এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৩ মার্চ ২০১৬ ০৭:৩৮337229
  • মেয়েদের ছেলেদের আলাদা মাধ্যমিক মানে ?
  • avi | ২৩ মার্চ ২০১৬ ০৭:২৫337228
  • হোলি ভাবলে এটাও শুনতে পারেন। এবছর বড্ডো মানানসই।
  • যাঃ | ২৩ মার্চ ২০১৬ ০৭:১৮337227
  • মিস করে গেলাম?
  • Abhyu | ২৩ মার্চ ২০১৬ ০৭:০৫337226
  • Atoz | ২৩ মার্চ ২০১৬ ০৫:২৫337225
  • "লহো লহো করুণ করে" শুনে ডিডির সেই বিখ্যাত চিতল মাছের মুইঠ্যা বিষয়ক লেখাটা মনে পড়লো। ঃ-)
  • Abhyu | ২৩ মার্চ ২০১৬ ০৪:২৬337224
  • দোল এলেই আমার এই গানটার কথা মনে পড়ে। বড় প্রিয় গান।

    এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে
    আমি কুড়িয়ে নিয়েছি, তোমার চরণে দিয়েছি
    লহো লহো করুণ করে।।
    যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে,
    তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদনভরে
    যেন আমায় স্মরণ করে।।
    বউ কথা কও তন্দ্রাহারা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা
    আজি বিভোর রাতে।
    দুজনের কানাকানি কথা দুজনের মিলনবিহ্বলতা,
    জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে।
    এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা কালকে দিনের তরে
    তোমার অলস দ্বিপ্রহরে।।
  • S | ২৩ মার্চ ২০১৬ ০৪:১০337223
  • যুক্তি নাই। আছে শুধু ক্তকগুলো হেটফুল কমেন্টস। কাদের কথা যেন মনে পরে।
  • সে | ২৩ মার্চ ২০১৬ ০৪:০৬337222
  • আপনার বক্তব্য গোড়া থেকেই সেক্সিস্ট। গেট ওয়েল সুন।
    ঘুমোতে যাই।
    কাজে ফাঁকি না দিয়ে ইকুয়াল পে ইত্যাদির আলোচনা হলে সে সব শুনব। তখন পারফরমেন্সও আসবে। রোল আসবে। কিন্তু কাজে ফাঁকি দিয়ে নয়। পরে একদিন্, কেমন?
    হ্যাপি হোলি।
  • S | ২৩ মার্চ ২০১৬ ০৪:০০337221
  • দেখুন আপনি কিছু বললেই তো কেউ সেটা হয়ে যায়্না। তবে এই অন্যকে দেগে দিয়ে যদি আপনার জীবনটা একটু ভালো থাকে, তবে থাকুন।
  • সে | ২৩ মার্চ ২০১৬ ০৩:৫৪337220
  • প্যারানৈয়া টৈয়া বলে যদি সুবিধে হয়, বলুন। কোনো আপত্তি নেই। কিন্তু আপনার সেক্সিজম প্রমাণিত। কোনটা এক প্যারায় আনবো সেটাও ঠিক করে দেবেন?
    ইনইকুয়ালিটি যে ফর্মেই বা যতগুলো ফর্মেই থাকুক না কেন, সেগুলো ইনিকুয়ালিটিই।
    হেসে রেগে ঠাট্টা করে উড়িয়ে দেবার চেষ্টা করে গালি দিয়ে কি হাল্কাভাবে নিয়ে, কোনোক্রমেই সেটা লুকিয়ে রাখা যাবে না।
    আমাদের মেয়েরা এতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে। হচ্ছেও।
    আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি। বাকি যারা আমার পাশে পড়ছে তারাও বুঝছে।
  • S | ২৩ মার্চ ২০১৬ ০৩:৪৮337219
  • আসলে আমি যেখানে যেখানে কাজ করেছি সেখানে আয়ের অসংগতির কথা কখনো শুনিনি। আর আমি কখনো ভাবিওনি এই নিয়ে। মানে সেটা হওয়ার তো কোনো কারণ দেখিনি।
  • sosen | ২৩ মার্চ ২০১৬ ০৩:৪৭337218
  • বড়েশের বস বুঝি ছুটিতে?
  • S | ২৩ মার্চ ২০১৬ ০৩:৪৫337217
  • প্রফেশানাল টেনিসের পে প্যাকেজ আর কন্যাভ্রূণ হত্যা একই প্যারাতে? প্যারানোয়া কি আর সাধেই বলছি।

    আর এই নিন উইম্বলডনের পে প্যাকেজের ব্রেকাপ।
    http://www.totalsportek.com/tennis/wimbledon-prize-money/

    এইবারে বলুন তো সিঙ্গল্স জিতলে ২.১৫ মিলিয়ন আর ডবল্স জিতলে ৩৬০,০০০ কেন আর মিক্সড ডবল্স জিতলে ১০০,০০০ কেন? প্রফেশনাল টেনিসেও কত সেট খেলা হচ্ছে সেইটা বলতে পারবোনা? তার উপরে নির্ভর করেই তো স্পন্সরশিপ আসে।
  • সে | ২৩ মার্চ ২০১৬ ০৩:৩৭337216
  • দেখুন, ওসব প্যারানৈয়া টৈয়া বলে যদি কোনো পরিবর্তন হয়, মেনে নেবো।
    মূল প্রসংগ সেক্সিজম, ইনইকুয়ালিটি, যেটা মজ্জায় মজ্জায় রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে। সেটাকে অস্বীকার করবার উপায় নেই।
    তা আপনি আমায় গালি দিলেন কি দিলেন না, তাতে তো সেক্সিস্ট মনোভাব পাল্টাবে না।
    দেশে কন্যাভ্রূণ হত্যা, নারী নিগ্রহ, অ্যাসিড বাল্ব ছোঁড়া, পুড়িয়ে মারা, সবই চলবে। সে আপনি আমায় থামিয়ে দিন বা না দিন।
    তেমনি আয়ের অসংগতিও সত্য। আপনারা তা জানেন। জেনেও না বোঝার ভাণ করবেন।
    আমাদের এই দৃষ্টিভঙ্গীর জন্যই আমাদের কন্যাসন্তানরা সমানাধিকার পায় না। দুই তিন পাঁচ সেটের খেলার যৌক্তিকতা, ইত্যাদির প্যাঁচে আমাদের কন্যারাই ভুগবে।
    যাইহোক, ডেটাগুলো সত্যিই খুব ইন্টারেস্টিং। আই ওপেনার।
  • Tim | ২৩ মার্চ ২০১৬ ০৩:৩৪337214
  • যে বল মারতে নেই মনে হয় গুরু ভোক্যাবে ঢুকে গেল। শাক্যকে তো রয়ালটির মাসকাবারি লিস্ট বানাতে হবে এরপর। ;-)
  • Abhyu | ২৩ মার্চ ২০১৬ ০৩:৩৪337215
  • আপনাদের কাণ্ড দেখে একজন মুচকি মুচকি হাসছেন। কিন্তু আমি নাম বলব না :)
  • avi | ২৩ মার্চ ২০১৬ ০৩:২৯337213
  • নাহ, এরম কুকর্ম করি নি। নিশ্চিন্ত থাকুন। :)
  • সে | ২৩ মার্চ ২০১৬ ০৩:২৪337212
  • এখন কে কে মাধ্যমিক উচ্চমাধ্যমিকে র্যাংক করেছেন তাঁদের লিস্ট দেওয়া হবে নাকি?
    এসবের একটা আলাদা টই ছিল না?
  • S | ২৩ মার্চ ২০১৬ ০৩:২৩337211
  • আমিও খুব উত্সাহ নিয়ে দেখছি কিছু লোক কেমন প্যারানোয়ার মধ্যে বাস করেন।
  • avi | ২৩ মার্চ ২০১৬ ০৩:২২337209
  • "ভালোর চেয়ে খারাপ বেশি হয়।" - এক্কেবারে। এরকম অনেক জনতাকে ঘনিষ্ঠভাবে চিনি, নিজেও ভুক্তভোগী, এর চেয়ে সঠিক কথা হতেই পারে না।
  • সে | ২৩ মার্চ ২০১৬ ০৩:২২337210
  • হ্যাঁ আপনি আরো লিখুন। খুব উৎসাহ নিয়ে ডেটাগুলো দেখছি।
  • S | ২৩ মার্চ ২০১৬ ০৩:২০337208
  • সে, আপনি একটু বেশি সেনসিটিভ হয়ে রয়েছেন। সমস্ত (বিশেষত অচেনা) পুরুষকেই নিজের আর নারীজাতির বিরুদ্ধে ভাবছেন। আপনি হঠাত করে ট্রাম্পের কথাই বা কেন বলেছিলেন সেইটা তখন বুঝিনি। এখন বুঝলাম। শুধু একটাই কথাঃ আপনার কম্প্রিহেনসনে গন্ডোগোল হচ্ছে।
  • Tim | ২৩ মার্চ ২০১৬ ০৩:১৪337206
  • এই প্রথম দ্বিতীয় ইত্যাদিদের কথা খবরে লেখা ব্যান করলে কেমন হয়? সর্বোচ্চ নম্বর ইত্যাদি পাবলিশ করলে অসুবিধে নেই, ছাত্রছাত্রীদের কথা না লিখলে ভালো হতো। এতে করে ভালোর চেয়ে খারাপ বেশি হয়।
  • সে | ২৩ মার্চ ২০১৬ ০৩:১৪337207
  • এই র ডেটাগুলো কাজে লাগবে সেক্সিজম, জেন্ডার বায়াসের স্টাডিতে। এত সৎ কনফেশন সচরাচর পাওয়া যায় না।
  • S | ২৩ মার্চ ২০১৬ ০৩:১০337205
  • ইকুয়াল পে কথাটাতেই আমার আপত্তি। পে হবে রোল, কাজ, আর পারফরমেন্সের ভিত্তিতে। তার আবার ছেলে মেয়ে কি? যদি আলাদা কম্পিটিশানই হয় সেখানে একটা ফান্ড রাখলে ম্যানিপুলেশন হবেই - দুদিকেই।
  • avi | ২৩ মার্চ ২০১৬ ০৩:০৬337204
  • আমার এক সহকর্মিণী একদা মাধ্যমিক পরীক্ষায় "মেয়েদের মধ্যে প্রথম" হয়ে তজ্জনিত হুল্লোড়, বিড়ম্বনা, সংবর্ধনার মাধ্যমে উচ্চমাধ্যমিকের পড়াশোনা বহুলাংশে ব্যাহত হওয়ার কারণে অধুনা এই "মেয়েদের মধ্যে" বাক্যবন্ধ শুনলেই ভয়ানক রেগে যান।
  • সে | ২৩ মার্চ ২০১৬ ০৩:০৪337203
  • Sদেবী,
    আপনি ইকুয়াল পে র পক্ষে না বিপক্ষে সেটা বলুন।
    সব আলাদা করে দিন না। হাফভলি ফুলভলি।

    এবার, টেনিসের প্রথম লিংকটা যিনি দিলেন তিনিও। এখন পাতা উল্টে দেখতে যাচ্ছিনা।
    এর থেকে বেশি প্রমাণ লাগে না সেক্সিজিম এর।
    এইগুলোই সেক্সিস্ট যুক্তি। হুবহু এইগুলো। টেক্সট বুক কেস।
    এবং এইপ্রশ্নগুলোই বলে দেয় জেন্ডার ডিসপ্যারিটি কোন সমাজে কতটা।
    কোথাও কোথাও এইধরণের মন্তব্যের জন্য পদত্যাগ করতে হয়। কোথাও কোথাও বুক ঠুকে সগর্বে বলে বেড়ানো যায়। তাই বলে ইকুয়ালিটি কম বেশি কিনা সেসবে যাচ্ছি না। সব সমাজেই ইনিকুকালিটি আছে। সেটাই লজ্জার।
  • S | ২৩ মার্চ ২০১৬ ০৩:০৩337202
  • তবে খেলাধুলায় মেয়েদের পার্টিশিপেসন রেট বাড়াতে হবে। বিশেষত ইন্ডিয়ায়। অলিম্পিক্সে ইন্ডিয়ার মেয়েদের মেডেল জেতার চান্স অনেক বেশি থাকে।
  • S | ২৩ মার্চ ২০১৬ ০৩:০১337201
  • ঠিক কথা। একটা কথা ভেবেই ভালো লাগে যে অন্তত শিক্ষা ক্ষেত্রে এরকম আলাদা কম্পিটিশান নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত