এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Byaang | ২১ মার্চ ২০১৬ ১০:২১336959
  • হ্যাঁ আমার বেজায় ভালো লেগেছিল ওটা।
  • sosen | ২১ মার্চ ২০১৬ ১০:২১336960
  • সেই ফিল্মিস্তান, যেটাতে পাকিস্তানে গিয়ে আটকে পড়েছিল?
  • bhagidaar | ২১ মার্চ ২০১৬ ১০:২০336957
  • ওয়েলকাম স্যান।
    দমুদির রা গা কে যেন কি ছুঁড়ে মারতে ইচ্ছে করে? সেটাও কি চেয়ার?
  • Byaang | ২১ মার্চ ২০১৬ ১০:২০336958
  • একেবারেই নেই। আমার যে বজরঙ্গী ভাইজানে নওয়াজুদ্দিনকে আর রাজেশ শর্মাকে দুর্দান্ত ভালো লেগেছে, তা কি আমি আজ অব্দি তোদের বলে উঠতে পেরেছি!! তারপর ফিল্মিস্তান বলে একটা অদ্ভুত ভালো সিনেমা দেখেছি গত বছর, তাও কি আমি তোদের বলে উঠতে পেরেছি!! ঃ(
  • স্যান কি | ২১ মার্চ ২০১৬ ১০:১৯336956
  • আড্ডির গলাও চেনে না?
  • aranya | ২১ মার্চ ২০১৬ ১০:১৮336954
  • এটা আগেও শুনেছিলাম, দে। দুঃখের ব্যাপার
  • cb | ২১ মার্চ ২০১৬ ১০:১৮336955
  • দাবাং তো হেভি সিনেমা :)

    মসালা মুভি হো তো অ্যায়্সা, নো চেষ্টা অফ পুশিং আ মেসেজ, জাস্ট হুর হুর দাবাং দাবাং
  • sosen | ২১ মার্চ ২০১৬ ১০:১৭336953
  • কোনো কনসিস্টেন্সি নেই, বলো ব্যাংদি?
  • Byaang | ২১ মার্চ ২০১৬ ১০:১৫336952
  • বোঝো! সিনফটের নাকি দাবাং ভালো লেগেছে। এদিকে ওনার কানমলা খাওয়ার ভয়ে আমি আজ অব্দি সাহস করে কত কত সিনেমার নাম বলে উঠতে পারলাম না। ঃ(
  • san | ২১ মার্চ ২০১৬ ১০:১২336951
  • থ্যাংকুজ :-)
  • b | ২১ মার্চ ২০১৬ ১০:১১336950
  • ইলিয়াসের খোয়াবনামায় ছিলো তো। ঐ যে স্বপ্নে খইখাওয়া ভালো, কিন্তু মশারীর মধ্যে থাকা খুব খারাপ।
  • bhagidaar | ২১ মার্চ ২০১৬ ১০:১০336949
  • ওটা তো আর ডির নিজের গাওয়া।
  • sosen | ২১ মার্চ ২০১৬ ১০:০৯336948
  • ইলিয়াসের হয়তো নয়। অন্য খোয়াবনামা
  • san | ২১ মার্চ ২০১৬ ১০:০৮336946
  • ভাগিদাদা - বলো কি আছে গো গানটা।
  • Abhyu | ২১ মার্চ ২০১৬ ১০:০৮336947
  • নামেই খোয়াব থাকলে তাতে স্বপ্নের ব্যাখ্যা তো থাকবেই তার জন্যে বইটা পড়ার কি দরকার? কিন্তু কথা হল ১০২০১২৪৬৭৪৬৫৬৭৭৫১ - এটা একটা ইমেল অ্যাড্রেস? @ নেই? মামারবাড়ি.কম গোছের কিছুও নেই শেষে?
  • d | ২১ মার্চ ২০১৬ ১০:০৫336944
  • পরশু রাতের স্বপ্নটা একটা গ্রুপে মজা করে লিখেছিলাম। তাতে একজন সিরিয়াসলি বলেছেন 'খোয়াবনামা' কনসাল্ট করতে, সেখানে স্বপ্নের ব্যাখ্যা আছে। স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। কিন্তু কথা হল ইলিয়াসের খোয়াবনামা আমার অত্যন্ত প্রিয় বই। সেখানে স্বপ্নের ব্যাখ্যা কোথায় আছে কিছুতেই মনে পড়ছে না। কেউ হেল্পাবে।
  • Bhagidaar | ২১ মার্চ ২০১৬ ১০:০৩336943
  • স্যান কোন গানটা কার গাওয়া জিগ্গেশ করছে?
  • aranya | ২১ মার্চ ২০১৬ ১০:০১336942
  • অভ্যুর সাথে মদীয় হোম স্টেটে দেখা হওয়া খুবই উচিত ছিল
  • d | ২১ মার্চ ২০১৬ ১০:০০336941
  • যিনি লেখাটা লিখছেন তাঁর ইমেল আইডি।
  • Abhyu | ২১ মার্চ ২০১৬ ০৯:৫৯336940
  • টইয়ের লিস্টিতে গেলে এই রকম দেখাচ্ছে

    লেখাঃ গোরা নকশাল, লিখছেন--10201246746567751,ranjan roy,

    ১০২০১২৪৬৭৪৬৫৬৭৭৫১টা কে?
  • pi | ২১ মার্চ ২০১৬ ০৯:৫৮336939
  • আমার আবার রাউড়ি রাঠোরও ভাল্লেগেছে। অক্ষয় কুমারকে বেশ অপছন্দ করা সত্ত্বেও।

    ওদিকে অনেক্দিন বাদে একটা হিন্দি সিরিয়াল ভালো লাগছে, মানে হিন্দি সাস বহু সিরিয়ালের পুরো স্পুফ বানিয়ে রেখেছে, যেটুকু যা দেখলাম।
    অমল পালেকর, রঘুবীর যাদভদের ঐ ডাক্তারদের নিয়ে সিরিয়ালটাও ভাল লাগছিল, কিন্তু বন্ধ করে দিল মনে হয়। করতেই পারে। ডাক্তারি ব্যবসাকে ওরকম এক্সপোজ করছিল বলে কিনা কে জানে।

    কিন্তু নুক্কড়, হমলোগ, ফ্লপ শোয়ের দিন কি আর ফিরবেই না ? বা বাংলাতেও নিদেনপক্ষে সোনার সংসার, তেরো পার্বণ, কোলকাতা কোলকাত, উড়নচচণ্ডীদের ?
    আমাদের আশপাশ কি এতই বদলেছে, যে এগুলো এত বদলে গেল ? ঃ(
  • Abhyu | ২১ মার্চ ২০১৬ ০৯:৫৭336938
  • হ্যাঁ আমার সঙ্গে ল্যাদোশদার দেখা হবার আগেই দেখে ফেলো।

    দমুদি কোনো সুমো পালোয়ানকে দেখলেও ছুঁড়তে চাইবে কিনা কে জানে!
  • aranya | ২১ মার্চ ২০১৬ ০৯:৫৬336937
  • 'ইচ্ছেরা দিনরাত ফ্রিকিক চায়' - বাঃ, বাঃ এ তো মানে খুবই ভাল

    আর দাবাং দেখার ইচ্ছে অনেক দিন থেকেই, কখনো একটা দেখেই ফেলব
  • ঈগল ক্রস | ২১ মার্চ ২০১৬ ০৯:৫৪336936
  • ইদিকে আমার এখন লতা মঙ্গেশকর শুনলেই মডিউলেশন না-থাকা-টা কানে খট খট করে লাগছে। এতদিন অতটা লাগতো না।
  • sosen | ২১ মার্চ ২০১৬ ০৯:৫২336935
  • দমুদির ছোঁড়াছুড়ি মারামারির ইচ্ছেটা অভ্যুদা থেকে সলমন পজ্জন্ত একই রকম। এক কথার মানুষ।
  • d | ২১ মার্চ ২০১৬ ০৯:৪৬336934
  • সলমন খানকে দেখলেই আমার চেয়ার ছুঁড়ে মারতে ইচ্ছে করে। সেই কবুতর যুগ থেকেই এরকম ইচ্ছে। দাবাং দেখতে বলবেন না প্লীজ।
  • :) | ২১ মার্চ ২০১৬ ০৯:৩৫336932
  • "তোতালি"টা আমার বিয়াপ্পোক পছন্দ হল। এটকে গুরুর ভোক্যবে তুলে নেওয়া হোক।
  • san | ২১ মার্চ ২০১৬ ০৯:৩৫336933
  • আরে গাওয়াটা কার কেউ বলেনা।

    টি কে - প্রসেনের পুরো নাম প্রসেনজিত, কিন্তু সে লেখে প্রসেন। ওপেন্টি বায়োস্কোপে 'পাগলা খাবি কি' প্রসেনের লেখা ও গাওয়া।
  • S | ২১ মার্চ ২০১৬ ০৯:৩৪336931
  • আধুনিক বাংলা গান শুনবো। পিলিজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত