এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০১ এপ্রিল ২০১৬ ১০:২৬338491
  • এখন এইসব রাজনীতিক কথা বার্তা বলতে বা জবাব দিতে ভালো লাগছেনা।

    এই নিয়ে দুবার ফ্লাইওভারের এই হাল হলো। এখন লোকের সত্যিই ভয় লাগবে। পুরোনো বাড়িঘর ভেঙ্গে ফ্ল্যটবাড়ি হয়ে যাচ্ছে দেখছি অনেক জায়্গায়। তার বদলে রাস্তা চওড়া হলে ক্ষতি কী?
  • d | ০১ এপ্রিল ২০১৬ ১০:২৪338489
  • ওপেন ট্যু অল করলে কিছু লোক বিজ্ঞ বিজ্ঞভাবে এক্সপার্ট কমেন করবেই। কথা হল সেটাকে পাত্তা দেওয়া হবে কি হবে না। আমার ক্লাছে শাঁওলি মিত্র আর সব্যসাচী চক্কোত্তি গাড়ী কারখানা বিষয়ে দুইয়ের বক্তব্যই পরিত্যাজ্য।
    এদের বক্তব্য নয়, পাবলিকে অ্যাভেইলেবল ইনফো ম্থেকে আমি প্রশ্ন করলে যদি আমি কোন সংস্থা থেকে কত মাইনে পাই আর কততলা বাড়ীতে থাকি সেই নিয়ে কচলানো চলে তাহলে যারা এই কচলাকচলিগুলো করে তাদের ওপরে আমার থ্যাকথ্যাকে ঘেন্না জন্মায়।

    এবারে এই ট্রেন্ড যেটা কলকাতা ও তৎসন্নিহিত অঞ্চলের বেশ মেজরিটির স্বভাব সেই স্বভাবের ফলেই যে মুহূর্ত্তে এই ফ্লাইওভার বা মেট্রোর প্ল্যান পাবলিক করে পাবলিকের মত চাওয়া হবে সেই মুহূর্ত্তেই কোনওরকম প্রশ্নকারীকে এইভাবে হ্যরাস করার চেষ্টা শুরু হয়ে যাবে।

    করা উচিৎ সেটা আমিও মানি। কিন্তু করলে এই কোল্যাটারাল ড্যামেজগুলো সাথে সাথে আসবে।
  • Arijit | ০১ এপ্রিল ২০১৬ ১০:১৯338488
  • টেকনিক্যাল প্রশ্ন নয় ডিডিদা। প্র্যাক্টিক্যাল প্রশ্ন। মেট্রোর কাজে সিঙ্গল পিলার হতে হতে হতে হঠাৎ একটা জায়গায় ডাবল পিলার হল - এমনভাবে যে পিলারের দুটো ঠ্যাং রাস্তার মধ্যে ঢুকে গেলো। লং টার্মে এইভাবেই থাকবে?

    এই যেভাবে কাজ হচ্ছে সেগুলো দেখেশুনে মনে হয় পুরো প্ল্যান/ডিজাইন না করেই কাজ শুরু হয়েছে। আমার বউ তো কন্সট্রাকশনে আছে, আর AFCONS-এও দু একজন বন্ধু আছে। শুনেছি প্রিলিম ডিজাইন হয় সাইট ইন্সপেক্ট না করেই। তারপর কাজ শুরু হওয়ার পর ডিজাইনে গাদা গাদা চেঞ্জ আসে। মেট্রোতেও তাই হচ্ছে। কোথাও জমি পায়নি এখনো, কোথাও যেটা পেয়েছে সেটা অরিজিনাল প্ল্যানের চেয়ে আলাদা বলে অ্যাড হক ডিজাইন বদলে ব্রীজ ঘুরছে।
  • dd | ০১ এপ্রিল ২০১৬ ১০:১৪338487
  • কন্স্ট্রাকশন মূর্খরা টেকনিকেল বিষয় নিয়ে প্রশ্ন করবেই বা ক্যানো? যদি লেখে এই পিলারের ডিফেরেন্সিয়াল গীয়ারের সকেটটা স্পোক অনুযায়ী ঘুড়ছে না - তাহলে একজন নন ইন্জিনীয়ার ধাঁ করে প্রশ্ন জিগাবেই বা ক্যানো?

    অ্যাস্ট্রলজিকাল বিষয় হলে ঠিকাছে। "আমার মামা বলেছেন" এরকম হলেও চলবে।
  • Arijit | ০১ এপ্রিল ২০১৬ ১০:১১338486
  • একটু মিসম্যাচ হল। মানে যদি শাঁওলি এট অল-এর কথা ভেবে বলে থাকো - সেখানে কয়েকজন এক্ষপার্ট কমেন্ট করে ফেলতেন, নিয়মিত।

    বাইরে যেটা হয় সেটা জানি।

    যে কোনো পাবলিক প্রোজেক্ট টাউন হলের মত জায়গায় প্রেজেন্ট করা হয় - যেখানে ফিজিবিলিটি নিয়ে গুচ্ছ প্রশ্ন ওঠে। এই যেমন রোজ বাইপাস দিয়ে আসার সময় মনে হয় AFCONS-কে অনেকগুলো প্রশ্ন করা দরকার, কারণ মেট্রোর কারণে লং টার্মে রোড সেফটি ইস্যু এসে যাচ্ছে। সমস্ত স্টেকহোল্ডার - যেমন ইউটিলিটি কোম্পানি (জল, গ্যাস, ইলেক্ট্রিসিটি, ফোন), ট্রান্সপোর্ট কোম্পানি ইত্যাদিরা তাদের নিজেদের বক্তব্য জানায় - কার কোথায় কী লাইন আছে সেসব আইডেন্টিফাই করা হয়, যাতে তাদের দিকের কাজগুলো চিহ্নিত হয়ে যায়। আর রেগুলার ইন্সপেকশন তো আছেই - সেটাও কো-অর্ডিনেটেডভাবে হয়।

    রোড সেফটির কী হাল বলি। এই কিছুদিন আগে - মাসখানেক মনে হয় - রুবির উত্তরে নর্থবাউন্ড বাইপাসে মেট্রোর যে কাজ হচ্ছিলো সেখান থেকে সব প্রোটেক্টিভ ব্যারিয়ারগুলো সরিয়ে দিয়েছে। একদিন ওই পথে অফিস আসছি, সেই সময় একটা ডাম্পার ট্রাক এসে ব্রীজের নীচে মাটি ফেলতে শুরু করলো - আচমকা - কোথায় কোন গাড়ি আসছে না দেখেই। ওরকম কয়েক টন কাদা হড়হড় করে ফেলা মাত্র পুরো ঢেউয়ের মত রাস্তার দিকে এসে গাড়ির ওপর পড়ে। জানলা বন্ধ ছিলো আর নেহাত কাদা বলে বেঁচে গেছি। নুড়িপাথর হলে বা ওই কাদার মধ্যে পাথর ইত্যাদি থাকলে অ্যাক্সিডেন্ট হতে পারতো। তখনো কন্সট্রাক্শন চলছে - অথচ AFCONS কোন আক্কেলে কে জানে, সমস্ত ব্যারিয়ার সরিয়ে নিয়েছিলো।
  • lcm | ০১ এপ্রিল ২০১৬ ১০:১০338485
  • পুল না, ঐ সরু সরু খুঁটি খাঁটিয়ে, তার ওপর দিয়ে সরু লাইন পেতে ট্রেন চালানো
  • d | ০১ এপ্রিল ২০১৬ ১০:০০338484
  • আর কলকাতার মত পুরানো আনপ্ল্যানড শহরে উড়ালপুল ছাড়া ট্র্যাফিক জ্যাম সমাধান করা প্রায় অসম্ভব। ঐ গনেশ টকীজ এলাকায় রাস্তা চওড়া করতে গেলে বহু বহু বাড়ীঘর ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। সেটা কোনও সমাধান বলে মনে করি না।
  • d | ০১ এপ্রিল ২০১৬ ০৯:৫৮338482
  • হুঁ আমার মত কন্স্ট্রাকশান মূর্খরা প্রশ্ন Kঅরুক আর পার্টিজান পার্টিপ্রাণ লোকজন খ্যাঁক করে উঠবে " কন্স্ট্রাকশান মুর্খ কী করে এইসব বলে?'
    মনে করে দেখ গাড়ী কারখানা বিষয়ে সাধারণ মানুষ প্রশ্ন তোলার 'স্পর্ধা' দেখানোয় কিরকম কে কোথা থেকে মাইনে পায় আর কততলা বাড়ীতে থাকে সেই নিয়ে খেউ খেউ খেউড় চলে।
  • lcm | ০১ এপ্রিল ২০১৬ ০৯:৫৮338483
  • উড়ালপুল হল উন্নয়নের প্রতীক।
  • S | ০১ এপ্রিল ২০১৬ ০৯:৫১338481
  • ধুর যত্রতত্র এইসব উড়ালপুল না বানালেই ভালো। এর থেকে রাস্তা চওড়া করুক। আরো কয়েকটা বাইপাস বা রিঙ্গ রোড বানাক। ট্রাফিক কন্ট্রোল আর সিগনালিঙ্গ ইম্প্রুভ করা হোক।
  • dd | ০১ এপ্রিল ২০১৬ ০৯:৪৯338479
  • @ফাইদি। আরে,ওটা লেখা ছিলো পার্টীর লোগোর নীচে।

    এই এমার্জেন্সীর সময়েও দৌড়াদৌড়ি করে বিজ্ঞাপনের হিড়িকটা খুবি খারাব লেগেছিলো। আর এই টুকু লিখেই দেখছি কোথায় দেখলাম এটা, সেটা আর খ্যাল নেই।

    নির্ঘাত কোনো টিভি চ্যানেলে।
  • lcm | ০১ এপ্রিল ২০১৬ ০৯:৪৯338480
  • আরে কি আছে কি, পোস্টারে কি আসে যায়। কত শত পোস্তার এদিক ওদিক।
    রক্ত দান, তারপরে সেই রক্ত ঠিকভাবে ঠিক জায়্গায় পৌঁছে দেওয়া এবং গোতা ব্যাপারটা ঠিকভাবে এক্সিকিউট করা - এটাই আসল।
  • Arijit | ০১ এপ্রিল ২০১৬ ০৯:৪৪338478
  • শেষ অবধি সবই "রাজনীতি" র ওপর এসে পরে। শিবিল সোসাইটির এই নাক সিঁটকানি নিয়ে কিছু কথা বলার ছিলো, সে আপাতত থাক। পরে বলা যাবে।

    আপাতত যা যা দরকার সেগুলো হোক, এটুকুই।

    আর চাইবো সমস্ত পাবলিক প্রোজেক্ট নিয়ম করে জনসমক্ষে প্রেজেন্ট করার ব্যবস্থা হোক যাতে আমাদের মত কন্সট্রাকশনমূর্খরাও ফিজিবিলিটি বা প্র্যাক্টিক্যালিটি নিয়ে প্রশ্ন করতে পারে। সাধারণ মানুষও যে স্টেকহোল্ডার, সেইটা নিয়ম হোক। বিদেশে হয় বলেই জানি।
  • cb | ০১ এপ্রিল ২০১৬ ০৯:৩৭338477
  • একটা ব্যানার না করলে জানা যাবে কি করে যে সেখানে রক্তদান চলছে?

    ব্যানার তো দরকার। সবই কি মোবাইলের উপর চলবে??
  • pi | ০১ এপ্রিল ২০১৬ ০৮:৫৬338476
  • 'ফ্লাই ওভার দুর্ঘটনায় আহতদের জন্য রক্তদান শিবির' এ কী সমস্যা বুঝলাম না। অনেক লোক এমনি রক্ত দেবেন না, কিন্তু এই ঘটনার জন্য এগিয়ে আসবেন। তাঁদের দৃষ্টি আকর্ষণ করার জন্য লেখা থাকলে, বা যাঁরা এই জন্যই রক্ত দিতে এসেছেন, তাঁদের জন্য হলে অসুবিধে কী বুঝতে পারলাম না।
  • dc | ০১ এপ্রিল ২০১৬ ০৮:৫১338475
  • ত্রানের সময়ে যেকোন পার্টির ফ্ল্যাগ লাগানোটাই চূড়ান্ত অপমানজনক মনে হয়।
  • dc | ০১ এপ্রিল ২০১৬ ০৮:৪৮338474
  • না এখানে অতোটা নীচে এখনো নামেনি। শুরুর কয়েক ঘন্টায় কিছু ইনসিডেন্ট হয়েছিল, কিন্তু সেটা বেশি দুর এগোয়নি। ব্যাঙ্গালোর থেকে কয়েকটা কোম্পানি মিলে জিনিসপত্র পাঠিয়েছিল, সেসব নাকি আম্মার এক মিনিস্টারের চ্যালারা থামিয়ে আম্মার ফটো চিপকাতে শুরু করেছিল। কিন্তু সেটা নিয়ে হৈচৈ শুরু হওয়ায় আর এগোয়নি। ডিএমকেও বোধায় এটা নিয়ে প্রোটেস্ট করেছিল, তবে সব খবর তো আমরাও পাচ্ছিলাম না। তবে ব্যাপারটা বেশী এসক্যালেট করেনি কারন অন্তত ঐ কদিন দলাদলি ছেড়ে সবাই হেল্প করতে এগিয়ে এসেছিল।
  • dd | ০১ এপ্রিল ২০১৬ ০৮:৪৩338473
  • এই রক্তদান নিয়ে ফ্ল্যাগ ব্যানার নিয়ে যা হোলো সেটা অশ্লীল ছাড়া কিছু নয়।কোথায় জানি একটা দেখলাম, মনে করতে পারছি না, ব্যানারে লেখা আছে "ফ্লাই ওভার দুর্ঘটনায় আহতদের জন্য রক্তদান শিবির"। মানে তক্ষুনি ব্যানার ওয়ালাদের কাছে চলে গেছে। এ তো অকূস্থলে গিয়ে সেলফি তোলার মতোনই ব্যাপার।
  • pi | ০১ এপ্রিল ২০১৬ ০৮:৪২338472
  • না, লিখেছিলাম, আম্ম্মার ছবি যাচ্ছে শুনে ডি এম কে বলেনি, ত্রাণের দরকারই নেই ?
    বলেনি বুঝলাম। লোকজনের কিছু সেন্স রয়েছে বুঝলাম।
  • dc | ০১ এপ্রিল ২০১৬ ০৮:৩৮338471
  • এআইএডিএমকে। না, ওরা (মানে আম্মা) উল্টে সবরকম ভাবে আবেদন করেছিল যাতে যতোটা সম্ভব ত্রান এসে পৌঁছয়। আর বন্যার সময়ে চেন্নাইয়ে যেভাবে সমস্ত পার্টির লোক, সাধারন লোক সবাই মিলে একে অপরকে হেল্প করেছিল, তাতে অসম্ভব ইমপ্রেসড হয়েছিলাম। আমাদের নিজেদের পাড়ায় সবথেকে বড়োলোকেরা নৌকো করে করে ঝুপড়ি এলাকায় গিয়ে জিগ্যেস করতো তোমাদের কি কি দরকার, কিভাবে সাহায্য করবো। আমাদের পাড়ায় যাঁরা বাড়ির কাজ করেন তাঁদের বেশীর ভাগ পরিবার সমেত একেকজনের বাড়িতে এসে পাঁচ ছদিন এসে থেকেছিলেন, নিজের চোখে দেখেছি। তখন আমরা বলাবলি করতাম, কলকাতায় এসব ভাবাও যায়না।
  • pi | ০১ এপ্রিল ২০১৬ ০৮:৩৭338470
  • আর এই মার্কড সেফ তো পুরো জ্বালিয়ে দিল !
  • pi | ০১ এপ্রিল ২০১৬ ০৮:১৫338469
  • ডিএমকে বলেনি, ত্রাণের দরকার নেই, যথেষ্ট আছে ? তারপর ডিএমকে র শুনে শুনে আরো লোকজন ?
  • হাতির শিং | ০১ এপ্রিল ২০১৬ ০৮:১৩338468
  • সে হাসপাতালেও ভিড় হয়েছিলো "এক্ষপার্টদের" - ডাক্তারদের পোস্ট আছে কিছু।
  • হাতির শিং | ০১ এপ্রিল ২০১৬ ০৮:০৮338467
  • কাল রাতে হর্ষ গোয়েঙ্কার টুইট - ডুয়াল ট্র্যাজেডিঃ কলকাতা ফ্লাইওভার আর ওয়াঙ্খেড়ে মিসহ্যাপ।
  • dc | ০১ এপ্রিল ২০১৬ ০৮:০৭338466
  • আগের বছর যখন চেন্নাইতে যখন প্রচুর ত্রান আসতে শুরু হলো, তখন প্রথম দিন কয়েক জায়গায় আম্মার লোকেরা এরকম নোংরামো শুরু করেছিল, ত্রানের প্যাকেটে আম্মার ছবি লাগাতে হবে বলে। কিন্তু সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ হওয়ায় আর ন্যাশনাল মিডিয়াতেও চলে আসায় প্রায় সাথে সাথেই সেটা বন্ধ হয়। অবশ্য অপোজিশন ডিএমএকেও এই নিয়ে বেশীদুর এগোয়নি আর অন্তত বন্যার সময়টা সবাই মিলেমিশে কাজ করেছে। কলকাতায় সেটুকুও নেই।
  • হ্যাঁ | ০১ এপ্রিল ২০১৬ ০৮:০৫338465
  • আনন্দবাজারও লিখেছে কাল চাড্ডি পরে আরেসেসের দল বিকেলে এসে উদ্ধারকাজে 'হাত' লাগিয়েছিল।
  • dc | ০১ এপ্রিল ২০১৬ ০৮:০৩338464
  • গতকাল sch এর একটা পোস্ট পড়ছিলাম, এসেফাই ফ্ল্যাগের ছড়াছড়ি, তখনি মনে হয়েছিল রক্তদান নিয়েও রাজনীতি শুরু হবে ঃ( কলকাতা বা পবর রাজনীতি সত্যি বিচ্ছিরি রকম নীচে নেমে গেছে।
  • হাতির শিং | ০১ এপ্রিল ২০১৬ ০৭:৫৭338463
  • ফ্ল্যাগ লাগানোর দরকার ছিলো না।
  • হাতির শিং | ০১ এপ্রিল ২০১৬ ০৭:৫৫338461
  • বরং এই তথাকথিত নিরপেক্ষ শিবিল প্রেডিকশনসমূহের কারণে...
  • pi | ০১ এপ্রিল ২০১৬ ০৭:৫৫338462
  • কাল ব্লাড ব্যাঙ্কে গিয়ে এস এফ আই -ডি ওয়াই এফ আই এর ব্যানার দেখেই মাজি চেঁচামেচি শুরু করেন, ব্যানার খুলে ফেলতে হবে বলে। তারপর সেটা গড়ায় ব্লাড ব্যাঙ্কের আর ক্যাপাসিটি নেই বলে।
    বিজেপির লোকজন পোস্ট করছেন চাড্ডি পরিহিত লোকজন ঘট্নাস্থলে আছে বলে ছবি দিয়ে।

    বরাত নেওয়া, পাওয়া, দুর্নীতি, সে নিয়ে পরে রাজনীতি হওয়া তাও বুঝি, কিন্তু রক্ত নিয়েও রাজনৈতিক ফায়দা তোলা, তরজা আর তার পরিণতিতে এরকম রক্ত না লাগার মত ভুল মেসেজ ছড়ানো .. সত্যি এটা ভাবনার অতীত ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত