এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২২ মার্চ ২০১৬ ০৯:৩৬337050
  • আমারো একদম তাই। সুর বুঝতে পারি না। পরিবারের সদস্যরা বলে সুরকানা। অথচ ওনারা বুইতে পারেন, কোনো নতুন গান শুনে, কিছুক্ষণ টুং-টাং করতে করতে বাজিয়ে ফেলেন।
  • Abhyu | ২২ মার্চ ২০১৬ ০৯:৩৩337049
  • পারেন? বলুন দেখি এই গানে কোন রাগের ইনফ্লুয়েন্স?
  • h | ২২ মার্চ ২০১৬ ০৯:৩২337048
  • যে গুলো পারি বললি আমি তার একটাও পারি না। কোন আশা নেই।
  • sinfaut | ২২ মার্চ ২০১৬ ০৯:২৪337047
  • দ্রি যেটা বললেন আমারও একদম তাই। সুর থেকে নোট বুঝতে পারি না। আর একফোঁটাও গান গাইতে পারিনা। কিন্তু একেই কী টোন ডেফ বলে? নাকি সুর ও বেসুরের যে তফাত করতে পারে না তাকে বলে? কারণ সেটা আমি সিউর দ্রি পারেন, প্রায় সবাই পারেন। সুর শুনে ব্লুজ ফ্ল্যামেন্কো বা কোন রাগের ইনফ্লুয়েন্স এসবও তো বুঝতে পারি।
  • h | ২২ মার্চ ২০১৬ ০৯:০৯337046
  • দ্রি মাইরি আচ্ছা লোক, নিজে গান শুনতে পায় না বলে ফোর ফাদার কে দোষ দিল। আমার ঠাকুমা যদি জানতো, আমি বলেছি তুমি গাইতে পারো না, আমি কি করে পারবো, দিতো ধরে, বলতো হ চালতা কাইটা দ্যাহা, এই ডা তো আমি ফারি ;-)
  • Abhyu | ২২ মার্চ ২০১৬ ০৯:০৪337045
  • Name: দ্রি

    IP Address : 56.166.188.210 (*) Date:21 Mar 2016 -- 01:40 PM

    একটা কথা খুব মনে হচ্ছে। এই আলোচনাটা বুঝতে গেলে গানের নোটগুলো কানে শুনে বুঝতে পারতে হয়। এইটা আমি একদম পারি না। আপনি গুনগুন করে এক লাইন গাইলে আমি সেটা সারেগামার টার্মে সেটা বলতে পারব না। অনেকেই পারেন। আমার বউ আর মেয়েই পারে। কিন্তু আমি হলাম পারফেক্ট সুরকানা। তাল তবু ধরতে পারি, কিন্তু সুর, নেভার। তাই অনেক চেষ্টা করেও আলোচনার খুব কাছাকাছি পৌঁছতে পারলাম না।

    সুরের ব্যাপারে আমি হলাম একটি ব্ল্যাক বক্স। আপনি গেয়ে শোনালে আমি শুধু বলতে পারি আমার ভালো লাগলো, না লাগলো না। বাইনারীর বদলে আরেকটু ন্যুয়ান্সড ভাবে বলতে পারি হয়ত। হয়ত পাইদির মত বলতে পারি, এই দুটো লাইন ভালো লাগলো, আর ঐ দুটো লাইন লাগলো না। কিন্তু কেন লাগলো, বা লাগলো না, কোন স্বরটা গা আর কোনটা ধা, নো ক্লু।

    শুনেছি টোনডেফনেস ব্যাপারটা জেনেটিক।

    ------------
    এবার এইটা শুনুন
    -------------
  • 4z | ২২ মার্চ ২০১৬ ০৮:৫৪337044
  • হুঁ
  • Bhagidaar | ২২ মার্চ ২০১৬ ০৮:৫১337043
  • সেইজন্য কেস?
  • 4z | ২২ মার্চ ২০১৬ ০৮:৪৪337042
  • ৫২ সেকেণ্ডে শেষ করতে হয়। উনি একটু বেশি সময় নিয়ে ফেলেছেন।
  • sinfaut | ২২ মার্চ ২০১৬ ০৮:২১337041
  • জাতীয় সঙ্গীত এমন নিজের ছন্দে গাওয়া যায়? শেষ জয় হে টার আগে অল্প পজ দিয়ে।গলা নামিয়ে টান দিলেন। পুরো গানটা ভালো গেয়েছেন। কিন্তু কিছু নিয়ম টিয়ম আছে নিশ্চয়।
  • pi | ২২ মার্চ ২০১৬ ০৮:১৪337040
  • জাতীয় সঙ্গীর গেয়ে বচ্চনবাবু কেস খেয়েছেন। যাঁরা জানেননা কেন, একটু গেস করার চেষ্টা ক'রে দেখতে পারেন ঃ)
    প্রথমে পড়ে সিরিয়াসলি ফেকিং নিউজ ভেবেছিলাম।
  • Arpan | ২২ মার্চ ২০১৬ ০৭:৪৭337039
  • ক্ষী ফ্রছন্ডো ঘরোম।
  • প্রফেসর ক্যালকুলাস | ২২ মার্চ ২০১৬ ০৭:২৩337038
  • হানুদা অত্যন্ত ইমেজ কনশাস। টইতে বানান ভুল করছে এবার।
  • xyz | ২২ মার্চ ২০১৬ ০৫:৪৫337037
  • .
    আগুন সায়েন্স কলেজে, নষ্ট বহু গবেষণা সামগ্রী

    ভেঙে পড়লেন গবেষকরা ● আজ বালিগঞ্জের সব ক্লাস বন্ধ

    এই সময় : সন্তাহের প্রথম দিনেই ভয়াবহ আগুনের শিকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাস৷ সোমবার সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ বালিগঞ্জ সায়েন্স কলেজের দোতলায় প্রাণিবিদ্যা বিভাগের গবেষণাগারে আগুন লাগে৷ তখন সেখানে ছিলেন ছাত্র, গবেষক, অধ্যাপক এবং শিক্ষাকর্মীরাও৷ তবে অনেকে আটকে পড়লেও দমকল এবং কলকাতা পুলিশের তত্পরতায় তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছে৷ কোনও হতাহতের খবর নেই৷ কিন্ত্ত এই আগুনে অনেক গবেষণা সামগ্রী তো বটেই, অমূল্য সব নথি ও গবেষণাপত্র ভস্মীভূত হওয়ার আশঙ্কা রয়েছে৷

    যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে আর্থিক সহায়তার পাশাপাশি সব রকম সাহায্যের কথা ঘোষণা করেছেন উপাচার্য সুগত মারজিত্৷ তিনি বলেন, ‘মঙ্গলবার এই ক্যাম্পাসের সব ক্লাস বন্ধ রাখা হয়েছে৷ শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে জানতে পেরেছি৷ ’ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বেরোনোর সময় বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার সোমা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘সব কিছু নিয়ন্ত্রণে আছে৷ কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷ একটি করিডরে আগুন লেগেছিল মাত্র৷ ’ কিন্ত্ত আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের পর সাময়িক আতঙ্ক কাটতেই গবেষকদের অনেকে কান্নায় ভেঙে পড়েন৷ কেবল প্রাণিবিদ্যার সঙ্গে যুক্তরাই নন, ওই বিভাগের ঠিক উপরের তলায় উদ্ভিদবিদ্যা বা বটানির স্কলারদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ গোটা ক্যাম্পাসে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অন্যান্য গবেষণাগারের রেফ্রিজারেটরে সংগৃহীত রাসায়নিক ও নমুনা নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷ যাঁরা সে সময় ক্যাম্পাসে ছিলেন না, সেই সব গবেষক এবং অধ্যাপকরাও আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন৷ রাত পর্যন্ত অপেক্ষা করেন ওই রাসায়নিকগুলি উদ্ধারের জন্য৷

    কেউ পাঁচ বছর, কেউ আবার এক দশক ধরে গবেষণার জন্য নানা নমুনা সংগ্রহ করেছেন দেশ এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে৷ সেই সব কষ্টার্জিত সামগ্রী নষ্ট হয়ে গেলে পথে বসার মতো অবস্থা হবে অধ্যাপক -গবেষকদের৷ এই ঘটনায় ফের শহরের গবেষণাগারগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থার করুণ ছবিটা বেআব্রু হয়ে পড়ল৷ বছর পাঁচেক আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ল্যাবরেটরিতে আগুন লাগার ঘটনা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ ছিল প্রতিষ্ঠানগুলির কাছে৷ কিন্ত্ত তা যে নেওয়া হয়নি, এ দিন ঘটনাতেই স্পষ্ট৷

    এই অগ্নিকাণ্ডে সবথেকে বড় ক্ষতি হয়েছে প্রাণিবিদ্যা বিভাগের একটি মিউজিয়ামের৷ চলতি বছরই ওই বিভাগ শতবর্ষে পা রেখেছে৷ সেই উপলক্ষে আগামী অগস্টে মিউজিয়ামটি উদ্বোধনের কথা ছিল৷ গবেষক -শিক্ষকদের পাশাপাশি এই মিউজিয়াম খুলে দেওয়ার কথা ছিল সাধারণের জন্যও৷
  • Atoz | ২২ মার্চ ২০১৬ ০৪:৫২337036
  • ভালো ভালো গান আর নাটকের দরকার ছিল। ভালো ভালো খাবার পেলেও চমৎকার হত। ভালো ভালো আরো কত কী যে দরকার ছিল !
  • Abhyu | ২২ মার্চ ২০১৬ ০৪:৩৯337035
  • আচ্ছা তবে বলো দেখি পুরো কবিতাটা কি?

    কার যেন কে ছিল বাবর-শা?
    মাকড়শা! মাকড়শা! মাকড়শা!
  • bhagidaar | ২২ মার্চ ২০১৬ ০৪:৩০337034
  • ইয়ে মানে থেন্কু অভ্যু কিন্তু নাম শুনলে কিছু হয়না। ছবি দেখলে ভয় করে যদিও।
  • sosen | ২২ মার্চ ২০১৬ ০৩:৪৬337033
  • ছবি দেখলে ভয় পায়
  • Abhyu | ২২ মার্চ ২০১৬ ০৩:৩৪337032
  • আর দ্যাখেন, উদ্ধারকারী কুকুরের পাশেই এই বিড়াল http://www.anandabazar.com/international/cat-steals-men-s-underwear-and-socks-dgtl-1.338197#
    তবে টাবিল্লি নামটা সুবিধের হয় নি। নামে বিল্লি দেখে দমদি যদি ছুঁড়ে মারে সে ভারি কেলো হবে।
  • Abhyu | ২২ মার্চ ২০১৬ ০৩:২২337030
  • বুঝলে পুপে, ভাগী, মানে সোসেনের ইয়ে, টাবিল্লিতে ভয় পায়। সে একেবারে সাঙ্ঘাতিক। আমি একবার টাবিল্লির ছবি দিয়ে বেজায় অপ্রস্তুত হয়েছিলাম।
  • Tim | ২২ মার্চ ২০১৬ ০১:৫৭337029
  • এসব কি সত্যি? ঘুষ কি ট্রিকল ডাউন করছেনা যথাযথ? এই ডেস্পারেশন তো চোখে দেখা যায়না।
  • Tim | ২২ মার্চ ২০১৬ ০০:৩৯337027
  • নাহ কোন পাংচার নেই, নতুন টায়ার (হাওয়া বেরিয়ে যাচ্ছিলো বলে কাল লাগানো হয়েছে)। একটাই চাকা থেকে হাওয়া কমে যাচ্ছিলো, নতুন টায়ারেও। দশ মইল করে যায় আর ফ্ল্যাট। এইভাবে দেড়শো মাইল চালিয়ে বাড়ি এলাম। আজ দেখালাম, কোথাও কিছু নাই, রিম, ভাল্ভ স্টেম সব ঠিক আছে। টায়ারও। এ অলৌকিকই হবে।
  • aranya | ২২ মার্চ ২০১৬ ০০:১৩337026
  • তিমির গাড়ীর টায়ার পাংচার?
  • aranya | ২২ মার্চ ২০১৬ ০০:০৯337025
  • গাড়ীতে মেয়েও ছিল। তো ধাক্কার ধাক্কা সামলাতে পুলিস রিপোর্ট ইঃ-র পর একটা স্টারবাক্সে ঢুকে সল্টেড ক্যারামেল হট চকলেট অর্ডার করল, বলে নেই। বাটার স্কচ লাতে - তাও নেই। অগত্যা বলতেই হল, শোন আজকের দিনটা আমাদের জন্য খুব সুবিধের নয়, প্লেন হট চকলেট অর্ডার কর
  • hu | ২১ মার্চ ২০১৬ ২৩:৫৯337023
  • না না টিম আবাজ দেবে না। কাল ওরও হয়েছে তো! জিগ্যেস করো। যতবার হাওয়া ভরতে যায় বেরিয়ে যায় বারে বারে।
  • sosen | ২১ মার্চ ২০১৬ ২৩:৫৯337024
  • মটর কি ডাল নাকি? যে সর্ষের তেল দিয়ে খেয়ে নেবো?
  • aranya | ২১ মার্চ ২০১৬ ২৩:৪৮337022
  • শনিবার সকালে বডি শপ থেকে গাড়ী সারিয়ে নিয়ে এলাম, সন্ধেয় আবার ধাক্কা। এক সপ্তায় দুবার দুজন মারল - এ একটা প্যাটার্ন হতেই হয়
    কবে থেকে বলচি অলৌকিক কিছু একটা আচে, তাও টিম শুদু আবাজ দিয়ে যাবে
  • শ্রী সদা | ২১ মার্চ ২০১৬ ২৩:২৮337021
  • পুপে, ওটাই বাকী ছিল ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত