এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৯ আগস্ট ২০১২ ০৮:৫৪33809
  • 'Unnatural Causes ....is inequality making us sick ? '
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ০৮:৫৪33810
  • আমি আগে প্রটেক্টেড ডিভিডি কপি করেছি। কিন্তু কি করে মনে নেই। এখন আবার ফান্ডা করতে হলে প্রচুর গুগল করতে হবে। সে তো যে কেউই পারে।
  • a x | ০৯ আগস্ট ২০১২ ০৮:৫১33808
  • কী ডিভিডি?
  • pi | ০৯ আগস্ট ২০১২ ০৮:৫০33807
  • আরে এটা বহুত ভাল ডিভিডি। পরেও দেখতে চাই। কিন্তু গুচ্ছ দাম। আপাতত লাইব্রেরী থেকে এনেছি।
  • একক | ০৯ আগস্ট ২০১২ ০৮:৪৮33806
  • ওরকম কোনো সফটওয়ার এর নাম আমি জানিনে। দক্কার পড়েনা। কিন্তু এমন কোনো সিস্টেম খোঁজ যেটা প্যারালালি রান করে ভিসুয়াল / অডিও বাফার থেকে ডেটা পড়ে নেবে। তাহলেই তো হলো। কপি করতে না দিলো তো কি। সরাসরি এক্সেস না করলেই হলো।
  • a x | ০৯ আগস্ট ২০১২ ০৮:৪৭33805
  • আদালতে পুলিশ বদলে যায় মানে? আদালতে পুলিশ কোথায়?
  • a x | ০৯ আগস্ট ২০১২ ০৮:৪৬33804
  • মনে হল বলতে চেয়েছে চার্জশিট দেবার সময় মোটামুটি একটা বেসিস পেলে চলে। কিন্তু আদালতের রায় অনেক বেশি সাবজেক্টিভ হবার কারণে সেখানে সমাজের জেনেরাল অ্যাটিচ্যুডটাও রিফ্লেকটেড।
  • pi | ০৯ আগস্ট ২০১২ ০৮:৪৫33803
  • আর হ্যাঁ, গত কয়েকদিন ধরে আমার মেশিনে আবাপ খোলে না। তবে খোলার জন্য আমার কোনো টেকি হেল্প না হলেও চলবে। কারণ ওটা না খুল্লেও চলবে।
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ০৮:৪৩33802
  • যে ব্যাটারা গরম আর ঝলের তফাত বোঝেনা, তাদের ভাষাটাই ধুর।
  • pi | ০৯ আগস্ট ২০১২ ০৮:৪২33801
  • আমাকে কেউ প্রোটেক্টেড ডিভিডি কপির ফাণ্ডা দিলো না। ছ্যাঃ, কীসের টেকি লোকজন সব !
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ০৮:৩৯33800
  • পুলিশ সোনামুখ করে চার্জশিট নেয়, আর সেই পুলিশই আদালতে গিয়ে বদলে যায়, এই জায়গাটাতে।

    পুলিশ বেশিরভাগ অভিযোগেই চার্জশিট নেয় -- এটা হল অভিযোগের সারবত্তার প্রমান।
    আদালত কম শাস্তি দেয় -- এটা হল আদালতের পশ্চাদপদতার প্রমান।

    এইরকম লিখলে মনে হয়, প্রমান করতে হবে আগেই ধরেই নেওয়া হয়েছে।
  • হট | ০৯ আগস্ট ২০১২ ০৮:৩৬33799
  • বললেই তো বোঝা যায়। চিলি মানে কোনকালেই ঝাল ছিলনা যদ্দুর জানি।
  • Abhyu | ০৯ আগস্ট ২০১২ ০৮:৩২33798
  • কি দিনকাল পড়েছে - কোথায় একটা কিমচি খেলাম, না স্পাইসি, না হট।
  • a x | ০৯ আগস্ট ২০১২ ০৮:২৮33797
  • সরি বলতে হবে স্পাইসি হট।
  • a x | ০৯ আগস্ট ২০১২ ০৮:২৭33795
  • ঝাল বোঝাতে বলতে হবে স্পাইসি চিলি।

    যুক্তির গলতা কি লাগল?
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ০৮:২৭33796
  • চিলি কথাটাই ক্রমশঃ উঠে যাবে। সবাই বলবে হট। তাহলে গরম খাবারকে সত্যিই গরম বোঝাতে কি বলা হবে কে জানে। ওপাশে চিলি নামে একটা দেশও ছিল। সেটাও তো চিলে হয়ে গেছে। সে নিয়ে আমি একটা বিখ্যাত কবিতা লিখেছিলাম (অপ্রকাশিত), সেটা আর এখন মনে পড়ছেনা।
  • Abhyu | ০৯ আগস্ট ২০১২ ০৮:২৬33794
  • সিনেমা দ্যাখো
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ০৮:২২33793
  • ৪। উত্তর সম্পাদকীয়।
  • 498A kat paataay | ০৯ আগস্ট ২০১২ ০৮:২১33791
  • ?
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ০৮:২১33792
  • চিলি বলতেই সেদিন ইন্ডিয়ান স্টোরের কথা মনে পড়ল। ব্যাটা লংকার বড়া বেচছিল। জিনিসটা সত্যিই ঝাল লংকা, নাকি ঝাল নয়, এটা আমার জানার ইচ্ছে হল। তখন দোকানদারের সঙ্গে আমার নিম্নলিখিত কথোপকথন হলঃ

    - ইজ ইট চিলি?

    -- ইয়েস। ফ্রায়েড চিলি।

    -- ওকে। ইজ ইট রিয়েলি চিলি?

    -- ইয়েস, ইয়েস, গার্ডেন ফ্রেশ। আ লোকাল লেডি ফ্রায়েড দিস।

    ইত্যাদি।

    পুঃ আমার কাজ যখন বারোটার আগে শেষই হবেনা, তখন হুড়োতাড়া করে লাভ কি?
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ০৮:১৫33790
  • একেকটা কল শেষ হয়, আর সবাই টের পাই, আমি ও আমরা কত্তো জানি। দিনের শেষে সবাই সবার পিঠ চাপড়ে বলি, উই আর মেকিং প্রগ্রেস।

    প্রগতি (ওয়েব সাইট নহে) যুগ যুগ জিও।
  • a x | ০৯ আগস্ট ২০১২ ০৮:১৩33789
  • আর বাড়িতে চিলি চিকেন আমার জন্য অপেক্ষা করছে। ভেউ ভেউ।
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ০৮:১২33787
  • এখন একটু ফাঁকি দিয়ে আবাপ পড়লাম। শাশ্বতী ঘোষের 498 A বিষয়ক জ্বালাময়ী প্রতিবেদন। লেখার যুক্তিতে গলতা, না আমার ব্রেনটা ঠিক নেই -- সেটা ঠিক বুঝতে পারছিনা।
  • a x | ০৯ আগস্ট ২০১২ ০৮:১২33788
  • রোসো বৎস। আমি এখনও ঘন্টা খানেক হাঁ করে তাকিয়ে থাকব, তারপরে কিছু একটা বুঝেছি নিজেকে বোঝাব, তারপর আসল কাজ শুরু করব।
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ০৮:১০33786
  • আমি সকাল আটটায় শুরু করেছি। এখনও লড়ছি। সকালে সফটোয়্যার গ্রুপ, দুকুরে আইবিএম, এখন অফশোর। তবু লোকের দয়া হয়না। মা মাগো।
  • Abhyu | ০৯ আগস্ট ২০১২ ০৮:০৬33785
  • অক্ষদা আমি আজ সাড়ে নটা পজ্জন্ত কাজ করেছি। তবে এখন মাছ ভাত খাবো।
  • a x | ০৯ আগস্ট ২০১২ ০৮:০২33784
  • এখনও কাজাচ্ছি। বেসিকালি আগের কাজের দিকে হাঁ করে তাকিয়ে আছি। কোনো মাথামুন্ডু পাচ্ছিনা। ব্যাগ হাতড়ে একটা আপেল, তিনটে পিকান্তে সসের প্যাকেট, কটা মিন্ট পেলাম। ডিনার।
  • Abhyu | ০৯ আগস্ট ২০১২ ০৭:৫৭33783
  • আচ্ছা ফ্লিপকার্ট কি এদেশে জিনিস পাঠায়?
  • Abhyu | ০৯ আগস্ট ২০১২ ০৭:৫৪33782
  • হ্যাঁ বদামিই একমাত্র সত্যি।
  • pi | ০৯ আগস্ট ২০১২ ০৭:৫২33781
  • বদামি সত্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত