এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১০ এপ্রিল ২০১৬ ০২:২২339331
  • গুরুতেও অয়েস্টার পারপেচুয়াল কেনার লোক আছে?
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ০২:১৯339328
  • আচ্ছা কেসিদা লোকে যে দুবাই এয়ারপোর্ট থেকে সোনা কেনে (22k) সেগুলো কেমন, মানে দাম ও কোয়ালিটি অনুযায়ী?
  • S | ১০ এপ্রিল ২০১৬ ০২:১৯339329
  • তাইতো গুছিয়ে ঐ বড়ি চকোলেট নিয়ে যান। আর নিজের লোকেদের জন্যে লিন্ডট। আর সঙ্গে লিকার - এইটা না থাকলেই কাস্টমসের লোকেরা অবাক হয়। আচ্ছা এখানে ভালো সিগার পাওয়া যায়্না? ঘড়িও ভালো পাওয়া যায় সস্তায়। মোবাইল ফোন তো এখন সর্বত্রই পাওআ যায়। সিগার বা লিকার বাইরে থেকেও কিনতে পারেন - কিন্তু প্রচুর ডিউটি দিতে হবে। তাই ওটা ডিউটি ফ্রি থেকেই কিনবেন।
  • kc | ১০ এপ্রিল ২০১৬ ০২:১৬339326
  • আর সস্তা খুঁজলে দুবাই এয়ারপোর্টে রোলেক্সের আউটলেটে একদম ফ্যাক্টরি প্রাইসে দ্যায়। পুরো দুনিয়ার মধ্যে সবথেকে কম দামে। সেখানে থেকে একটা অয়েস্টার পারপেচুয়াল কিনতে পার। চিরকাল সঙ্গে থাকবে।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ০২:১৬339327
  • আমি অনেক কিছুই করি। এই রকমের লজেন্স দিয়ে এসেছি বেলুড় মঠে পুজোর জন্যে
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ০২:১৩339325
  • দূর মোমবাতি ভাঙবে কেন। বাক্সে থাকে, আমি প্রতি বছর নিয়ে যাই।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ০২:১২339324
  • এস সেটা ঠিক বলেছেন। আইকিয়ার টয়গুলো খুব বড়ো না, আমি দেশে নিয়ে গেছি। তবে একবার নিজের ভাইপোর জন্যে একটা ঘোড়া কিনেছিলাম চল্লিশ টাকা দাম দিয়ে, জাস্ট একটা আলাদা লাগেজ করতে হয়েছিল সেটার জন্যে। সবচেয়ে বড়ো সুটকেসে কোনোরকমে ঢুকিয়েছিলাম, তাও সফট টয় বলেই ঢুকেছিল, শক্ত হলে হাত পা ভেঙ্গে যেত।
  • pi | ১০ এপ্রিল ২০১৬ ০২:১১339323
  • টোটাল রেপে প্রথম তিনটে স্টেটের মধ্যে পব নেই। আর তাদের দুজনের থেকে পবর জনসংখ্যা বেশি। তো, জনসংখ্যা দিয়ে ভাগ করলে পব নাকি দ্বিতীয়তে থাকবে। সহজ ব্যাপারই বটে ঃ) ( অন্য কোন কিছু হিসেব না করেই বলছি। কল পুরোটাই ক'রে দেখবো)

    মেয়েদের বিরুদ্ধে সমস্ত ক্রাইমের রেটে পব পঞ্চম, আপনাদেরই দেওয়া লিন্কের ৮৩ পাতায় পাবেন।
    http://ncrb.nic.in/StatPublications/CII/CII2014/chapters/Chapter%205.pdf

    এর মধ্যে মূল কন্ট্রিবিউশন ডোমেস্টিক ভায়োলেন্সের হবার সম্ভাবনা। ২০১২ অব্দি তাই ছিল।

    আর কোন তথ্যসূত্র ছাড়া পব এন সি আর বি তে ডাটাই পাঠায়নি বলে দেওয়া আর তার সাপোর্টে কিছুই হাজির করতে না পারাকে মিথ্যা বলার প্রবণতা বলা যায় কিনা জানিনা অবশ্য।
  • S | ১০ এপ্রিল ২০১৬ ০২:১০339322
  • শ্যাষে মোমবাতি? আর মোমবাতি তো ভেঙ্গে যাবে।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ০২:০৯339321
  • যদি মোমবাতি জ্বালানোর অভ্যেস থাকে বাড়িতে, তাহলে http://www.ikea.com/us/en/catalog/products/60191916/
    এই কোয়ালিটির জিনিস আমি কলকাতায় দেখি নি। এক ফোঁটা মোম গড়িয়ে পড়ে না।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ০২:০৭339319
  • আর মোমদান ও মোমবাতি। এইটা প্রচণ্ড কাজের জিনিস - কেউ যদি দেশের মন্দিরে পুজো দিতে যায়
    http://www.ikea.com/us/en/catalog/products/50097995/
  • kc | ১০ এপ্রিল ২০১৬ ০২:০৫339317
  • দুবাই এয়ারপোর্ট এ সব জিনিষের আগুন দাম। ফ্রিজ ম্যাগনেট ছাড়া কিস্যু কিনোনা।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ০২:০৩339316
  • সোসেন, বেশির ভাগই সফট টয়ই দাতব্য হয়ে গেছে, তবে কিনা এগুলো আমার বেশ ভালো লাগে।
  • S | ১০ এপ্রিল ২০১৬ ০১:৫৭339315
  • জুতোর কথা বলিনি। পুরোনো জিনিস বলাতে সদাবাবু আশা করি বুঝে গেছেন কি বলতে চেয়েছি।

    http://online.dubaidutyfree.com/ এইখানে সার্চ করে দেখতে পারেন।

    আর সফট টয় তো অনেক জায়্গা নেবে লাগেজে।
  • করঞ্জাক্ষ চাকলাদার | ১০ এপ্রিল ২০১৬ ০১:৫৬339314
  • পবয় রেপের হার যদি জাতীয় হারের তুল্য হয় যা ঐ টেবিল থেকে পাওয়া যাবে তাহলে পব রেপেও দ্বিতীয়। সহজ ব্যাপার। তবে গর্গবাবুর টেবিলে মনে হয় কলকাতা নিয়ে লেখা দেখলাম। আর ডেটা ফাজিং সাধারণভাবে এই সরকারের মিথ্যার প্রতি প্রবণতাকে নির্দেশ করছে মাত্র।
  • | ১০ এপ্রিল ২০১৬ ০১:৫৫339312
  • খুবই সন্দোজনক! অভ্যু এই সমস্ত খেলনা দিয়ে খেলে!
  • sosen | ১০ এপ্রিল ২০১৬ ০১:৫২339311
  • আমি এইসব সফ্ট টয় পরিবৃত অভ্যুদাকে কল্পনা করলাম।
  • sosen | ১০ এপ্রিল ২০১৬ ০১:৫১339310
  • কি বিপদ!! সদা জুতো দুবাই থেকে কিনিস না বিশেষ শস্তা নয় এদেশেই শস্তা। তবে পানীয় বেজায় শস্তা। আর ঐ সফট টয় না কিনে আইকিয়া গেলে কিচেনের জিনিসপত্র কিছু নিতে পারিস।
  • pi | ১০ এপ্রিল ২০১৬ ০১:৪৪339309
  • কেউ সেটা আলাওড বলেনি। কিন্ত ২০১১, ১২ এ কৃষক আত্মহত্যায় পব তে কেস কম গেছে বলে রিপোর্ট দেখে যদি কেউ বলে গত দু'বছর পব থেকে এন সি আর বি তে ডাটাই যায়নি, তাকে আর কী বলা যায় ? ঃ(
    তবে নিজের দুমদাম ভুলভাল স্টেটমেন্ট দিয়ে ছড়ানোটাকে ঢাকার জন্য অন্যদের মুখে কথা বসিয়ে ছায়ার সাথে যুদ্ধ নাই বা করলেন।

    আর বিভিন্ন (রিপোর্টেড) অপরাধের ডিস্ট্রিবিউশন আলাদা আলাদা, সেটা আপনার নিজের দেওয়া লিং টাই নিজে একটু ভাল ক'রে পড়ে দেখলে টের পেতেন ঃ)। কিম্বা অন্যান্য লেখাপত্তর। আগের পোস্টে যে লেখাটি দিয়েছিলাম, তাতেও এ নিয়ে বিস্তারিত লেখা ছিল। অপরাধের ডিস্ট্রিবিউশন নিয়ে।
    অন্ততঃ এটুকু দেখতে পেতেন যে টোটাল রিপোর্টেড রেপেই পব প্রথম তিনে নেই। তাই জনসংখ্যা দিয়ে ভাল করলে তো আরোই থাকতে পারেনা।

    ডিসক্লেইমার ঃ এটা যেকোনো ডাটা নিয়ে কথার জন্যি সত্যি। মানে পব একে বা দুয়ে থাকলেও এই কথাগুলই বলতাম। বস্তুতঃ আগের লেখাটা একে দুয়ে থাকাকালীনই ছিল। ভোটের বাজার। এখুনি ঝাঁকে ঝাঁকে নিকে অনিকে গাল আসতে শুরু করবে ক্ষমতা ও মমতার সাথে আমাদের দহরম মহরম নিয়ে।ঃ)
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ০১:৪৩339308
  • কিম্বা এইটা? http://www.ikea.com/us/en/catalog/products/20260450/
    এতো নরম যে ভাব্তে পারবি না।

    এগুলো সবই আমি কিনে দেখে বলছি।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ০১:৩৮339306
  • factory outlet বলে সার্চ দে। তাহলে শুধু নাইকি না, আদিদাস, রীবক সব পেয়ে যাবি। এখন ডিস্কাউন্টের সময় - আমি একবার টিম্বারল্যাণ্ডের আড়াইশো টাকার জুতো পঁয়ত্রিশ টাকায় কিনেছিলাম।
  • S | ১০ এপ্রিল ২০১৬ ০১:৩৫339305
  • দুবাই ডিউটি ফ্রিতেও তো একটা দোকান আছে খুব ভালো প্রাইসে ভালো পুরোনো জিনিস পাওয়া যায়। অতেব ট্রাই করতে পারেন।

    আর অভ্যু বাবুর সাথে একমত - ওয়ালমার্ট যাবেন না। মহিলাদের জিনিস কিনতে গেলে কোহল্স বেশ ভালো।
  • করঞ্জাক্ষ চাকলাদার | ১০ এপ্রিল ২০১৬ ০১:৩৩339303
  • অবশ্য চাষার আত্মহত্যা নিয়ে ডেটা ফাজিং চলতে পারে, সেটা এ্যালাওড।
  • শ্রী সদা | ১০ এপ্রিল ২০১৬ ০১:৩৩339304
  • আচ্ছা, স্ট্যানফোর্ডে আছে দেখছি নাইকি। আজকে বা কালকে স্ট্যানফোর্ড যাব, তখন দেখবো।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ০১:৩১339301
  • ওয়ালমার্টে যাস নি যাস নি যাস নি। তোর অ্যাড্রেস বল, আমি দেখছি ভালো জুতোর দোকান কাছে কি আছে। একশ টাকা দিয়ে নাইকি এয়ার কিনে নে। অনেক দিন নিশ্চিন্তে চলবে। তবে আউটলেটে যেতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত