এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১১ মে ২০১২ ১৭:১১3390
  • পদবী রাখবি না? নাম টা রাই আর পদবীটা কমলিনী করে দে না। নইলে রাই কমলিনী এলেনিউ শুনতে খুব বাজে লাগবে ঃ(
  • প্পন | ১১ মে ২০১২ ১৭:১০3389
  • বাহ! খুব সুন্দর নাম হয়েছে।
  • sinfaut | ১১ মে ২০১২ ১৭:০৮3388
  • আসলে একশব্দের নাম রাখার সমস্যা হতে পারে ভেবে দরিয়া রাখা হয় নি। আর যেহেতু পদবী নেই, তাই দরিয়ার সাথে যায় এমন আর একটা শব্দ কিছুতেই মাথায় এলোনা। তাই রাই কমলিনী রাখা হয়েছে।
  • প্পন | ১১ মে ২০১২ ১৭:০৬3386
  • অ তাই নাকি? ভালো নামটা কী? এখানে না জানাতে চাইলে ফেসবুকে মেসেজ করে দিস।

    এইবার কলকাতায় গিয়ে সময় পেলাম না। ভেবেছিলাম তোর মেয়েকে গিয়ে দেখে আসব।
  • সায়ন | ১১ মে ২০১২ ১৭:০৬3387
  • এইরূপে ম্লেচ্ছগন রাহুল দীক্ষিত নামক বন্ধুকে হ্যাটা করিত, সে দীর্ঘশ্বাস ফেলিয়া বলিয়াছিল, কী ভাগ্য বাপ-মা আমার নাম অনল রাখে নাই।
  • sinfaut | ১১ মে ২০১২ ১৭:০৫3385
  • ছানার ভালো নাম তো দরিয়া রাখা হয়নি। ওটা ডাকনাম।
  • প্পন | ১১ মে ২০১২ ১৭:০৪3384
  • সিফোঁ, ম্লেচ্ছগণের দেশে ঐ নাম নিয়েও দর্পো/ডর্পুক কেস হয়ে যাবে।
  • সায়ন | ১১ মে ২০১২ ১৭:০৩3383
  • গান্ধী, অ কে au লেখা যায়।
  • xyz | ১১ মে ২০১২ ১৭:০১3382
  • আজকালকার যে সমস্ত ছেলেপিলে পায়খানা ইত্যাদি নিয়ে বিব্রত বোধ করে, তাদের একটা পুরোনো গল্পো শোনাই, কমিউনে থাকার গল্পো।

    "উপরকার পায়খানাটিতে পশ্চাতের পুষ্করিণীর জল আনিয়া রাখা হইত। গোটা দুই মাটির গামলা ছিল, তাহাতেই জল থাকিত। একদিন প্রসঙ্গক্রমে নরেন্দ্রনাথ কহিলেন, "তিনি "ষোল আনা" কঠোর করেছিলেন, আমরা কি তার এক আনাও করতে পারব না? পরমহংস মশাই অপরের পায়খানা ধুয়ে দিয়ে এসেছিলেন আর আমরা কি তার নাম করে কিছুই করতে পারব না?"

    তিনি এই কথা এরূপ হৃদয়স্পর্শীভাবে বলিয়াছিলেন যে সকলের ভিতর সেবার ভাব ও কঠোরতা করিবার ইচ্ছা অগ্নিশিখার ন্যায় প্রজ্জ্বলিত হইয়া উঠিল। প্রথমে একদিন সকলের অসাক্ষাতে একজন পায়খানাটি ধুইয়া দিয়া দু-তিনটি হুঁকাতে জল বদলাইয়া দিয়া কলকেতে তামাক ঠিক করিয়া রাখিলেন। নিদ্রাভঙ্গের পর সকলে পায়খানায় গিয়া দেখেন যে, পায়খানা পরিষ্কার, তামাক তৈয়ারি। পায়খানায় মলপতনের জন্য একটি মাত্র গর্ত। একজন শৌচে বসিলেন তো অপরজন স্ব স্ব পাদদ্বয়ের উপর জানু নত করিয়া বসিয়া ধূমপান এবং বেদান্ত ও শাস্ত্রের আলোচনা করিতেছেন। পুনরায় আর একজনের বেগ আসিতেছে তো তিনি মলত্যাগে বসিলেন, অপর কয়জন ধূমপান করিতে করিতে শাস্ত্র-চর্চা করিতেছেন; এইরূপে পর্যায়ক্রমে একজন করিয়া শৌচে বসিতেছেন ও অন্য কয়েকজন শাস্ত্রালোচনা করিতেছেন। শৌচস্থল বৈঠকখানায় পরিণত হইল। সকলেই দিগম্বর ও মধ্যে মধ্যে কৌতুক রহস্যাদিও চলিতেছে। ক্রমে ক্রমে অল্পদিনের ভিতর বিষ্ঠা-পরিষ্কার একটা মহা সাধনা হইয়া দাঁড়াইল; ইহা যেন তাঁহাদের একটা তপস্যা হইয়া উঠিল।"
  • sinfaut | ১১ মে ২০১২ ১৬:৫৬3381
  • হ, এই জন্য মেয়ের নাম ইংরাজিতে একদম ফোনেটিক রেখেছি।
  • গান্ধী | ১১ মে ২০১২ ১৬:৫৫3379
  • হুম তা অবশ্য ঠিকই

    অ -এর এক্স্যাক্ট কিছু কি ইন্জিরিতে আছে???
  • Blank | ১১ মে ২০১২ ১৬:৫৫3380
  • শুক্কুর বার
  • প্পন | ১১ মে ২০১২ ১৬:৪৯3378
  • জুমানি হতে পারে, অথবা নিজের নামটা ইংরেজিতে ঠিক করে লিখতে চেয়েছিল তাও হতে পারে। যেমন অনির নিজের নামের বানাম onir লেখে।

    আমাকে নর্থের ছেলেরা প্রায়ই খোরাক করত আমি কেন Arpon লিখি না। তা এক দিয়ে তো কথাটা ঠিকই।
  • গান্ধী | ১১ মে ২০১২ ১৬:৪০3377
  • ঐ জিলানি না কি জুমানি সে বলেছে বোধোয়
  • Kaju | ১১ মে ২০১২ ১৬:৩৮3375
  • হ্যাঁ, কিন্তু Shoojit !
  • Kaju | ১১ মে ২০১২ ১৬:৩৮3376
  • যাশ্লা, সব শালাকে ছেরে বেড়ে শালাকে ধর? আমি গেছি নাকি ওর সাথে হাত ধরে ! পোথোম গেছে কেসিদা। মহাজন যেন গত স পন্থা, এ তো গুরুর নিয়ম।
  • গান্ধী | ১১ মে ২০১২ ১৬:৩৬3374
  • @ কাজুদা

    সরকার অগেকার যুগেও sircar লিখতো।। আমার স্কুলের নামের বানান এই ছিল
  • সায়ন | ১১ মে ২০১২ ১৬:৩৪3372
  • টেনে নিয়ে গেলেই চলে যাবে? থামাতে পারলে না! একজন এলো, এসে হাত ধরে বললো চলো, অ্যা-ঘরে যাই। চলে যাবে!
  • প্পন | ১১ মে ২০১২ ১৬:৩৪3373
  • হ্যাঁ, আমি হ্যাগস নামানোর জায়গা দেখিয়ে দিয়েছি অমনি সবাই লাইন দিয়ে বসে পড়ল!
  • Kaju | ১১ মে ২০১২ ১৬:৩১3371
  • সব এই পপ্পনের জন্যে। কী কথা থেকে কোথায় টেনে নিয়ে গেল সকালে !
  • সায়ন | ১১ মে ২০১২ ১৬:৩০3370
  • সিঁফো, স্পেন্সারে MTR'এর রেডিমেড পুলিওগেরে মিক্স পাওয়া যায়, বাকিটা বানানো খুব ইজ়ি। ট্রাই করে দেখো।

    সারা দিন পিছনের সব পাতা ভরা যা সব ছড়িয়ে রেখেছে ...... মামী আসুক আজ!
  • Kaju | ১১ মে ২০১২ ১৬:২৮3369
  • না, Shoojit Sircar

    কী বানান্মাইরি !
  • Kaju | ১১ মে ২০১২ ১৬:২৭3368
  • ডিরেক্টর বোধায় বাঙালী। Soojit Sircar
  • নেতাই | ১১ মে ২০১২ ১৬:২২3367
  • আমি ভিকি ডোনার দেখিনি
  • sinfaut | ১১ মে ২০১২ ১৬:১৮3366
  • এইটা এক কর্নাটকি বন্ধু বানাত, ব্যাপক।
  • প্পন | ১১ মে ২০১২ ১৬:১৫3364
  • * আমচুর পাউডার দিয়ে
  • প্পন | ১১ মে ২০১২ ১৬:১৫3365
  • http://en.wikipedia.org/wiki/Puliyogare

    ট্যামারিন্ড রাইস গোত্রের। আমচুর পাউডার হেব্বি হয়।
  • sinfaut | ১১ মে ২০১২ ১৬:১০3363
  • কার্ড রাইস আর কুড়কুড়ে ঢ্যাঁড়শ ভাজা হাইড থাকতে খুব খেতাম বানিয়ে। ব্যাপক খেতে। আরেকটা ভাতও ভালো লাগে পুলিওগারে নাকি উচ্চারন ঐটা। বিসিবেলেবাথ টা বানাতে জানতাম না, আর এইসব খাবার আমার দোকানে খেতে ইচ্ছে করত না বলে খাইনি।
  • Kaju | ১১ মে ২০১২ ১৬:০১3362
  • নেত্য কি আগ্নিপাথ দেখার পর থেকে রিভ্যু লেখা ছেড়ে দিল? অসীমার কথা শোনালে না, খুব রাগ কল্লাম।
  • কল্লোল | ১১ মে ২০১২ ১৫:৫৮3361
  • খাওয়া দাওয়া অনেকটাই অভ্যেস। আমিও প্রথম এখানে এসে, রসমকে ফুচকার জল, বিসিবেলেবাথ কে চানাচুর দিয়ে টক খিচুরী, কার্ডরাইসকে আচার দেওয়া দইভাত এইসব মনে করতাম। এখন দিব্যি পারি, রসম দিয়ে একথালা ভাত মেরে দিতে। তারিয়ে তারিয়ে কার্ডরাইস খেতে। ব্রেকফাস্টে বিসিবেলেবাথ বা পোঙ্গল খেতে। অথচ ব্যাঙ্গালোরে এমন নয় যে মাছভাত পাওয়া যায় না। দিব্যি, মাগুর, পাবদা, পার্শে, পুঁটি, মৌরলা (দুরকম) চিংড়ি, বোয়াল, কাটা পোনা বাদই দিলাম - পাওয়া যায়, নিয়মিত খেয়েও থাকি। এছাড়া পাঁটা, শুয়োর, গরু, মুর্গী, তিতিরও পাওয়া যায়। জনসন মার্কেট আর হ্যাল মার্কেট স্বর্গের অন্য নাম। কিন্তু ভালো করে বানানো রসম, গরম ভাত দিয়ে - অসাধারণ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত