এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৮ মার্চ ২০১৬ ০৭:৫৮336540
  • কুমু, গল্পটা মনে আছে মেয়েটির ট্র্যান্সফর্মেশানের জন্যে। লেখক শেষে মেয়েটাকে হারিয়ে দিলেন কেন কে জানেঃ(
    কি নাম ছিলো উপন্যাসটার?
  • kumu | ১৮ মার্চ ২০১৬ ০৭:০৩336539
  • মিঠি ২ ৪১-সমরেশ মজুমদার।মেয়েটি এক সেমিনারে বক্তৃতাও দিয়েছিল।
  • sosen | ১৮ মার্চ ২০১৬ ০৬:০১336538
  • ঘোষ? তবে যে ফোনে ডক্টর পাঁজা বলল?
  • Abhyu | ১৮ মার্চ ২০১৬ ০৫:০১336536
  • Bhagidaar | ১৮ মার্চ ২০১৬ ০৪:৪০336535
  • সোসেন কুঁড়ি ভালো আছে তো?
  • Atoz | ১৮ মার্চ ২০১৬ ০৪:২৯336534
  • এই বছর শীত-মহারাজ প্রায় এলেন না বললেই চলে। একটুখানি পরকীয়া করার মতন এদিক ওদিক দেখে চট করে কয়েক হপ্তা লীলাখেলা করেই চলে গেলেন।
  • hu | ১৮ মার্চ ২০১৬ ০৪:০৫336532
  • সোসেনের ঐ ফুলগুলো আমাদের ক্যাম্পাসেও হয়েছে।
  • hu | ১৮ মার্চ ২০১৬ ০৪:০৫336533
  • মোটেই কঙ্কালের খুলি নয়। দিব্যি নেড়ুমুন্ডিতে খোঁচা খোঁচা কদমফুল মত হয়েছে।

  • sosen | ১৮ মার্চ ২০১৬ ০৪:০৪336531
  • এখানে ঐ খুলিরা শীতেই ফুটে গেলো। এটা জানুয়ারির সেশের ছবি

  • Tim | ১৮ মার্চ ২০১৬ ০৩:৫১336530
  • ঐ হলো, কঙ্কালের মতই তো, সরু সরু ডালে খুলির মত কুঁড়ি
  • hu | ১৮ মার্চ ২০১৬ ০৩:৪৬336529
  • না তো! কুঁড়ি ধরেছে তো! কঙ্কাল কই?
  • Tim | ১৮ মার্চ ২০১৬ ০৩:৪৩336528
  • না ফোটেনি, সোসেনের ছবি দেখে বললাম। এইতো জানলা দিয়ে দেখচি, সব শুকনো ডাল নিয়ে কঙ্কালের মত গাছ। কী ভালো যে লাগছে।
  • | ১৮ মার্চ ২০১৬ ০৩:২৪336527
  • তোমাদের ফুল ফুটে গেছে?
  • Tim | ১৮ মার্চ ২০১৬ ০৩:১৯336526
  • কলোরাডো তো পেলেই যাই। কী ভালো জায়গা
  • Tim | ১৮ মার্চ ২০১৬ ০৩:১৮336525
  • ছুটিহীন রোদ্দুর, সোসনবহুল ইস্প্রিং ব্রেক, আর ফুলদীর্ণ ল্যাব যাওয়ার রাস্তা লইয়া কী করিব, এর্চে বরপ ভালো, অন্তত অজুহাত থাকে।
  • | ১৮ মার্চ ২০১৬ ০৩:১২336524
  • তিমিকে কলোরাডো পাঠানো হউক। বরফের এত শখ যখন।
  • | ১৮ মার্চ ২০১৬ ০৩:১১336523
  • আরে আগন্তুক যে, খবর ভালো তো?
    এইবার নামটা না জানা পর্যন্ত শান্তি পাবো না,আর গপ্পোটাওঃ(
  • agantuk | ১৮ মার্চ ২০১৬ ০৩:০৯336522
  • এদিকে নেটে খুঁজতে গিয়ে দেখলাম সমরেশ মজুমদারের 'প্রথম উপন্যাস অমনিবাস' বলে একটা বই আছে। ভদ্রলোক কটা প্রথম উপন্যাস লিখেছেন?
  • agantuk | ১৮ মার্চ ২০১৬ ০৩:০৬336521
  • @মঃ সমরেশ মজুমদার। দেশ অথবা আনন্দবাজার শারদীয়াতে বেরিয়েছিল বহুবছর আগে। নামটা কিছুতেই মনে আসছে না, 'সুধারাণী ও নবীন সন্ন্যাসি' হতে পারে।
  • Tim | ১৮ মার্চ ২০১৬ ০২:৫৮336520
  • এত ফুল দিয়ে কী হবে? এর মধ্যেই গরম পড়ে গেল, চাট্টি বরপ পড়লে পারে তো।
  • | ১৮ মার্চ ২০১৬ ০২:৪৫336519
  • রূপক মনে হয় না,সমরেশ হতে পারে, কি নাম ছিলো মনে আছে?
  • sosen | ১৮ মার্চ ২০১৬ ০২:৪৩336518
  • মিঠুদি ওটা কি রূপক সাহার ছিল? না কি সমরেশ মজুমদারের--আমারও মনে পড়ছে গল্পটা।
  • sosen | ১৮ মার্চ ২০১৬ ০২:৪২336517
  • সাদা, গোলাপি, ম্যাজেন্টা, লাল, লাইকেনগুলো সবুজ হয়ে গেছে, গাছের থেকে ঝুলছে যে দাড়িগুলো ওগুলো ও চকচক করছে সবুজ। চতুদ্দিকে গাঁদা।
  • | ১৮ মার্চ ২০১৬ ০২:৪১336516
  • সোসেন, তোমরা লাকি।আমাদের ফুল ফুটতে এখনো মাসখানেক বাকি, এপ্রিলের শেষ হয়ে যাবে। কটা টিউলিপ চারা উঁকি মারছে,ফুল আসতে আরো তিনহপ্তা।

    এদিকে অঞ্জনা দাশের ফিল্মি দুনিয়ার উপন্যাস আমিও পড়েছি।

    এই টা কার লেখা ছিলো মনে নেই,এক মহিলা সোনাগাছি থেকে বেরিয়ে প্রচুর জেল খেটে বিদেশঘুরে দেশে ফিরলেন। তার জীবনের গপ্পোটা খুব সস্তায় এক সাংবাদিক জেনে নিলেন.. আবছা মনে আছে। ভুলেই গেছি। কারুর মনে আছে? উপন্যাসটা বা লেখক কে?
  • Atoz | ১৮ মার্চ ২০১৬ ০২:৩০336515
  • ওহ, তোমাদের কী গোলাপী ফুল হয়েছে!!!! খুব সুন্দর। এখানে আজেলিয়া খুব কম, গোলাপী ম্যাগনোলিয়া আছে কিছু।
  • sosen | ১৮ মার্চ ২০১৬ ০২:২০336514
  • বইগুলোর নাম কারুর মনে আছে কি? আমি অনেকদিন খুঁজছি
  • Atoz | ১৮ মার্চ ২০১৬ ০২:১৮336513
  • আর হেমামালিনী? হে মামা লিনী ?
    ঃ-)
  • sosen | ১৮ মার্চ ২০১৬ ০২:১০336512
  • ও মিঠুদি, আমাদের ক্যাম্পাস ফুলে ভরে গেছে
  • sosen | ১৮ মার্চ ২০১৬ ০২:০৯336511
  • অন্জনা দাশ বলে একজন বলিউডের লোকজনকে নিয়ে দু একটি উপন্যাস লিখেছিলেন। নাইন্টিজ এ হবে। রেখাকে নিয়ে ছিলো একটা। তোমার কি মনে আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত