এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১১৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • j | ২৪ মে ২০১৭ ০৮:৪৪712995
  • শহরের অদুরেই - প্রায় প্রত্যেকদিনই বোমাগুলি নিয়ে আরাবুলের প্রাইভেট আর্মির যথেচ্ছ হামলা চলছে

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=31965&boxid=153513543
  • PT | ২৪ মে ২০১৭ ০৯:২১712996
  • "কিন্তু তাতে লাভটা কি?"

    "destroy left ideology"-দিল্লী ও কলকাতার শাসকদের রাজনৈতিক দর্শনের সমাপতন। এই "বাম" মানে অতি অব্শ্যই সিপিএম ও তাদের সহযোগী দল।

    তবে মাখো মাখো অতিবাম, সুমনপন্থী বাম, তিনোপন্থী বাম, সুসি বাম, প্রাক্তন নকশাল অধুনা মানাধিকার কর্মী ও চারু চ্যালাদের বিশেষ কিছু করা হবে না। এরা নাগপুর বা কালীঘাট - কারোর জন্যেই কোন শঙ্কার কারণ নয়। প্রয়োজনে এদের ঐতিহাসিক রাজনৈতিক অবস্থানকে ব্যবহার করা হবে সিপিএম ও সহযোগী বামেদের বিরুদ্ধে।

    এখনো এই সহজ স্ট্র্যাটেজি যারা বুঝতে পারেনি তাদের রাজনৈতিক আলোচনায় অংশ নেওয়া বন্ধ করা উচিৎ।
  • sm | ২৪ মে ২০১৭ ০৯:২৮712997
  • অরে বাবা, সিপিএম আর তার সহযোগী বাম দলেরা ভারতের রাজনীতি তে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে -এই সহজ সত্যটা মেনে নিলেই তো মাথায় পোকারা কিলবিল করবেনা।
  • PT | ২৪ মে ২০১৭ ০৯:৩৭712998
  • একটা "অপ্রাসঙ্গিক" একটা দলের মিছিল ঠেকানোর জন্যে এই পুলিশি ব্যবস্থা?
    যারা রাজনীতি একদমই বোঝে না তারা শুধুমাত্র ভোটের শতাংশ বা বিধানসভা/লোকসভায় আসনের দিয়েই বাম রাজনীতির বিচার করবে তাতে আর আশ্চর্য কি?
  • sm | ২৪ মে ২০১৭ ০৯:৪৫712999
  • সংসদীয় গণতন্ত্র অংকের খেলা-যে বোঝেনা সে অপ্রাসঙ্গিক।
    মনে পড়ে, সেই নামতা-আমরা ২৩৫ ওরা৩৫। আমাদের হাতে কংগ্রেস এর প্রাণ ভোমরা। যখন ইচ্ছে টিপে দেব।
  • সিকি | ২৪ মে ২০১৭ ০৯:৫৩713000
  • এই সময় পত্রিকাতেও কি অমিত শা-বাবুর স্তেঁহদিষ্টি পড়েছে?
  • d | ২৪ মে ২০১৭ ১০:০১713001
  • TOI গ্রুপ হিসেবে শাবাবুর ছ্ত্রতলে থাকতেই পছন্দ করে তো। বাংলা এডিশান সবদিক ব্যলেন্স করে চলতে চাইবেই।
  • public | ২৪ মে ২০১৭ ১০:১৫713003
  • j | ২৪ মে ২০১৭ ১০:১৫713002
  • ফুটবল লিগেই কে কিভাবে খেলবে তিনি ঠিক করবেন ! মহামেডান দ্বিতীয় ডিভিশনেও ফেল মেরেছ তাও ওনার সুলতান ইকবালের ক্লাবকে খেলতে নিতে হবে

  • public | ২৪ মে ২০১৭ ১০:১৭713006
  • j | ২৪ মে ২০১৭ ১০:১৭713005
  • এটাকে বুদ্ধর সিএঅবি মিস অ্যাডভেঞ্চারের মত প্রজেক্ট করা যেত কিন্তু ঐ যে হাওয়াই চটির পদতল, রাজনৈতিক হস্তক্ষেপকে উদ্যোগ বলে চালাতে হবে
  • public | ২৪ মে ২০১৭ ১০:২১713007
  • T | ২৪ মে ২০১৭ ১০:৩৮713008
  • ক্ষীইই মুশকিল, একেবারে খবর তিনশোপঁয়ষট্টি দিনের লিঙ্কটাই দিন না।
  • PT | ২৪ মে ২০১৭ ১১:০৬713010
  • এরকম কোন ছবি দিয়ে সাংবাদিকদের পেটানোকে জাস্টিফাই করা যায় না?
  • public | ২৪ মে ২০১৭ ১১:১৫713011
  • না
  • ব্যা | ২৪ মে ২০১৭ ১৪:২২713012
  • Name: ... ...
    IP Address : 127.194.192.91 (*) Date:24 May 2017 -- 08:20 AM
    বাপ্পাদা কি ইমেল দেখেন মোটামুটি নিয়মিতভবে?
    -----------------------------------------------
    হ্যাঁ, দেখি। আপনি যদি ওই পত্রিকা সংক্রান্ত মেলটির কথা প্রসঙ্গে এটি লিখে থাকেন তো জানাই যে, দেখেছি। উত্তর মেল-এই দিচ্ছি। একটু সময় লাগবে।
    --------------------------------------------
    T
    লেখালেখি দেখে মনে হয়, আপনি যাদবপুর অঞ্চলে থাকেন হয়তো। আমি থাকি কাছেই, সন্তোষপুরে। আমাদের ওয়ার্ডের কাউন্সিলর সিপিআইএম-এর। তার আপ্ত সহায়ক এবং নিয়মিত তার সঙ্গে দেখা যায় এবং সকালে কাগজ বিলি করে, মিছিলে হাঁটে, এরকম বেশ কিছু ছেলেদের কাছ থেকে পাওয়া উত্তর আপনার বক্তব্যকে পাশ করায় নি। এ পাতায় নাম দিলাম না তাদের।

    যদিও আপনার কথা তাতে ভুল হয়ে যায় না। মিটিং, আলোচনা সবই হয়তো হয়েছে, কিন্তু এই ছেলেগুলি বিস্তারিত জানে না হয়তো।
    -----------------------------------
    অবিশ্যি জানতেই হবে, এরকম কোনো পূর্ব শর্ত নেই বা থাকেও না এই ধরণের অভিযানে, যেরকমটি কল্লোলদা বলেছেন।

    তবুও বাস্তবটা পাল্টায় না।

    আমার ওই পোস্টের শেষ পংক্তিটির উপর কোনো আলোকপাত অবিশ্যি কেউই করেন নি এখনও অবধি।
  • ব্যা | ২৪ মে ২০১৭ ১৪:৪১713013
  • কলকাতা মাঠ সংক্রান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে-
    ইস্টবেঙ্গলের নীতু সরকার, মোহনবাগানের সৃঞ্জয় বসুও ওই সারদা-নারদ-রোজভ্যালী ইত্যাদি কেলেঙ্কারিতে জড়িয়ে ইতিমধ্যেই জেল খেটেছে। নারদ ঘটনাতে মহামেডানের সুলতানকে টাকা নিতে দেখা গেছে। মানে মাঠের রাজনীতিকরণ এবং রাজনীতিকরণ মানেই একজনই শেষ কথা। এক্ষেত্রে প্রফুল্ল প্যাটেল, নীতা আম্বানি, প্রভৃতিদের সঙ্গে কথা ইনি কি আর কাউকে বলতে দেবেন।

    অন্যান্য ক্ষেত্রে বেঙ্গল ওলিম্পিক অ্যাসোশিয়েশন, কবাডি সংস্থা, ভলিবল, মোহনবাগানের মাঠ সম্পাদনা, ইত্যাদি সবই এনার ভাই বা দাদাদের দখলে।

    তবে "বুদ্ধবাবুর সিএবিই নয়, কলকাতা ময়দানের রাজনীতিকরণ তো বহুদিনের। মোহনবাগানের টুটু, তারও আগে স্বাধীন মল্লিক(জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা), ইস্টবেঙ্গলের জীবন-পল্টু, মহামেডানের মীর মহম্মদ ওমর, প্রমুখ প্রত্যেকেই ছিল সোমেন মিত্রর পৃষ্ঠপোষকতায় লালিত পালিত, এবং ছোড়দা ওরফে সোমেনের মাথায় ছিলেন সুভাষ চক্রবর্ত্তী।

    এই বক্তব্যের জন্য আবার অন্য করোলারী টানবেন না।
  • Arpan | ২৪ মে ২০১৭ ১৫:০০713014
  • লাস্ট লাইনটার জন্য মুচকি হাসি।
  • PM | ২৪ মে ২০১৭ ২২:২৯713016
  • রাজ্যটা কব্বে হীরক রাজ্য হয়ে গেছে, দেশটাও হাল্লা রাজার দেশ হয়ে গেলো ঃ(
  • Ekak | ২৪ মে ২০১৭ ২২:৪১713018
  • হীরের লোভ দেখিয়ে বিপ্লব এনে এরকমই হওয়ার কথা তো ঃ)
  • Ekak | ২৪ মে ২০১৭ ২২:৪১713017
  • হীরের লোভ দেখিয়ে বিপ্লব এনে এরকমই হওয়ার কথা তো ঃ)
  • T | ২৪ মে ২০১৭ ২৩:১৫713019
  • @ ব্যা, না আমি যাদবপুর অঞ্চলে থাকি না। আমি হাওড়ায় থাকি। যা দেখেছি তার ভিত্তিতে বলতে পারি নিয়মিত প্রচার চলেছে। প্রত্যেক পার্টিকর্মী দাবীদাওয়া সব বুঝেছে এটা এনশিওর কিভাবে করা হয়েছে জানি না, যদ্দুর দেখেছি, রাস্তার ধারে পাড়ার ক্লাবে ছোট জমায়েত করে মিটিং চলছে। শহর হাওড়া এমনিতেই লেফটের খুব উইক বেস, তাই যতটুকু সামর্থ্য আছে করেচে।
  • কল্লোল | ২৫ মে ২০১৭ ০৭:৩৮713020
  • গতকাল হিন্দু্বাদীদের এক অদ্ভুত প্রচার শুনলাম।
    এক ভদ্রলোক, মধ্যবয়ষ্ক বাঙ্গালী একটি মিষ্টির দোকানের কর্মচারী ও মালিককে বলছিলেন যে, উনি এক মুসলমান বাড়িতে ছাত্র পড়ান। সেখানে শোনেন তার ছাত্র বলছে যে, রবীন্দ্রনাথ নাকি নজরুলের কবিতা চুরি করে নোবেল পেয়েছেন। এই তথ্য সে নাকি ইস্কুলে কোন এক মুসলমান শিক্ষকের কাছে শুনেছে।
    সেই ভদ্রলোক বেশ রসিয়ে রসিয়ে এই গল্পটা বলছিলেন। আর বললেন রবীন্দ্রনাথ যখন নোবেল পান তখন নজরুলের বয়স ১৩। কাজেই এটা তো হতেই পারে না। মুসলমানেরা এই সব প্রচার করছে বলে ওনার দাবী।
    আমি ওনাকে আমায় সেই ছাত্রের বাসায় নিয়ে যেতে বলতে, উনি রাজিও হলেন, কিন্তু নানান বাহানায় নিয়ে গেলেন না।
    খুব চিন্তার বিষয়।

    আমি আমার পরিচিত অনেককে এরপর নজরুলের জন্মসাল জিজ্ঞাসা করেছি, কেউই বলতে পারেনি। আমিও ঠিক্ঠাক জানতাম না।
  • সিকি | ২৫ মে ২০১৭ ০৭:৫৯713022
  • পোস্ট-ট্রুথ।

    অনেকদিন আগে কে যেন বাংলাদেশে ছড়িয়েছিল - মুজিবুর রহমান নাকি জিয়াউল - কার কবিতা চুরি করে রবীন্দ্রনাথ নির্ঝরের স্বপ্নভঙ্গ লিখেছিলেন।

    রবীন্দ্রনাথ হেব্বি সফট টার্গেট।
  • T | ২৫ মে ২০১৭ ০৭:৫৯713021
  • কিন্তু বাংলাদেশে প্রচুর এইরকম আবাল মার্কা প্রচার চলে। পশ্চিমবঙ্গেও চলে, কিন্তু সম্ভবতঃ সেই স্কেলে নয়। বিবিধ হোয়াটস্যাপ গ্রুপে সেগুলো ফরোয়ার্ডেড হয়। সেইভাবেই কেউ পেয়েছে। দিয়ে ছড়াচ্ছে। এতে চাড্ডিদের সুবিধেই হয়। আদতে তো এরা পারস্পরিক সহযোগীতায় বেঁচে আছে।
  • d | ২৫ মে ২০১৭ ০৯:৪৩713023
  • আঃহা বাংলাদেশ অবধি যেতেই বা হবে কেন? 'রবিঠগ' শব্দটা মনে পড়ে সুধীবৃন্দ? সেটি কয়েন করেছিল যে তানিম মাহবুব রাজু, সে কি আর বাংলাদেশের!?
    (পাশের টইয়ের উত্তাল ট্রোলিং দেখে মনে হল এখন আবার নিকটির আবির্ভাব হতেও পারে)
  • j | ২৫ মে ২০১৭ ০৯:৫৪713024


  • অস্ত্র নিয়ে খোলাখুলি বুলবাবু
  • PT | ২৫ মে ২০১৭ ০৯:৫৫713025
  • মানবাধিকার কর্মির ফেসবুক কি ২২ তারিখের মিছিল, লাঠি ইত্যাদি প্রসঙ্গে শোকে মুহ্যমান হয়ে নীরবতা পালন করছে?
  • T | ২৫ মে ২০১৭ ১০:৫৩713027
  • হ্যাঁ মাইরি, তানিম মাহবুব রাজু শুনে মনে হয়েছিল বাংলাদেশ। ও বাবা, তারপর জানা গেল এক মহাপুরুষ চালান সেটি। :) সবই ফেক। গ্রুপটা অতীব জালি। এখন যেমন পাশের টইতে দেখা যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন