এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ০০:১৬339270
  • উদিকে ফ্রাস্টেশন ওগরানোর আরেকটা আউটলেট পাওয়া গেছে।
  • ঈশান | ১০ এপ্রিল ২০১৬ ০০:১৪339269
  • ভোটের মধ্যে এসব লিখতে ভালও লাগেনা (অকারণেই ভোটের সঙ্গে লোকে ট্যাগ করে দেবে), কিন্তু এ নিয়ে এত পরিশ্রম গেছে, যে চাল্লাইন না লিখেও পারিনা।

    ১। এনসিআরবির সঙ্গে এখনই মিলিয়ে দেখিনি, তবে ডেটার সঙ্গে গর্গর ছবি সঙ্গতিপূর্ণ বলেই মনে হয়। হুবহু মিলছে কিনা, একবার কষ্ট করে দেখে নিলেই বোঝা যাবে।

    ২। অবশ্যই এনসিআরবি শুধু "রিপোর্টেড" ক্রাইমের হিসেব। কিন্তু এই হিসেব নিয়েই এতকাল চিল্লামিল্লি দেখেছি। কেউ "ধর্ষণের রাজধানী" হয়েছে, কেউ "মরুদ্যান"।

    ৩। ধর্ষণের রিপোর্ট এবং "প্রকৃত চিত্র" এর ফারাক বোঝার জন্য সাধারণভাবে "এনএফেইচেস" বা ন্যাশানাল ফ্যালিমিলি হেলথ সার্ভের ডেটার তুলনা করে দেখা হয়। তাতে এতকাল ধারণা ছিল, ফাঁকফোকরগুলো বেরিয়ে আসে।

    ৪। কিন্তু খুঁটিয়ে দেখলে দেখা যাবে, যে ফ্যামিলি হেলথ সার্ভে "প্রকৃত চিত্র" দেয় কিনা, সে নিয়ে প্রবল সন্দেহের অবকাশ আছে। এনসিআরবি র ডেটা নিয়েও আছে। বস্তুত উভয় পরিসংখ্যান থেকে একটা চিত্র বেরিয়ে আসে, যে, "পরিচিতের হাতেই ৯৫% ধর্ষণ ঘটে থাকে"। এই বেসিক জায়গাটা ধরে নিয়েই এতদিন নানা হিসেব নিকেশ করা হয়েছে। কিন্তু আরও নানা সার্ভে থেকে দেখানো যায়, এই প্রাথমিক জায়গাটাতেই প্রবল গোলমাল আছে।
  • Div0 | ১০ এপ্রিল ২০১৬ ০০:১০339268
  • দেদি' এতক্ষণে দেখলাম। ট্রিপ ভালো হলে মস্ত লাগে। টই লেখো সময় করে একটা। আর গাইড হনুমন্থা একটু ড্রামাবাজ নয়? তবে ঐটাই ওনার ইউএসপি। আর এত্ত হাসিখুশি।

    কেসিদা', তুঙ্গভদ্রার ওপারটা অপেক্ষাকৃত কম গরম কারণ বেলারি-হাম্পির মত এতটা রুক্ষ নয়। অনেকগুলো জলাধার আছে। ধানের জমি। মেঠো রাস্তা। 'ম্যাঙ্গো ট্রী'তে লাঞ্চ করেছ আশা করি (বিরূপাক্ষ মন্দিরের পিছনে ঘাটের পাশে)। আর ওদিকে যাচ্ছো আগে জানলে কয়েকটা ঠিকানা বাতলে দিতাম।

    লাস্টবার গিয়ে দেখি হাম্পিতে "boulder hopping" ইভন্ট শুরু হয়েছে। "parkour"এর মত অতটা ইন্টারেস্টিং না হলেও বেশ কাছাকাছি।
  • pi | ১০ এপ্রিল ২০১৬ ০০:০০339267
  • কিন্তু আপনার ঐ পব দু বছর ডাটা পাঠায়নির সোর্স কী ? আপনার নিজের দেওয়া লিংক ?
  • Du | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:৪৮339266
  • হায় দেশি দোকানে সর্ষে গুঁড়ো নেই এখানে ঃ(
  • Abhyu | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:৪২339265
  • আমিও লুরু যাওয়ার প্ল্যান করছি। তবে এই গরমে না।

    লুরু বলতে মনে হল - ব্রতীনদা একেবারে বিবাগী হয়ে গেল গা?
  • Arpan | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:৪০339264
  • আবার কবে আসবা? এবার ঘাট রোডে ড্রাইভ কর।

    (লুরু বাদে বাকি কর্ণাটকের রাস্তা খুব ভালো)
  • kc | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:৩২339262
  • কিন্তু দারূণ ঘুরেছি। কর্ণাটকের রাস্তা ক্ষি ভালো ক্ষি ভালো। আমরা নিজেরাই ড্রাইভ করে ঘুরলাম।
  • Abhyu | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:৩২339263
  • দুদি আমি সব্বোদা দেশি মাস্টার্ড পাউডার ব্যবহার করি। বিদেশী জিনিস ব্যবহার করতে হলে গোটা সর্ষে গুঁড়িয়ে নিইম কিন্তু সে অনেক হ্যাপা
  • Arpan | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:২৫339261
  • এই ঘরোমে হাম্পি যাওয়া জাস্ট সুইসাইডাল।
  • data | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:২৪339260
  • প্রথম টেবিল উইকিতে পেলাম।
  • Du | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:২১339259
  • bidesshi maasTaarD paauDaar diye ki keu deshi tarakaaree baanaate saxam hayechho?
  • kc | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:১৮339258
  • এবার গরম বোধহয় বেশী। হাম্পিতে সেকেন্ড দিন প্রায় হিট স্ট্রোক হয়ে যাচ্ছিল। কিন্তু ওই তুঙ্গভদ্রা নদী পেরিয়ে ওপারে গেলেই বেশ ভাল আবহাওয়া। বেশ সন্দেহজনক ব্যাপার স্যাপার।
  • করঞ্জাক্ষ চাকলাদার | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:১৭339257
  • লিং ছাড়া ছবি নিয়া মন্তব্য নাই, তবে আমার লিঙ্কের চতুর্থ পাতার তথ্য আর গর্গবাবুর ছবি কনসিসটেন্ট নয়। অবশ্য আমার টেবিলে আলাদা করে ধর্ষণের হিসাব নাই।
  • aka | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:১৫339256
  • কলকাতা ও শহরতলীতে খুব গরম পড়েছে, আজই শুনলুম।
  • Abhyu | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:১৩339255
  • আমাদের সত্তর ডিগ্রী
  • Tim | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:১১339254
  • আমাগো জিরো ডিগ্রি, সেঃ, কাল্কেও বরপ হলো অল্প।
  • Arpan | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:০৮339253
  • লুরুতেই ফ্রছন্ডো ঘরোম। এইবার এসি না বসালেই নয়।
  • Abhyu | ০৯ এপ্রিল ২০১৬ ২২:৫৪339252
  • আমিও বাড়িতে শুনলাম কলকাতায় খুব গরম। সবে তো এপ্রিলের শুরু
  • T | ০৯ এপ্রিল ২০১৬ ২২:৩৯339251
  • পারছি না, হাঁসফাঁস কচ্চি। উলটে গেলুম।
  • pi | ০৯ এপ্রিল ২০১৬ ২১:১৬339250
  • 'পব থেকে দুবছর ncrb তে রিপোর্ট যায়নি।'

    ইয়ে, এটা ঠিক কোথা থেকে পাওয়া গেল ?

    করঞ্জাক্ষ বাবু নিজেই যে লিংক দিয়েছেন, তার পাতায় পাতায় পবর ২০১৪ র রিপোর্টেড ক্রাইম সংখ্যা রিপোর্টেড রয়েছে।
    গর্গর দেওয়া গ্রাফ্গুলোতেও।




    ক'দিন আগেই পবর বেশি ক্রাইম সংখ্যা নিয়ে লোকজন কত চেঁচামেচি করে গেলেন। এই 'রিপোর্টেড
    ক্রাইম নিয়েই।

    রিপোর্ট না গিয়েই ২০১৪ তে এই সংখ্যা চলে এসেছে, বলছেন !
    http://ncrb.nic.in/StatPublications/CII/CII2014/Table%205.1.pdf

    অবশ্য এটা সুরা প্রভাবিত পোস্ট হয়ে থাকলে আলাদা কথা, সেক্ষেত্রে ওনার রাজ্যে সুরাব্যানের দবি তুলে গেলুম :P
  • dc | ০৯ এপ্রিল ২০১৬ ২০:০৭339249
  • না সত্যি এবার লুরুতে শিফট করতে হবে দেখছি। সরকার আমার হয়ে ঠিক করবে আমি মদ খাবো কিনা, এ অসহ্য।
  • Arpan | ০৯ এপ্রিল ২০১৬ ১৯:৫৬339248
  • লুরুতে আসুন। গৌ, সুরা - অধঃপাতে যাবার যাবতীয় উপাদান মজুত।
  • dc | ০৯ এপ্রিল ২০১৬ ১৯:২২339247
  • একিরে বাবা, আম্মা বলছে নাকি ক্ষমতায় এলে প্রোহিবিশান চালু করবে!! এরা সবাই একসাথে পাগলামো শুরু করছে কেন? ভাবছিলাম এবার আম্মাকেই ভোট দেবো, এখন দেখছি আর ভোট দেওয়া যাবেনা।
  • b | ০৯ এপ্রিল ২০১৬ ১৭:৪৩339246
  • রিপোর্টেড ক্রাইম কিন্তু। এটাকে এইভাবে লেখা যাবে

    রিপোর্টেড ক্রাইম= ভিক্টিমদের যত ভগ্নাংশ পুলিশ স্টেশনে যায় * মোট ভিক্টিম সংখ্যা।

    প্রথম ভগ্নাংশ (বা সম্ভব্যতা) মাপার জন্যে নানারকম সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি আছে। সেটা না পাওয়া গেলে ঝট করে কোনো জায়গা সেফ এটা বলা যাবে না।
  • Arpan | ০৯ এপ্রিল ২০১৬ ১৭:২৭339245
  • ইসে, এই মা কালী কি কালিঘাটনিবাসী?
  • dc | ০৯ এপ্রিল ২০১৬ ১৬:২৯339244
  • মা কালী ছাড়া আর কেউ হলে চলবে না?
  • করঞ্জাক্ষ চাকলাদার | ০৯ এপ্রিল ২০১৬ ১৬:১৭339241
  • পব থেকে দুবছর ncrb তে রিপোর্ট যায়নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত