যানিক বলবো, নাকি সাচ্চা দেশপ্রেমী?
  • Atoz | ১৭ মার্চ ২০১৬ ০২:০৭336422
  • পরানের হুক্কা রে
    কে তর নাম রাখিল ডাব্বা?

    এর স্টাইলে গাইতে হবে

    পরানের বার্মুডা রে
    কে তর নাম রাখিলো চাড্ডি?

    ঃ-)
  • TB | ১৭ মার্চ ২০১৬ ০২:০৪336420
  • সেই যে বইগুলো ছিল - বার্মুডা ট্র্যাঙ্গেল, আবার বার্মুডা ট্র্যাঙ্গেল। সেগুলোর কি এবার আপডেটেড ভার্সান দেখা যাবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত