এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ মার্চ ২০১৬ ২২:৩৬337681
  • খবরের কাগজরা নিজেদের মহা হনু ভাবে কৈফিয়ত দেবে বলে মনে হয় না।

    এই সময় এর ইপেপারটা তো ঠিকই লাগে। খুব একটা বিরক্ত করে না। শুধু আগে অন্য সময় সাপ্লিটায় টুকটাক অনেক ইন্টারেস্টিং জিনিষ থাকত এখন কিরকম একঘেয়ে বিরক্তিকর হয়ে গেছে বলে আর উল্টাই না।

    ইন্ডিয়ান এক্সপ্রেস বা হিন্দুর যে ফীড ফেবুতে পাই ঠিকই। TOI কিছুটা ভুলভাল।
  • Tim | ২৫ মার্চ ২০১৬ ২২:৩২337679
  • এরকম কোন আলোচনা দেখেছো ফেসবুকে? মানে খবরের কাগজের তরফে কৈফিয়ৎ কী জানতে চাইছি।
  • pi | ২৫ মার্চ ২০১৬ ২২:৩১337678
  • পেজে বা নেট এডিশনে মন্তব্য করলে কিছুটা হতে পারে। ফেবু গ্রুপে তো মিডিয়ার অনেক লোজকানও আছেন। এসব নিয়ে লোকের বিরক্তি কিছু তো পৌঁছয় নিশ্চয়।
  • Tim | ২৫ মার্চ ২০১৬ ২২:২৮337677
  • আমার অনেকদিন ধরে মনে হয় কোন ইন্টার‌্যাকশন হয় কিনা যারা এইসব লেখাগুলো প্রোডিউস করেন আর যারা এগুলোকে নিয়ে বিরক্ত তাদের মধ্যে। এই ফীডব্যাক পৌঁছয় ?
  • lcm | ২৫ মার্চ ২০১৬ ২২:২৩337675


  • ইস্টার উপলক্ষে পোপ ফ্রান্সিস মুসলিম ইমিগ্র্যান্ট-দের পা ধুইয়ে দিচ্ছেন
  • pi | ২৫ মার্চ ২০১৬ ২২:২৩337676
  • আমার তো মনে হয় নিউজপেপারে এটা এই সময় দিয়ে শুরু হয়েছিল।
    এবেলা তো ঘোষিত ট্যাবলয়েড। আর ওদের নেট ভার্শনও অনেক পরে এলোনা ?
    এই সময় টা মনে আছে এই জন্য যে ফেবুতে একসময় এই স্মায়ের পেজ থেকে খুব ফিড আসতো, জানিনা স্পনসরড কিনা, তো সেগুলো সবই এইসব আলতু ফালতু খবর, আর সেগুলোকে ওদের পেজে ঐ ততোধিক ট্র্যাশ তড়কা লাগিয়ে পরিবেশন ও প্রোমোশন করা হত। অন্য সব খবরের থেকে অনেক বেশি আপডেট আসতো এইসব খবরের। আবাপ র নেট এডিশনে তখনো এসব দেখিনি। এসব হুজ্জুতি পরে হয়েছে। এটা কি ঐসব খবরে প্রচুর রিডারশিপ হওয়া ( বা র‌্যাদার তৈরি করানোর) জনিত কম্পিটিশনের ফল ?
    ইংরাজী মিডিয়ার মধ্যে টাইমসের পাতায় অনেকদিন ধরেই এসব দেখি। হিন্দু টিন্দু তে দেকিনি। আবাপতে বহুদিন তো দেখিনি ( কিছু অ্যাড ছাড়া)। জানিনা এটা টাইম্সের মার্কেটিং পলিসি কিনা। কিন্তু এখন তো সবার মধ্যেই ছোঁয়াচে হয়ে গেছে।

    আর শুধু এইসব মুখরোচক খবরও নয়, ঐ হেল্থ রিলেটেড খবরগুলো আরো ভুলভাল। এদিকে এই খবরগুলোকে তো আলাদ করে সাইটেও প্রোমোট করা হয়। কোনো খবর পড়তে গেলেই নিচে ছবি দিয়ে হাজির, পাশে আপনাদের পছন্দ বলে বেছে দিয়ে হাজির। এটাও বেশ মজার, পছন্দ তৈরি করে, সেটা গিলিয়ে, অভ্যেস করিয়ে তারপর সেটাই আপনাদের পছন্দ বলে আবার পরিবেশন করা।

    তবে এমনিও দেখেছি, নেট এডিশনে অনেক খবরই, মানে সিরিয়াস খবরপত্তরও, যেগুলো প্রিন্টেও থাকে, সেগুলো কিছুটা অন্যভাবে আসে। প্রিন্টে কোয়ালিটি বেটার থাকে। এটাই বা কেন ? এই খবরগুলোও, এই সেনসেশানালাইজেশনের এলিমেন্ট বাদ দিলে, এমনি খবর হিসেবে দেখলেও বিস্তর ভুল বেরোবে। দেখে মনে হয়, বিদেশের বা মুম্বইয়ের কিছু সাইট বা ম্যাগ থেকে কিছুটা মাধুরী মিশায়ে, কিছুটা মাছিমেরে টুকে দিয়েছে।
    গ্ল্যামার দুনিয়ার খবর তো নতুন বেরোচ্ছে না, কিন্তু তারও যে মিনিমাম কোয়ালিটি থাকতো সেটা নাই।

    আর এইসব খবর, গসিপ, এগুলো প্রিন্টে আসেনা, নেটে আসে, এটাই বা কেন ? ফেবু তে পেজ করে এগুলো শেয়ার করে ভাল খাওয়ানো যায় বলে ? নাকি, নেটে বিচরণকারীরা এরকম খেতে বেশি ভালবাসে বলে মার্কেট সার্ভে দেখিয়েছে ?

    যাই হোক না কেন, বিরক্তিকর পর্যায়ে চলে গেছে। বহু লোকজনই বলছেন।
  • b | ২৫ মার্চ ২০১৬ ২২:১৪337673
  • আকা,আপনি একটু টই খুলে মাইন্ডফুলনেস ইত্যাদি নিয়ে লিখুন।
  • lcm | ২৫ মার্চ ২০১৬ ২২:১০337671
  • ঠিক। ওয়েব সেন্স।
    এই যেমন আমাদের এই এলাকার খবরের কাগজের ওয়েব সাইট দেখো -
    http://www.sfchronicle.com/

    অ্যাড আছে, মশালা খবরও একেবারে নেই তা নয়। কিন্তু মোটামুটি খবর গুলো পড়া যাচ্ছে, ডিসট্র্যাকশন ছাড়াই।
  • | ২৫ মার্চ ২০১৬ ২২:১০337672
  • এই সময়-এর অ্যাপটা ছিল মোবাইলে। আজ একটা নোটি এলো, কী খবর না, মস্তিষ্কের একটা অংশে ঈশ্বর বিশ্বাস বাসা বেঁধে থাকে আর বেশীরভাগ লোক সেই অংশটাকে নার্চার করে তাই বেশীরভাগ লোক ঈশ্বরবিশ্বাসী।

    বিরক্ত হয়ে অ্যাপটাকে চিরতরে ঘুম পাড়িয়ে দিলাম।
  • Div0 | ২৫ মার্চ ২০১৬ ২২:০৫337670
  • একটা পার্সন্যাল "ওয়েব সেন্স" লজিক চাই। যাতে করে কখনও খুউব ইচ্ছে করলেও বিশেষ কোনও সাইটে যেতে ইচ্ছে করলে অটম্যাটিক্যালি ট্রাফিক ব্লক করে দেয়।
  • Div0 | ২৫ মার্চ ২০১৬ ২২:০৩337669
  • আবাপ'র নেট এডিশনের মুখরোচক "খবর"গুলি পড়ে মায়াই হয়। টিকে থাকার লড়াই। সক জার্নালিজম। এথিকসের জলাঞ্জলি। অবশ্য শুধু আবাপ'ই বা কেন। সো-কল্‌ড এনলাইটেইনড কোনও মিডিয়া হাউজই খুব্যাক্টা পিছিয়ে নেই। এগুলোকে আর 'মণিমুক্তো'ও বলবো না। ট্র্যাশস্য ট্র্যাশ। জেট এয়ারওয়েজের ওই কর্মীর ছবি ছাপিয়ে বেশি নেট ট্রাফিক পাওয়ার মত ঘৃণ্য মানসিকতা।

    বেশ মনে হয়, ভারতবর্ষে "সোশ্যাল নেটওয়র্কিং" রেভল্যুশন না হলে এত এত অসুখগুলো সামনে আসত কিনা। মে বি বালির গাদায় মুখ গুঁজে থাকা আরেকটু সহনীয় হত।
  • | ২৫ মার্চ ২০১৬ ২২:০১337668
  • এটা বোধহয় এবেলা দিয়ে শুরু হয়েছিল। তারপর আস্তে আস্তে সবই এক গোয়ালে গিয়ে একই টাইপ জাবনা অফার করে চলেছে।
  • lcm | ২৫ মার্চ ২০১৬ ২১:৫৯337667
  • এই ব্যাপারে একদম একমত। নেট মিডিয়া মাঝেমধ্যে ডিসকারেজিং হয়ে উঠছে।
    আগে আনন্দবাজার-এর ওয়েব সাইটে যেতাম। লেআউট চেঞ্জ, পেজ-থ্রি মশালা খবর সামনের পাতায়, হুলিয়ে হুদুম অ্যাড দিয়ে সামনের পাতাটি আচ্ছন্ন - এসবের ফলে, আজকাল খুব মুশকিল হয়েছে।
    তো হল কি, আনন্দবাজার পড়ছি না, পিছিয়ে পড়ছি - ইত্যাদি। এবার যখন যাই আজকাল, রাজ্যের জাংক নিউজ প্রথম পাতায়। প্রিন্ট ভার্সান এতটা নয়।
  • pi | ২৫ মার্চ ২০১৬ ২১:৩৬337666
  • দিন দিন মণিমুক্তোর পরিমাণ যা বেড়ে যাচ্ছে, একটা ব্লগে আর্কাইভ করে রাখলে পরে নির্মল আনন্দ দেবে। এখন যতটা বিরক্তি লাগছে, কিছুটা পুষোতে পারে হয়তো।
  • ঈশান | ২৫ মার্চ ২০১৬ ২১:৩১337665
  • নেট মিডিয়া ব্যাপারটা ক্রমশ বিরক্তিকর হয়ে দাঁড়াচ্ছে। আজকাল আর বাংলা খবরের কগজের নেট ভার্সন খুলতে ইচ্ছে করেনা। এতটাই বিরক্তিকর। কথাটা অনেকদিন ধরেই বলব ভাবছিলাম। টপিক এল তাই চান্স পেয়ে ঝেড়ে দিলাম। :-)
  • lcm | ২৫ মার্চ ২০১৬ ২১:১৮337664
  • *পার্টি
  • lcm | ২৫ মার্চ ২০১৬ ২১:১২337663
  • কোন পার্ট?
  • b | ২৫ মার্চ ২০১৬ ২১:১১337662
  • আহা, উত্তরটাও শুনুন টি।
    " রাজ্যে যেভাবে সরকার চলছে তার চেয়ে একজন হিজড়া ভাল চালাতে পারেন। সেটা বোঝাতেই আমাদের প্রার্থী বাছাই।"
    এদের-ই বা কে দেয়?
  • lcm | ২৫ মার্চ ২০১৬ ২১:১০337661
  • দিনে ৬০০০০ চিন্তা ! আকা-তো তো চিন্তায় ফেলেল...
  • dc | ২৫ মার্চ ২০১৬ ২১:০৭337660
  • কারা যেন রেস্টুরেন্টে খেয়ে দেয়ে এসেছিল, সাথে একটা রোবটও নিয়ে গেছিল।
  • Tim | ২৫ মার্চ ২০১৬ ২১:০২337659
  • সবাইকে নিয়েই যান্না। বেশ পিকনিক মতন হবে
  • aka | ২৫ মার্চ ২০১৬ ২০:৩৭337658
  • টাইম ট্রাভেলের একটা সমস্যা হল আপনি যখন ফিরে আসবেন তখন আর এখনকার কাউকে পাবেন না, কারণ এই জেনারেশনের কেউই থাকবে না। একগাদা এ আই ওয়ালা রোবট। তাদের আর শিখিয়ে কি করবেন?
  • kk | ২৫ মার্চ ২০১৬ ২০:৩৬337657
  • মাইন্ডফুলনেস তো ভীষণ ভালো জিনিষ। আমার ক্ষেত্রে অত্যন্ত কাজ দিয়েছে।এখনও দিচ্ছে। অবশ্য টই লিখবোনা, কারণ আজকাল লিখতে ভালো লাগেনা। ভাগীর পোস্টটা কোথায় পাওয়া যাবে? কেউ বলবেন?
  • Abhyu | ২৫ মার্চ ২০১৬ ২০:২৪337655
  • টাচিং ব্যাপারটা খুবই টাচি
  • TB | ২৫ মার্চ ২০১৬ ২০:২৪337656
  • আমি আজকাল টাইম ট্র্যাভেল নিয়ে ব্যস্ত আছি একটু, সেটা ওয়ার্ক আউট করলেই বুদ্ধদেব কে ধরে এনে মাইন্ডফুলনেসের টই লেখাব।

    অন্য কেউ না লিখলে আপনাদের ততদিন অপেক্ষা করতে হবে, এটাই মুশকিল!
  • TB | ২৫ মার্চ ২০১৬ ২০:১৮337654
  • হ্যাঁ হ্যাঁ এই সব ভাল ভাল ব্যাপার নিয়ে টই লেখা উচিত।
  • aka | ২৫ মার্চ ২০১৬ ১৯:৫৬337653
  • মাইন্ডফুলনেস নিয়ে ভাগীদারের পোস্ট দেখলাম। আমি কদিন হল প্র্যাকটিশ করচি মূলত অ্যানক্সাইটি ও স্ট্রেস ম্যানেজ করার জন্য। খুবই এফেক্টিভ। গুগুলে সার্চ করে দেখুন। এর সাথে রিলিজিয়ন বিলিফের কোন সম্পর্ক নেই।

    অ্যাভারেজ মানুষের মাথায় দিনে ৬০,০০০ চিন্তা আসে, তারমধ্যে ৯০% রিপিটিটিভ। হয় পাস্টে নয়ত ফিউচারে। যাদের অ্যানক্সাইটি আছে তারা খামোকাই কিছু অ্যান্টিসিপেট করে স্ট্রেসড আউট। মাইন্ডফুলনেস বলে তোমার চিন্তা হয় পাস্টে নয়ত ফিউচারে কিন্তু তোমার বডি প্রেজেন্টে। কিছু টেকনিক (ব্রিদিং ও টাচিং ইত্যাদি) টিচেস আওয়ার মাইন্ড টু ফিল বডি সেটল ডাউন। তারপরে আস্তে আস্তে চিন্তাভাবনা কনসোলিডেট করতে। যে অ্যানালজিটা দিয়েছে তাহল আমাদের চিন্তা ভাবনা হল অনেকটা স্ক্রলিং নিউজের মতন - দুটো স্ক্রলিং নিউজের মধ্যে খানিকটা গ্যাপ। কনসেন্ট্রেট অন দ্যাট গ্যাপ। এটা আমাদের মেডিটেশন টেকনিক। যার যাতে কাজ হয়।

    আমি দিনে পাঁচ মিনিট মতন করি, তাও চিন্তা ভার করে আসে। কিন্তু খুব কাজে দিয়েছে বিভিন্ন ব্যপারে।
  • T | ২৫ মার্চ ২০১৬ ১৯:৪৭337652
  • "মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিজড়া প্রার্থী কেন?" এইটা একটা সংবাদপত্রের রিপোর্টিং এর ভাষা! এদের দেয় কে?

    নিন বিবিধ মণিমুক্তোয় ভরা একটি খবর।

    http://ebela.in/state/eunach-candidate-against-mamata-banerjee-dgtl-1.341748
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত