এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২২ মার্চ ২০১৬ ১১:৩২337080
  • কয়েক মাসের ব্যবধানে এরকম হাহুতাশ করেই বা কি লাভ হয়? মাঝে মাঝেই অ্যানোনিমাস পোস্টে লোকে হায় হায়, গেলো গেলো করে যায়!

    জানলার ধারে ক'টা গাছ লাগানোর বন্দোবস্ত করুন না, নইলে নিদেনপক্ষে ক'টা অক্সিজেন সিলিন্ডার! নিজে খেটেখুটে করে নিলে দেখবেন ভালোও লাগছে -

    টই পড়লে খারাপ লাগলে পড়বেন না, ভালো ভালো টই পড়ুন, লিখুন ও পড়ান - ভালো লেখাও তো অসংখ্য আসে!

    আমার হায় হায় শুনলে খুব দমবন্ধ লাগে - তাই যেচে এতোগুলো কথা বলে গেলাম - জীবনে অমিৎশা থাকলে কানহাইয়া কুমাররাও তো আছে!
  • S | ২২ মার্চ ২০১৬ ১১:৩১337079
  • ও সিকিবাবু এতো ভালো কিরিকেটের টই চলছে তাতেও আপনার অক্সিজেনের অভাব হচ্ছে।
  • lcm | ২২ মার্চ ২০১৬ ১১:১৯337078
  • :/,
    কেন কি হল, অক্সিজেনের কি হল?
  • :/ | ২২ মার্চ ২০১৬ ১১:১৭337077
  • আপনাদের ক্লান্তি আসে না? বিরক্তি লাগে না?

    গুরুতে এসেছিলাম, গুরুতে থেকে গেছিলাম - দৈনন্দিন জীবনে যেটুকু অক্সিজেনের অভাব ঘটে সেইটা এখান থেকে সংগ্রহ করতে। গুরু আমার কাছে ছিল দক্ষিণখোলা জানলা।

    বেশ অনেকদিন ধরে এখন সেই জানলাটার ধারে আর আসতে ইচ্ছে করে না। দক্ষিণ দিকটা খোলাই রয়েছে, কেবল অক্সিজেন কমে গেছে। হাতে গোণা কয়েকটি ব্যক্তি বিভিন্ন টইতে যা করে চলেছেন বছরের পর বছর ধরে - বড় ডিপ্রেসিং লাগে। বড় দমবন্ধ লাগে।
  • pi | ২২ মার্চ ২০১৬ ১১:১৪337076
  • ডিসি, থ্যাঙ্কু। জানাচ্ছি।
  • dc | ২২ মার্চ ২০১৬ ১১:১২337075
  • আর বেড়ালটা কি বদ! :d
  • dc | ২২ মার্চ ২০১৬ ১১:১১337074
  • পাইকে আমার আগের ইমেল আইডি থেকে একটা মেল পাঠিয়েছি, একটু দেখবেন।
  • kumu | ২২ মার্চ ২০১৬ ১০:৪৯337072
  • বইমেলার ছবি গুরুর ফেসবুক পেজে।
  • pi | ২২ মার্চ ২০১৬ ১০:০৭337071
  • পুণ্যদার একটা পোস্ট রইলো।

    'বন্ধ চা বাগানগুলির শ্রমিকদের পাশে দাঁড়াতে সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল ও শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ-এর যৌথ ত্রাণ দল রওয়ানা হচ্ছে আগামী পরশু, ২৪শে মার্চ রাতে।
    চা বাগান সংগ্রামী সমিতি এবং এনএপিএম-র সহযোগিতায় আগামী ২৫, ২৬ ও ২৭শে মার্চ ত্রাণদলটি আলিপুরদুয়ারের বন্ধ তিনটি চা বাগানে ত্রাণবিতরণ করবে ও স্বাস্থ্য শিবির চালাবে।
    অর্থসংগ্রহের আবেদনে ৯৪টি লাইক পড়েছে ও আবেদনটি শেয়ার করেছেন ৩৯ জন।
    কিন্তু ফেসবুক বন্ধুদের কাছ থেকে অর্থ এসেছে যতসামান্য।
    আরও অর্থের প্রয়োজন। হাত বাড়িয়ে দিন। প্রমাণ করুন ভার্চুয়াল জগত থেকে নেমে ফেসবুকের বন্ধুরা বাস্তব সংগ্রামের পাশে দাঁড়াতে পারেন।
    Savings Account of Shramajibi Swasthya Udyog: Punjab National Bank Savings Account No. 0100000128050492. IFSC Code: PUNB0010000.
  • h | ২২ মার্চ ২০১৬ ১০:০৪337070
  • আমার কীর্তনে তো তাল গুলো বাম্পার কঠিন লাগে। আমার ধারণা ছিল আমি তাল বুঝি, কারণ ৫ বা ৭ বা ১২ মাত্রা আমি একটা সময় বুঝতে পারতাম দিদিদের আর পিশিমোনি র গান শেখা শুনে শুনে। পরে দেখলাম কোথায় কি বাল তাও বুঝি না। প্রচন্ড কঠিন।
  • pi | ২২ মার্চ ২০১৬ ০৯:৫৯337068
  • সুরবিচ্যুতি মানে বেসুরো বলছিনা, গানটা যেমন শুনেছে, তার থেকে বিচ্যুতি, সে সুরে হলেও।
  • pi | ২২ মার্চ ২০১৬ ০৯:৫৯337069
  • গান না শিখেও সুরের বা তালের কান অনেকেরই খুব ভাল থাকে।
    আমার মা কে দেখেছি, একবার একটা গান শুনলে, নিজে না গাইলেও, গানে একটু, সামান্য সুর বিচ্যুতি হলেই ধরে ফেলে। সে দূর থেকে রান্নাঘরে কাজ করতে করতে শুনলেও। স্বরলিপি ফলো না করলেও মায়ের কানকে ফাঁকি দেবার কোন উপায় ছিল না।
  • san | ২২ মার্চ ২০১৬ ০৯:৫৪337066
  • তবে দিল্লিতে কিছু লোকজনের সঙ্গে আলাপ হয়ে দেখেছি, খুব ছোটোখাটো ফাংশানে বা জাগরণ টনে বাজান, রাগ বা তালের টেকনিকাল ফান্ডা খুব একটা শেখেন নি, কিন্তু যেমন নিঁখুত কান তেমনি হাতের কাজ। মুগ্ধ হয়ে শোনার মত। কোনো প্রথাগত শিক্ষা নেই।
  • pi | ২২ মার্চ ২০১৬ ০৯:৫৪337067
  • ভারতীয় ক্লাসিক্যালে নোট ধরে ধরে শেখানো বা হারমোনিয়ামে তোলানো একেবারেই ঠিক না।
    গলায় ঠিক করে এসে গেলে আপনা থেকেই বাজনায় এসে যেতে পারে। কোন নোটেশন ছাড়াই।
  • ঈগল ক্রস | ২২ মার্চ ২০১৬ ০৯:৫১337065
  • ভালো জায়গায় স্বরলিপি ধরে শেখায় না। গলায় তোলায় গানটা, তারপর নিজে নিজে হারমোনিয়ামে তুলতে বলে। অজয় চক্কোত্তি এইভাবে শেখান - এবং এই প্রসঙ্গে একটা গল্পও বলেছিলেন - কোনো এক ওস্তাদের কাছে, নামটা ভুলে গেছি - উনি গান শিখতেন। ওঁর সঙ্গে ওঁর স্ত্রীও যেতেন, এবং উনি বসে নোট নিতেন। তো একদিন সেই ওস্তাদ অজয় চক্রবর্তীর স্ত্রীকে ডেকে বলেছিলেন নোট না নিতে, সরাসরি গাইতে গেলে ভুল হয় হোক, কিন্তু ওভাবেই গলায় গানটা বসবে।

    দিদি এককালে ক্লাসিক্যাল শিখতো - ওই কিসব সঙ্গীত প্রভাকর ইত্যাদি - কিন্তু দিদি বলে ওই আগে হারমোনিয়ামে গান তোলার মেথডে গান শেখা সেরকম এগোয়নি।

    আমাদের ওয়েস্টার্ন ক্লাসিক্যাল আবার অন্যরকম - নোটেশন থাকলে যা খুশি বাজিয়ে ফেলতে পারবো (ইদানিং অভ্যেস নেই বলে একটু সময় লাগবে) - কিন্তু নোটেশন না থাকলে হেব্বি চাপ।
  • san | ২২ মার্চ ২০১৬ ০৯:৪৯337064
  • খানিক খানিক বাজাতে পারি, তবে বেসিক টিউনটা, কাজ টাজ অনেক সময়ে মিস হয়ে যায় মন দিয়ে না শোনায় :-) রাগের জন্য তো থিওরেটিকাল ফান্ডা লাগে।
  • pi | ২২ মার্চ ২০১৬ ০৯:৪৬337063
  • মনে আছে, ছোটবেলায় যখন প্রথম নতুন গান শুনে বাজিয়ে ফেলতে পেরেছিলাম, বা দেখেছিলাম বাজানো যায়, প্রচুর প্রচুর মজা পেয়েছিলাম।
    তবে আমার মনে হত, ছোটবেলায় স্বরলিপি ধরে ধরে না শেখালে হয়তো এটা অনেকেই পারবে, যারা গান শিখেও পারেনা বলে। নাকি ওটার একটু ট্রেনিং হেল্প করে, আবার বেশি স্বরলিপিনির্ভরতা এটা করতে দেয় না, কে জানে।
    তবে পাকা হারমোনিয়াম বাদকদের দেখে সত্যি অবাক হই। যেকোন অচেনা গানেই এত তাড়াতাড়ি এত নিখুঁত বাজাতে পারেন দেখে। আর শুধু জাস্ট গানের সুর মেনেই নয়, সুর খেলিয়েও।
  • Abhyu | ২২ মার্চ ২০১৬ ০৯:৪৫337061
  • পূর্বরাগ
  • lcm | ২২ মার্চ ২০১৬ ০৯:৪৫337062
  • হক কথা। সুরবোধ তো বেসিক্‌স্‌ ছাড়া হবে না।
  • sinfaut | ২২ মার্চ ২০১৬ ০৯:৪৪337060
  • উহ সেই সারেগামায় সেই মেয়েটির কীর্তনের পর কীর্তনের পর কীর্তন শোনার পর শুধু বীতরাগই মনে পড়ছে।
  • ঈগল ক্রস | ২২ মার্চ ২০১৬ ০৯:৪৩337058
  • ক্লাসিক্যালে অল্প হলেও তালিম না থাকলে রাগ চিনবো কেং কোয়ে? কোন রাগে সরগম কী থাকে - ভৈরবে কোমল রে আর কোমল ধা, ভৈরবীতে তার সাথে গা আর নি-ও কোমল - এইগুলো তো জানতে হবে!
  • lcm | ২২ মার্চ ২০১৬ ০৯:৪৩337059
  • কীর্তনে প্রচুর কায়দা থাকে, অনেক রাগ।
  • sinfaut | ২২ মার্চ ২০১৬ ০৯:৪২337056
  • না না ইয়ার্কি না। কীর্তনের মধ্যেও কী কোন রাগ লুকিয়ে আছে? থাকতে পারে আমি বুঝতে পারছিনা।
  • lcm | ২২ মার্চ ২০১৬ ০৯:৪২337057
  • আরে নিয়ে কোথায় পড়লাম না, যে শুরু দিকে সবাই রবীন্দ্রসংগীত এগজ্যাক্টলি ওনার মতন গাইতে চাইত - যার ফলে ... দেখবে একদম গোড়ার দিকের রবীন্দ্রসংগীতের শিলদের গান শুনবে, এই প্রভাব পাবে।
  • sinfaut | ২২ মার্চ ২০১৬ ০৯:৪১337055
  • আর গান গাইতে পারিনা বলেই বোধহয় মিউজিকাল মেমোরি তৈরী হয়নি। ছোটোবেলা থেকে শোনা গানও কোন রাগে অনেক সময়েই বুঝতে পারিনা।
  • san | ২২ মার্চ ২০১৬ ০৯:৪০337054
  • অভ্যুদা যাকে বলে জঘইন্য :-)
  • ঈগল ক্রস | ২২ মার্চ ২০১৬ ০৯:৩৯337051
  • রাগ চিনতে পারি না, কিন্তু এক দুইবার শুনলে সুরটা তুলতে পারি, গলায়, বা কিছু কিছু ইনস্ট্রুমেন্টে।
  • Abhyu | ২২ মার্চ ২০১৬ ০৯:৩৯337052
  • পারলে না তো? ঐ গানটায় যে রাগের ইনফ্লুয়েন্স সেটা হল বিশুদ্ধ রাগ। বার দুয়েক শোনালে যে কেউই চেয়ার ছুঁড়ে মারবে।
  • sinfaut | ২২ মার্চ ২০১৬ ০৯:৩৯337053
  • পারলাম না। কোন রাগ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত