এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০১ এপ্রিল ২০১৬ ১৪:০৩338580
  • কালকেই জানতে চেয়েছিলাম তদন্তের ব্যাপারে। তো লোকজন বললো পি আই এল ফাইল করলে তবে নাকি কোর্ট অন্য কমিটি বানানোর নির্দেশ দেয়।
  • sch | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৫৯338579
  • সে কি সাধারণ মানুষের কোনো আগ্রহ ছিল না!!!! সাধন পাণ্ডে এই ব্রীজ নিয়ে অনেক তদারকি করেছিলেন। সেটা তাহলে কিসের আগ্রহে। !!!!!
  • dc | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৫৮338578
  • সেই অমর উক্তি আবার মনে পড়লঃ টাইম বম্ব মে টাইম বহোত কম হ্যায়।
  • dc | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৫৬338576
  • এদিকে আবার এন্ডিটিভিতে বলছে নাকি বোম ফাটার সম্ভাবনা! এটা কি ওপর মহলের সাথে এগ্রিমেন্টের ফল? অন্য কোন সাইটে বোম নিয়ে কিছু দেখলাম না।
  • S | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৫৬338577
  • বললেন তো আমি কেন করবো? আমি জনপ্রতিনিধি আমি সরকারকে লোকের কথা জানাবো। সরকার কি আমার? সরকার তো মা-মাটি-মানুষের।

    মানে যা হবে সব আগের সরকার আর জনগণের দোষ। কারণ আগের সরকার না ছড়ালে আর জনগণ ভোট না দিলে এই সরকার আসতো না।

    "ব্রিজকে সম্পুর্ন করার ব্যাপারে সাধারণ মানুষের কোনো আগ্রহ ছিলোনা"। তাহলে কার ছিলো?
  • Kaju | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৫২338575
  • সুদীপের কথায় তো গণশত্রুর "নিশীথ" ধৃতিমানের সুর, ঠিক এই টোনে এরকম কথাই ছিল না? গণশত্রু আসলে কারা? চেনা যাচ্ছে?
  • :( | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৫১338572
  • আমার *
  • :( | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৫১338573
  • কীরকম ঝিম ধরে যাচ্ছে মাথার মধ্যে। সিনিক হয়ে যাচ্ছি?

    শুধু শুনে যেতে হবে - অমর আর কিচ্ছু করার নেই?
  • sch | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৫১338574
  • সুদীপ আজকাল STAAD analysis বুঝতে পারছে? ব্যাপক তো। এতো একাবারে সেই ক্যান্টীলিভারে প্যান্টি শুকানো পাবলিক
  • Arijit | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৪৯338570
  • পুরোটা শুনুন, আর কিছু বলার দরকার নেই।
  • S | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৪৮338568
  • আর এনডিটিভির ওয়েবসাইটে এটা কি লেখা?
  • sch | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৪৮338569
  • KC-da JU বা বিই কলেজের ফেরেব্বাজগুলোকে দিয়ে এক্কেবারে না। ধান্দাবাজ ধামাধরা খচ্চর সব। V K RAINA বা ওই রকম হাই প্রোফাইল কাউকে দিয়ে - যে এই সরকারের তোয়াক্কা করে না
  • S | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৪৬338567
  • দিদি যে কাল বললেন যে কোম্পানি নাকি ডিজাইনের কোনো কাগজই দেয়নি। তাহলে সুদিপ বাবু পেলেন কোত্থেকে।
  • অসাধারণ | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৪৫338566
  • সুদীপ এটা অন ক্যামেরা বলেছে? আর এরা করাবে ঘটনার তদন্ত?

    অসাধারণ!
  • S | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৪৪338565
  • কী? বলে কী লোকটা?
  • Arijit | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৪২338564
  • সুদীপ বন্দোপাধ্যায়ঃ আমি বলেছিলাম নক্সাতে ভুল আছে। পুরো ডিসাইন টার রিমডেলিং দরকার রাজ্য সরকার কে জানিয়েছিলাম!

    রিপোর্টারঃ তাহলে করাননি কেনো?

    সুদীপঃ আমি কে রিমডেলিং করার? আমি জনপ্রতিনিধি। আর কাজ ৫০% হয়ে গেছে। এখন বদলান সম্ভব নয়। রাজ্য সরকার এর ফিনান্সিয়াল অবস্থা টাও দেখতে হবে।

    রিপোর্টারঃ এই ক্ষতি হওয়ার থেকে তো রাজ্য সরকার এর ক্ষতি ভালো ছিল।

    সুদীপঃ সেটা তোমার মতে, আমার মতে না।
  • sm | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৩৯338563
  • উমেশ এর লাস্ট বাক্য টা ভীষণ ইম্পর্ত্যান্ট।কম্প্রমাইজ করা হয় কিন্তু,কিন্তু সেটা কখনো-ই ফ্যাক্টর অফ সেফটি কে এড়িয়ে নয়।
    তাহলে গন্ডগোল টা কোথায়?
    উল্তদান্গায় যেমন কেউ বললেন বিয়ারিং উল্টো বসেছিল। অর্থাত টেকনিক্যাল জ্ঞান এর অভাব বা পিওর অবহেলা।
  • kc | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৩৮338562
  • কারা আর তদন্ত করবে সচ? করবে তো ওই যদুপুরের সো কল্ড এক্সপার্টরা, যারা নিজেদের কলেজের একটা গেট স্ট্রাকচার বানাতে গিয়ে ভেঙ্গে ফেলে লোক মেরেছিল। মনে পড়ে?
  • cb | ০১ এপ্রিল ২০১৬ ১৩:৩২338561
  • সুদীপ কি বলছে?

    বন্ধুকে প্রেসিডেন্সীর নাম্বারটা দিয়ে দিয়েছি
  • Arijit | ০১ এপ্রিল ২০১৬ ১৩:২৯338560
  • তিনটে অবধি নেবে শুনলাম তো।
  • ঊমেশ | ০১ এপ্রিল ২০১৬ ১৩:২৭338558
  • ইন্জিনিয়ারিং ডিজাইন এর সময় সাধারণত কম্প্রোমাইজ টা করা হয় না। আজকাল বেশীর ভাগ ডিজাইন ক্যালকুলেশন সফটওয়ারে হয়, তাই ডিজাইন/ডাটা ঠিক না থাকলে রেসাল্ট ফেলিওর দেখাবে, রিপোর্টে ডিজাইন পাস দেখাতে পারবে না। তাই ডিজাইন টা ঠিক রাখে অন্তত রিপোর্ট টা পার্ফেক্ট রাখার জন্যে। পেপার ওয়ার্কে সব ওকে থাকে।
    কিন্তু কনস্ট্রাকশনে নেমে (যেকোনো ইন্জিনিয়ারিং কম্প্যানি'র লাভ/লোকশান এর মুল পার্ট আসে কনস্ট্রাক্শন থেকে) যদি দেখে ডিজাইন হিসাবে করতে গিয়ে লাভ কম হতে পারে, তখন কিছু কিছু কম্প্রোমাইজ করে প্রফিট ধরে রাখার জন্যে।
    কিন্তু সেটা কখনো-ই ফ্যাক্টর অফ সেফটি কে এড়িয়ে নয়।
  • S | ০১ এপ্রিল ২০১৬ ১৩:২৭338559
  • জানেন না? সামনের ভোটই তো বলে দেবে কোথায় গন্ডগোল।
  • sch | ০১ এপ্রিল ২০১৬ ১৩:২৫338557
  • এখানে তো অনেক রাঘব বোয়াল আছেন - যারা মিডিয়ার হু ইস হু বা হু ইস হু দের চেনেন। দেখুন না সব মিডিয়া থেকে সরকারের ওপর চাপ আনা যায় কি না যাতে দু'একজন সত্যিকারের বড়ো মাপের ব্রীজ এক্ষপার্ট এটার তদন্ত করেন। না হলে এটাও ওই উল্টোডাঙ্গার মতো ধামা চাপা পড়ে যাবে
  • S | ০১ এপ্রিল ২০১৬ ১৩:২২338556
  • সচ, কন্স্ট্রাকশন ফেজের ডিজাইনের কথা বলছিই না। আগেই বলেছি মনে হচ্ছে কন্স্ট্রাক্শানেই গন্ডগোল। প্রপিঙ্গ স্ট্রাটিঙ্গ ঠিকঠাক না দিলে এইরকম দুর্ঘটনা হতেই পারে। আর বোল্টকে এমনি আগুন লাগিয়ে জয়েন করে দিলে কাজে দেবেনা ঠিকই।
  • Arijit | ০১ এপ্রিল ২০১৬ ১৩:১৬338555
  • খোঁজ নিচ্ছি।

    এবিপি আনন্দে সুদীপের বক্তব্য শুনুন।
  • sch | ০১ এপ্রিল ২০১৬ ১৩:১৫338554
  • দূর মশাই ব্রীজের ডিজাইন আর তার কনশট্রাকশান ফেজের ডিজাইন এক নয়। একটা গার্ডার যখন লঞ্চ করা হয় তখন তার টেম্পোরারি প্রপএর ক্যালকুলেশান পুরো আলাদা।প্রচন্ড সাইট স্পেশিফিক হয়। ব্রীজের operational Factor of safety এখানে কার্যকরী হয় না।
    আর খুলে আসা বোল্টকে ওয়েল্ড করে জুড়ে দিলে সেটা ওয়েল্ডেড জয়েন্টের মতো বিহেভ করবে? কোত্থেকে পান এসব আইডিয়া?
  • cb | ০১ এপ্রিল ২০১৬ ১৩:১৩338553
  • এনিওয়ে মানিকতলা ব্লাড ব্যান্ক বলএছে রক্ত লাগবে না, এক বন্ধু দিতে গিয়ে ফিরে এল।

    হতেই পারে সত্যি ই লাগবে না
  • S | ০১ এপ্রিল ২০১৬ ১৩:১০338552
  • আমার এক (অনেক) সিনিয়র বলেছিলেন পস্চিম বঙ্গের বাইরে একটা জায়্গায় তিনি একটি রোড প্রজেক্টে কাজ করেছিলেন ল্যাব অ্যাসিস্টেন্ট হয়ে কয়েকদিন। উনি দেখেছেন যে সেখানে বিটুমেন না ঐ জাতিয় একটা টেস্ট করে ধরুন কেউ পেলো 3.4। এখন মিনিমাম দরকার 4। রিপোর্ট লেখা হচ্ছে 3.4 (almost equal sign) 4 - OK.
  • dc | ০১ এপ্রিল ২০১৬ ১৩:০৬338551
  • কিন্তু চ্যালেঞ্জারের ফেলিওর অ্যানালিসিস করতে যাঁকে ডাকা হয়েছিল তিনি তো কলকাতার অবস্থা দেখলে ভির্মি খেতেন! :p
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত