এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৩ এপ্রিল ২০১৬ ০৭:২০338730
  • ফোং বন্ধ রাখলে জরুরি ফোন এলে কী হবে?
  • Arpan | ০৩ এপ্রিল ২০১৬ ০৭:১৯338729
  • আমি কিন্তু টই পড়িনি। আর এ তো সবাই জানে।
  • Abhyu | ০৩ এপ্রিল ২০১৬ ০৭:১৫338728
  • প্পন ওটা আই এস আইয়ের টইতে যেত। বোধ হয় আগন্তুকদা লিখেছিল।
  • Abhyu | ০৩ এপ্রিল ২০১৬ ০৭:১৪338727
  • সক্কাল সক্কাল ফোন করে পোটকেদার ঘুম ভাঙালাম - কেন যে ফোন বন্ধ রাখে না :(
    আর এতো ভদ্র তাতেও গালি না দিয়ে রেখে দিল।
  • pi | ০৩ এপ্রিল ২০১৬ ০৭:১০338726
  • রক্ত নিয়ে এটা রইলো,
    http://www.anandabazar.com/calcutta/blood-needed-for-the-patients-but-government-says-no-1.347952

    আর এটাও।

    'As it seems Blood Banks, due to different compulsions, cannot provide Blood units to some of the victims relatives, we, Kolkata Medical Emergency System and Services - KMES urge the victim relatives to contact us directly (8334880900 or 2436-2436). We have created a list of donors in Kolkata of different blood group who haven't donated in the blood camps in last few days and thus eligible to donate directly - the donors will directly come to the Hospital where the injured person is being treated .. - Please share it with others'
  • Arpan | ০৩ এপ্রিল ২০১৬ ০৭:০১338725
  • গণ্ডদেশ কিন্তু গাল। (পান করলাম না)
  • Abhyu | ০৩ এপ্রিল ২০১৬ ০৬:৪৮338724
  • ষণ্ড যদি ষাঁড় হয় ভণ্ড তবে কী?
  • ঈশান | ০৩ এপ্রিল ২০১৬ ০৩:৪১338723
  • না না ভন্ড টন্ড লাগেনা। সহানুভূতি হয়।
  • S | ০৩ এপ্রিল ২০১৬ ০২:৩৮338722
  • সেকি সেইটা আজকে বুঝলেন? উনার ব্যাক্তিগত জীবন দেখলেই বোঝা যায় যে উনি একটা আস্ত ভন্ড। ভাঁড়ও।
  • ঈশান | ০৩ এপ্রিল ২০১৬ ০২:৩৬338721
  • আরে এক্সেল শিটের কথাটা প্রশংসনীয় বলে লিখিনি। ওটা তো গুগল থেকে নিয়ে বানানো। :-)

    তবে কালকে একটা ভালো জিনিস দেখিয়েছে। ইশকুল থেকে ফিরে বললেন, "বাবান একটু http://loser.com টা দেখো।" কেন বলল ক্লিক করলেই দেখতে পাবেন। এটা ইশকুল থেকে দেখে এসেছে। মানে ব্যাপারটা আলোচনায় আছে। এইটাই পয়েন্ট ছিল। ইন্টারেস্টটা নয়।
  • ঈশান | ০৩ এপ্রিল ২০১৬ ০২:২৮338720
  • কবীর সুমনের মাথাটা গেছে। আজ নয়, অনেক দিনই।
  • ? | ০৩ এপ্রিল ২০১৬ ০২:২৬338719
  • @pi Date:02 Apr 2016 -- 09:27 AM

    খোঁচা কেন। এটা একটা উচ্চারণ পদ্ধতি। নিজস্ব। বেদম রিপালসিভ, জানি, কি আর করা, চরিত্রদোষ। নিজের সুবিধে অসুবিধের কথা ভেবে লেখা নয়, আজ যে লোকটা ধরুন নতুন গুরু করতে ঢুকেছে তার কছে জিনিসটা কেমন ঠেকবে, কনফিউজিং না বাগে ভরা সাইট তাই ভেবে লেখা। টিকিট রেইজ করা রইল আর কি। কুনো দাবি নাই। ওগুলো সরলো বা সরলো না, তাতেই বা আমার কি? কাঁচকলা। আর কখনো অসুবিধে হলে এমনিই লিখব না। খুব অসুবিধের মধ্যে দঁতে দাঁত চিপে লিখে যাওয়ার মত প্রায়োরিটি স্পেস অন্তত গুরু নয়। মানে অন্য কিছুও নয় আর কি।
  • sosen | ০৩ এপ্রিল ২০১৬ ০১:০৪338718
  • দুর্ঘটনা নিয়ে তামাশামূলক লেখাগুলো বিশ্রী লাগছে।
  • Sakyajit Bhattacharya | ০২ এপ্রিল ২০১৬ ২৩:০৪338717
  • উফফ যা তা :D
  • Sakyajit Bhattacharya | ০২ এপ্রিল ২০১৬ ২২:৫৮338715
  • ইদি আর্দি ইমারত খেসারত দলিল দস্তাবেজ -
    জানুন জানুন জানুন -
    মমতা ও ববি হাকিম পরশু থেকে ঐ উড়াল পুলের ওপর উঠে নাচানাচি করছিলেন। তাসা বাজাচ্ছিলেন তৃণমূলের লোকজন। ঐ জন্যই ভেঙে গেছেন উড়াল পুল।
    মুখ্যমন্ত্রীর কাণ্ড দেখে এক বিরাট হাত নিয়ে উদ্ধার করার লক্ষ্যে দাঁড়িয়েছিল এবিপি নিরানন্দ ও জনগণতান্ত্রিক বিপ্লবের দিশারী ও কাণ্ডারীরা। যেই ভাঙন শুরু হলো - পুলিশ আর তৃণমূলীরা অমনি গিয়ে সেনাবাহিনীর রাস্তা আটকে বললো - 'পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব -"
    জানুন জানুন জানুন -
    মুখ্যমন্ত্রী ও সরকার প্রাণপণ লড়ে যাচ্ছেন যাতে আহতরা চিকিতসা না পান। তাঁদের চিকিতসা করতে গেলেই তৃণমূলের গুণ্ডারা এসে পেটাচ্ছে। এর লাইভ ভিডিও দেখাচ্ছে চ্যানেল - যে চ্যানেল খাগড়াগড়ের সময়ে প্রচার করছিল বাংলার গ্রামের কৃষকরমনীরা পাক ও সৌদি ও বাংলাদেশী সন্ত্রাসীদের কাছে অস্ত্রশিক্ষা নিচ্ছেন - কাঁখে বাচ্চা। এই পত্রিকা ও চ্যানেল জানে - এই রাজ্যের মুসলমান মানেই সন্ত্রাসী। আর সাধারণ মানুষের আরবী ভাষা শেখার চটি বইটি আসলে আরবী ভাষায় লেখা ইসলামী সন্ত্রাসবাদীদের ম্যানিফেস্টো।
    জানুন জানুন জানুন -
    রক্ত দিতে গেলে আগে পরিচয়-পাত্র-পত্র দেখাতে হচ্ছে - রক্তদাতা সি পি আই এমের সদস্য নন।
    কেবলমাত্র তৃণমুলী রক্ত নেওয়া হচ্ছে।
    জানুন, জানুন, জানুন -
    মুখ্যমন্ত্রী ঘোষিত ক্ষতিপূরণের টাকা থেকে আমি একটা "কাট" নিচ্ছি - ২%। না দিলে - হয়ে গেল।
    জানুন জানুন জানুন -
    হাতানন্দ-মার্ক্সিস্ট-বাংলা বাঁচাও জোটের প্রতিটি মমতাবিরোধী গুজবে যেভাবে হোক কান দিন। ঐ ধরণের লিংক শেয়ার করুন।
    সাবাশ!!!
  • aranay | ০২ এপ্রিল ২০১৬ ২২:৫৫338714
  • আবার কী লিখলেন, প্রফেট-কে নিয়ে ভারি মুশকিল
  • Sakyajit Bhattacharya | ০২ এপ্রিল ২০১৬ ২২:৫০338713
  • যাই হোক, কেউ কবির সুমনের কালকের স্টেটাস দেখেছেন? এটা সুমন না সুমনের ফেক ভাবতে অসুবিধে হচ্ছে
  • Abhyu | ০২ এপ্রিল ২০১৬ ২২:৪৯338712
  • এবিপি আনন্দতে দেখাচ্ছিল জানে ভি দো ইয়ারোর সাথে কি সাঙ্ঘাতিক মিল
  • Sakyajit Bhattacharya | ০২ এপ্রিল ২০১৬ ২২:৪৮338710
  • নারদা, ববি হাকিম আর শোভনের টাকা খাওয়া, ফ্লাইওভার, নির্বাচন। খুব ওয়েল স্ক্রিপ্টেড একটা ফিল্ম দেখছি মনে হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে টু গুড টু বি ট্রু
  • Abhyu | ০২ এপ্রিল ২০১৬ ২২:৪৮338711
  • ব্যাঙদিইইইইইইইইইই
  • kc | ০২ এপ্রিল ২০১৬ ২১:৪২338709
  • উলফগ্যাং হিলবিগ, এরকম উচ্চারণ কিনা জানিনা, wolfgang hilbig হল নাম। এনার একটা বই, নাম হল 'আই'. অনেকদিন পর কোনও বই একদম শেষ অবধি পড়লাম। সব্বাইকে রেকো দিলাম। সোসেন, ব্ল্যাঙ্কো ফোজ্জি বা ওমনাথ, সফটকপি পেলে অবশ্য অবশ্যই শেয়ার কোরো। ইন্দো, অক্ষদিকে স্পেশাল রেকো।
  • lcm | ০২ এপ্রিল ২০১৬ ২১:১৬338708
  • হ্যাঁ,
  • Du | ০২ এপ্রিল ২০১৬ ২০:৪১338707
  • নিউ ইয়র্ক টাইমস
  • Du | ০২ এপ্রিল ২০১৬ ২০:৪০338706
  • আজকে সকালের কাগজ খুলে প্রথম পাতায় কলকাতা ফ্লাইওভারের ছবি
  • ওয়ান ডে | ০২ এপ্রিল ২০১৬ ১৯:০৯338705
  • ওয়ান ডে।
  • টেস্ট | ০২ এপ্রিল ২০১৬ ১৯:০৫338704
  • টেস্ট।
  • sch | ০২ এপ্রিল ২০১৬ ১৫:৫৫338703
  • ওয়েস্ট বেঙ্গলে অরবিন্দ কেজরিওয়াল কই? আসুন একজন কেজরি - নিশ্চয়ই মানুষ দাঁড়াবে তার পাশে

    আচ্ছা সঠিল মৃতের সংখ্যা 45. শুধু মেডিক্যাল কলেজেই মারা গেছেন ২৫। ইমারজেন্সিতে থাকা এক জুনিয়ার ডাক্তার তার অভিজ্ঞতা শেয়ার করেজেন ফেসবুকের পাতায়। ব্যক্তিহত নিরাপত্তার খাতিরে তার নাম বা লিঙ্ক দিলাম না - কিন্তু সংখ্যাটা এই
  • pi | ০২ এপ্রিল ২০১৬ ১৫:৫৪338702
  • HOW IS THAT !
    10 JU STUDENTS ARRESTED THIS MORNING FOR ORGANISING PROTEST RALLY FROM HAZRA OVER THE ISSUE OF VIVEKANANDA SETU COLLAPASE, DEMANDING INDEPENDENT PROBE & FIXING RESPONSIBILITIES. THEY ARE TAKEN TO LALBAZAR & KEPT IN LALBAZAR CENTRAL LOCKUP. APDR PROTESTS ARREST & DEMANDS UNCONDITIONAL RELEASE OF THE STUDENTS. APDR
  • করঞ্জাক্ষ চাকলাদার | ০২ এপ্রিল ২০১৬ ১৩:১৬338701
  • অরবিন্দ কেজরিওয়ালের থেকে হয়তো আমরা অনেক কিছুই শিখবো। উনি কাজে করে দেখিয়ে দিলেন যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সাথে যাওয়ার দরকার নেই। অনেকেই পরীক্ষামূলক পরিবর্তনেও রাজী। একবারেই সব ঠিক নাও হতে পারে। হয়তো ওনার ও ভুল হবে, তবে তার থেকেও অনেক কিছুই শেখার থাকবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত