এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৯ মার্চ ২০১৬ ১৪:৩৮338040
  • দমদি, এই ইস্যুটা নিয়ে তোমার পরিচিত বাংলাদেশীরা কী বলেন ? বা অন্যদের চেনাজানারা ?

    আজ একজন লিখেছেন,
    'আমাদের দেশ থেকে হিন্দুরা ভারত চলে যায় কেন? প্রশ্ন অনেক পুরনো উত্তর আজো খুজে পাওয়া যায় নাই। কিন্তু তাদের যাওয়া চলছেই। ৩০-৩৫ শতাংশ থেকে এখন সাত শতাংশে নেমে এসেছে হিন্দুদের পরিমান। কাজেই এটা যে একটা বাস্তব সমস্যা তাতে কোন সন্দেহ নাই।অস্বীকার করার কোন উপায় নাই যে আমরা যারা সংখ্যা গুরু তারা এমন কিছু আচারন করছি যে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে। আমি মুল কারন যে আমাদের আচারন তা স্বীকার করেই বলছি এর বাইরেও কিছু কারন হয়ত আছে।
    অত্যাচার সবার উপরেই হয়। গরিবের উপরে জুলুম নতুন কিছু না। কিন্তু যে গরিব হিন্দুর উপরে যে অত্যাচার করা হয় তাতে ধর্মের একটা ফ্লেভার দেওয়া হয়। এতে সুবিধা হলো একটা বিশেষ শ্রেণীর সমর্থন পাওয়া যায় সহজেই। জিহাদি মনোভাবে ঝাপিয়ে পরে এতদিনের প্রতিবেশীর উপরে। ধর্মের খুব উপকার করল ভেবে ঝাপিয়ে পরে। কিন্তু আমি যা বলতে চাচ্ছি তাহলো ধর্মের ফ্লেভার ছাড়া বাকি কাজ কিন্তু যে কারো সাথেই হচ্ছে।এদেশে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মুসলমানরা যে খুব সুখে আছে তা না। তারাও প্রতি নিয়ত অত্যাচারিত হচ্ছে। একই অবস্থায় একজন হিন্দুর সাথে একজন মুসলমানের পার্থক্য হলো অত্যাচার সহ্য করে মুসলমানদের যাওয়ার জায়গা নেই। তারা দাঁতে কামড় দিয়ে হোক বা যেভাবেই হোক দেশেই থাকে। কিন্তু একজন হিন্দুর মাথায় প্রথমেই আসে ভারত চলে যাওয়ার কথা।তারা ভাবে ওপারে গেলেই আর তাদের কে কেউ অত্যাচার করবে না। তাদের দোষ নাই কারন তাদের উপরে অত্যাচার করার সময় ধর্ম কে ব্যাবহার করা হয় যে।সংবাদ মাধ্যমের কিছু দায় আছে। ধর্ষণ সব ধর্মের মেয়েই হয়, কিন্তু হিন্দু মেয়ে ধর্ষণ হলে শিরোনাম হয় হিন্দু নারী ধর্ষণ বা সংখ্যালঘু ধর্ষিত!! মনে হওয়া স্বাভাবিক দেশে শুধু হিন্দু নারীরাই ধর্ষিত হচ্ছে।
    আরেক রকমের দেশ ত্যাগী মানুষ আছে। তাদের জন্য আমার মনে কোন দয়া মায়া নাই। তারা দেশে থেকেই আরেক পা ভারতে দিয়ে রাখে। এরা সময়ের অপেক্ষায় থাকে এবং সময় হওয়া মাত্রই চোখের নিমিষে হাওয়া।ভারতে তাদের বাড়ি ঘর আগে থেকেই তৈরি থাকে শুধু গিয়ে উঠা আর কি!! বলাই বাহুল্য এরা ধনী শ্রেণীর মানুষ। কয়েক কোটি টাকা ব্যাংক লোণ রেখে সবাই কে অবাক করে দিয়ে আমার শহরেরই একজন নাই হয়ে গিয়েছে একরাতের ভিতরে।এই ধরনের লোকও আছে যারা ভারত চলে গেছে।
    লতায়পাতায় আত্মীয় থাকে ভারতে। তাদের দেখে বা তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েও চলে যায় অনেকে।এই দায়ও আমাদের। কারন আমরা পারি নাই এমন পরিবেশ তৈরি করতে যাতে তার কাছে এদেশ থেকে যাওয়ার কথা চিন্তাই করতে না পারে।
    আমি আমার হিন্দু বন্ধুদের মন মানসিকতা বুঝতে চেষ্টা করেছি সব সময়। সব কিছুই এক। সব সুবিধা একই রকম ভোগ করছি তারপরেও কোথায় সমস্যা বুঝতে চেষ্টা করেছি অনেকবার।সত্যি হচ্ছে আমি পারি নাই বুঝতে।আমি যে পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশ আমাকে বুঝতে দেয় নাই আমার হিন্দু বন্ধুর কোথায় সমস্যা। আমার এক হিন্দু বন্ধুর বিয়েতে এলাকার বিএনপির এক পাতি নেতা টাকা চায়া বসল।আমাদের শহরে আমরা মোটামুটি পরিচিত মুখ। আমাদের এক বন্ধুর কাছে বিয়ে করছে বলে টাকা চাইবে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি বললাম, অসম্ভব কোন টাকা দেওয়া হবে না, উনার সাথে আমরা কথা বল্ব।উনি কত বড় নেতা হয়ে গেছে দেখছি আমরা!! কিন্তু আমার হিন্দু বন্ধুটি কেমন যেন হয়ে গেল। ও বলে বাদ দে, হাজার খানেক টাকা দিয়ে দেই, মদ টদ খাবে হয়ত তাই চাচ্ছে, দিয়ে দেই, ঝামেলা করে লাভ কি? আমি হা করে ওকে দেখলাম। আমি সে দিন বুঝলাম ওর সাথে আমার পার্থক্য।ও যে এক অজানা ভয় পাচ্ছে তা আমার বোঝার ক্ষমতা নাই। আমি চাইলেও পারব না এই ভয় বুঝতে। আমার বিয়েতে বা আমার অন্য কোন মুসলমান বন্ধুর বিয়েতে কেউ টাকা চাবে এটা আমার কল্পনার বাইরের বিষয়। সেখানে সে টাকা দিতেই রাজি হয়ে যাচ্ছে!! আমি কিভাবে বুঝব তার কষ্ট!!?
    দেশে যত সংখ্যালঘু অত্যাচার হয় তার পিছনের কারন ধর্ম খুব কম জায়গায়ই আছে। আছে শুধু ধর্মের ব্যাবহার। সব গুলা ঘটনার পিছনে হয় জমি নিয়ে নাহয় ব্যাবসা সংক্রান্ত বা অন্যকিছু নিয়ে সমস্যা কিন্তু যখন আক্রমন হয় তখন ব্যাবহার করা হয় ধর্ম কে।শক্তিশালি একটা হাতিয়ার চোখের সামনে থাকতে তারা ব্যাবহার না করে কিভাবে থাকে?'
  • পুপে | ২৯ মার্চ ২০১৬ ১৩:৫১338039
  • ইঁদুরের ল্যাজ অন্য একজনকে বানানোর জন্যে রেসিপি চাওয়া। ওটা ভুল বোঝাবুঝি হয়েছে। আর মেটা নানারকম লেখা পরীক্ষা আর মৌখিক পরীক্ষা নেবে কাল। খুব একটা আশাবাদী আমি নই। কাজেই বলে দেয়া আর না দেয়া একই ব্যাপার। ঃ(
  • sinfaut | ২৯ মার্চ ২০১৬ ১৩:২৫338038
  • কেসি, আমাকে ঐ ইনসাইড আরেসেসটা।
  • আমাকেও | ২৯ মার্চ ২০১৬ ১৩:১৩338037
  • হেঁহেঁ।
  • Arpan | ২৯ মার্চ ২০১৬ ১২:৩০338036
  • ইজিপ্ট এয়ারের প্লেন হাইজ্যাকড।
  • san | ২৯ মার্চ ২০১৬ ১২:১৬338035
  • কেসিদা অবশ্যই পাঠিয়ে দিন, থ্যাংকুজ :-)
  • kc | ২৯ মার্চ ২০১৬ ১২:০১338034
  • স্যানকে, "লীলাপ্রসঙ্গে" নরম কপিতে পড়তে ইচ্ছা করলে বোলো, পাঠান যাবেখন।
  • lcm | ২৯ মার্চ ২০১৬ ১১:৪৩338033
  • এফবিআই নিজেই ফোন ক্র্যাক করে ডেটা বের করেছে। এক বন্ধু ফেসবুকে পোস্ট দিয়েছে -
    Now Apple is asking Feds how they (Feds) broke the iOS encryption on that Terrorist's phone so Apple can offer it in the next version!
  • san | ২৯ মার্চ ২০১৬ ১১:৩৪338032
  • আচ্ছা বোধিদা কি এখন দেশে না বিদেশে ?
  • Arpan | ২৯ মার্চ ২০১৬ ১১:২৮338030
  • হ্যাঁ, গ্রামের দিকে বাড়ি নিয়েছি ঐ জন্য। আর দুদিন ধরে এদিকপানে চমৎকার আবহাওয়া। রাত্রিবেলা হাঁটাহাঁটি করার সময় পুরো সেই হাওয়া বয় শনশন তারারা কাঁপে, হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে।
  • হাতির শিং | ২৯ মার্চ ২০১৬ ১১:২৮338031
  • নৈঃশব্দ আমারও হেব্বি পছন্দের। গেরোর ফের - অন্য তিনজনেই প্রচন্ড পরিমাণে বকবক করেঃ-(
  • san | ২৯ মার্চ ২০১৬ ১১:২০338029
  • বিদেশের কথা জানিনা, এদিকের নৈঃশব্দ আমার অত্যন্ত ভাল লাগে। গাড়িঘোড়ার শব্দ নেই মাইক নেই। আমার ছোটোবেলার পাড়াও কাইন্ড অফ গ্যাঞ্জামহীন ছিল।
  • Tim | ২৯ মার্চ ২০১৬ ১১:১৯338027
  • অজ্জিদ্দার ঘ্যানঘ্যানটা আসলে বিলেত থেকে এসেচে। ঐ স্যাঁতস্যাঁতে ঘ্যানঘ্যানে ওয়েদারে অতদিন থাকার ফল। ;-)
  • হাতির শিং | ২৯ মার্চ ২০১৬ ১১:১৯338028
  • অপ্পনকে ক। সেক্টর পাঁচে নোকিয়া সিমেন্সের আপিসটা কী সুন্দর ছিলো। এখন তো বন্ধ করে দিয়েছে।
  • san | ২৯ মার্চ ২০১৬ ১১:১৭338026
  • আপিস হবে নন-এক্সিস্টেন্ট, তবে না আদর্শ আপিস।
  • cb | ২৯ মার্চ ২০১৬ ১১:১৬338025
  • বিদেশের নৈঃশব্দ জঘন্য। শনি রবি ১৫ মিনিট করে দাঁড়িয়েও জাস্ট কোন শব্দ শুনতে পাই নি এক্সেপ্ট পাশের ফ্ল্যাটে এসির মেশিন চলছে চাড়া

    যেখানে বড় হয়েছি, রাত ১১ টার সময় মোড়ে গান চলছে জোরে জোরে!!!!

    ১২ টার সময় রাস্তার লোকজন রীতিমত গপ্প মারছে রাস্তায় দাঁড়িয়ে
  • S | ২৯ মার্চ ২০১৬ ১১:১৪338024
  • আচ্ছা নেটফ্লিক্সে ভালো সিনেমা কী আছে?
  • lcm | ২৯ মার্চ ২০১৬ ১১:০৭338023
  • আপিস হবে ট্রেন স্টেশনের গায়ে। চেয়ার ছেড়ে এলিভেটর ধরে, ট্রেনের দরজা বন্ধ হবার আগে অবধি ১৪০ সেকেন্ড।
  • S | ২৯ মার্চ ২০১৬ ১১:০৬338022
  • কিন্তু সিংহদ্বারের উপর্রে ঐ লম্বা স্টিলের ফলাটা দেখলেই কেমন শুলে চড়ার কথা মনে হচ্ছে।
  • Arpan | ২৯ মার্চ ২০১৬ ১১:০৩338021
  • আর আপিস হবে অনেকটা সবুজ জায়গার মধ্যে দোতলা তিনতলা ছোট ছোট বাড়ি। মাঝখানে জলাশয়, কৃত্রিম বাগান, ওপেন এয়ার অডিটোরিয়াম ইত্যাদি।
  • d | ২৯ মার্চ ২০১৬ ১১:০২338020
  • এরিয়াল ভিউ থেকে তো ছটা ছোট্ট ছোট্ট প্রজাপতি দেখতে পাচ্ছি।
  • kc | ২৯ মার্চ ২০১৬ ১০:৫৯338019
  • অরিজিৎ এমন ভাব দেখাচ্ছে, যেন ওকে ঐ স্টিলের ফ্রেম বেয়ে বেয়ে চলে বেড়াতে হবে। খুব করে বকে দিলাম।
  • Arpan | ২৯ মার্চ ২০১৬ ১০:৫৭338018
  • বিদেশের নৈঃশব্দ আমার কখনো পীড়াদায়ক লাগেনি। ছোটবেলায় গ্যাঞ্জামওলা জায়গায় বড় হইনি বলেই হয়ত।
  • S | ২৯ মার্চ ২০১৬ ১০:৫৩338017
  • প্রজাপতিই তো - ছটা।
  • হাতির শিং | ২৯ মার্চ ২০১৬ ১০:৫২338016
  • এরিয়াল ভিউ - এটা নাকি প্রজাপতি। কেশী প্রজাপতি চেনে না, ছ্যা।



    আর এই হল ভিতরের স্টীলের জঙ্গলঃ

  • pi | ২৯ মার্চ ২০১৬ ১০:৪৮338015
  • জাগরী বন্দ্যোপাধ্যায়ের লেখাটা ভাল লাগল।
  • S | ২৯ মার্চ ২০১৬ ১০:৪৭338014
  • ঐটাই নাকি সিরুসেরির সিংহদ্বার ঃ))
  • sinfaut | ২৯ মার্চ ২০১৬ ১০:৪৪338013
  • উরেবাবা এই স্টিলের ডাকুটা কী? স্টার ওয়ার্স এর মতন।
  • pi | ২৯ মার্চ ২০১৬ ১০:৩৭338011
  • ও লসাগুদা, মেইল !! ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত