এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | ২৫ মার্চ ২০১৬ ২৩:১৯337712
  • হ্যাঁ হ্যাঁ, ইন্ভেস্টাররা একটু পার্স আলগা করলেই ট্রাইবাল ফুড নিয়ে ভালমতন কিছু একটা নামিয়ে দেওয়া যায়।
  • Byaang | ২৫ মার্চ ২০১৬ ২৩:১৮337709
  • আরো দুই তিনরকমের মাংস খেয়েছিলাম, কিন্তু ঝুপুপিসি আর বাঁশপোড়া সবচেয়ে ভালো লেগেছিল
  • এদিকে | ২৫ মার্চ ২০১৬ ২৩:১৭337708
  • বেগুনের বোঁটা ছাড়া সরুচাকলি ভালো হয় না।
  • Byaang | ২৫ মার্চ ২০১৬ ২৩:১৫337707
  • রোবু বাঁশপোড়া মাংসর সাথে সরুচাকলি ভালো জমেছিল। ভাতটা কী খেয়েছিলাম, ভুলে গেছি। ডেজার্ট খাই নি।
  • Byaang | ২৫ মার্চ ২০১৬ ২৩:১৩337706
  • ডিডিদা হ্যাপি বাড্ডে। অনেক শুভেচ্ছা রইল।
  • Div0 | ২৫ মার্চ ২০১৬ ২৩:১১337705
  • ডিডিদা, ২০০৩ সালের মেইল এক্সচেঞ্জ মনে পড়লো। উইথ রঙ্গনদা ইন CC... কোশীজ', ফিশ অ্যান্ড চিপস ইত্যাদি।
    ভালো থাকো। সাকসেজফুলি ডেন্ট অল কন্সপিরেসী থিওরেমজ। এমেন! :)
    হ্যাপী বাড্ডে!
  • Robu | ২৫ মার্চ ২০১৬ ২৩:০৯337703
  • ঠিকাছে ব্যাঙ্গদি। ডেজার্ট, রাইস আর ব্রেড এর সাজেশন দাও।
  • Div0 | ২৫ মার্চ ২০১৬ ২৩:০৮337702
  • ওয়ান্স আগেইন, মনোকাম্‌না মন্দিরের উপত্যকাবাসীদের দেশি কুকড়াকারি'র স্বাদ মন্দে আন্দোলন চাগাড় দিয়ে তুলছে। নিজে যত খুশি ম্যারিনেড করেও ওই স্বাদের ধারেকাছে আসতে পারবো না। ওয়াহ্‌!
  • | ২৫ মার্চ ২০১৬ ২৩:০৬337701
  • কেউ ইনভেস্টমেন্টের পয়সা যোগালেই আমি খুলে ফেলতে পারি।
  • Byaang | ২৫ মার্চ ২০১৬ ২৩:০৫337700
  • দূরচাই চিকেন নয়। মাটন। ঝুপুপুসির মাটন
  • pi | ২৫ মার্চ ২০১৬ ২৩:০২337697
  • এখানে ট্রাইবালদের কত রান্না পুরো সেদ্ধ করে। মাংসও। বেশ লাগে।

    আর কার্বি আংলং এর গ্রামে যা খেয়েছিলাম, বাঁশের মধ্যে সব রান্না, সেও খুবই কম তেলে, কী স্বাদ, উফ্ফ ! অথচ খারাপ লাগে, এগুলোর কোন ছোটখাটো রেস্তোরঁ খুলেও প্রোমোশন নেই। হয়তো কাজিরাঙায় কেউ করলো, সে অতি এক্সটিক ফুড হিসেবে মার্কেটেড হবে। বা মেট্রো শহরে। ছোটখাটো অল্প ক'টা দোকানে বিক্রি হয় পরোটা ঘুগনির মত 'আমাদের' খাবার-দাবার।
  • Byaang | ২৫ মার্চ ২০১৬ ২৩:০২337698
  • সান্টাস ফ্যান্টাসিতে গেলে ঝুপুপিসির চিকেন আর বাঁশপোড়া মাংস মাস্ট।
  • | ২৫ মার্চ ২০১৬ ২৩:০২337699
  • আচ্ছা ফুডপাথ কি বই হয়ে বেরিয়েছে? না বোধহয়।
  • Atoz | ২৫ মার্চ ২০১৬ ২২:৫৯337696
  • দেখুন সুকান্তবাবু(সুকান্তবাবুই তো?) টাইম ট্রাভেল করেছিলেন, কত আগেই লিখে গ্যাছেন
    "দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা"
    ঃ-)
  • pi | ২৫ মার্চ ২০১৬ ২২:৫৮337695
  • আমার দেওয়াল দ্যাখ ঃ)
  • Robu | ২৫ মার্চ ২০১৬ ২২:৫৬337694
  • পাইদি, ব্যাপারটা একটু ডিটেলে প্লিজ ঃ-)
    নতুন বছরে ট্রাইবাল ফুড খেতে যাব সান্টাস ফ্যান্টাসিতে।
    খাবারের কথা আসতেই এবার প্রচুর পোস্ট পড়বে। শাক্য সাধে সানন্দা বলে!!
  • pi | ২৫ মার্চ ২০১৬ ২২:৫৩337693
  • অমিতাভ মালাকাররা ফুডপাথ খুলেছেন ঃ)
    উদ্বোধন বিফ পর্ক সহ ..
  • | ২৫ মার্চ ২০১৬ ২২:৫২337692
  • না সরি তিনটে নয় দুটো।
  • | ২৫ মার্চ ২০১৬ ২২:৫০337691
  • আর রুবানশপের কল্যানে আমার এবারে কলকাত গিয়ে মাত্র তিনটে বই কিনতে হবে। এই তিনটে এখনও রুবানে আসে নি তাই।
    স্যুটকেস কেমন হালকা থাকবে ভেবেই আরাম লাগছে।
  • | ২৫ মার্চ ২০১৬ ২২:৪৬337690
  • হ্যাঁ রোবু আর অসম্ভব তরতরে লেখার স্টাইল। একদম হোঁচট না খেয়ে এগিয়ে যাওয়া যায়।

    আমাকে বোধহয় সোসেন রেফার করেছিল। ওয়ার্থ রিডিং।
  • Abhyu | ২৫ মার্চ ২০১৬ ২২:৪৫337688
  • এই শর্টকাট নেওয়ার ব্যাপারটা অ্যাকাডেমিয়াতেও প্রবলভাবে ঢুকে পড়েছে। জীবনদর্শন হিসেবে।
  • Robu | ২৫ মার্চ ২০১৬ ২২:৪৫337689
  • দমদি, আ ফাইন ব্যালান্স যত পড়ছি, তত মনে হচ্ছে এ তো আজকের দিন নিয়ে লেখা, একই জিনিস!! ইউনিভার্সিটি ঘেরাও করে ছাত্র পেটানো, বশঙ্গবদদের চাটুকারিতা, পাহাড়ে আনপ্ল্যান্ড নন-ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, শাইনিঙ্গদের ভকত হয়ে যাওয়া, দলিত গ্রাম জ্বালিয়ে দেওয়া - সবই এক, একই।
    হিস্ট্রি রিপিট্স ইটসেল্ফ।
  • pi | ২৫ মার্চ ২০১৬ ২২:৪৪337687
  • মানে খবরের কাগজের নেট ভার্শনগুলো সব জাস্ট ট্যাবলয়েড হয়ে যাচ্ছে। আর সেটাও খুব বাজে কোয়ালিটির।
  • | ২৫ মার্চ ২০১৬ ২২:৪৩337686
  • এঃ আমি এইটা বলবো বলবো করেও বলিনি, কে কী ভাববে বলে। টিমি বলে দিল।

    পাই, এইটা থেকেই মনে হয় মোবাইল অ্যাপ এ খবরের নোটিফিকেশান যায়। অতীব বিরক্তিকর। আজ যার জন্য একেবারে ঘ্যাচাং করে দিলাম।
  • Tim | ২৫ মার্চ ২০১৬ ২২:৪১337684
  • হুম বুঝছি। এই শর্টকাট নেওয়ার ব্যাপারটা নিয়ে একটু পড়বো। এই ট্রেন্ডটা কিন্তু শুধু মিডিয়ার একার না। কুইক সাকসেস ও শর্টকাট একটা সংস্কৃতির ব্যাপার বলে মনে হয়। কেউ একটু এগুলো নিয়ে লিখলে বেশ হয়।
  • Div0 | ২৫ মার্চ ২০১৬ ২২:৪১337685
  • মোবাইলে পেজটা এমন ঘাঁটা লাগছে কেন কে জানে!
  • pi | ২৫ মার্চ ২০১৬ ২২:৩৮337683
  • নানা, ইপেপার ঠিকঠাক।

    এইটা দ্যাখো, এটার কথা বলছিলাম।
    http://eisamay.indiatimes.com/

    পেজ থেকে এর খবরগুলৈ প্রোমোট করতো। এগুলো ই পেপারে আসেনা। ইপেপার তো মোটামুটি প্রিন্টেরি নেট ভার্শন।
  • Div0 | ২৫ মার্চ ২০১৬ ২২:৩৭337682
  • না রে টিম, কোনও রেকনসাইলিং প্লাটফর্ম নেই বলেই মনে হয়। অবশ্য হিন্দু আর ডেকান হেরাল্ড মায় ইন্ডিয়ান এক্সপ্রেসও এদিক থেকে দেখলে অনেক উন্নততর। শিগগির শিগগির উঁচুতে উঠতে চাওয়াদের মধ্যে এই ক্ষিধে অনেক বেশি।
  • pi | ২৫ মার্চ ২০১৬ ২২:৩৬337680
  • নাঃ, কোন কৈফিয়ৎ দিতে দেখিনি।

    আর পেজে খারাপ লাগলে ক'জন গিয়ে লিখে আসেন, সেটাও দেখিনি। খবরগুলো এতোটাই রিপালসিভ লাগে আর ঐ কমেন্ট পাহাড় ঘেঁটে দেখতে ইচ্ছে করেনি। তবে যেটুকু যা চোখে পড়েছে, কোন কৈফিয়ৎ দেখিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত