এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৯ আগস্ট ২০১২ ১০:৪৫33840
  • আমিও ভাবলাম কলির জন্মদিন।

    মিঠু, সে গল্প পরে ;-)

    যাই বাড়ি যাই এবার।
  • নেতাই | ০৯ আগস্ট ২০১২ ১০:৪১33839
  • একুশে পা রাখলো সংবাদ প্রতিদিন।
    পড়ুন কুনাল ঘোষের প্রতিবেদন " আমরা প্রচারে তৃতীয়, প্রভাবে প্রথম"।
    http://www.epratidin.in/Details.aspx?id=9271&boxid=16449687
    এছাড়াও চারের পাতায় চোখ রাখতে পারেন প্রতিদিনের চিঠিতে।
    "গ্রহণযোগ্যতায় বরাবরই একনম্বর দুদশকের সংবাদপত্র"
    "মানুষের মনের কথাই বলে সংবাদ প্রতিদিন"
    "সংবাদ প্রতিদিন পড়লে মনে হয়না দেশের বাইরে আছি"
    "অসাধু সাংবাদিকতার বিরুদ্ধে 'একা কুম্ভ' হয়ে লড়াই করছে সংবাদ প্রতিদিন"
  • pi | ০৯ আগস্ট ২০১২ ১০:০৮33835
  • গুন্নাইট।
  • pi | ০৯ আগস্ট ২০১২ ১০:০৮33836
  • গুন্নাইট।
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ১০:০৮33837
  • ওহো সত্যিকারের কেষ্টোঠাকুর। আমি কতোকিছু ভাবলাম। এমনকি আমাদের কেষ্টাকেও ভাবলাম। :)

    আমার এবারে রিটায়ার করা উচিত।
  • pi | ০৯ আগস্ট ২০১২ ১০:০৮33838
  • *ঠাউরের
  • Prongs | ০৯ আগস্ট ২০১২ ১০:০৩33833
  • খাইসে। গোটা ভারতের ভক্তের দল এবার একটা একটা করে দাড়ি...
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ১০:০০33832
  • কার কার জন্মদিন? সামরানকে কি দেব আর এক বাক্সো ভোলিনি দিলাম। কিন্তু কেষ্টঠাকুরটা কে?
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ০৯:৫৭33831
  • ভালই লিখেছে। সোনি সোরির লেখাটা। "উনি মাওবাদী নন" ভাব্টাও অন্তঃসলিলা। তবে কিরকম মনে হচ্ছে, মাওবাদী হলে ক্যালালে ঠিক থাকতো।
  • Prongs | ০৯ আগস্ট ২০১২ ০৯:৫৩33830
  • এত পড়া করা সম্ভব নয়। কাজেই পড়া ধরিবেন না।
  • i | ০৯ আগস্ট ২০১২ ০৯:৫০33829
  • ব্যাংএর মত মানুষ এখনকার সময়ে অত্যন্ত বিরল।শ্রদ্ধা রইল।
  • pi | ০৯ আগস্ট ২০১২ ০৯:৪৩33828
  • আবাপ পক্ষপাতদুষ্ট আচরণ করে জানি, তাই বলে এত দুষ্ট যে আমার সাথেও ?
  • | ০৯ আগস্ট ২০১২ ০৯:৪০33827
  • হ্যাপ্পি বার্থ ডে কেষ্টো ঠাকুর...
  • pi | ০৯ আগস্ট ২০১২ ০৯:৩৫33826
  • সোনি সোরিকে নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে যেটা বেরিয়েছিল, সেই লাইনে লেখা ? ঐ উনি মাওয়িস্ট ইত্যাদি ? কাফিলায় ওটার রিজয়ণ্ডার বেরিয়েছে।
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ০৯:৩৩33825
  • :)

    আবাপতে আরেকটা লেখাও বেরিয়েছে। সোনি সোরি কে নিয়ে।
  • | ০৯ আগস্ট ২০১২ ০৯:৩১33824
  • কিন্তু মনটা কেমন কুডাক দিচ্ছে।রাত এগারোটায় পার্কের কোণায় ছাতা হাতে বাবামা কেন দাঁড়িয়ে ছিলেন? কার অপেক্ষায়? অক্ষর তৎকালীন প্রেমিক প্রবরই কিএখন ডাকাত হয়ে দাঁড়িয়েছে?- জানতে হলে সঙ্গে থাকুন।
    টিং টং।
  • pi | ০৯ আগস্ট ২০১২ ০৯:২৭33823
  • মামু, এটা টইতে লেখো না।
  • pi | ০৯ আগস্ট ২০১২ ০৯:২৫33821
  • লেখাটা পড়তে পারি নি। কিন্তু বুঝ্লুম, ৬০০ পাতার রিপোর্টে ২৫০ পাতা সংযোজন আর প্রায় পঁচিশটি গবেষণাপত্রকে সাক্ষ্যপ্রমাণ বলা যায়না ঃ)
    মনে হয়, ওগুলো শ্বেতপত্র ছিল।
  • | ০৯ আগস্ট ২০১২ ০৯:২৫33822
  • সামরানদি, জন্মদিনে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো- সঙ্গে একটা ঝলমলে ডানামেলা খাগের কলম আর কদমফুল আঁকা হিমু পাঞ্জাবিঃ)
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ০৯:২১33820
  • এম্মা, এটা তো খেয়ালই করিনিঃ

    লেখার একটি অংশঃ
    ------------------------------
    ৪৯৮এঃ একটি আইন, চারটি বৈশিষ্ট্য

    ১) শুধু শারীরিক নয়, মানসিক নির্যাতন-ও শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য;
    ২) এটি জামিন-অযোগ্য। মানে, থানা থেকে না, অভিযুক্তকে/দের হাজির করার পর আদালত থেকে জামিন পাওয়া যাবে;
    ৩) এটি নন-কম্পাউন্ডেবল, অর্থাৎ এক বার অভিযোগ দায়ের করলে তা ফেরত নেওয়া যাবে না;
    ৪) এটি কগনিজেবল্, অর্থাৎ আদালতের নির্দেশ ছাড়া পুলিশ তদন্ত প্রভৃতিতে এগোতে পারবে।

    অন্য অংশঃ
    ------------------
    ২০০৫ সালে পারিবারিক হিংসার বিরুদ্ধে গৃহীত এই আইন ফৌজদারি নয় দেওয়ানি আইন। এতে শাস্তি দেওয়া নয়, নিগৃহীতার স্বার্থরক্ষাই এর মুখ্য উদ্দেশ্য। এখানে মেয়েদের থাকার জন্য বসবাসের অর্ডার, হিংসা আটকানোর জন্য ঘরে ঢুকতে না দেবার অর্ডার, খেতে পরতে না দেবার জন্য খোরপোষ অর্ডার, জিনিস ভাঙচুরের জন্য ক্ষতিপূরণের অর্ডার, থাকার জায়গা না থাকলে শেল্টারের অর্ডার, চিকিৎসার প্রয়োজনে ডাক্তারের কাছে পৌঁছনোর অর্ডার এ সব দেবার অধিকার ম্যাজিস্ট্রেটের আছে।
    সেই অর্ডার লঙ্ঘিত হলে তবে আদালতের নির্দেশে পুলিশ আসবে, তার পরে গ্রেফতারের প্রশ্ন।

    দুটো অংশের শেষ বাক্যটি পড়ুন। প্রঙ্গতঃ কগনিজেবল, মানে হল গিয়ে, যে চার্জে পুলিশ আদালতের আদেশ ছাড়াই গ্রেপ্তার করতে পারে। :)

    লেখার আরেকটি অংশে আছে, অনেক মহিলাই মামলা প্রত্যাহার করে নেন। নন-কম্পাউন্ডেবল চার্জে সেটা কিকরে করা যায়, সেই চমৎকার তথ্যটি লেখিকা জানিয়ে দিলে পারতেন। :)
  • a x | ০৯ আগস্ট ২০১২ ০৯:১৭33819
  • পরে কোনোদিন বিবেকানন্দ পার্কের কোণায় এক বৃষ্টির রাতে এগারোটার সময় মা আর বাবা কর্তৃক ডাকাতদের ছাতাপেটা করার গল্প বলব। এখন আবার কিছুক্ষণ একটু ডেটার দিকে তাকিয়ে থাকি।
  • a x | ০৯ আগস্ট ২০১২ ০৯:১৩33818
  • পুলিশের কথায় মনে পড়ল। মে মাস নাগাদ ঘটা ঘটনা। মা একদিন সন্ধ্যের দিকে হাঁটতে বেরিয়েছে একটু। সাধারণত আজকল বেরোলে গলার সরু হার খুলে রেখে বেরোয়। সেদিন নানাকারণে অন্যমনষ্ক থাকার জন্য ভুলে গেছে। বিবেকানন্দ পার্কের কাছাকাছি রাস্তা ক্রস করার সময় মোটোরবাইকে করে দুটো লোক যেতে যেতে পেছন থেকে হার ধরে টান মারে, মা সামনে ঝুঁকে পরে এবং হারটা মুঠো করে ধরে (সবই স্প্লিট সেকেন্ডের মধ্যে) এবং চেঁচাতে থাকে। লোকগুলো শোঁ করে বেরিয়ে যায়, হারটা ছিঁড়ে, কিন্তু বেশিটাই মার হাতে। চিনতাই পার্টিও মাকে পেছন থেকে দেখেছে, মা-ও তাদেরকে পেছন থেকেই দেখতে পেরেছে। লোকজন জড়ো হয় ইত্যাদি। আমার এক তুতো দাদা পুলিশের একটু ওপর দিকে, তাকে ফোন করে, সে বলে থানায় গিয়ে লিখিয়ে আসতে। পরেরদিন থানায় গিয়ে রিপোর্ট করে। বাড়ি এসে বুঝতে পারে জেনেরাল ডায়রি করেছে পুলিশ, FIR না। পরের দিন স্পটে নিয়ে গিয়ে পুলিশ ব্যাপারটা আবার বলতে বলে ও লোকাল লোকজন - তরকারিওয়ালা ইত্যাদি যারা ওখানে থাকে তাদের সাথে কথা বলে।

    এরপর বেশ কদিন বাদে রাত ৯ টা নাগাদ থানা থেকে ফোন, যদি আসতে পারেন। মা পরিষ্কার বলে এত রাতে থানায় যাবেনা, পরের দিন সকালে যাবে। যাওয়ার পর বড়বাবু বসিয়ে বেশ খাতির টাতির করে। তারপর একটা লোককে বলে "অ্যাই, যা নিয়ে আয়" মা ভাবছে বোধহয় হারের বাকিটা। দুটো লোককে নিয়ে আসে, তারা ইউপির লোক। পুলিশ মাকে সনাক্ত করতে বলে - ব্যাপারটা মোটেই মা'র পছন্দ হয়না অব্‌ভিয়াসলি, তো মা বলে যে আমি পেছন থেকে দেখেছি, কাজেই আমি চিনতে পারছিনা। তখন পুলিশ বলে আরে এরাই আপনার লোক। এরমধ্যে মা আবার, কেন বাবারা এসব করো, পড়াশোনা কতদূর করেছ এইসব বাক্যালাপ চালায় তাদের সাথে। তো এরপরে বেরোয় এরাই তারা। পুলিশ এদেরকে ঐ স্পটে নিয়ে গিয়ে পুরো ব্যাপারটা এন্যাক্ট করিয়েছে, মার বর্ণনা, অন্য লোকেদের বর্ণনার সাথে মিলেও গেছে। পুলিশ বলল কেস উঠবে, কোর্টে যেতে হবে, যা মাল বাজেয়াপ্ত হবে, তার থেকে যেমন রিপোর্ট হয়েছে, তেমন ডিস্ট্রিবিউটেড হবে। কিছুদিন সময় লাগবে, কিন্তু ঐ চেনা হারের সোনা যতটুকি (সোনার জিনিস চুরি করলে সঙ্গে সঙ্গে গলিয়ে ফেলা হয়) তাও নাকি পেয়ে যাবে।

    মরাল অফ দ্য স্টোরি - কলকাতা পুলিশ সব চোর ও তাদের মাসতুতো দাদাদের চেনে, চাইলে সব করতে পারে।
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ০৯:০৩33817
  • "২০০৫ সালে পারিবারিক হিংসার বিরুদ্ধে গৃহীত এই আইন ফৌজদারি নয় দেওয়ানি আইন। এতে শাস্তি দেওয়া নয়, নিগৃহীতার স্বার্থরক্ষাই এর মুখ্য উদ্দেশ্য।"

    ভুল কথা। 498A ভারতীয় পিনাল কোডের ধারা। এইটুকু হোম ওয়ার্ক ছাড়া কি করে লেখা হয়?
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ০৯:০০33816
  • "এই সব তথ্য সত্ত্বেও ২০০৩ সালে আইন কমিশন কোনও সাক্ষ্যপ্রমাণ ছাড়া (যদিও ৬০০ পাতার রিপোর্টে ২৫০ পাতা সংযোজন আর প্রায় পঁচিশটি গবেষণাপত্র উল্লেখিত ছিল) ‘অপ’ব্যবহারের অভিযোগে এই ধারার সংশোধন সুপারিশ করেছে। আবার, ২০০১ সালে আইন কমিশন এবং ভারত সরকারের নারী ও শিশুবিকাশ মন্ত্রক এই ধারার যে ২,৩ ও ৪ বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, সেগুলিকে লঘু করার বিষয়ে মত চেয়েছে!"

    এটারই বা কী মানে? যদি ৬০০ পাতার রিপোর্টে ২৫০ পাতা সংযোজন আর পঁচিশটি গবেষণাপত্রের উল্লেখই থাকে, তাহলে সেটা সাক্ষ্যপ্রমানহীন হয় কিকরে?
  • a x | ০৯ আগস্ট ২০১২ ০৮:৫৯33815
  • http://videos.med.wisc.edu/videos/2665 এখানে ভিডিওর ভিডিও ডাউনলোড করা যাবে বলছে
  • pi | ০৯ আগস্ট ২০১২ ০৮:৫৭33812
  • সোসেন, থ্যাঙ্কু।
  • pi | ০৯ আগস্ট ২০১২ ০৮:৫৭33813
  • থাক, আমি কাকুকে জিগিয়ে নেবো।
  • sosen | ০৯ আগস্ট ২০১২ ০৮:৫৭33814
  • পাই
    ডিভিডি shrink।
  • Ishan | ০৯ আগস্ট ২০১২ ০৮:৫৬33811
  • আবাপ থেকেঃ

    "৪৯৮এ ধারার মামলায় চার্জশিট হয়েছে ৯৪।৪ শতাংশ ক্ষেত্রে। অর্থাৎ, পুলিশ তদন্ত করে অভিযোগের সারবত্তা পেয়েছে। বাকি ক্ষেত্রগুলিতে নানা কারণে চার্জশিট দেওয়া হয়নি, মামলা তুলে নেওয়া তার অন্যতম কারণ। চুরিডাকাতির মতো ঘটনাতেও (ধরনের উপর নির্ভর করে) যেখানে চার্জশিটের হার ৩৬ থেকে ৭২ শতাংশের মধ্যে ঘোরাফেরা করে, সেখানে এই হার আর যা-ই হোক, মিথ্যে মামলার প্রবণতা দেখায় না। বরং, নারী সংগঠন বা সহৃদয় বহু মানুষের অভিজ্ঞতা হল, প্রকৃত নির্যাতনের ঘটনার থানায় ৪৯৮এ দায়ের করানো কী কঠিন। বিখ্যাত আইনজীবী ফ্লেভিয়া অ্যাগনেস বলছেন, নিম্ন আদালতের উকিলদের একাংশ আর পুলিশ এর অপব্যবহারের জন্য দায়ী। "

    দ্বিতীয় আর শেষ বাক্যের দুটি পুলিশ, সম্পূর্ণ দুজন আলাদা লোক মনে হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত