এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৪ মার্চ ২০১৬ ২৩:০৮337471
  • আমি স্ট্রেস রিলিফ পছন্দ করিনা, তাই জমাই না। নইলে দেখিয়ে দিতাম HHB
  • Abhyu | ২৪ মার্চ ২০১৬ ২৩:০৭337469
  • চিন্তা করুন দমুদি একদিন এক হাঁড়া বাসন আপিসে নিয়ে গেল মাজবে বলে। নিজের স্ট্রেস রিলিভও হল, সিকিউরিটি থেকে বজ্জত বস সবার স্ট্রেস বিল্ডিঙও হল।
  • | ২৪ মার্চ ২০১৬ ২৩:০৬337466
  • নাঃ আমার কিস্যু জমে না। বাসন পেলেই মেজে ফেলি। অনেকসময় ভারী দুঃখ্জিত হয়ে ভাবি আহা আর কটা থালা বাটি থাকলে বেশ হোত।
  • Arpan | ২৪ মার্চ ২০১৬ ২৩:০৬337467
  • সত্যি কথা। টিম যা কইল।
  • Abhyu | ২৪ মার্চ ২০১৬ ২৩:০৬337468
  • এই গাদোগাদো আমি খেয়েছি আগে। গদগদ হবার মতো কিছু লাগে নি!
  • Tim | ২৪ মার্চ ২০১৬ ২৩:০৫337465
  • হ্যাঁ বাসন মাজলে স্ট্রেস রিলিফ হয় এটা সত্যি। বাসন জমিয়ে স্ট্রেস বিল্ড হয়, আর মেজে রিলিফ। কমপ্লিট প্যাকেজ
  • Tim | ২৪ মার্চ ২০১৬ ২৩:০৩337463
  • কাল একটা দোকান থেকে খাবার কিনলাম, মালয়েশিয়ান। নাম গাদো গাদো, এর আগে ভেজ, চিকেন, পর্ক যা পারেন বসিয়ে দিন সেই হবে ডিশের নাম। আমি একটু পাল্টে নিয়েছি, গদগদ চিকেন বা পর্ক এইভাবে বলছি, শুনতেও ভালো লাগছে। বেশ মশলাদার লঙ্কা দেওয়া ঝোল আর সাথে ভাত। শস্তা (একটা সাবের সমান দাম) ও পুষ্টিকর।
  • | ২৪ মার্চ ২০১৬ ২৩:০৩337464
  • বাসন মাজলে স্ট্রেস রিলিফ হয় তো। আমি বেশ পছন্দ করি। বিশেষ করে অফিসের দিনে রাতে বাসন মাজতে ভালোবাসি।
  • Abhyu | ২৪ মার্চ ২০১৬ ২৩:০২337460
  • তুই দেখছি কুমীর সম্পর্কে কিছুই জানিস না। কুমীররা বাসন মাজে না। চুপ করে থেকে নির্গুণ ব্রহ্মের চিন্তা করে আর মুখের সামনে কিছু এলে কপ করে খেয়ে নেয়।
  • aka | ২৪ মার্চ ২০১৬ ২৩:০২337461
  • আর ভাতা। গুগুলের ফিউচারিস্ট কি যেন ভদ্রলোকের নাম? উনি বলেছেন ২০২৫ এ মাথার সাথে ক্লাউড কানেক্টেড হবে। নিজের মাথায় না এলে ঝট করে ক্লাউড থেকে মাথায় ডাউনলোড করে পারফেক্ট হয়ে যাবেন। আর ২০৪৫ হল সিঙ্গুলারিটি যখন এ আই মানুষের থেকে বেশি শক্তিশালী। আশার কথা অদ্দিন বাঁচব না।
  • san | ২৪ মার্চ ২০১৬ ২৩:০২337462
  • সবই রিলেটিভ। গপ্পের্বই পড়তে আরো বেশি পছন্দ করি।
  • san | ২৪ মার্চ ২০১৬ ২৩:০১337459
  • রান্না করার চেয়ে বাসন মাজতে আমিও বেশি পছন্দ করি, এতে অবিশ্বাসের আছেটা কী ?
  • Tim | ২৪ মার্চ ২০১৬ ২২:৫৯337457
  • কুমীরও কি বাসন মাজতে ভালোবাসে?
  • Arpan | ২৪ মার্চ ২০১৬ ২২:৫৯337458
  • রোবোভাতা অদূর ভবিষ্যতেই দিতে হবে কিন্তু।
  • Abhyu | ২৪ মার্চ ২০১৬ ২২:৫৭337456
  • আমার এক বান্ধবী ছিল যে বাসন মাজতে খুব ভালোবাসত।
    (জানি কেউ বিশ্বাস করবে না, বলবে এও ঐ কুমীর পোষাই হল)
  • Tim | ২৪ মার্চ ২০১৬ ২২:৫৬337454
  • হ্যাঁ ভালোবাসার কাজ করে পয়সা না পাওয়ার গল্প অনেক ইউনিভার্সাল।
  • aka | ২৪ মার্চ ২০১৬ ২২:৫৬337455
  • আমিই করি। একটা রোবো ডিজাইন করতে পারলেই কেল্লাফতে।
  • Arpan | ২৪ মার্চ ২০১৬ ২২:৫০337453
  • আর ঘরের সব কাজ লোকে ভালোবেসে করে? আপিসের চাক্রিও তো কত লোকে দায়ে পড়ে করে যায়।
  • রোবু | ২৪ মার্চ ২০১৬ ২২:৪৪337452
  • কোনও পত্রিকা থেকে এই ইস্যুতে পাওয়া রেসপন্সগুলো যদি প্রগতিশীল না মনে হয় (সেটা হতেই তো পারে), সে ক্ষেত্রে খামোখা প্রগতিশীলতাকে গাল দেওয়া কেন বাপু? বরং পত্রিকাটিকে প্রগতিশীলের বদলে 'মেল সভিনিস্ট' বা 'চরিত্রহীন' বা 'হিজিবিজবিজ' ও বলা যেতে পারে!
  • Arpan | ২৪ মার্চ ২০১৬ ২২:৪৩337451
  • লেখার শিরোনামের সাথে ছোট করে যে ব্লার্ব আসে সেটা নিশ্চয় আবাপর লেখা? ওটা পড়ে মনে হচ্ছে গৃহবধূদের ভাতা দেওয়া উচিত বাইরে বেরোনো কমানোর জন্য। ঃ I
  • S | ২৪ মার্চ ২০১৬ ২২:৪১337450
  • ইন্টারনেটের বাংলাটা জানা ছিলোনা?
  • Tim | ২৪ মার্চ ২০১৬ ২২:৪০337448
  • অ্যান্টাগতিশীল লিখতে পারতো
  • S | ২৪ মার্চ ২০১৬ ২২:৪০337449
  • প্রগতিশীল মানে কী প্রোগ্রেসিভ?
  • Abhyu | ২৪ মার্চ ২০১৬ ২২:৩৯337446
  • নয়তো কি অধোগতিশীল লিখবে? :)
  • S | ২৪ মার্চ ২০১৬ ২২:৩৯337447
  • হ্যাঁ মনে পড়েছে। এছাড়াও ট্যাক্স ইমপ্লিকেশন আছে। পৃথিবীর কোনো দেশের সরকার যখন আইন করেনি তার নিস্চই কারণ আছে।
  • dc | ২৪ মার্চ ২০১৬ ২২:৩৮337444
  • সেই টইতে এককও অনেক কমেন্ট করেছিলেন মনে আছে।
  • robu | ২৪ মার্চ ২০১৬ ২২:৩৮337445
  • "প্রগতিশীল ইন্টারনেট পত্রিকা" ঃ-)
    প্রগতিশীল শব্দটার ওপর সবার এত রাগ কেন কে জানে!
  • S | ২৪ মার্চ ২০১৬ ২২:২৮337442
  • হ্যাঁ আমিও লিখেচিলাম। ঐ লাস্ট প্যারাটা পড়ে মনে পড়লো। আমি মনেহয় ৩ নং পয়েন্টটা তুলেছিলাম।
  • Arpan | ২৪ মার্চ ২০১৬ ২২:২৭337441
  • আরে এ নিয়ে আস্ত একখানা টই আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত