এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আর | ২৪ মার্চ ২০১৬ ০৭:০৫337320
  • নিউ দিল্লি স্টেশন থেকে বেরোলেই দেখবে মিন্টো রোডের দেওয়ালে বড় বড় দেওয়াল লিখন, ডিক্লেয়ার কাউ অ্যাজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল।

    সারা দিল্লি জুড়ে গাজিয়াবাদ জুড়ে দেখি গ্রাফিতি লেখা, গৌ হত্যারে কো ফাঁসী দো - তখন আমি বুঝতে পারি এরা স্পট করতে পারলে আসলে আমাকেই ফাঁসী দেবে, আমি ডায়ালগে যেতে চাইবার আগেই। আখলাকের থেকে আমি নিজেকে আলাদা করতে পারি না।

    এই মেন্টাল স্টেট নিয়ে ডায়ালগে যেতে পারি না। ভার্চুয়ালে ডায়ালগ দেওয়া অনেক সোজা। তাই ...
  • ঠিকই | ২৪ মার্চ ২০১৬ ০৬:৫৯337319
  • হস্টাইল হয়ে যাই, নিরপেক্ষ মতামত রাখার বদলে অ্যাগ্রেসিভলি নিজের পক্ষের মতে জোর দিই। একদমই ঠিক। রাজনীতির, বা বলা ভালো কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর লেখা তো আগে লিখতাম না। লিখছি এই কয়েক বছর হল। হ্যাঁ, অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন ভেন্ট আউট করি বই কি। আগে গায়ে আঁচ লাগত না, এখন লাগে, তাই হয় তো।

    ডায়ালগে অনেক গেছি। অনেকবার গেছি। কিন্তু তার পর দেখছি ব্যাপারটা রেটোরিকে চলে যায়। ডায়ালগ, ডিসকাশন সমস্ত জলাঞ্জলি দিয়ে অন্য পক্ষ আবার স্কোয়্যার ওয়ানে চলে গিয়ে আক্রমণ শুরু করে।

    কিংবা একজন যায় তো অন্যজন আসে। সেই এক ছক, সেই এক অ্যাঙ্গেল। নতুন করে সব শুরু করতে হয়।

    ডায়ালগে যাওয়াই যদি আমার একমাত্র কাজ হত তা হলে আমি ডায়ালগেই যেতাম সারাদিন। কিন্তু সময় আর বিশেষত মনের ওপর প্রচণ্ড চাপ পড়ে - হয় তো সবার পড়ে না, আমার পড়ে।

    ডায়ালাগের রাস্তায় হাঁটতে গিয়ে, নিরপেক্ষতা দেখাতে গিয়ে, স্পেস দিতে গিয়ে ক্ষত অনেক গভীর হয়ে গেছে - পিনাকী, টিম। ক্ষত আর কখনও শুকোবে কিনা জানি না।

    ব্যালান্সড ডায়ালগে যেতে দুপক্ষের সহযোগিতা লাগে। এক তরফা নিরপেক্ষতা হয় না। অনেস্টলি, এখন আমার নিরপেক্ষ ডায়ালগে যেতে ভয় করে।
  • Abhyu | ২৪ মার্চ ২০১৬ ০৩:৪১337318
  • আরেকটা বসন্তের গান দিই, আমার খুব প্রিয়। ঋতু গুহের গাওয়াটা পেলাম না।
  • Atoz | ২৪ মার্চ ২০১৬ ০২:৩৩337316
  • ফেবু ভর্তি রঙামাখা ভুত ! কারুকে চেনা যাচ্ছে না। ঃ-(
    এদের নিয়েই মনে হয় যুধিদাদা কয়েছিলেন, "অহন্যহন্যানি ভুতানি গচ্ছন্তি---" (বা এইরকমই কিছু একটা )
    ঃ-)
  • avi | ২৪ মার্চ ২০১৬ ০২:৩৩337317
  • থ্যালামিক গেটিং ব্যাপারটা অনেক দিন ধরেই জানা তথ্য হয়ে গেছে। স্কিৎসোফ্রেনিয়া, এডিএইচডি বা অটিজমের ক্ষেত্রে, স্পেশালি প্রথমটা। কাউকে মনোযোগ রাখতে দেয় না, কারো ক্ষেত্রে আবার অতিরিক্ত সেনসরি উত্তেজনা সন্দেহের বা অমূলক পারসেপশনের জন্ম দেয়। বস্তুত স্কিৎসোফ্রেনিয়া রোগীরা স্মোক করলে কিছুটা ভালো ফীল করেন, তার কারণ হিসেবেও এই জিনিসটা বলা হয়, যে নিকোটিনিক রিসেপ্টার থ্যালামিক গেটিংকে কিছুটা ঠিক করে কিছুক্ষণ।
    এই জিন পাওয়াটা বরং ইন্টারেস্টিং। সরাসরি এখানে কাজ করা গেলে খুব ভালো হয়। ভালো কথা, TRNএ k+ চ্যানেলের কাজ বাড়ানোর জন্য নতুন কী মলিকিউল আনছে বলেছে, সেটা কি শুধু ওখানেই কাজ করবে, নাকি সর্বত্র? কনসেপ্ট তো আগের, এপিলেপ্সিতে ezogabine তো এভাবেই কাজ করে, কিন্তু এ নিয়ে ডিটেল পেলাম না।
  • Tim | ২৪ মার্চ ২০১৬ ০২:৩২337315
  • হ্যাঁ পিনাকীদা আমার দেখা অন্যতম ডায়লগপন্থী ঃ-)

    যদিও আশা ক্রমে কমে আসিতেছে, তবু কীই বা করা
  • pinaki | ২৪ মার্চ ২০১৬ ০২:২৬337314
  • না না আমাকে ভুল বুঝবেন না কমরেড। আমি এমনিতে অত্যন্ত ডায়লগপন্থী। এগুলো তাদের জন্য যাদের একেবারে লস্ট কেস মনে করব। ঃ-)

    তবে সিকির লেখার বেলায় আমি টিমের সাথে একমত। যেটা সত্যিকে তুলে ধরার জন্য লেখা হচ্ছে, সেখানে একটা নিউট্রাল টোন ধরে রাখাটা খুব দরকারি। নিজের সাথে যুদ্ধ করেও সেটা বজায় রাখতে হবে। এক্ষেত্রে ঐ অচিন্ত্যরূপের মরিচঝাপির লেখাটাকে আদর্শ করা যেতে পারে।
  • Atoz | ২৪ মার্চ ২০১৬ ০২:২০337313
  • কামাল না? আমি এতদিন জানতাম কামাল। "কামাল তু নে কামাল কিয়া ভাই" এরকম লাইন-ওয়ালা কবিতাও শুনেছিলাম। ঃ-)
  • Tim | ২৪ মার্চ ২০১৬ ০১:৩২337311
  • সিকিকে একটা কথা বলার ছিলো। তোর রাজনীতি বিষয়ক লেখাগুলো, বিজেপি-আরেসেস বিরোধী লেখাগুলো এবং ইন জেনেরাল মৌলবাদ বিরোধী লেখাগুলোর টোনটা খুবই হোস্টাইল লাগে। এই লেখাগুলোর উদ্দেশ্য যদি হয় ফ্রাস্ট্রেশন ভেন্টিং তালে কিছু বলার নেই, ঠিকই আছে। কিন্তু যদি এর সাথে সাথে ডায়লগে যেতে চাওয়া শান্তিপূর্ণ মানুষকে মৌলবাদ ও জাতীয়তাবাদের সমস্যা বোঝাতে হয়, এতে হিতে বিপরীত হবে। ভেবে দেখিস। মাথা ঠান্ডা রাখা কঠিন বলেই হয়ত কাজটা জরুরি।
  • S | ২৪ মার্চ ২০১৬ ০১:০১337310
  • আর ভালো লাগেনা। একবার ৩০% ভোট পেয়েই এই অবস্থা। ছাত্র না পেটালে কারোরই ভাত হজম হয়না দেখছি।
  • Tim | ২৪ মার্চ ২০১৬ ০০:১৬337309
  • শান্তি মনে হয় কেউ চায়না। চায়না তো বটেই, কেউ চায়না
  • hu | ২৪ মার্চ ২০১৬ ০০:১২337308
  • কিন্তু লোককে ইরিটেট করে সত্যি কোন লাভ নয়? যাকে আপনি ইরিটেট করছেন সে কি কখনও আর শান্তিপূর্ণ আলোচনায় আসতে চাইবে? আর সেটাই যদি না হয় তাহলে কি কোন সলিউশন আছে?
  • Tim | ২৪ মার্চ ২০১৬ ০০:০৯337307
  • হ্যাঁ তুমি সিলেক্ট করতে পারো তো, কাস্টোমাইজ্ড গ্রুপে
  • pinaki | ২৪ মার্চ ২০১৬ ০০:০৪337306
  • আমার ফেবুর ফ্রেন্ডলিস্টের সব মোদীভক্তদের নিয়ে যদি একটা গ্রুপ বানাই, আর কিছু বাছাবাছা ঝাঁটজ্বালানো স্ট্যাটাস শুধু তাদের জন্য লিখি - সেটা কি সম্ভব?
  • pinaki | ২৪ মার্চ ২০১৬ ০০:০২337305
  • আচ্ছা, ফেবুতে এমন কিভাবে করা যায় যাতে স্ট্যাটাস লিখলাম, কিন্তু কিছু সিলেক্টেড লোকই দেখতে পেল?
  • Tim | ২৩ মার্চ ২০১৬ ২৩:৫৮337304
  • হ্যাঁ এক রানে হারলে খুবই খারাপ লাগে। জিতলেও খুব একটা ভালো লাগেনা।
  • Div0 | ২৩ মার্চ ২০১৬ ২৩:৫৭337303
  • এদিকে স্যুইমিং পুলের পাশে পায়রাদের যুগপৎ আক্রমণ ঠেকানো জন্য কে বা কারা গারফিল্ড নামক ব্যারাল ছেড়ে গেছে।
  • Div0 | ২৩ মার্চ ২০১৬ ২৩:৫৬337302
  • একক, ওয়ান অফ দ্য বেস্ট ডেজ! \m/
    #IHvntHadBeter :-p
  • S | ২৩ মার্চ ২০১৬ ২৩:৪১337301
  • ধুর। বাজে হারলো।
  • Tim | ২৩ মার্চ ২০১৬ ২৩:৩৯337300
  • ক্রিকেট জিঙ্গৈজম নিপাত যাক
  • b | ২৩ মার্চ ২০১৬ ২৩:৩২337299
  • আহত বাঘের থাবাটা এক চুলের জন্যে গায়ে লাগলো না। যাগ গে।
  • cb | ২৩ মার্চ ২০১৬ ২৩:২৯337298
  • ওরে বাবা, কি ম্যাচ হল রে ভাই!!!

    বাঙ্গলাদেশকে একটাই প্রোভার্ব শোনাব

    মারে হরি রাখে কে?
  • omnath | ২৩ মার্চ ২০১৬ ২৩:১৮337297
  • বন্ধুটির নাম জানতে আগ্রহী। যদি নেটতুতো বা ফেসবুকতুতো তথা ভার্চুয়াল ওয়ার্ল্ডের হয়। বাস্তবের চেনা লোক হলে জানতে চাই না। মেসেজ করতেও পারো।
  • kiki | ২৩ মার্চ ২০১৬ ২২:৫৫337296
  • কি আর বলি, আমার নিজের ই তো কত খবরে একটু দুঃখু হয়, কিন্তু সেসব ঘটতেই থাকে বলে তেমন ঘাবরাই ও না। মনে হয় ছেলেটা পরের বছর কলেজ যাবে বলেই এত ঘাবরাচ্ছি হয়ত। কারন আদিবাসীদের উপর অত্যাচার তো কম পড়িনি বা শুনিনি। কখন ও তো সেভাবে সেসব নিয়ে চেঁচামেচি ও করিনি। কিন্তু চোখে দেখার ব্যাপারটা মনে হয় আলাদা হয়।

    প্রায়শঃই ল্যান্ড মাইনে মৃত্যু, ব্লাস্টে মৃত্যু, এসব শুনেছি। কিন্তু যেবার টিফিন কোট খুলতে গিয়ে, মানে বোমা অকেজো করতে গিয়ে দুই পুলিশ শুন্যে উড়ে গিয়ে কেবল মাংসের দলা হয়ে নেমে এলো আর চব্বিশ ঘন্টা না কারা যেন প্রতি মুহুর্তে সেই ক্লিপিং দেখাতেই থাকলো সেবার দুদিন খেতেই পারলাম না। খালি সেই মানুষটার ওমা, মা কানে লেগে থাকছে। তারপর থেকে খবর দেখাই ছেড়ে দিয়েছিলাম।

    আমার এক বন্ধু বলেছিলো ও গোয়েন্দা বিভাগের এনকাউন্টার টিমে (এরকম কিছু হয় কিনা আমি জানিনা কিন্তু, বলেছিলো) আছে। ওদের ভারি অদ্ভুত, লোককে নাকি বলা মানা কাজের ব্যাপারে। তো একটা গল্প শুনিয়েছিলো। কোন একটা গ্রামে গেছে, মাও বাদিদের ধরার ব্যাপারে (এও বলেছিলো লোকাল থানাকেও ওরা শেষ মুহুর্তে জানায়, খবর সেখান থেকেই বেশি লিক করে) সেখানে গ্রামে নাকি কোন জোয়ান পুরুষ থাকে না। ধরে নিয়ে যাওয়া হয়। আর মেয়েরা বেশিরভাগ ই প্রেগন্যান্ট। কারন প্রেগন্যান্ট মেয়েদের ছাড় দেওয়া হয় অত্যাচারের ব্যাপারে। শুনে মনে হয়েছিলো অন্য কোন জগতের কথা শুনছি।
  • sosen | ২৩ মার্চ ২০১৬ ২২:৫৪337295
  • আবাপ র ই ভার্সনটা খোলাই চাপ। অ্যাড পড়ছি না আর্টিকেল বোঝা দায়।
  • S | ২৩ মার্চ ২০১৬ ২২:৩২337294
  • সেই। একস্ট্রিম কিছু না হাওয়ার আগে লোকের ঘুম ভাঙ্গে না। আর ঘুমিয়ে ঘুমিয়ে লোকে এখনো আচ্ছে দিনের স্বপ্ন দেখছে। মোদি এসে দেশের উন্নতি করবে, তার বদলে যদি কিছু ছাত্র পেটায় এমন কি খারাপ ব্যাপার।
  • pi | ২৩ মার্চ ২০১৬ ২২:২৯337293
  • রোহিতও কিছুদিন বাদে পেয়েছিল। আর আত্মহত্যার মর এক্সট্রিম ব্যাপর হবার পর। তার অনেক আগে থেকেই তো ঝামেলা হচ্ছিল, কোথায় কী সেভাবে এসেছিল বা ছড়িয়েছিল বা লোকে রিআক্ট করেছিল ?
  • S | ২৩ মার্চ ২০১৬ ২২:২৪337292
  • কিন্তু রোহিত ভেমুলার কেসটা তো মিডিয়াতে খুব প্রায়োরিটি পেয়েছিলো। মিডিয়ার কাছে বোধয় এখন অন্য পপুলাঅর নিউজ আছে। বাম দলগুলো কি করে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত