এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ৩১ মার্চ ২০১৬ ১২:১০338309
  • মহাভারত ব্যাপারটাই বোরিং...
  • PM | ৩১ মার্চ ২০১৬ ১২:১০338310
  • হাতির সিং আপনার মেদিনীপুর, জঙ্গলমহলের অভিজ্ঞতার রিডিং কি? জেনেরিক ইনপুট। কৌতুহলী
  • kumu | ৩১ মার্চ ২০১৬ ১১:৫৪338307
  • ১০ ০৮ এর শেষে
    আং কুমুদিদি ও শ্যামলদাদা।
    গানের খাতা আমারো ছিল।সে গল্প পরে।
  • sinfaut | ৩১ মার্চ ২০১৬ ১১:৫৪338308
  • পিটার ব্রুক্সএর মহাভারত বোরিং?! মনে আছে এক দিনে ঐ প্রায় ছঘন্টা এপিক দেখেছিলাম।
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ১১:৫২338305
  • রাখেন কি? আমার সামান্য সন্দেহ আছে। এবং আমি কিন্তু একেবারে জঙ্গলমহল বা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ঘুরে এসেই কথাটা বলছি।

    যাই হোক - ব্যাক টু স্টার্টাপ মোড, এই মুখে চাবি দিলুম। আমার সিরুসেরিতে কবরিত হওয়ার ইচ্ছা নাই।
  • :) | ৩১ মার্চ ২০১৬ ১১:৫২338306
  • সুরভি রেগুলার দেখতাম না। তবে সুরভি দেখেই প্রথম জানি সিদ্ধার্থ কাক কারুর নাম হয়ে পারে, আর জানি ওয়াইটুকে কী জিনিস।
  • Arpan | ৩১ মার্চ ২০১৬ ১১:৪৭338303
  • এঃ কৌশিক সেন "অস্বাভাবিক পরিস্থিতি"র কোন খবরই রাখেন না।
  • sinfaut | ৩১ মার্চ ২০১৬ ১১:৪৭338304
  • কেসরবাই এর নন্দ পুরো মধু মধু। শেয়ার করার জন্য ধন্যবাদ।
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ১১:৪১338302
  • সবাই এমন করে নষ্টলজি কোরোনিকো। আমার এখন স্টার্টাপের হাল। এমন করলে কাজ হবে না, পরের হপ্তায় সিরুসেরিতেই পুঁতে দেবে।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১১:৩৮338301
  • আমার একটা পুরানো খাতা ছিল। গানের খাতা। প্রথম গানের খাতা মনে হয়। সে অনেক ছোটবেলার কথা। পাঁচ- ছ বছরের হবো। শুরু ছিল প্রজাপতি, প্রজাপতি দিয়ে, তারপর আমরা সবাই রাজা, আলো, আমার আলো, ইমন, খম্বাজ।।।বৃন্দাবনী সারং শেষ এন্ট্রি ছিল মনে আছে। তারপর অন্য খাতায় শিফট করে যাই। গানের নতুন মাস্টারমশায় এসেছিলেন বলে বোধহয়। তো, খাতাটায় পাতা ছিল, সে তো আর নষ্ট করা যায় না। মনে আছে, তখন কত হিসেব নিকেশ করে খাতা, পাতা সব ব্যবহার করতে হত। দাদার প্রোগ্রামিং এর প্রিন্ট আউটে অংকের রাফ, পেন্সিলে কোথাও লিখে মুছে আবার কালিতে লেখা, তো সেখানে একটা জলজ্যান্ত খাতার পিছনের অত পাতা ফেলা ? উঁহু, সেখানেই আমি লিখতাম, রুটিন। দূরদর্শনে সাপ্তাহিকী শুনতে শুনতে টুকে ফেলা। একটা টেবিল বানানো ছিল, সপ্তাহের বার ভার্সেস সময়। তাতে প্রতি হপ্তায় বসাতাম, শুনে শুনে। কবে কী প্রোগ্রাম। সব লিখতাম না মনে হয়, পছন্দের গুলো। হিন্দি গুলো অ লিখতাম মনে আছে, কিন্তু সেটা কী শুনে নাকি কাগজ দেখে মনে নেই। বাবা মা কোনদিন বারণ করেনি। কে জানে, বোধহয় ভাবত, ওই তাড়াতাড়ি শুনতে শুনতে লিখতে গিয়ে মেয়ের লেখা প্র্যাকটিস হয়ে যাচ্ছে।ঃ) আমি অনেক কিছু পড়তে লিখতে শিখেছিলাম ও শুনি টিভি দেখে। এছাড়াও, বাবাও এসবের খুব পোকা ছিল। মাও কিছুকিছু। যদিও হিন্দি কিসসু বুঝতো না। তো, আমার ওই খাতা দেখেই সবাই সময় মিলাতো। প্রতি হপ্তায় এত লেখার কী ছিল, তাও মনে নেই, হপ্তায় হপ্তায় কি সময় বদলাত ?
    অনেক কিছুই মনে নেই, তবু খাতাটার কথা মনে আছে। এমনকি খাতার মলাট, মলাটের রঙ, মলাটের লাল সবুজ মজাইক মোজাইক ডিজাইন, মলাটের কোথায় কোথায় ছেঁড়া ছিল, সব মনে আছে। আমার আর বাকি সব খাতা বই এর মতই কতটা ঝুজ্ঝুড়ে ভাজা ভাজা হয়ে গেছিল। আর খাতার লেখাগুলোর কিছু কিছু পাতা, স্ক্রিনশটের মত, তার একটা দুটো লাইন পড়া যায়, বাকি সব ঝাপসা। আপারচার খুলে তোলা ছবির মত। ওই খাতার টেবিলে বসানো সিরিয়ালগুলোর মতই।
  • S | ৩১ মার্চ ২০১৬ ১১:৩৪338300
  • সেটাও দেখেছিলাম কিছুটা। বেশ বোরিঙ্গ ছিলো। একটু বেশিই রিয়েলিস্টিক দেখাতে গিয়েছিলেন। যেমন পোষাক পরিচ্ছদ সাজ পোষাকে ইত্যাদিতে। এর পরে একটা মন্তব্য করতাম, কিন্তু বলটা ছেড়ে দিলাম।
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ১১:৩২338299
  • হ্যাঁ হ্যাঁ। ব্রুকস।
  • lcm | ৩১ মার্চ ২০১৬ ১১:২৬338298
  • ব্রুক্‌স্‌?
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ১১:২৫338297
  • আরেকটা সাবল্টার্ন (মানে ওই আর কী) মহাভারত হত - পিটার কী যেন নাম, ব্রিটিশ ভদ্রলোক।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১১:১৯338296
  • আর হুতো, পবন মালহোত্রাকে সলিম লঙড়ে পে মত রো তে দেখা ? মারাত্মক অভিনয় ছিল। সিনেমাটাও। এই সিনেমাটা আকচুয়ালি এখন স্ক্রিন করানো উচিত। অবস্থা তো আবার সেরকমই।
  • S | ৩১ মার্চ ২০১৬ ১১:১৮338295
  • আবারও লিন্ক দেবই। এটা বলিউডের সবথেকে হাসির সীন। বিশেষ করে ঐযায়্গাটায় যেখানে মহাভারতের নাটকে জালালুদ্দিন আকবর প্রবেশ করছেঃ
  • PM | ৩১ মার্চ ২০১৬ ১১:১৭338294
  • আচ্ছা কুসংস্কার নিয়ে একটা কমেডি সিরিয়াল হতো মনে আছেন একজন জনপ্রীয় মারাঠী অভিনেত্রী অবিনয় করতেন। ফাটিয়ে দিয়েছিলো। রোলটা ছিলো একজন অদ্যন্ত কুসংস্কার গ্রস্ত মহিলাকে নিয়ে।

    একটা এপিসোদে এখনো মনে আ। একজন বিদেশী বাড়িতে থাকতে এসে। সকলে ভাবলো মহিলা জব্দ। ওম্মা কোথায় কি, দুজনের হেব্বি ভাব হয়ে গেলো--আর দুদেশের কুসংস্কার এক্সচেন্জ করলো ঃ)
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১১:১৩338293
  • উফ্ফ, সতীশ শাহ বললেই সেই জানে ভি দো ইয়ারোঁর লাশ মনে পড়ে যায় ঃ)।
    ওরকম একটা সিনেমাও যে আবার কবে হবে ?
  • cb | ৩১ মার্চ ২০১৬ ১১:১০338292
  • ইয়ে যো হ্যায় জিন্দেগি যখন প্রথম হয়েছে তখন আমার বোধ হয় নি :)

    কিন্তু ক্লাস ১১ নাগাদ রিপিট দিয়েছিল, ফ্যামিলির সবাই মিলে সমানে দেখে শেষ করেছিলাম, অদ্ভুত ভাল লেগেছিল। সতীশ শাহের ক্যামিও গুলো দুর্ধর্ষ হত
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১১:০৬338291
  • চুনৌতি ভুলে গেছিলাম, বেশ লাগতো। কলেজ লাইফের ইলেকশন নিয়ে ছিল না ? অবশ্য কী ছাত্র রাজনীতি, কী ইস্যু, কিছুই মনে নেই।

    আরেকটা বলতে ভুলে গেছিলাম, খুব ভাল লাগতো। মির্জা গালিব।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১১:০০338288
  • হ্যাঁ, ডিস্কভারি অব ইন্ডিয়া। রোশন শেঠের সেই নেহরু। ইউটিউবেও আছে।
  • d | ৩১ মার্চ ২০১৬ ১১:০০338289
  • চুনৌতি আর নুক্কড় হেব্বি পছন্দ ছিল। ইয়ে যো হ্যায় জিন্দেগীও।
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ১০:৫৯338286
  • ১৯৮৯ আর ২০১০ এর মধ্যে জেনারেশন গ্যাপ নেই?
  • d | ৩১ মার্চ ২০১৬ ১০:৫৯338287
  • ভারত এক খোঁজ? আমি ঐ ২৮৩ জিবি সিন্মা ইত্যাদির মধ্যে ভারত এক খোঁজ আছে দেখলাম।
  • পুপে | ৩১ মার্চ ২০১৬ ১০:৫১338284
  • ধুস। টিভি না দেখলেই পরীক্ষা ভাল হয়? যত্তসব বাজে কথা। আমার ওপর এইসব নিষেধাজ্ঞা কোনোকালেই চাপায় নি বাড়ির লোকজন ঃ)))
  • lcm | ৩১ মার্চ ২০১৬ ১০:৫১338285
  • ওয়াগলে কি দুনিয়া
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ১০:৪৫338282
  • ওই সময় মহাভারতও হত। ৮৮ সালের গরমের ছুটিতে কেদার-বদ্রী-গোমুখ যাওয়া হয়েছিলো। সব ঘুরে দেরাদুনে যেদিন পৌঁছেছি, সেদিন ছিলো রোব্বার। সকালে অটো থেকে হোটেলের সামনে নামতেই ভিতরে টিভি থেকে পোঁওওওওও - সেই শুনে হোটেলের রিসেপশন থেকে শুরু করে সবাই দৌড়লো - চেকইন পরে হবে, আগে মহাভারত। তালেগোলে সেই কেদার থেকে বয়ে বয়ে আনা দুটো সুন্দর সুন্দর লাঠি অটোর মধ্যেই রয়ে গেলোঃ-(

    কিন্তু এ হেন মহাভারতও আমি তিন মাস - মানে জানুয়ারী থেকে মার্চে পরীক্ষা শেষ হওয়া অবধি - দেখিনি। হুঁ।
  • S | ৩১ মার্চ ২০১৬ ১০:৪৫338283
  • আজ তক খুব ভালো লাগতো। ঠিক কথা। পরে টুনাইট বলে একটা শো করতে শুরু করেন প্রণয় রায়। টুনাইট আমার জীবনে একটা বিশাল রোল প্লে করেছে - ঐ প্রথম খবরের প্রেমে পড়ি।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১০:৪১338281
  • ওয়ার্ল্ড দিজ উইক, সুরভি, ভিনোদ দুয়ার আজ তক। তিনটেই ভাল লাগত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত