এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২৩:৪৫33658
  • থ্যাংকিউ মিঠু।
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২৩:৪৫33659
  • পিপি,
    গ্যাংস অফ ওয়াসিপুর ওয়ান আর টু দ্যাখ। আজ টু টা রিলিজ করল। আমি যে কবে দেখব, কে জানে!
  • | ০৮ আগস্ট ২০১২ ২৩:৪৫33660
  • ব্যাং একটা বড়সড়ো টাইট হাগঃ)
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২৩:৪৩33657
  • ঃ-(
  • pi | ০৮ আগস্ট ২০১২ ২৩:৪২33656
  • তাইলে ওটাই মাথায় রাখো ! আমি বলছি না।
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২৩:৩৬33655
  • জুঃ মানে কী? এই মুহুর্তে চিড়িয়াখানার ইংরেজি zoo ছাড়া আর কিছুই মাথায় আসছে না।
  • pi | ০৮ আগস্ট ২০১২ ২৩:৩৪33652
  • গেস, গেস !
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২৩:৩৪33653
  • পাই,
    "রজনী জুঃ" য়ের "জুঃ" মানে কী?
  • pi | ০৮ আগস্ট ২০১২ ২৩:৩৪33654
  • হোমটার কথা শুনে তো ভাল মনে হল।
  • aka | ০৮ আগস্ট ২০১২ ২৩:৩৩33650
  • না অত ভেবে তো কাজ করা যায় না। এই মুহূর্তে যা করার সেটাই করেছিস। ঠিক।
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২৩:৩৩33651
  • হুতো,
    যাক নিশ্চিন্তি হলাম, তুই আমার মুখ দেখা বন্ধ করিস নি। আমাকে ব্যাংদি লিখে আবার পোস্ট করেছিস দেখে কী যে আনন্দ হল, বলে বোঝাতে পারব না। আজকাল তো আমার সাথে কথাই বলিস না।
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২৩:২৯33649
  • অক্ষ, হ্যাঁ, আমারও যথেষ্ট ভয়ই করছে এবং করেওছে।
    ভয় নং এক ছিল - পুলিশে যাব? তারপর পুলিশগুলো-ও কম পাজি হয় নাকি? ওরা যদি বাচ্চাটার উপর অন্য কোনো রকম অত্যাচার করে?
    ভয় নং দুই ঃ ধরে নিচ্ছি, পুলিশ ভালো, হেল্প করল। বাচ্চাটাকে তুলে আনল, কিন্তু তারপর বাচ্চাটাকে তো কোনো না কোনো সরকারি হোমে পাঠাবে। আমি নাহয় দায়মুক্ত হলাম, আইনি ঝুটঝামেলায় পড়লাম না, পুলিশকে দিয়ে বাচ্চাটাকে তুলিয়ে সরকরি হোমে পাঠিয়ে। কিন্তু তারপর? সরকারি হোমে যদি বাচ্চাটার উপর যৌন অত্যাচার হয় বা মার্ধোর তখন?
    ভয় নং তিন ঃ আমার চেঁচামেচিতে ভয় পেয়ে লোকটা নাহয় বাবার কাছেই ফিরিয়ে দিয়ে এল ছেলেটাকে। তারপর? বাবাটা জদি আবার ছেলেটাকে অন্য কোথাও কাজ করতে পাঠিয়ে দেয়? সেখানে জদি বাচ্চ্জাটাকে আরো নৃশংসভাবে খাটায়। ফুলের দোকানে অ্যাজ সাচ শারীরিক শ্রম তুলনামূলকভাবে কম।
    ভয় নং চার ঃ থানাপুলিশউকিল সব কিছু করার মতন সময় এবং ধৈর্য্য কি আমার আছে? আমার ঘরেও তো একটা নয়বছুরে আছে, আমি সারাক্ষণ এরিসব করে বেড়ালে কদিন জেলে কাটিয়ে এলে তাকে কে দেখবে?
    কিন্তু ঐ নয়্বছুরের মুখটাই আমাকে বলে দিল বাড়ির নয়বছুরেটার মতন, রাস্তার সাতবছুরেটারও পেট ভরে খাওয়ার, শান্তিতে ঘুমানোর, বন্ধুদের সাথে খেলার অধিকার আছে।
    আপাতত আমি নিজের মতন করে ওকে সেগুলো দেওয়ার চেষ্টা করছি।
  • VB | ০৮ আগস্ট ২০১২ ২৩:২৮33648
  • আর এই এখন যখন ঐ বাচ্চা তারই আওতায়, তখন বাইরের লোককে এসব কথা বলেছে বলে কী যে অত্যাচার করছে, তাই বা কেজানে!
    খবরে মাঝে মাঝে যা সব গা শিউরানো অত্যাচারের খবর পড়ি, ভাবলে মানুষের সমাজের চেয়ে জঙ্গল ও ভালো মনে হয়।
  • aka | ০৮ আগস্ট ২০১২ ২৩:২৫33647
  • কৌশিক বসুর পেপার আছে চাইল্ড লেবার নিয়ে। সেটাও অনিল সদগোপালের মতনই কনক্লুড করে।
  • VB | ০৮ আগস্ট ২০১২ ২৩:২২33646
  • ব্যাং, ঐ আশ্রমে স্থায়ী ব্যব্স্থা হয়ে গেলে বাচ্চাটার মনে হয় সবদিকেই ভালো হবে।
  • a x | ০৮ আগস্ট ২০১২ ২৩:২১33645
  • আমার খালি ভয় করে। এই যে ধার নিয়েছিল, শোধ না দিতে পেরে বাচ্চাটাকে বেচে দিল। এবার এই দোকানের মালিক সেই কাকা সবাই মিলে যদি বাবার ওপর চড়াও হয়, যে এক তো টাকা দিতে পারেনি, তারওপরে এই ঝামেলা, এবার ওর ১৫ বছরের মেয়েটাকে দিয়ে দিক - কাল্পনিক সিচুয়েশন, কিন্তু এরকমও হয়েই থাকে। সংলাপে কাজ করেন যিনি তার মুখে এরকম কত গল্প শুনলাম। তাই অনিল সদগোপালের সাথে সহমত না হয়ে পারিনা। তার সাথে এও সত্যি যে দুবেলা পাশ দিয়ে যাই, তাকিয়েও দেখিনা এরকম লোকই তো বেশি, সেখানে নিজের রিয়াকশনকে নিজের মত করে কার্যকরই বা কজন করে!
  • VB | ০৮ আগস্ট ২০১২ ২৩:২০33644
  • কুমুদি, চেক করলাম, এসে গেছে!!! ঃ-)
    থ্যাংকু থ্যাংকু থ্যাংকু।
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২৩:১৯33643
  • কিন্তু ঐ হোমের বাচ্চারা যেসব স্কুলে পড়ে, সেগুলো নট নেসেসারিলি খ্রিশ্চান স্কুল।
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২৩:১৮33642
  • ভিবি, হ্যাঁ।
  • VB | ০৮ আগস্ট ২০১২ ২৩:১৭33641
  • এই অনাথ আশ্রমটা মনে হয় খ্রীষ্টান সন্ন্যাসীদের পরিচালিত, না? (পরিচালক ফাদার শুনে মনে হলো)তাহলে সম্ভবত লেখাপড়ার জন্যও কোনো কানেক্টেড স্কুল আছে। তাই না?
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২৩:১৫33640
  • অ ভিবি, তার ঘরেও যে অমন কোনো বাচ্চা নেই বাপমার ধার শুধতে যে কেউ তার ঘর মুছে দিচ্ছে না, বাসন মেজে দিচ্ছে না, তাই বা কে জানে!
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২৩:১৪33638
  • এবার আকা।
    আকা, আমি সত্যি বলতে কি, ছেলেটার বাবামাকে খুঁজতে আগ্রহী নই।
    কারণ ছেলেটা নিজেই বলেছিল তার বাবাই তাকে কাকার সাথে পাঠিয়েছে। সুতরাং লোকটা বাচ্চাটাকে কিডন্যাপ করে এনে মিথ্যে স্ট্যাম্প পেপার দেখিয়ে বাচ্চাটাকে খাটাচ্ছে এটা ধোপে টিঁকছে না।
    আর বাবামার কাছে বাচ্চাটা ফিরে যেতে পারলেও বাবা-মা আবার যে তাকে কোথাও অমন ভাবে ধার শোধ করতে পাঠিয়ে দেবে না, তারও কোনো গ্যারান্টি নেই।
    আর এই হোমটায় বহু বাচ্চা আছে, যাদের বাবামারাই তাদের এখানে থাকতে পাঠিয়েছে। অনাথাশ্রম মানেই যে সব্বার বাবামায়ের খোঁজ নেই, তা নয়। অনেক বাবামাই সামর্থ্য নেই বলে একেতাকে ধরে বচ্চারা দুটো খেতে পাবে, পড়তে পাবে সেই আশায় অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়।
  • VB | ০৮ আগস্ট ২০১২ ২৩:১৪33639
  • বুঝেছি ব্যাং, প্রায় পথশিশুর মতই অবস্থা। কিন্তু "কাকা" বাড়ীতে নিয়ে গেলে একে দিয়ে ঘরের কাজ করাতে পারতো, বিনিময়ে নাহয় নাইতে খেতে শুতে দিলোই। সেতো খাওয়া পরার চাকরদের ক্ষেত্রেও মালিকেরা দেয়।
  • kumu | ০৮ আগস্ট ২০১২ ২৩:১৩33637
  • ভবী,আবার পাঠালাম।

    সম্ভবতঃ লোকটি তার বৌকে ব্যাপারটা জানাতে চায় নি।
  • pipi | ০৮ আগস্ট ২০১২ ২৩:১০33636
  • এই হোমটার কথা পড়ে খুব ভাল লাগল।
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২৩:০৯33635
  • দোকান পাহারার জন্য রাখবে কেন? বাচ্চাটাকে বাড়ি নিয়ে গিয়ে রাখবে না বলেই তো তাকে ঐ ঘুপচি দোকানঘরে শুতে দিত।
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২৩:০৮33634
  • অ ভিবি, বলি মঙ্গল্গ্রহ থেকে এসছো নাকি? কাকার যদি অতই দরদ থাকবে তার চানখাওয়া নিয়ে, তাহলে আর বাচ্চাটা বর্ষার রাতে বাইরে বসে ভিজবে কেন? কাকার কি দায় পড়েছে বিনে পয়সার "চাকর"কে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ানোদাওয়ানোর ব্যব্স্থা করার। এদেশে অনাথ বাচ্চারা কোথায় স্নান করল, তাই নিয়ে কেউ মাথা ঘামায় নাকি? রাস্তায় টিউবকল নেই? দোকানে বসে খবরের কগজে খাবার রেখে খাওয়া যায় না?
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২৩:০৫33633
  • আরিব্বাস! এরা আমাকে বলে বলে লজ্জা পাইয়েই ছাড়বে দেখছি!
    একে একে উত্তর দিই।
    অক্ষ, এই অনাথ আশ্রমের বেশিরভাগ বাচ্চারাই মাবাবা আছে, মানে মাবাবারাই বাচ্চাদের এই হোমে পাঠিয়েছে। এই হোমটা যিনি চালান, তিনি বাচ্চাগুলোকে আশপাশের বিভিন্ন স্কুলে পড়ান। হোমেই একটা কম্পিউটার সেন্টার আছে, সেখানে ছোটো থেকেই বাচ্চাগুলোকে শেখানো হয়। যারা বড় হয়ে মানে ক্লাস টুয়েল্ভ পাশ করে পড়াশুনা চালিয়ে যেতে চায় না, তাদের উনি নানারকম কাজ শিখিয়ে নিজেদের পায়ে দাঁড়াতে সাহয্য করেন। আমাদের এই অঞ্চলে ঐ হোমটার একটা বেকারির চেন আছে। প্রতিটা পাড়ায় একটা করে ছোটো কেকপেস্ট্রিপ্যাটিস ইত্যাদির দোকান। ঐ হোমের ছেলেরাই বড় হয়ে ওগুলো চালায়। কেউ কেউ কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি গন্ডগোল করলে বাড়ি এসে সারিয়ে দেয়। আর যারা পড়াশুনা চালিয়ে যেতে চায়, তাদেরও উনি বিভিন্ন কলেজে পড়ানোর ব্যবস্থা করেন। আর হোমটার ভিতরে কোনো স্কুল নেই। বাচ্চাগুলি আশপাশের বিভিন্ন স্কুলে পড়ে।
  • VB | ০৮ আগস্ট ২০১২ ২২:৫৮33632
  • আমার একটা জিজ্ঞাস্য ছিলো। এই বাচ্চাটিকে তথাকথিত দোকানমালিক "কাকা" বাড়ীতে নিয়ে যেতো না কেন? দিনের শেষে? কারণ এই বাচ্চার তো স্নান টান ইত্যাদিও করতে হবে! রাতে খেতেও হবে।
    দোকান পাহারার জন্য এইটুকু বাচ্চাকে রাতে দোকানে রেখে তো কোনো লাভ নেই। এই জায়্গাটা খুব খটকা লাগছে। দোকানে ঘুমানো।
  • a x | ০৮ আগস্ট ২০১২ ২২:৪৯33631
  • ব্যাং, ব্যাং-ব্যাং? চিটি চিটি ব্যাং ব্যাং?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত