এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ৩১ মার্চ ২০১৬ ০৭:৪৯338219
  • আর আছে হালুয়া, উপমা।

    আমি আজ গেস্টের জন্য অবশ্য ঘুগনি আর বকফুল ও কুমড়ো ফুল-পাতা ও বাঁধাকপি ভাজা খাওয়াচ্ছি। সেদিন ওলকপি পাতাও ভেজে খেলুম। দিব্বি। ফুলকপি, বাঁধাকপি ওলকপি পাতা বাটা ও দিব্বি। আর বাগানে এখন কত বিচিত্র গাছ হয়েছে, এখানকার ট্রাইবাল লোকজন সেসবই খান। আমিও খাই এখন, দিব্বি লাগে। কাঁটা শাক, বেতো শাক, ঘৃতকুমারী, দন্তকলস। ওদিকে হাতিশুঁড়োরা আমার টবের শোভাবর্ধন করেই চলেছেন। আমার আগাছা বাগানের প্ল্যানও সাকসেসফুল।
  • hu | ৩১ মার্চ ২০১৬ ০৭:৪৯338220
  • মিঠুদি, পেপরিজ ফার্মের পেস্ট্রি শিট (pepperidge farm ) আমি ব্যবহার করি। এটা সত্যিই বেশি খাটুনি নেই, খেতেও ভালো।
  • | ৩১ মার্চ ২০১৬ ০৭:৪৬338218
  • আলুর বড়া? সেটা কেমন?
  • Tim | ৩১ মার্চ ২০১৬ ০৭:৪৫338217
  • আলুর বড়া করে ফ্যালো, সহজ
  • | ৩১ মার্চ ২০১৬ ০৭:৩৯338216
  • ঘুগনি আগে করে ফেলেছি, বেগুনি আবার প্রত্যেকটা আলাদা করে করতে হবেঃ(

    অভ্যুঃ))
  • pi | ৩১ মার্চ ২০১৬ ০৭:৩৪338215
  • ঘুগনি। আর মুড়িমাখা, বেগুনি।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ০৭:৩৩338214
  • আরেকটা প্রিয় সিরিয়াল ছিল। ওটা অবশ্য খারাপ লাগবে না গ্রাণ্টি। পল্লবী জোশীর জন্য। মৃগনয়নী।
    টিপু সুলতানও ভাল লাগত, মনে পড়ল। আর সুপ্রিয়া পাঠকের কী একটা ছিল, নাম মনে পড়ছেনা। অড়োস পড়োস ?
    ওয়াগলে কা দুনিয়া, মিঃ যোগী ভাল লাগতো। আহ, সেই মোহন গোখলে। অত কম বয়সে মারা যাওয়াতে খুব দুঃখ পেয়েছিলাম। জশপাল ভাট্টিও ওভাবে মারা না গেলে আরো অনেক ভাল ভাল প্রোগ্রাম পেতাম। খুব ক্ষতি হয়ে গেছে।
    ওহো, বলা হয়নি মালগুডি ডেজ এখন দেখে আরো অনেক বেশি ভাল লাগল। থোডা সা আস্মাঁ ও খারাপ লাগল না।
    সেদিন ডিজনিতে নিকি দেখতে গিয়ে দেখ ভাই দেখ আর ইয়ে জো হ্যায় জিন্দেগীর কথা মনে পড়ে গেল। দেখতে হবে।
    হ্যাঁ, মহাভারত রামায়ণের থেকে অনেক বেটার লেগেছিল। এমনিও টেক্স্ট হিসেবেও বেটার।
    ভারত এক খোঁজ খুঁজতে হবে। সান্ঝা চুল্হা আর তামসও আবার খুঁজতে হবে। তমস কি শুধু শিখ- মুসলিম কম্যুনিটি নিয়ে ছিল, নাকি হিন্দুও। মনে পড়ছে না। সান্ঝা চুলহায় যদ্দুর মনে পড়ে পঞ্জাবের উত্তাল সময়টাকে খুব ভাল ধরেছিল। তবে আরো মনে আছে নিশা সিং এর জন্য। দেখে মনে হয়েছিল, এর চেয়ে সুন্দরী বোধহয় আর হতেই পারেনা।
    দর্দ আবার দেখতে হবে নীনা গুপ্তার জন্য, আর জগজিৎ সিং এর ট্র্যাকগুলোর জন্য। তালাত আজিজের গজল ( আর অভিনয়) ও ছিল যেন কোনটায় ?
    তখন থিয়েটার, প্যারালাল সিনেমার কত লোকজন সিরিয়াসলি সিরিয়াল লিখতেন, করতেন। সেজন্যও বোধহয় ভাল হত।
    আর এগুলো ভাল লাগার আরেকটা কারণ বোধহয় মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারগুলোকে এত রিয়েলিস্টিকালি পোর্ট্রে করত বলে ( পিরিয়ড ড্রামা বাদ দিয়ে)। প্রচুর বড়লোক আর সারাদিন আসলি সাস মাসতুতো সাস মামাতো সাস খুড়তুতো ননদ পিসতুতো জা সেজ ভাশুর বড় বহু ছোট বহু আর নানাবিধ পারিবারিক ও ব্যবসায়োক তর্জা দেখাতো না বলে। এর শুরু বোধহ্য স্বাভিমান দিয়ে, যদিও সে এখনকার অতি-উচ্চকিত অভিনয় আর মেলোড্রামাসমূহের থেকে বেটার ছিল। কিন্তু সে একটা ট্রান্সিশনের সময় বুঝতে পারি। হামলোগ, বুনিয়াদের দুনিয়া হয়ে ( খানদানের খানদানে দুনিয়া অবশ্য তখনো ছিল) মাঝে আরো অনেক সিরিয়াল বেয়ে এই স্বাভিমানের গ্ল্যামার দুনিয়ায় পৌঁছানো, টেলিগ্রাফের মত কাগজগুলোতে পেজ থ্রি আর গ্ল্যামার দুনিয়ার ফ্যাশনের খবর ভরতে থাকা, শোভা দেদের নাম, ছবি, লেখা রেগুলার ফিচার হয়ে যেতে থাকা,টিভিতে এম টিভি আদি চ্যানেল আসতে থাকা, এ সবই বোধহয় একই সময়ের আশপাশ হবে। তার পরের সময়ে আর টিভি দেখা হত না সেভাবে, হোস্টেলে চলে গেছি। কিন্তু এখনো রাজ করতে থাকা সাস বহু জমানার শুরু বোধহয় তার পরে পরেই। মহান ভারতীয় পরিবারের গোবলয় বটিকা খাওয়ানোর শুরুও তখন। বিজেপির রমরমার সাথে এটার বোধ্হয় টাইমলাইন মিলবে।
    তবে এই ট্রেন্ডটি পপুলারকরণের জন্য ও বাংলাতেও ছড়িয়ে পড়ার জন্য জন্য আমাদের তুলসীম্যাম বহুলপরিমাণে দায়ী।
    আর মধ্যবিত্ত প্রায়, আর নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবার তো বোধহয় উঠেই গেছে সিরিয়াল টিরিয়াল থেকে। ক্রাইম পেট্রোল জাতীয় কেস ফাইলগুলোতে কিছুটা আসে খালি।

    আরেকটা মজার ব্যাপার, আশির দশকে যখন সিনেমা গান সবই বেশ ঝুলতে শুরু করলো, তখন কিন্তু এই সিরিয়ালগুলো ভাল হচ্চিল। সেগুলো ঝুললো পরে। আর তার নবজাগরণ এখনো হয় নাই। বাকি সব কিছুর কিছু কিছু হলেও।
  • Abhyu | ৩১ মার্চ ২০১৬ ০৭:৩২338213
  • দুইঞ্চি বাই দুইঞ্চি করে কেটে নিয়ে ভিতরে পুর পুরে, মুড়ে নিয়ে সোজা ওভেনে দশ মিনিট। ব্যাস
  • Abhyu | ৩১ মার্চ ২০১৬ ০৭:৩০338212
  • অনেকদিন আগে করেছিলাম গো। দেখো যেন খুব মোটা না হয়। আমি কিপটে লোক, সম্ভবতঃ যেটা সবচেয়ে সস্তার ছিলো সেইটা কিনেছিলাম ক্রোগার থেকে।
  • | ৩১ মার্চ ২০১৬ ০৭:২৮338211
  • নুডল দিলে সবাই নির্ঘাত রেগে যাবেঃ)

    অভ্যু, কোন পেস্ট্রি শিট টা কেনো?

    কুমু, লুচি? সেই তো একটা একটা করে বেলা-ভাজা,তারপরে রাত্তিরে ভাত খাবে না।
  • kumu | ৩১ মার্চ ২০১৬ ০৭:২২338210
  • মিঠি -কষা মাংস, পোলাও/লুচি।
    মাংসের ঘুগনি-লুচি।
  • Abhyu | ৩১ মার্চ ২০১৬ ০৭:২১338209
  • প্যাস্ট্রি শীটের মধ্যে আলু/পেঁয়াজ/বাদামভাজা ইত্যাদি (সিঙাড়ার পুর) ভরে বেক করে নাও। গরম গরম খেতে ভালো লাগবে, বানানোও সহজ। চাইলে পুরের মধ্যে চিকেনও দিতে পারো। সিঙাড়ার একটা সহজ/স্বাস্থ্যকর ভার্শন হল।
  • S | ৩১ মার্চ ২০১৬ ০৭:১৯338207
  • নুডলস, খুব খুব সহজ। বা চিকেন ফ্রাই।
  • kumu | ৩১ মার্চ ২০১৬ ০৭:১৯338208
  • ইয়ে যো হ্যায় দেখতাম বোধহয়।এক মহিলা একজিকিউটিভের গল্প কি?
    পাই মনে করাল সান্ঝা চুলহা।
    একটা জিনিস মনে হচ্ছে তখন সিরিয়ালের লোকজন এখনকার মত ৫ কেজি গয়না পরত না।জানিনা ঠিক ভাবছি কিনা।
  • | ৩১ মার্চ ২০১৬ ০৭:১৪338206
  • মন্দ না, তবে প্রত্যেকটাকে আলাদা করে বানাতে হবে। ঘুগনির মত একটা কিছু হলে ভালো হয় যা একবারেই তৈরী করে ফেলা যায়।
  • S | ৩১ মার্চ ২০১৬ ০৭:০৬338205
  • চিকেন রোল?
  • | ৩১ মার্চ ২০১৬ ০৭:০১338204
  • কেউ আমাকে তাড়াতাড়ি ১৫ জনের বিকেলের খাবারের আইডিয়া দাও। বেশি খাটুনির জিনিস চাই না। অনায়াসে,ফাঁকিবাজি দিয়ে সুস্বাদু কিছু বানানোর আইডিয়া চাই।

    আগাম ধন্যবাদ।
  • S | ৩১ মার্চ ২০১৬ ০৬:৪৬338203
  • ফ্লপ শো অসাধারণ ছিলো। পরে দেখে বুঝেছি। যশপাল ভাট্টির মতন হিউমার সেন্স উইথ ইন্টেলিজেন্স দেশ বিদেশের খুব কম কমেডিয়ানের মধ্যেই দেখেছি। দেখ ভাই দেখ ইনোসেন্ট মজা লাগতো, তার থেকে বেশি না। ব্যোমকেশ তো ভালই করেছিলো, বিগত কয়েক বছরে দেখা সিনেমাগুলার থেকে তো অনেক গুন ভালো। নুক্কড় তো নামকরা সিরিয়াল, দেখা যেতেই পারে।

    আমার মহাভারত ভালো লেগেছিলো, বেশ আধুনিক করে বানিয়েছিলো। রামায়ন দেখতে বিরক্ত লাগতো। আরো বিরক্ত লাগতো রামানদ সাগরের কৃষ্ণের উপরে একটা সিরিয়াল করেছিলো। শামুকের যীবনের গল্পও ওর থেকে তাড়াতাড়ি এগোয়। টিপু সুলতান দেখেছিলাম - জব্বর লেগেছিলো।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ০৬:৩৮338202
  • আপনারা সান্ঝা চুলহা দেখতেন না ?

    তামসও বোধ্হয় রাতেই হত।

    ফ্লপ শো এখন দেখায় আবার। তবে সবই তো ইউটিউবের কল্যাণে এসে গেছে। ফ্লপ শো অবারো দেখে আবারো আনন্দ পেলাম, ব্যোমকেশ দেখে দুঃখ, জবার সমালকে দেখে অতটা আনন্দ না।
    নুক্কড়, ইয়ে জো হ্যায় জিন্দেগী, দেখ ভাই দেখ আবার দেখার রিস্ক নেব কিনা ভাবছি। তবে, তাও এখনকার সিরিয়ালের চেয়ে অনেকই বেটার হবে। যদিও, এখন কিছু কিছু আশার আলো দেখছি। সাস বহু সিরিয়ালেরই একটা স্পুফ করেছে একটি সিরিয়ালে। থিয়েটারের বেশ কিছু লোকজন আসছেন।
  • | ৩১ মার্চ ২০১৬ ০৪:৫৬338200
  • আমি আবার এক্কেবারে ছোটবেলায় নিকুঞ্জদি হবো ভেবেছিলাম। আমাদের প্রাইমারি সেকশানের বড়দি। ধবধবে সাদা শাড়ি পড়তেন,একটা 'ভ্যানিটি ব্যাগ' থেকে ছোট কৌটো বের করে খুটখুট করে কি যেন খেতেন। অসম্ভব ভালো লাগতো। তখনো টিভি দেখিনিঃ)
  • sosen | ৩১ মার্চ ২০১৬ ০৪:২১338199
  • সত্যি, এই তো ছোটো ছিলাম, পাইলট হবো ভাবতাম!
  • sosen | ৩১ মার্চ ২০১৬ ০৪:২০338198
  • ইয়ে জো হ্যায় জিন্দেগি কিছু মনে পড়ছে না, শফি ইনমদার ছিল আর স্বরূপ সম্পত কিন্তু সে বোধহয় পরে কখনো আবার এয়ার হয়েছিল তখন অল্প একটু দেখেছি। আর ঐ পাঁচ ছ বছর বয়েসে মনে থাকার মতো ও নয়।
  • R2h | ৩১ মার্চ ২০১৬ ০৪:১১338197
  • পবন মালহোত্রা ইন্তেজার এ?
  • Tim | ৩১ মার্চ ২০১৬ ০৪:০৭338196
  • ইয়ে জো হ্যায় জিন্দেগিও দেখেছি, তবে তার আগে কিছু দেখিনাই মনে হয়। বাপ্রে ৩২ বছর হয়ে গ্যাছে!
  • S | ৩১ মার্চ ২০১৬ ০৪:০০338195
  • একটা জিনিস বুঝিনা এইসব সিরিয়ালএর যারা স্ক্রিপ্ট রাইটাররা এতো ভালো ছিলো। কি যত্ন করে ক্যারেক্ক্টারগুলো বিল্ডাপ করতেন। কি হলো?
  • S | ৩১ মার্চ ২০১৬ ০৩:৫৮338194
  • চুনৌটি দেখেছিলাম। দুসরা কেভল নামটা এতো শোনা, কিন্তু কিছুতেই আর কিছু মনে করতে পারিনা।
  • Paramita | ৩১ মার্চ ২০১৬ ০৩:৫৭338193
  • নুক্কডেরও আগে ইয়ে জো হ্যায় জিন্দেগী।
  • S | ৩১ মার্চ ২০১৬ ০৩:৩৬338192
  • না সিন্মা তখন দেখতাম না। হিন্দি তো নয়ই।
  • sosen | ৩১ মার্চ ২০১৬ ০৩:৩৫338191
  • তাহলে সিন্মায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত