এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ১৭:৪৬339510
  • ন্যাড়াবাবুর রেসিপিটা তাহলে কোথাও তুলে রাখো না ব্যাঙদি।

    পাই, পোকার জন্যে পচবে কেন?
  • pi | ১০ এপ্রিল ২০১৬ ১৭:৪১339509
  • কুমড়ো ফুল খুব তাড়াতাড়ি নেতিয়ে পড়ে। এদিকে কুমড়ো শিশুর মৃত্যু আটকানোর কোন পন্থা জানেন কেউ ? খানিকটা হবার পরেই পচে যায়, সবার গাছেই এমনি হয়। কী একটা পোকাকে কামড়াতে দেখি, তারপরেই এমনি হয় কিনা বুঝিনা। কেউই ঠিকঠাক বলতে পারেনা। গ্রামের লোকজন বলেন শীতকালে লাগনো কুমড়ো চারা হলেই নাকি এমনি হয়, কেউ বলেন পোকা। কী জানি কি। কীটনাশক দিতে চাইনা। অর্গ্যানিক পদ্ধতিতে পরিত্রাণের উপায় কী ? বেগুনের 'উলু' র থেকেও ?
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ১৭:২৮339508
  • খেজুর টম্যাটো পারলে অল্প ক্র্যানবেরী অল্প জল দিয়ে প্রেসার কুকারে ফুস করে নাও। এবার তেলে সরষে (বা চাইলে ৫ ফোড়ন) দিয়ে ঐ পেস্টটা দিয়ে একটু আদাবাটা আর এক্খাবলা চিনি দিয়ে আচ্ছাসে নেড়ে অল্প আঁচে বসিয়ে ঘন করে নাও
  • Arpan | ১০ এপ্রিল ২০১৬ ১৭:১৬339507
  • ডিভো, এখানে কোন বাজারে নিমপাতা দেখিনি। আমাদের বাড়ির সামনে একটা নিমগাছ আছে, তার নিচে একটা ধোপা দোকান দিয়েছে। তাকে বললে সে মাঝে মাঝে ডাল ভেঙ্গে বাড়িতে দিয়ে যায়।
  • Byaang | ১০ এপ্রিল ২০১৬ ১৭:১২339506
  • অভ্যু, সহজ হলে অবশ্যই দিবি সেই রেসিপি।
  • Byaang | ১০ এপ্রিল ২০১৬ ১৭:১১339505
  • ঐ হয়েছিল আর কি। ন্যাড়াবাবুর ডালটা খুবই ভালো হয়েছিল খেতে। ন্যাড়াবাবুর ভালো হোক।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ১৭:০৮339504
  • কুমড়ো ফুল গাছে লেগে থাকায় অবস্থায় যতটা নেতিয়ে পড়ে, গাছ থেকে কাটার পরে যদি তার থেকে বেশি তাজা থাকে তাহলে তো তোর মুণ্ডুটা কেটে ড্রয়িং রুমে সাজিয়ে রাখলেই হয়!
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ১৭:০৬339502
  • ব্যাঙদি রান্না কেমন হয়েছিল?
    চাটনির একটা সহজ রেসিপি বলব?
  • Div0 | ১০ এপ্রিল ২০১৬ ১৭:০৬339503
  • না না কুমড়ো ফুল চাই না। আর কুমড়ো ফুল তো বেশ বলিষ্ঠ, পলাশ ফুলের মত। অত সহজে নেতিয়ে পড়বে কেন!
  • Byaang | ১০ এপ্রিল ২০১৬ ১৭:০৫339501
  • সবাই কালার্স বাংলা খুলে কুইজ দেখুন।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ১৭:০১339500
  • ডিভো, ঐ জিনিস বাজারে পেলেও কিনবি কিনা ভেবে দেখিস, অবশ্য ব্যাঙ্গালোরের বাজারে ভালো জিনিস পেতেও পারিস। আমি কল্যাণীর বাজার থেকে একবার কুমড়ো ফুল কিনে এনেছিলাম - সে কি জিনিস ভাই, দুপুর দুটোর সময়ও একেবারে তাজা শক্ত পোক্ত ভোরের ফুলের মত। কি স্প্রে করেছিল কে জানে, একটুও নেতিয়ে পড়ে নি।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ১৬:৫৯339499
  • দমুদি কেমন আত্মগোপন করেছে না?
  • Div0 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:৫৬339498
  • প্পন্দা, লুরুতে কোনও বাজারে নিম্বেগুনের নিমপাতা পেয়েছ, মানে যেগুলো লালচে ধরণের?
  • Arpan | ১০ এপ্রিল ২০১৬ ১৬:৫৫339497
  • অচ্ছুতের সাথে একমত। আমাদের বাড়িতে ময়দার লুচিই চিরকাল হয়। স্বাস্থ্যজনিত কারণে আজকাল আটা মিশছে।
  • Arpan | ১০ এপ্রিল ২০১৬ ১৬:৫১339496
  • রোবু, হ্যাঁ। শিউলি পাতা আর উচ্ছে পাতা দুই দিয়েই চরম হয়। আর হ্যাঁ, ভাজা মুগডালে কপির ছোট টুকরোও পড়ে।
  • Pinaki | ১০ এপ্রিল ২০১৬ ১৬:৪৮339495
  • লুচি বিষয়ক-

    অচ্ছুত, সিওর তো? লড়ে যাবো বলছেন? প্রেস্টিজের ব্যাপার কিন্তু। পরে ভুল প্রমাণ হলে গ্যামাক্সিন কেস হয়ে যাবে একেবারে।
  • Div0 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:৩৬339494
  • বাচ্চা চারাগুলো একটু বড়ো হওয়ার সময় শুধু একবেলা জল দিতে ভুলে গেছিলাম, দেখি পাতাটাতা সব বিমর্ষ হয়ে ঝুঁকে পড়েছে। জল দিতে একটু পরে চাঙ্গা হল। তারপর থেকে সকালে আপিস বেরোনোর আগে আবার সন্ধ্যেয় ফিরে এসে। আরেক বাগানবন্ধুকে জিজ্ঞেস করতে বলল অনেকে নাকি দু'লিটারের বোতলের ছিপিতে ফুটো করে উলটো ঝুলিয়ে রেখে দেয়, সারাদিন জল খেতে থাকে। আর কোনও জায়গার মাটি এমনিই বেশি ভেজা থাকলে তাতে কম লাগে হয়ত।
  • pi | ১০ এপ্রিল ২০১৬ ১৬:২৫339493
  • টমেটোয় কিন্তু জল কম দিতে বলে।
  • . | ১০ এপ্রিল ২০১৬ ১৬:১৯339492
  • উফ খেতে পেলে বাঙালী আর কিছু চায় না। ব্যাঙের মত আজ সকাল থেকে ঘর ঝাড়া, পাখা সাফ, দুটি ঘরের জানলার পর্দা আর একটা বারান্দার দিকের বড় বড় পরদা নামিয়ে, কেচে আবার সব রিং লাগিয়ে পরাতে পরাতেই ২টো বেজে গেল। তারপর একটু বড়ি দেয়ে শাক,পাঁঠার ঝোল আর চাটনি দিয়ে পিত্তি রক্ষা। শেষ পাতে আবার মাদার ডেয়ারীর মিষ্টি দই।
  • Div0 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:১৭339491
  • বারান্দায় টবে ফলানো টমেটো। "নামধারি" থেকে বীজ নিয়ে এসে লাগিয়েছিলাম। চেরি টমেটোর থেকে একটু বড়ো সাইজ, রান্নায় দেওয়ার আগে এমনিই খাওয়া হয়ে যায়। তবে টমেটো গাছ চাষ করতে এত জল লাগে কে জানত!



  • pi | ১০ এপ্রিল ২০১৬ ১৬:১১339490
  • টমেটো, উচ্ছে দিয়ে আজই মুগডাল করেছিলাম, দিব্বি হয়। তবে এই টমেটোগুলো আতেই দেওয়া হয়, তাই অমৃত লাগে। বাজারের থেকে স্বাদ কত আলাদা হয়, সব কিছুরই।সবচে মিষ্টি হয় মটর। সেও দেখলাম এই গরমে হচ্ছিল।বাজার থেকে কেন যে উধাও হয় !
  • অচ্ছুৎ | ১০ এপ্রিল ২০১৬ ১৬:০৯339489
  • অথেন্টিক লুচি ময়দার। ঘটি বাঙাল দুদিকেই।
  • Div0 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:০৬339488
  • টমেটো দেওয়া মুগের ডাল বাড়িতে রান্না হতে দেখিনি তবে নিজে পেঁয়াজ টমেটো জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি এবং ভালোই খেতে হয়। মাছের মাথা দিয়ে ভাজা মুগের ডালের মত অমেত্ত বাদই দিলাম, শীতকালে ফুলকপি মটরশুঁটি আর গাজর দিয়ে বানানো মুগডালও আমার অল টাইম ফেভারিট।

    তবে এই ফ্রছন্ড গরম দুপুরে একটু টোকো আমানিওয়ালা পান্তা আর পেঁয়াজির জন্য মন কেমন হু-হু করে উঠল। :-/ :-(
  • Pinaki | ১০ এপ্রিল ২০১৬ ১৬:০৪339487
  • আচ্ছা ময়দার লুচিটা কি এদেশী প্রেপারেশন? মানে বাঙ্গাল লুচি কি আটা ময়দা মেশানো বা শুধু আটার? ঠিকঠাক তথ্য দেবেন কিন্তু। ঘরে যেন বিপদে না পড়ি।
  • সে | ১০ এপ্রিল ২০১৬ ১৬:০১339485
  • যাদের ধনেপাতায় অ্যালার্জি তারা ওর মধ্যে সাবানের স্বাদ পায় বলে শুনেছি। প্রিন্টেড রেফারেন্স মেটিরিয়াল নেই।
  • pi | ১০ এপ্রিল ২০১৬ ১৬:০১339486
  • আমাদের বাগানে তো এখনো টমেটো হচ্ছে। দিশিও আছে। এত বৃষ্টিতেও। লোকে বলেছিল পচে যাবে। ঝড় বৃষ্টিতে, ফলের ভারে শুয়ে পড়েও ফল দিয়ে যাচ্ছে। এগুলো আজ তোলা। এখনো গাছ ভর্তি। বাঁধাকপিও শীত শেষ হতেই লোকে বলেছিল আর হবেইনা। ফুলকপিও তুললাম এই গত হপ্তায়। এই গরম বৃষ্টিতে। ক'দিন আগে অনেক ধনে তুললাম গাছ থেকে। শুকিয়ে টুকিয়ে ভাবছি, পুঁতেই দেখি, এই গরমে বৃষ্টিতে তারাও হয় কিনা।

    #বাগানগরিমা :P
  • dc | ১০ এপ্রিল ২০১৬ ১৫:৫৩339484
  • কেন একক কি ধনে পাতা দেওয়া পছন্দ করেন না?
  • Ekak | ১০ এপ্রিল ২০১৬ ১৫:০২339483
  • এখানে আবার ধনে পাতা :|
  • robu | ১০ এপ্রিল ২০১৬ ১৪:৫৪339482
  • *ভালো।
  • robu | ১০ এপ্রিল ২০১৬ ১৪:৫৩339481
  • ধনেপাতা দিয়ে করলে আমার বেশি ভাও লাগে, তাই শীতকালে বেশি ভাও লাগে।
    আর লুরু বা চেন্নাইতেতো দেশী টম্যাটো পাওয়া যায় না। শীতকালে দেশী টম্যাটো দিয়ে এই ডালের স্বাদটা অনেক বেশি হয়।

    মুসুর ডালে আমরা তিনরকম ফোড়ন খাই। টম্যাটো ধনেপাতা শুকনো লঙ্কা। প্যাজ শুকনো লঙ্কা। রসুন শুকনো লঙ্কা। এর বাইরে উত্তরভারতীয় স্টাইলে। ভাজা জিরের ফোড়ন দিয়ে মাঝে মাঝে আমি করি, কিন্তু মা করে না।

    "আর মুগডাল দু রকম হয়। কাঁচা ও ভাজা। কাঁচা মুগডাল লাউ অথবা উচ্ছে দিয়ে অমৃত সমান। টমেটো কদাপি নয়।
    ভাজা মুগডাল নিরামিষ করলে কড়াইশুঁটি আর আমিষ হলে মাছের মাথা। একটু হিং দিয়ে।" - পুরো ক। একটু যোগ করার আছে। কাঁচা মুগডাল শিউলি পাতা দিয়ে দুর্দান্ত হয়। ভাজা মুগডাল নিরামিষ করলে কড়াইশুঁটির সাথে কখনো কখনো ছোট ছোট টুকরো গাজর ও ভাজা ফুলকপি দেওয়া হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত