এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১০ এপ্রিল ২০১৬ ১৪:৩৭339480
  • তবে ধনেপাতা ছাড়া।

    আর মুগডাল দু রকম হয়। কাঁচা ও ভাজা। কাঁচা মুগডাল লাউ অথবা উচ্ছে দিয়ে অমৃত সমান। টমেটো কদাপি নয়।

    ভাজা মুগডাল নিরামিষ করলে কড়াইশুঁটি আর আমিষ হলে মাছের মাথা। একটু হিং দিয়ে।
  • Arpan | ১০ এপ্রিল ২০১৬ ১৪:৩৪339479
  • টমেটম দিয়ে মুসুর ডাল হেব্বি হয়। আমার অল টাইম ফেভারিট।

    কিন্তু টমেটম তো সারা বছরই মেলে।
  • robu | ১০ এপ্রিল ২০১৬ ১৪:২৭339478
  • মুসুর ডালে টমেটম চলে। ধনেপাতা দিয়ে। শীতকালে। কিন্তু সে তো আর আসবে না।
  • Bhagidaar | ১০ এপ্রিল ২০১৬ ১৪:২২339477
  • এইয়ো আমি দিইনা। মুসুর ডালে পেয়াঁজ ফোড়ন আর মুগেরডালে মাঝেসাঝে একটু কড়াইশুঁটি ছাড়া দেশি ডালে সব্জি ভাল্লাগেনা। সম্ভর হলে আলাদা কথা।
  • Blank | ১০ এপ্রিল ২০১৬ ১৩:১৭339476
  • হ্যা ঘটিরা একটু বিলিতি টাচ পছন্দ করে খাবারে।
  • robu | ১০ এপ্রিল ২০১৬ ১৩:১৪339475
  • এরা সবাই মুগের ডালে টম্যাটো দিতে কেন বলে? ঘটি বলে?
  • avi | ১০ এপ্রিল ২০১৬ ১৩:১৩339474
  • লাল-বাল-পাল মনে পড়ে গেল। :)
  • Blank | ১০ এপ্রিল ২০১৬ ১৩:০৫339473
  • তাহলে নামাবার আগে ঢিমে আঁচে ছাগলের পাল সামান্য দিয়ে একটু বেক করতে হবে।ব্যাস ডাল্পাল্জ্বাল রেডি।
  • Div0 | ১০ এপ্রিল ২০১৬ ১২:৫৫339472
  • না তিন্টে -
    ১) ছাগলের পাল
    ২) দুধের জ্বাল
    ৩) মুগের ডাল
  • Ekak | ১০ এপ্রিল ২০১৬ ১২:৪৫339471
  • ব্যান্গ্দির বধায় একসঙ্গে দুটো সমস্যা। দুধ গরম আর সোনামুগ তাই তো ?

    বেশ, দুধ টগবগ ফোটাও, খাপা খাপা চিনি দাও। এবার সোনামুগ ঢেলে দিয়ে গায়ে গায়ে হওয়া অবধি ফুটিয়ে নাবিয়ে নাও। হয়ে গ্যালো। কাজু -কিসমিস ছড়িয়ে গপাগপ খেয়ে নাও।
  • Byaang | ১০ এপ্রিল ২০১৬ ১২:২৮339469
  • উচ্ছে নাই।

    ন্যাড়াবাবুর ঘরের দুধের ডেকচি ফুলেফেঁপে উঠুক। আমার খুবই উপকার হল ন্যাড়াবাবু।
  • টাঁড়বারো | ১০ এপ্রিল ২০১৬ ১২:২৮339470
  • গরমে সেঁকে গিয়ে আর চিকেন খেয়ে বোর হয়ে আজ আমাহেন মাছবিদ্বেষী লোক মৌরলা, ট্যাংরা আর পাবদা নিয়ে বাড়ি ঢোকায় মা প্রায় আঁতকে উঠেছিলো। অনেকক্ষণ ধরে দেখলো - মনে হয় অন্য লোক কিনা বোঝার চেষ্টা করছিলো।
  • টাঁড়বারো | ১০ এপ্রিল ২০১৬ ১২:২১339468
  • সহজে সোনামুগের ডালঃ

    ভজহরি মান্নায় ফোন করে আনিয়ে নিন।
  • kc | ১০ এপ্রিল ২০১৬ ১২:১২339467
  • ন্যাড়াদাকে অনেককাল পর দেখে ভাল লাগছে।
  • kc | ১০ এপ্রিল ২০১৬ ১২:১১339465
  • বেঙি, বেশ অনেকটা উচ্ছে ভেজে নে। রাঁধুনি ফোড়ন, সেদ্ধ ডাল টোম্যাটো সমেত, তারপর উচ্ছে ভাজা মিশিয়ে দিলেই হল।
  • ন্যাড়া | ১০ এপ্রিল ২০১৬ ১২:১১339466
  • প্রেসার কুকারে জিরে, আদা ফোড়ন দিন। টম্যাটো দিন। আঁচ কমান। টম্যাটো নরম হয়ে গেলে সোনামুগ অল্প নেড়েচেড়ে নিন। হলুদ, নুন, জল দিয়ে প্রেসারে বসান। তিনটে সিটি। ব্যস। খেতে কেমন হবে সে আপনার হাতযশের ওপর নির্ভর করছে।
  • dc | ১০ এপ্রিল ২০১৬ ১২:০০339464
  • আমি খুব একটা রান্নার রেসিপি জানিনা। ককটেল আর মকটেলের এন্তার রেসিপি দিতে পারি।
  • Arpan | ১০ এপ্রিল ২০১৬ ১১:৫৩339463
  • সে কীরকম?
  • Byaang | ১০ এপ্রিল ২০১৬ ১১:৫২339462
  • আপনারা কেউ একটা ফাঁকিবাজির সোনামুগ ডালের রেসিপি বাতলান না প্লিজ?
  • Byaang | ১০ এপ্রিল ২০১৬ ১১:৫০339461
  • সে তো খুঁজলে আমাকে রাণী সাজিয়ে দেওয়ারও লোক পাওয়া যাবে। কিন্তু বাড়ির বাকি বাসিন্দাদের জ্বালায় উইকেন্ডে আজকাল ঘর ঝাঁট দেওয়া, মোছার লোকও ঘরে ঢুকতে পারে না। সে উইকেন্ডে কাজে এলে নাকি বাড়ির বাসিন্দাদের প্রাইভেসি ভঙ্গ হয়।
  • dc | ১০ এপ্রিল ২০১৬ ১১:৪৯339460
  • চাটনি হলে তো কোন কথাই নেই।
  • Arpan | ১০ এপ্রিল ২০১৬ ১১:৪৮339459
  • একটু টোমেটোর চাটনি লাগে সেশপাতে। পাঁটার ঝোলের সাথে।
  • Arpan | ১০ এপ্রিল ২০১৬ ১১:৪৭339457
  • তরকারি কোটার লোক পাওয়া যায় তো। আদাথেঁতো, রসুনকুচি, ঝিরি ঝিরি করে আলুভাজার আলু যা বলবে সবই করে দেবে।
  • dc | ১০ এপ্রিল ২০১৬ ১১:৪৭339458
  • হুঁ রোব্বারের দুপুরের মেনুতে একটু পাঁটা না থাকলে মনটা কেমন উদাস হয়ে যায় ঃ(

    আর পাঁঠার ঝোলের সুবিধে হল শুধু ওটা রাঁধলেই হয়ে যায়, আর কিছু লাগেনা।

    তবে কিনা এটা কোনরকম ক্রিটিসিজম না, স্রেফ আমার মত দিলাম (বাড়ির আলোচনাতেও এই লাস্ট লাইনটা অতি আবশ্যক) ঃ)
  • Byaang | ১০ এপ্রিল ২০১৬ ১১:৪৬339456
  • চিংড়ি বাছা, নারকেলবাটা ইত্যাদি করার মত এন্থু আর নেই। আর মাছ রাঁধলে ব্যাঙাচি খায় না, মাংস রাঁধলে বিভীষণ খায় না। তাই দুজনের দুইই বন্ধ করে দিয়েছি।
  • Byaang | ১০ এপ্রিল ২০১৬ ১১:৪৩339455
  • ডিডিদা, যেটা লক্ষ্য করলেন না, সেটা হল ঐ মেনুতে পেঁয়াজ কাটা, আদা বাটা ইত্যাদির হ্যাপা নাই। শুধু পনীর ক্যাপ্সিকামে অল্প একটু পেঁয়াজ্কুচি আর রসুন কুচি লাগবে, সে ম্যানেজ করে নেব।
  • dd | ১০ এপ্রিল ২০১৬ ১১:৩৬339453
  • বেংএর রোব্বারের সর্ন স্বাত্তিক মেনু দেখে আমি খুবি মর্মাহতো হলেম।
    বলে কিনা "সোনামুগের ডাল, বেগুনভাজা, পাঁচমিশেলি চচ্চড়ি, পনীর-ক্যাপসিকামের ঝালমিষ্টি, আলুবোখরার চাটনি।"। এ সব ক্ষি? বড়ো আলু দিয়ে পাঁটার ঝোল গড়গড়ে কই? পাবদার হড়কা ঝাল? চিংড়ীর নার্কেল গরিমা? নিদেন পক্ষে চিকেনের ঝোল ঘন্টো ?

    বাঙালীর সর্বস্ব গিয়াছে। এক্ষনে রোব্বারে লাঞ্চো কিরম একটা ন্যাতানে ঘটনা হয়ে যাছে - দেখুন আপনেরা।
  • Arpan | ১০ এপ্রিল ২০১৬ ১১:৩৬339454
  • সে কী, এনারাই চাড্ডিরা সে কথা জানে?
  • Arpan | ১০ এপ্রিল ২০১৬ ১১:৩১339452
  • অরণ্যদা, আমি মাঠে গেলে ইবে জিততই। কিন্তু আপাতত আমি ট্রেনে, কলকাতামুখী।
  • . | ১০ এপ্রিল ২০১৬ ১১:১৮339451
  • ক্রিমে তফাত হয় কারণ আমেরিকায় গরুর তেল ব্যবহার করতে পারে, কিন্তু দেশের ময়স্চারাইজারে ভেজিটেবল অয়েল ব্যবহার করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত