এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | ০৪ এপ্রিল ২০১৬ ১৪:০৫338790
  • ভোটের লাইন টাইন বিশেষ নেই বলছে, আবার ওদিকে দাবি করছে ৬৩% ভোট হয়ে গেছে

    ভোট না ভাট?
  • S | ০৪ এপ্রিল ২০১৬ ১২:২১338789
  • কেন্দ্রীয় বাহিনী তো জামাকাপড় কিনছে।

    ভোট হয়েছে ৪৫%-৫০% প্রথম ৪ ঘন্টায়।
  • শ্রী সদা | ০৪ এপ্রিল ২০১৬ ১১:৫৫338788
  • আজকে প্রচুর ঘোরা, খাওয়াদাওয়া ও ভাট হল এল সি এম দা, ন্যাড়াদা, পারমিতাদি, আগন্তুকদা এবং অনির্বানদার সাথে ঃ) ফিশারম্যান হোয়ার্ফ, গোল্ডেন গেট ব্রিজ, প্যাসিফিকো ইঃ অসাধারণ সুন্দর সব জায়গা।
  • b | ০৪ এপ্রিল ২০১৬ ১১:৪৮338787
  • ওহে টি, এসব এখানে না লিখে একটা টই খুলেও তো পোস্তাতে পারো। নইলে যে এগুনো হেইরে যাবে।
  • T | ০৪ এপ্রিল ২০১৬ ১১:৩৭338786
  • যাইহোক, পাড়ায় আগমন দেখে বিবিধ কথাবার্তা শুনতে হ'ল। কিরে ভোটের জন্য নাকি! খিক খিক, তোরা তো এবারেও হারবি। তো, পালটা খিস্তোতে হ'ল। যে যা বোঝে! রোদ বাড়ছে।

    আপাতত মেয়েকে ইশকুলে দিতে চললুম। আপনারা গপ্পান।
  • T | ০৪ এপ্রিল ২০১৬ ১১:৩২338785
  • হাওড়া চিরকালই পশ্চিমবঙ্গের তাবৎ মস্তানশিল্পের ধাত্রীভূমি। কংগ্রেসী আমল থেকেই এই শিল্পের জয়যাত্রা শুরু। লিলুয়া এবং শালিমার সংলগ্ন কারশেডের ওখানে ওয়াগন ব্রেক করে এঁদের হাতে খড়ি হয়। এরপর ক্রমশঃ বিবিধ রাহাজানি তোলাবাজি থেকে শুরু হয়ে খুন করে সর্বোচ্চ শিখরে। ইদানীং মাড়োয়াড়ি সমিতির দ্রুত সংখ্যাবৃদ্ধিতে নতুন মাত্রা যোগ হয়েছে। হিন্দিভাষী সন্তানদিগের মধ্যে মার্শাল ভাব প্রবল হওয়াতে এঁরা অগ্রাধিকার পাচ্ছেন। একটি বাইক ও 'তেরে নাম' মার্কা চুল হলেই প্রভুদের নেক নজরে পড়তে বাধ্য। ঘি মাখনের দৌলতে চেহারাও বেশ হৃষ্টপুষ্ট। মোটামুটি দুটো গুলি খেয়েও পাঁচিল টপকাতে পারবে। ফলে চাহিদা আছে। এখন আপাতত টোটো নিয়ন্ত্রণ দিয়ে ব্যাপ্টিজম চলছে। অচিরেই ট্রেলার ফিনিশ হয়ে মূল সিনেমা শুরু হবে।
  • T | ০৪ এপ্রিল ২০১৬ ১১:২২338784
  • :) মাইরি বলছি। মুলো পার্টির বিধায়ক মানে আমাদের অরূপ রায়ের পদব্রজে জনজাগরণ। যারা হাঁটছে সেইসব মুশকোদের দেখলে পিলে চমকে ওঠে। যেকোনো তেলুগু ফিল্মের মারামারির সেট থেকে সোজা উঠে এসেছে বলে মনে হয়। স্ত্রীপুরুষ নির্বিশেষে সব অ্যাতটাই কেঁদো কেঁদো যে সোঁদরবনের বাঘ অবধি লজ্জা পাবে। গলায় সোনার চেনমালা। শিপিয়েম পার্টি অফিস তালাবন্ধ, সামনে সুদীপ্ত গুপ্ত র ছবি। মালা দেওয়া। ডিওয়াইএফয়াই এর কিছু ছেলেপুলে জটলা করছে। মুখচোখ শুকনো।
  • Ekak | ০৪ এপ্রিল ২০১৬ ১১:১৩338782
  • পব পুরো ইছলামী আইসিস হয়ে যাচ্চে তো ! :) যেদিকেই তাকাচ্চ্চ সমাজবিরোধী। এবার লোকে পব টাকেই ক্রিমিনাল স্টেট বললে তখন আবার "ইহা ছোহী পব নহে " বলতে হবা !! :)
  • T | ০৪ এপ্রিল ২০১৬ ১১:১৩338783
  • গলিতে দেখলুম বিজেপির সঞ্জয় সিং কে ভোট দিন ব'লে দেওয়াল লিখন। বিলুমামার কাজ। পাশেই মাছের দোকান। আঁশবটিতে শান পড়ছে। সামনে কিছু বেড়াল বসে। সতৃষ্ণ নয়নে মাছের মুড়োগুলোর দিকে চেয়ে আছে। ইচ্ছে হ'ল ওগুলোকে ধরে ধরে বিলুমামার গায়ে ছুঁড়ে দিই।
    দেখলুম একটা পোস্টারে হাঁড়িমুখোটার ছবি, পাশে লেখা প্রধানমন্ত্রীর উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিকে দিকে বিজেপির প্রার্থীকে...সরোজদা বহুকালের কংগ্রেস কর্মী, ইদানীং মুলো পার্টিতে জয়েন করেছে। ওর লন্ড্রির দোকান আছে। ও বলল, ভোটের পর বিলুকে দেখছি দাঁড়া।
  • T | ০৪ এপ্রিল ২০১৬ ১১:০৩338781
  • এই সিটটা মানে হাওড়া মধ্য জাস্ট ওয়াকওভার দিয়ে দেওয়া হয়েছে। কংবাম জোট সমর্থিত জেডিইউ প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে গোটা এলাকায় স্রেফ দুএকটা দেওয়ালে ভোট দিন ইত্যাদি লেখা। একটি পতাকা অবধি কিস্যু নাই। কংগ্রেসের এই সিটে প্রার্থী দেওয়ার কথা ছিল, তা তারা এখনো অবধি কিছুই করে উঠতে পারে নি। মিছিল ইত্যাদি দূর অস্ত। বিজেপির একটি মিছিল দেখলুম। পুরোভাগে একটি মাত্র বাঙালি। তিনি তুমুল চেল্লাচ্ছেন, ভারতমাতা কি জয়! মিছিলের বাদবাকী পুরোটাই মাড়োয়ারি লুম্পেন ও উঠতি সমাজবিরোধী ইত্যাদি। থেকে থেকে পানের পিক সমেত ভারতমাতা জেগে উঠছেন।
  • T | ০৪ এপ্রিল ২০১৬ ১০:৫৬338780
  • বাড়ী এলুম। কাল মেয়েকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলুম। মাঝপথে দেখি মুলো পার্টির বিশাল মিছিল। মিছিলের সামনে মহিলা মস্তান ব্রিগেড। মধ্যভাগে বিধায়ক এবং পুরুষ মস্তান প্রভৃতি। মধ্যমণি হিসেবে আমাদের ওখানকার নামকরা মস্তান সুকুমার এবং পেলে। শেষপ্রান্তে কিছু বয়স্ক মানুষজন, কিছু উটকো লোক এবং ঝান্ডাধারী কিছু উজবুক। একদম শেষে পরিচিত কসাই। দেখতে পেয়ে হেসে বলে গেল, সবই সমান বুঝলে হে, কী আর করব।
  • cb | ০৪ এপ্রিল ২০১৬ ১০:৫৩338779
  • ব্যাপারটা হল আই সি সি নিজে থেকে কিছু করে না, এবং প্রোটোকলের বাইরে গেলেই বাগড়া দেয়। কালকে এক মিনিটের নীরবতা পালন করতে দেয় নি। তবে মমতা বললে নিশ্চয় হত, লোকাল রাজনীতিকদের কথা চট করে ফেলা যায় না। সৌরভের আর একটু প্রো অ্যাকটিভ হওয়া উচিত ছিল।

    কিন্তু আই সিসির কিছু প্রোটোকল হ্যাজ, ওয়ার্ক অ্যারাউন্ড করা মুশকিল। তবে ব্ল্যাক আর্মব্যান্ড তো ইমপ্লিমেন্ট করাই যেত। বিভিন্ন কজে প্লেয়াররা তো নামেই ব্যাজ পড়ে, এইডস, ব্রেস্ট ক্যান্সার ইত্যাদি
  • Ekak | ০৪ এপ্রিল ২০১৬ ১০:৪৯338778
  • কাওকে দোষ দিয়ে কি হবা। আম্মো তো একবার চাদ্দিকে ফোন করে পরিচিত রা বেঁচে বততে আছে খপর পেয়ে একরকম নিশ্চিন্ত হয়েচি। আমরা সকলেই তাই হই। মর্গে কোনদিন পরপর মুখের চাদর সরিয়ে দেখেন নি, খুঁজে বেড়ানো মুখ টা না পেলে কেমন অদ্ভুত নিশ্চিন্ত লাগে। লেট আস ফেস দিস রিয়ালিটি। যাঁরা বিপদে তাঁদের জন্যে সাহায্য জারী থাকুক। মানবিকতা বলতে ঐটুকুই। কে হাতে কালো ব্যান্ড বাঁধলো না, কে ফুলঝুরি ফোটাচ্ছে এসব হিসেব নিতে গেলে জীবনের ভয়ঙ্কর স্বাভাবিকতো অস্বীকার করা হয়।
  • cb | ০৪ এপ্রিল ২০১৬ ১০:৪৭338777
  • দ দি সময়্মত কেটে পড়েছেন জোর বেঁচে গেছেন, এটা হল ঐ মেগাপোলিসের পিছনে ম্যারাপ বেঁধে।

    আপনি তো কোলকাতায়, একটা ওষুধের রিকো ছিল, দেব?
  • গজেশ্বর গাড়ুই | ০৪ এপ্রিল ২০১৬ ১০:৪৪338776
  • শালবনি, তালড্যাঙড়া, রাণীবাঁধ - বুথকে বুথ টার্গেট হয়ে গেছে।
  • aranya | ০৪ এপ্রিল ২০১৬ ০৮:০০338775
  • 'ব্ল্যাক আর্ম ব্যাণ্ডও দেখলাম না' - এটা দুঃখের। যে শহরে দু দিন আগেই এমন দূর্ঘটনা ঘটেছে, এতগুলো লোকের প্রাণ গেছে..
  • aranya | ০৪ এপ্রিল ২০১৬ ০৭:৩১338773
  • ঘনাদা-র অপরাধ কী?
  • :( | ০৪ এপ্রিল ২০১৬ ০৭:১২338772
  • মহামান্য প্রফেট গতকাল ঘনাদার (রা ভ সা) নামে খেউড় করেছেন।
  • Abhyu | ০৪ এপ্রিল ২০১৬ ০০:০৯338770
  • সদা গিভ মাই রিগার্ডস টু lcm, বলিস পরের বার নিশ্চয়ই আমি দেখা করব।
  • PM | ০৪ এপ্রিল ২০১৬ ০০:০৬338769
  • আমি এই জবটাতে অ্যাপ্লাই করবো----আপনারা কি কেউ উত্সাহী ঃ) ঃ)

    If you’re someone who hates getting out of bed to get to work, this is the perfect job for you. As a mattress tester, you’ll get to stay in bed pretty much the entire day and actually get paid for it. We’re not kidding.

    Desired Skills and Experience
    •A love for sleeping that would put Kumbhakarna to shame

    https://www.linkedin.com/jobs2/view/117605734
  • sda | ০৩ এপ্রিল ২০১৬ ২৩:৪২338768
  • আজকে এল সি এম দার সাথে সানফ্রানসিসকোয় দেখা করার প্ল্যান। দোতলা ক্যালট্রেনে চড়লাম মাউন্টেন ভিউ থেকে।
  • sch | ০৩ এপ্রিল ২০১৬ ২৩:৩০338767
  • আমাদের অনেকের পক্ষ থেকে CAB কে মেল করা হয়েছিল যে ফাইনাল তো বন্ধ রাখা যায় না কিন্তু আনন্দ উৎসবটুকু বন্ধ থাক। দেখা গেল সে কথায় কান দেওয়ার প্রয়োজন কেউ বোধ করে নি। ভালো। লোকেরাও দেখলাম মাঠ ভরিয়ে আনন্দ করছে - এই তো জীবন। ব্ল্যাক আর্ম ব্যাণ্ডও দেখলাম না
    সৌরভকে চিরকালই নাক উঁচু স্নব মনে হত - ধারণাটা আরো পোক্ত হল
    তবু ভালো বিচিত্র প্রাণীটা ফাইনালের মঞ্চে থাকে নি বাণী দেয় নি come come gayle take prize. make merry. morgan dont cry - u win next time.
  • kc | ০৩ এপ্রিল ২০১৬ ২৩:১৩338766
  • ভেঙ্গে পড়া ব্রীজের প্রেক্ষাপটে ইডেন থেকে আসা আতশবাজির রোশনাই বেশ খারাপ লাগছে। খুবই নায়িভ কমেন্ট, তবুও......
  • Kaju | ০৩ এপ্রিল ২০১৬ ২২:৫৮338765
  • লাস্ট ওভারে হারল ইংল্যান্ড ব্রেথওয়েটের চারখানা ছয়ের দাপটে। কে ভেবেছিল ১৯ ওভার অব্দি !
  • d | ০৩ এপ্রিল ২০১৬ ২২:২৭338764
  • *বন্ধুর হয়ে প্রোগামূলক পোস্ট
  • d | ০৩ এপ্রিল ২০১৬ ২২:২২338763
  • আর বqন্ধুর হয়ে প্রোগা
    এবারের দেশে ছোটাইয়ের একটা গল্প আছে। সবাই শীঘ্র পড়ে ফেলো।
  • d | ০৩ এপ্রিল ২০১৬ ২২:২০338762
  • নাহ আমি তো কাল দুরন্তয় চেপে চলে এলাম।

    সামনে মানে কোথায়?ক্রিকেট মাঠে?
  • করঞ্জাক্ষ চাকলাদার | ০৩ এপ্রিল ২০১৬ ২১:০২338761
  • যেখানে মেয়ের বিয়ের খবর পাওয়া যায় সেটাই হল গিয়ে পোস্তা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত