এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ০৮:২৪338250
  • এবাবা, আম্রিগায় পাফড পেস্ট্রি পাওয়া যায় না? আমরা তো বিলেতে বহুবার মরিসনস থেকে কিনে এনে ঐভাবে নানারকম পুর দিয়ে বানিয়েছি
  • | ৩১ মার্চ ২০১৬ ০৮:১৭338249
  • তুমি সৌভাগ্যবতী। অধিকাংশ ছেলেরা রান্নাঘর আর গোয়ালের তফাত করতে পারে না( আমার বাবা, ভাই বাদ)
  • | ৩১ মার্চ ২০১৬ ০৮:১৫338248
  • নতুন টই খুলে?
  • Abhyu | ৩১ মার্চ ২০১৬ ০৮:১৩338247
  • ডিমের রেসিপি দেবো?
  • hu | ৩১ মার্চ ২০১৬ ০৮:১২338246
  • তিমি সবরকম গৃহকর্মেই উৎকৃষ্ট, রান্না বাদে। সে ভালোই হয়েছে। আমি রাঁধি বলে আমাকে আর কিছু করতে হয়না।
  • Du | ৩১ মার্চ ২০১৬ ০৮:১১338245
  • ফেসবুকে লোকজনের অচেনা লোকের সাথে চ্যাটপত্র বিষয়ে একটু জানতে পারলে বাধিত হব। এই দুনিয়ার খবর জানতে চাই।
  • Tim | ৩১ মার্চ ২০১৬ ০৮:১০338243
  • একিরে! চমৎকার রেসিপি দিলাম, যা যা দিয়ে বানানো সবকটাই খেতে ভালো, এন্ড প্রোডাক্টও ভালো না হওয়ার কারণ নেই।
  • | ৩১ মার্চ ২০১৬ ০৮:১০338244
  • চাপালি কাবাবের জন্যে গোমাংসই উৎকৃষ্ট। মশলা মেখে মাংসটা দুদিন রেখে দিতে পারলে খেতে আরো ভালো হয়।মাংসটাতে অল্প লেবুর রস দিয়ো।
  • | ৩১ মার্চ ২০১৬ ০৮:০৭338240
  • হাতির শিং গজালেই একমাত্র পেস্ট্রির মাথা খুলে ফেলা যায়।
  • hu | ৩১ মার্চ ২০১৬ ০৮:০৭338241
  • স্টাফড মাশরুমে বাটন মাশরুম বেশ করে মুছে নাও প্রথমে। মাশরুমের ডাঁটিগুলো খুলে নাও। তারপর ঐ ডাঁটিগুলো কুচি কুচি করে কেটে অল্প গার্লিক, চিলি ফ্লেকস, আরো যা খুশি হাবিজাবি দিয়ে একটু নেড়ে নাও। এটা হল পুর। এবার এই পুর মাশরুমের খোলায় ভরে তার ওপর চিজ দিয়ে বেক করতে হবে।

    চাপলি কাবাবের জন্য আমি শানের চাপলি কাবাব মশলা ব্যবহার করি। গ্রাউন্ড টার্কি, চিকেন, বিফ বা যা খুশি দিয়ে করা যাবে। রেসিপি প্যাকেটের গায়েই থাকে। তাও বলছি। ঐ যথারীতি যা লাগে পেঁয়াজ, আদা, রসুন, চাপলি কাবাব মশলা, ফেটানো ডিম, একটু তেল এইসব দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর চ্যাপ্টা কাবাবের আকারে গড়ে বেক করতে হবে।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ০৮:০৭338242
  • আমি ফৌজি, সার্কাস, মুঙ্গেরিলাল এই তিনটেই মিস করেছি।
  • ও হ্যাঁ | ৩১ মার্চ ২০১৬ ০৮:০৬338239
  • আমি ফৌজিও দেখি নি। সার্কাসও দেখি নি। মানে একটা দেড়টা এপিসোড ছাড়া।
  • | ৩১ মার্চ ২০১৬ ০৮:০৫338238
  • ছি ছি এর নাম আলুবড়া! তিমিকে এর থেকে একটু উৎকৃষ্ট ভেবেছিলাম।আমারই ভুলঃ(
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ০৮:০৪338237
  • পাফড পেস্ট্রি কেনো, মাথাটা খুলে কড়াইশুঁটির পুর ভরে বেক করো। হেব্বি খেতে হয়।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ০৮:০২338236
  • টিম, ঃ))

    হ্যাঁ, এবার গুচ বলেই ডাকবো নাহয় খেতকে।
  • Tim | ৩১ মার্চ ২০১৬ ০৮:০১338233
  • আলু সেদ্দ করে লঙ্কাকুচি আর ধনেপাতা দিয়ে মেখে (চিজ ফ্লেক্সও দিতে পারো) বেসনে ডুবিয়ে ভেজে নাও। এই তো। কেমন খেতে হয়েছিলো জানিও, তালে করবো একদিন।
  • hu | ৩১ মার্চ ২০১৬ ০৮:০১338234
  • তিমি বর্ণিত আলুবড়া তিমিই জানবে। আমি জীবনে খাই নি।
  • hu | ৩১ মার্চ ২০১৬ ০৮:০১338235
  • পেস্ট্রি শিটে শিঙারা বানাতে জানি না। ভেজ বা চিকেন প্যাটিস যেমন আমাদের দেশে পাওয়া যায় সেটা বানাতে জানি। অভ্যু যেমন বলল সেরকমই। ইচ্ছেমত পুর বানিয়ে নাও। পেস্ট্রি শিটটা বার করে একটু থ হতে দাও। তারপর ২X২ মাপে কেটে নিয়ে হাত দিয়েই আরেকটু টেনে টেনে বাড়িয়ে নাও। ওর মধ্যে পুরটা দিয়ে ভাঁজ করে ফেলো ইচ্ছেমত শেপে। তারপর বেক করে নাও। কতক্ষণ বেক সেটা প্যাকেটের গায়েই লেখা থাকে।
  • | ৩১ মার্চ ২০১৬ ০৭:৫৯338232
  • হু, দয়া করে লিখে দাও সোনা।

    তিমি বর্ণিত আলুর বড়াও লিখো,আশাকরি বড়া বলে আলুর চপ বানাতে বলে নি।
  • Abhyu | ৩১ মার্চ ২০১৬ ০৭:৫৮338231
  • চাপালি কাবাবও লিখিস, পরে কখনো বানাবো।
  • hu | ৩১ মার্চ ২০১৬ ০৭:৫৭338230
  • পাগল! আমি রেসিপি লেখায় খুব বাজে। মিঠুদির মত এক্সপেরিয়েন্সড রাঁধুনী অবশ্য বুঝে নেবে।
  • | ৩১ মার্চ ২০১৬ ০৭:৫৬338229
  • সব লিখে দাও।পেস্ট্রিশিটে বানানো সিঙারা, স্টাফড মাশরুম। চাপালি কাবাব বানাবো না। একগাদা মাছ,মাংস হয়ে যাবে।
  • Tim | ৩১ মার্চ ২০১৬ ০৭:৫৫338228
  • পাইয়ের আগাছাবাগান হয়েছে? কী নাম দিলে, গুচ?
  • pi | ৩১ মার্চ ২০১৬ ০৭:৫৪338224
  • না না, ওগুলো দিতে বলিনি। ওগুলো এমনি শাকপাতা। ভাত দিয়ে খাবার জন্য।
  • S | ৩১ মার্চ ২০১৬ ০৭:৫৪338225
  • আমিও মুড়িমাখাটা ভাব্ছিলাম।

    ঐতাই সান্ঝা চুলাহ। বাবা-মা দেখতেন। দুটো পরিবার। হিন্দু আর শিখ। আমিও দেখেছি, তবে অল্প। দর্দ দেখেছিলাম। নিনা গুপ্তা মায়ের খুব পছন্দের। ভালো হতো। আমিও মালগুড়ি ডেইজ দেখেছি কয়েকদিন আগেই - অসম্ভব ভালো। ওয়াগলেকে দুনিয়ার থেকেও বেটার লেগেছিলো মুঙ্গেরিলালকা হাসিন স্বপ্নে।

    আসলে রামায়ণ আর মহাভারতের টাইম পিরিয়ড আলাদা (সত্য আর ত্রেতা?), লেখাও বোধয় হয়েছিলো আলাদা সময়। তাই ব্যাপারটাই আলাদা। মহাভারত তো একচুয়ালি পলিটিকাল থ্রিলার। পাওয়ার স্ট্রাগল যেটা শেষ হয় একটা যুদ্ধ দিয়ে। তার আগের পুরো ঘটনাটা তো প্রেক্ষাপট। দেখিয়েছে যে আপাত দৃষ্টিতে খুবই ইনোসেন্ট বা ভালো ডিসিশানও পরে কেমন সমস্যা তৈরী করে। স্বয়ং কৃষ্ণের চরিত্রটাকেও গ্রে দেখিয়েছে। ভাবা যায়? কর্ণ বা ভীস্মের মতন চরিত্র আছে। যাকগে আমার গ্যান ঐটুকুই।

    হ্যাঁ বাংলা বা হিন্দি টিভি সিরিজ দেখা আমারও বন্ধ হয় ঐসব তুলসি মার্কা সিরিয়াল গুলো শুরু হইয়ার সাথে সাথেই। আর ঐসময় এইচবিও ইন্ডিয়ায় এসে (আগেও বহুবার লিখেছি) আমাকে বাঁচিয়ে দিয়েছিলো। আর প্রায় কোনো এন্টারটেইনমেন্ট চ্যানেলেরই দরকার পরেনি। তবে আপনার ক্লাস এনালিসিসটা ঠিক ঠাক লেগেছে। খারাপ লাগে আজকের শাহরুককে দেখে। কি হতে পারতো, কিছু টাকার বিনিময়ে কি হলো?
  • | ৩১ মার্চ ২০১৬ ০৭:৫৪338226
  • পাতুরিতে কলাপাতার বদলে অ্যালুমিনিয়াম ফয়েল কেউ ব্যবহার করে দেখেছো? দোকানে কলাপাতা নেই,এদিকে পাতুরি করবো ভেবেছি।
  • Abhyu | ৩১ মার্চ ২০১৬ ০৭:৫৪338227
  • সবকটাই লিখে দে - আলাদা আলাদা করে, আলাদা আলাদা টইতে।
  • hu | ৩১ মার্চ ২০১৬ ০৭:৫২338221
  • কোন রেসিপি?
  • | ৩১ মার্চ ২০১৬ ০৭:৫২338222
  • হুচি, রেসিপিটা একটু কষ্ট করে লিখে দাও।

    দন্তকলস! এত ঘাসপাতা দিলে এখানে অতিথিসব পালিয়ে যাবেঃ(
  • hu | ৩১ মার্চ ২০১৬ ০৭:৫২338223
  • আর নাহলে স্টাফড মাশরুম বা চাপলি কাবাব জাতীয় কিছু করে দাও। একসাথে গড়ে বেকে বসিয়ে দেবে। বেশি ঝামেলা নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত