এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ৩১ মার্চ ২০১৬ ১৪:৪০338339
  • স্চ, গার্ডারের নীচে হয়তো ওয়েজ পিস, কাঠের টুকরো ফুকরো দিয়ে লেভেল করেছিল। কোনও কারণে সরে গেলেই তো চিত্তির। আর সুপারভিশনের যা অবস্থা!!!
  • sch | ৩১ মার্চ ২০১৬ ১৪:৪০338340
  • উল্টোডাঙ্গা ফ্লাই ওভারে কিন্তু কারো শাস্তি হয় নি - আসলে কিন্তু বেয়ারিং এর গণ্ডোগোল ছিল। শুনেছি বিয়ারিং উলটো বসিয়েছিল। মানে আউটারের টা ইনারে বসিয়েছিল
  • kc | ৩১ মার্চ ২০১৬ ১৪:৩৭338338
  • এখন এই ব্রীজ নিয়ে পলিটিক্যাল মাম্বো জাম্বো শুরু হল বলে। উল্টোডাঙ্গার সময় যেমন হয়েছিল।
  • sch | ৩১ মার্চ ২০১৬ ১৪:৩৬338337
  • কেসি -দা গার্ডার বসানো হয়েছে অনেক আগে - এখন কি স্লিপ করতে পারে? কাল ডেক স্লাব কাস্টিং হয়েছে।
  • kc | ৩১ মার্চ ২০১৬ ১৪:৩৫338335
  • IVRCL বড় কোম্পানি, তেলুগু কোম্পানি। বড় বড় কাজ করে। ডিজাইনার শুনছি এক্জন ইন্ডিভিজুয়াল।
  • j | ৩১ মার্চ ২০১৬ ১৪:৩৫338336
  • স্টেজ ইন্সপেকশনের সময়কার রিপোর্ট গুলো দেখে তৈরি না মূল্য ধরে দিয়ে তার ওপর অনেককিছু ডিপেন্ড করে
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ১৪:২৯338334
  • ২০০৯য়ে শুরু, তারপর তো বন্ধ ছিলো অনেকদিন। জমি পায়নি। বছরখানেকও হয়নি কাজ শুরু হয়েছে নতুন করে।

    এই কোম্পানিটা - IVBRCL না কী যেন - এটা কাদের?
  • kc | ৩১ মার্চ ২০১৬ ১৪:২৭338333
  • ছবি দেখে তো গার্ডার স্লিপ করেছে মনে হচ্ছে। সেই 2008 সাল থেকে এই ব্রীজটা হচ্ছে। হয়েই চলেছে।
  • sch | ৩১ মার্চ ২০১৬ ১৪:২১338332
  • একটা ব্রীজ বা ফ্লাইওভারে ট্রাফিক ছাড়ার আগে ডিজাইন ফেলিওর হয় না। এগুলো কনশট্রাকশানের স্টেজের যে ইন্টার মিডিয়েট ডিজাইন তার কোনো ফেলিউর। বেশীর ভাগ দুর্ঘটনা ঘটে গার্ডার লঞ্চিং এর সময়। এখানে গার্ডার লঞ্ছিং হয়ে গেছিল - ডেক স্লাব কাশটিং হচ্ছিল। কিছু কনশ্ত্রাকশান ফেলিউর হওয়ার চান্স।
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ১৪:০৬338331
  • বীভৎস। দেখা যাচ্ছে না।

    ডিজাইন ফল্ট হয়তো। এই নতুন যেগুলো তৈরী হচ্ছে/হয়েছে, সেগুলো চোখের সামনে তৈরী হতে দেখছি বলে কিনা জানি না, আমার কেমন একটা ভঙ্গুর ভঙ্গুর মনে হয়। স্পেশ্যালি পরমার কাছে যেটা পার্কসার্কাস থেকে আসার পথটা উঁচু হয়ে ঘুরেচে সেটা দেখলেই মনে হয় এই বুঝি পড়ে গেলো।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১৩:৪৮338328
  • ১০ জন মারা গেছেন, অন্ততঃ ১৫০ আটকে বলছে। সংখ্যাগুলো ঠিক না হলেই ভাল হয়।
  • ? | ৩১ মার্চ ২০১৬ ১৩:৪৮338329
  • এল অ্যান্ড টি ইনফোটেক। এই একটাই ইনফোটেক জানি।
  • kd | ৩১ মার্চ ২০১৬ ১৩:৪৫338327
  • এই রে!! লার্সেন টুব্রো বোধ হয়। সিওর নই ঃ(
  • d | ৩১ মার্চ ২০১৬ ১৩:৪২338325
  • কী ইনফোটেক? পুরো নামটা কী?
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১৩:৪২338326
  • ১৫০-২০০ মানুষ চাপা পড়ে আছেন বলছে, সত্যি ?
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১৩:৪০338324
  • কী কাণ্ড !
  • kd | ৩১ মার্চ ২০১৬ ১৩:৩৭338323
  • ইনফোটেক কম্পানিটি সম্বন্ধে কেউ কিছু বলতে পারবে? কেমন? মানে এমপ্লয়ি পার্স্পেক্টিভে? রিটেনশন রেট ভালো?

    জাস্ট কিউরিয়াস!
  • kc | ৩১ মার্চ ২০১৬ ১৩:৩০338322
  • গিরীশ পার্কে আন্ডার কনস্ট্রাকশন ব্রীজ ভেঙ্গে পড়েছে।
  • হুঁ | ৩১ মার্চ ২০১৬ ১৩:২৬338321
  • গণেশ টকিজের সামনে। কয়েকজন মারাও গেছেন বলে শুনলাম।
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ১৩:২৩338320
  • পোস্তার কাছে বিবেকানন্দ ফ্লাইওভার ভেঙে পড়েছে।
  • d | ৩১ মার্চ ২০১৬ ১৩:০১338319
  • বেশ
  • Arpan | ৩১ মার্চ ২০১৬ ১২:২৩338318
  • দ, কলিতে থাকবো এপ্রিলে হপ্তা দুয়েক। হোয়াটস্যাপ করে ডিটেলস জানিয়ে দিচ্ছি।
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ১২:২২338317
  • ওদিন অনেক রাতে ফিরবো। পুরো হপ্তাই সিরুসেরিতে।
  • d | ৩১ মার্চ ২০১৬ ১২:১৭338315
  • ভাল কথা অজ্জিত ৮ তারিখে কি নিউ টাউনের দিকে থাকছ?
  • PM | ৩১ মার্চ ২০১৬ ১২:১৭338316
  • ভবিষ্যত বানী জানতে চাই নি। জেনেরাল মুড কিরকম। ভোট কি ঠিক ঠাক করা যাবে? সাইকেল রাজনীতির প্রভাব--এই সব জেনেরিক পয়েন্টে ইনপুট। আপনি যা দেখেছেন তার ওপোর ভিত্তি করে
  • PM | ৩১ মার্চ ২০১৬ ১২:১৪338313
  • পাইয়ের গানের লিন্ক বছর পাঁচেক আগে এখানেই কেউ দিয়েছিলো--ইস্নিপসের। গত ৫ বছর ধরেই সেগুলো সময় অসময়ের সাথী আমাদের।

    অবশ্য টইয়ে ঝগড়া করার সময় ওসব মনে রাখি না মোটেই ঃ)
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ১২:১৪338314
  • হ্যাঁ সেইটা বোঝা যায়। ওদের সার্কলের কেউই প্রায় অবশিষ্ট নেই।

    পিএম - ভবিষ্যতবাণীতে ভরসা নেই। আমি মন্তব্যটা কৌশিক সেনের জোট নিয়ে লেখা প্রসঙ্গে করেছি।
  • d | ৩১ মার্চ ২০১৬ ১২:১৩338312
  • হুঁ। একমত। (সাধে আর কুম্ভমেলাতুতো ...)
    আমি কৌশিক সেন, বোলান গঙ্গোপাধ্যায় আর মীরাতুন নাহারের বক্তব্য মন দিয়ে গুরুত্ব দিয়ে পড়ি।
  • Arpan | ৩১ মার্চ ২০১৬ ১২:১১338311
  • কৌশিক সেন বরাবরই তাত্ত্বিক জায়গায় থেকে কথা বলতে ভালোবাসেন এবং সময়বিশেষে কিছুটা ইউটোপিয়া শোনায় বৈকি। কিন্তু ওনার বিভিন্ন সময়ে করা বক্তব্যগুলো খেয়াল করে দেখেছি ওনার পরিতাপের মূল বিষয় হল ওনার সতীর্থদের বিভিন্ন সময়ে রাজানুগ্রহ লাভের পেছনে দৌড়ে বেড়ানো ও "শিল্পীসত্তা" বিসর্জন দেওয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত