এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৭ মার্চ ২০১৬ ১৫:০৮336480
  • চৌত্রিশেও একবছর জল মেশালো!
  • dc | ১৭ মার্চ ২০১৬ ১৫:০৬336479
  • লোডশেডিং তো বহু বছর আগে থেকেই উধাও হয়ে গেছিল, যদ্দুর মনে পড়ছে অন্তত ২০০০ বা ২০০১ থেকেই (কিছুটা আগে পরে হতে পারে)। সেটার ক্রেডিটও কি স্টিং এর টাকার?
  • b | ১৭ মার্চ ২০১৬ ১৪:৫৬336478
  • জাপানী তেল জানেন না?
    #হলধরগরিমা।
  • পোক্যাপেপোপুটি | ১৭ মার্চ ২০১৬ ১৪:১২336477
  • জাপানী তেল এক মহান জিনিস:-P

    এসব জানতে হলে আপনাকে রেগুলার বাংলা চ্যানেল দেখতে হবে - জাপানী তেল, রকেট ক্যাপসুল ইঃ
  • S | ১৭ মার্চ ২০১৬ ১৪:১০336476
  • ও তাইলে স্টিঙ্গ অপারেশনের টাকাতেই বাঙ্গলার রাস্তাঘাট সব ঠিক হচ্ছে। আর আমি ভেবেছিলাম ট্যাক্সপেয়ারদের পয়সায় সরকারের যে এতো এতো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আছে সেই থেকে হচ্ছে।

    আর এই জাপানী তেল ব্যাপারটা কী?
  • পোক্যাপেপোপুটি | ১৭ মার্চ ২০১৬ ১৪:০৩336475
  • আর এইটা নির্ঘাত খবর ৩৬৫ দিন।

  • S | ১৭ মার্চ ২০১৬ ১৪:০১336474
  • সেক্ষেত্রে বলতেই হয়ঃ মুখ থাকতে লেখায় কেন?
  • পোক্যাপেপোপুটি | ১৭ মার্চ ২০১৬ ১৩:৫৯336473
  • সাহিত্যগুণ বিচার করবেন না, ঠাস্‌ ঠাস্‌ দ্রুম দ্রাম-এর ডেসিবেল বিচার করুন।
  • de | ১৭ মার্চ ২০১৬ ১৩:৫২336472
  • যা খুশী লিখবো bhakt রা হাত্তালি দেবেই - এ'রম কনফি এসে গেলে এটাই কবিতা!
  • S | ১৭ মার্চ ২০১৬ ১৩:৪২336471
  • এটাও কবিতা?
  • পোক্যাপেপোপুটি | ১৭ মার্চ ২০১৬ ১৩:২৯336470
  • ওদিকে শ্রীজাত প্রফেটকে ঠুকে দিয়েছে -

    ব্রাইবসংগীত

    নিলেই যখন, বুক অব্দি কেন? মুখ ঢেকে যাক ব্রাইবে।
    এরপর কেউ উপহার দিলে বেশি বেশি করে চাইবে।

    ঘুষেরও একটা ইজ্জত আছে। ডাকাতেরও আছে প্রেস্টিজ।
    যদি ভাল চাও তবে ছেড়ে দাও কম নেবার অভ্যেসটি।

    প্রফিটের মানি দেখাই যাচ্ছে। প্রফেটের বাণী কই আজ?
    খেয়ালের খাম মাসে মাসে পান, উস্তাদ খান ফৈয়াজ।

    আসলে নিচ্ছে লালনের দল। সকলে ভাবছে আপনি।
    মায়াময় লীলা, সকলই অছিলা। আমরা বেকার চাপ নিই।

    সাধারণ লোক, খেটে খেতে হয়। বাসে ট্রামে ফিরি দিনভর...
    এবারের ভোটে বড়জোর দুটো নতুন ফতুয়া কিনব।

    মানুষ এখনও কিনতে পারিনি, রাত জেগে একা পস্তাই...
    আগে ভাবতাম বড় বেশি দাম। এখন দেখছি সস্তাই!
  • পোক্যাপেপোপুটি | ১৭ মার্চ ২০১৬ ১১:৪৮336469
  • DSLR তোরে কিনে দিছে কেডায় - এই নামে একটা ফেবু পেজ আছে, কেউ দেখেছেন? চূড়ান্ত খিল্লি।
  • avi | ১৭ মার্চ ২০১৬ ১১:৪৩336468
  • ভবিষ্যৎ এক্কেবারে অন্ধকার।
  • দ্রি | ১৭ মার্চ ২০১৬ ১১:৩৯336467
  • এহ, আপনি তো দেখছি সাইকিয়াট্রিতেও আয়ুর্বেদ লাগিয়েছেন। বেশীদিন এভাবে চালালে মুক্ত অর্থনীতির কোন ফিউচার নেই।
  • avi | ১৭ মার্চ ২০১৬ ১১:৩০336466
  • :)
    S 11:19 am, ওটা বোধ হয় এসেছিল পাগলের সাথে 'প' দিয়ে যেকোনো শব্দ যোগ করে। পরে মোহনবাগান, সি পি এম যা খুশি এসেছে। আর ওর মানে দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ না। এমনও তো হতে পারে, মোহনবাগান বা সিপিএম হলে আর পাগল হবার দরকার নেই। :) :)
    দ্রি ১১:২১, স্যর একমাত্র ওষুধ আদাজল খেয়ে একটা নতুন যুদ্ধের মিলিটারি ডিটেল লেখা।
  • S | ১৭ মার্চ ২০১৬ ১১:২৫336464
  • "তবে লোকজন আপাতত ঘাপটি মেরে আছে মোবার অপরাজিত দৌড়ে ঃ)"

    এর দ্বারাই প্রমান হলো যে গুরু মোবা।
  • দ্রি | ১৭ মার্চ ২০১৬ ১১:২১336462
  • কিন্তু Z ফর জেনোফোবিক ...? ডিডিদার বানান ডিমেনশিয়া তো খুব অ্যাকিউট পর্য্যায়ে পৌঁছেছে। অভিবাবু, কিছু একটা ওষুধ দিন।
  • cb | ১৭ মার্চ ২০১৬ ১১:২১336463
  • গুরু একেবারেই মোবা নয়। তবে লোকজন আপাতত ঘাপটি মেরে আছে মোবার অপরাজিত দৌড়ে :)
  • দ্রি | ১৭ মার্চ ২০১৬ ১১:১৯336460
  • কিন্তু Z ফর জেনোফোবিক ...? ডিডিদার বানান ডিমেনশিয়া তো খুব অ্যাকিউট পর্য্যায়ে পৌঁছেছে। অভিবাবু, কিছু একটা ওষুধ দিন।
  • S | ১৭ মার্চ ২০১৬ ১১:১৯336461
  • আমি একটা জানতাম। পাগল না সিপিএম। যেন দুটই একসাথে হওয়া যায়্না।

    আর আপনি মনোবিদ হয়ে এমন কথা বলছেন - সেখানে এথিক্সে বাঁধছে না। চুপচাপ লিখুন তো।
  • avi | ১৭ মার্চ ২০১৬ ১১:১২336459
  • যাক, নিশ্চিন্তি। গুরু তাহলে পাগল নয়। আচ্ছা, পাগল না প্যান্টালুন (পাহারাওলা, পেঁয়াজফুলুরি) - এগুলো কি টেনিদার গল্পে থাকত?
  • avi | ১৭ মার্চ ২০১৬ ১১:১০336458
  • ম ৫:৫৫এ এম, হাজারো কারণে হতে পারে। পিওর শয়তানি হওয়ার সম্ভাবনাও প্রচুর। এটুকু থেকে সিদ্ধান্তে আসতেই ঐশ্বরিক শক্তি লাগবে। :)
  • d | ১৭ মার্চ ২০১৬ ১১:০৯336457
  • মোহনবাগান? কি দুঃখে?
    স্যাহ
  • S | ১৭ মার্চ ২০১৬ ১১:০৭336456
  • গুরু তো মোহনবাগান। সব্বাই জানে।
  • avi | ১৭ মার্চ ২০১৬ ১১:০৫336455
  • বাপরে, কিসব আলোচনা!
    ইয়ে, মানে, এথিকস উড়িয়ে গপ্পো লেখার কোনো প্রশ্নই আসছে না। পেশেন্ট ডিটেলস ইত্যাদি দেওয়া - পাগল না মোহনবাগান?
    নিজেদের মধ্যে ঘরোয়া আলোচনাতেও লোকজন সেটুকুই সাধারণত বলে, যাতে রোগীর ব্যক্তিগত প্রসঙ্গ না ওঠে। একজন চেস্ট স্পেশালিষ্ট যেমন বলতে পারেন, কাল একজনকে দেখলাম যাঁর হার্ট ডানদিকে, এটুকুই। কার, কবে, কি বৃত্তান্ত এসবের প্রশ্নই নেই। আমাদের ক্ষেত্রে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, কারণ মনোরোগীদের অধিকার বা সমস্যা নিয়ে আমাদের দেশে যথেষ্ট অসহিষ্ণুতা আছে। এবং সেটা প্রায় প্রতিদিন, প্রতি ঘন্টায় অনুভব করি।
    ডা মুনশির ডায়েরি বা যদু ডাক্তারের পেশেন্ট বা বনফুলের অজস্র ছোটগল্প কোনোটাই সম্ভবত নির্দিষ্ট করে দেওয়া নয়।
    সে-দি, ভালো বলেছেন। ওই আশাতেই দিন গুনছি।
    ডিডি-দা, :) :)। গুরুতে আসার বড় কারণ কিন্তু আপনার মিলিটারি হিস্ট্রি। মাল্টিঅর্ডার থাক, চটপট আরেকটা নামান প্লিজ। গোলান হাইটের পর আর কিছু দেখি না তো।
  • quark | ১৭ মার্চ ২০১৬ ১০:৫৭336454
  • কয়েকদিন আগে টাইমস্‌এর একটা লিংকে দেখেছিলাম ফেন্সিডিল, কোরেক্স, ভিক্স অ্যাকশন ৫০০, বেনাড্রিল এগুলো নিষিদ্ধ হয়েছে। সেই লিংকটা পাচ্ছি না।
  • dc | ১৭ মার্চ ২০১৬ ১০:৫১336453
  • বিফ নিয়ে কিছু কিছু রাজ্যে উৎকট বাড়াবাড়ি শুরু হয়েছে।
  • pi | ১৭ মার্চ ২০১৬ ১০:৪৭336452
  • উমরের বোন। একটা ছোট্ট মেয়ে যেগুলো বলতে পারে, বুঝতে পারে, হুদো হুদো লোকজন পারেনা।বলেনা।
  • pi | ১৭ মার্চ ২০১৬ ১০:৪৩336450
  • গ্রুপ থেকে দীপংকর পাত্রের একটা পোস্ট শেয়ার করে গেলাম।

    'আবার! চিতোরগড়ের মেবার ইউনিভার্সিটির হোস্টেল থেকে পুলিশ চার কাশ্মীরী ছাত্র কে গ্রেফতার করে, অভিযোগ তারা হোস্টেলে নিজেদের ঘরে বীফ রান্না করছিল। রান্নার গন্ধেই না কি বাকি ছাত্ররা বুঝতে পারে যে সুগন্ধ খাদ্যবস্তু টি বীফ ই বটে! ধরে নেওয়া যায় যে এই কাশ্মীরী ছাত্রদের কেউ হয়তো কিছু জিজ্ঞাসা করেছিল এবং তারাও ছাত্রস্বভাবসুলভ ভঙ্গীতে বলেছিল, " বীফ রান্না করছি, চাখবি না কি!" এবং এর পরে প্রকৃত দেশপ্রেমীরা উত্তেজিত হয়ে হামলা করে,পুলিশে খবর দেয়, পুলিশ এসে গোঁফ চুমড়িয়ে চার ছাত্র কে গ্রেফতার করে।
    খবরে আরও প্রকাশ পুলিশ পরীক্ষা করে বলেছে যে সুগন্ধ খাদ্যবস্তু নিয়ে চার ছাত্রকে গ্রেফতার করা হলো, তা বীফ নয়!
    প্রশ্ন টা এটাই যে এই খাওয়ার অভ্যেস, ভারতমাতা না ভারতপিতা, দেশদ্রোহী না দেশপ্রেমী - এ সব নিয়ে আজকাল এত সহজেই উত্তেজনা সৃষ্টি হয়ে যায় তার ছিটেফোঁটাও কিন্তু দেখা যায়না আরও অনেক বড় অন্যায়ের ক্ষেত্রে। যেমন, এই যে চোখের সামনে সবাই দেখলাম যে রাজনৈতিক নেতারা ঘুষ নিচ্ছে, তা নিয়ে তো এমন বিক্ষোভ তৈরি হয় না এবং পুলিশ এসে গ্রেফতার করে না তাদের। মাংস কে যে দ্রুততার সঙ্গে ল্যাবরেটরি তে পাঠানো হল, ভিডিওটেপ ল্যাবরেটারি তে পাঠানোর ব্যাপারে তার কিছুমাত্র সক্রিয়তা দেখা যায় না। ধরা যাক, পরীক্ষা করে দেখা গেল, বীফ ই বটে। কি হত তাহলে ঐ চার ছাত্রের? জেল হত। কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হত। জেল থেকে ছাড়া পেয়ে কাশ্মীরে ফিরে যেত। এবং তার পর? কাশ্মীরে গিয়ে "ভারতমাতা কি জয়" স্লোগান দিত??????
    কোন অভিযোগ টা বেশি গুরুত্বপূর্ণ? বীফ খাওয়া? না ঘুষ নিয়ে গণতন্ত্র তথা সংবিধানকে হাস্যকর করে তোলা? যদি অভিযোগ প্রমাণিত হয়, কোনটা বড় অপরাধ?
    ঋত্বিক ঘটকের একটা ছবি মনে পড়ছে। তলায় লেখা, "ভাবো, ভাবা প্র‍্যাক্টিস করো।"
    কবে প্র‍্যাক্টিস শুরু করবো আমরা?'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত