এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০৩:১৫339540
  • এক্সেলকে গাল দিতে হবে? আমি রেডি। দাঁড়ান অরিজিতদাকেও ডেকে আনি।
  • S | ১১ এপ্রিল ২০১৬ ০৩:১৪339539
  • কিন্তু এ জিনিস এক্সেলে মডেলিঙ্গ করতে হ্যাপা আছে।
  • S | ১১ এপ্রিল ২০১৬ ০৩:০৭339536
  • হুম। এরকমই একটা ভাবছিলাম। তবে ইনভেস্টমেন্টের প্রবলেম হিসেবে।
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০৩:০৬339535
  • বাস না হলে কাস্টমার ধরুন আর সার্ভিস উইন্ডো ভাবুন।
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০৩:০৫339534
  • একটা বাস স্টপে বাস আসছে দশটা রুটের। কেউ দশ মিনিট অন্তর, কেউ আধঘন্টা অন্তর। তাদের আসতে লেট হয় র‌্যান্ডমলি। আর পাড়া থেকে লোক আসে বাস ধরতে, সেও র‌্যাণ্ডমলি। কেউ একটা রুটের বাসই ধরে। কারো দুটো বা তিনটে রুটের বাস ধরলেও চলে। অ্যাভারেজে কতক্ষণ কাউকে দাঁড়িয়ে থাকতে হয়?
  • S | ১১ এপ্রিল ২০১৬ ০৩:০২339533
  • থ্যান্কু। কিন্তু এসবে চলবে না। বিজনেস প্রবলেম চাই। ছাড়ান দেন। আমি একটা ভাবছি, ঐটাই দিয়ে দেবো খন।

    পরে আপনাকে একটা কঠিন কোস্নো করবো। আগে ভালো করে ভেবেনি কি জিগাবো।
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০২:৫২339532
  • কিম্বা ধরুন ক্লাসের বাচ্চাদের জন্মদিন জেনারেট করলেন র‌্যান্ডমলি। মিনিমাম কটা বাচ্চা লাগছে যাতে ক্লাসে অন্ততঃ একজোড়া বাচ্চার একই দিনে জন্মদিন হয়? বা দুজোড়া বাচ্চার?
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০২:৪৬339530
  • কিরম বাচ্চা? তারা কি করে?
  • S | ১১ এপ্রিল ২০১৬ ০২:৪০339529
  • বাচ্চাদের দিতে হবে।
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০২:৩৭339528
  • কিন্তু কিন্তু আপনার প্রজেক্ট আমি কি করে দেব? মানে আপনার কি রিকোয়ারমেন্ট বা কেন চাইছেন তা-ও তো জানি না আর তাছাড়া আমি তো আর সিমুলশনের লোক নই।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৬ ০২:৩৫339527
  • ঈশ, তিলকূটপিসি আর জিলিপিমাসির একটা ডুয়েল দেখবো ভাবলাম! হতে হতে ফসকে গেল!
  • S | ১১ এপ্রিল ২০১৬ ০২:২৮339526
  • অ্যাঁ কী? প্রজেক্ট চাই সহজ দেখে। সিমুলেশনের। মন্টে কার্লো না হলেও চলবে।
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০২:২৪339525
  • অ্যাঁ? (@S 02:19 AM)
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০২:২২339524
  • এইভাবে ধর্মান্ধ বলা যায়?
  • S | ১১ এপ্রিল ২০১৬ ০২:১৯339523
  • অভ্যু বাবু, একটা সহজ সিমুলেশনের প্রজেক্ট দিন না যেটা এক্সেলে করা যায়।
  • xyz | ১১ এপ্রিল ২০১৬ ০১:২৬339522
  • .
    RAVISH KUMAR JAISA DOOSRA KOI NAHI HAI

  • . | ১০ এপ্রিল ২০১৬ ২৩:২৪339521
  • USA তে কেউ T Z Max এ বাজার করেন ন?
  • pi | ১০ এপ্রিল ২০১৬ ১৯:২৩339520
  • থ্যাংকু, থ্যাংকু।
  • potke | ১০ এপ্রিল ২০১৬ ১৯:১৬339519
  • নিমপাতা বিগ বাস্কেটে পাওয়া যাচ্ছে।

    জনস্বার্থে প্রচারিত।
  • kd | ১০ এপ্রিল ২০১৬ ১৯:১৩339518
  • ১) TSA ব্লীচ অ্যালাউ করে না। আমরা দু'দুবার (বস্টন, জেএফকে) চেষ্টা করেছিলুম (বাড়ির জমাদারের ডিম্যান্ড ছিলো), আনসাক্সেসফুল।

    ২) মায়ের জন্যে তিন গামলাকৌটো নিভিয়া, চার প্যাকেট বাটিমোমবাতি আর দু'বোতল কোলোন নিয়ে আসতে হতো প্রতি দু'বছর।
    রোজ সকালে মা ঠাকুরঘর মুছে মোছার কাপড়ে নিনারিচি জাতীয় স্প্রে করে শ'খানেক বিভিন্ন ঠাকুরের ছবি মুছে টুছে শিবঠাকুরকে নিভিয়া মাখিয়ে বাটিমোমবাতি আর একপ্যাকেট "প্রতিদিন" জ্বালিয়ে তারপর পুজো। শেষ হ'লে বাতি নিভিয়ে প্রদীপ জ্বালিয়ে মিউজিক বক্সে দম দিয়ে I left my heart in Sanfrancisco চালিয়ে পেসাদের থালা হাতে নিয়ে ইতি। পুরো ইন্টারন্যাশনাল ইভেন্ট।
    আর ওই বিদঘুটে কম্বিনেশনের গন্ধ থেকে রেহাই পেতে আরও এক ঘন্টা।

    ৩) লুরুতে পাওয়া যায় কিনা জানি না, না হ'লে কয়েক প্যাক বীফ জার্কি (নানান ফ্লেভারের) নিয়ে আসতে পারো। ভালো টাকনা, মালের সঙ্গে।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৬ ১৯:১০339517
  • আমাদের বাড়িতে কুমড়ো তোলা হচ্ছে
  • Div0 | ১০ এপ্রিল ২০১৬ ১৮:২৪339516
  • * শিশু
  • Div0 | ১০ এপ্রিল ২০১৬ ১৮:২২339515
  • মিলিবাগের থেকে পরিত্রাণের জন্য এখানেই কেউ (মিঠুদি মনে হয়) একটা টোটকা বাতলেছিল সেটা বেশ কাজে এসেছে জবা, ম্যান্ডেভিলা আর পেটুনিয়ার ক্ষেত্রে। শুশু কুমড়োয় কাজে লাগবে কিনা জানি না তবে প্রয়োগ করে দেখা যেতেই পারে।

    ৫ এমএল নিম তেল কনসেন্ট্রেট ছোট এক চামচে সাধারণ লিক্যুইড ডিটারজেন্ট সাবান সমেত ৫০০ এমএল জলে ভালো করে ঝাঁকিয়ে গুলে ফেলুন। গোটা বস্তুটা একটা সমসত্ব দ্রবণে পরিণত হলে সেটা দু'লিটার জলে মেশান এবং স্প্রে করুন। বেশি পোকা হলে দু'সপ্তাহ পর আবার একবার। তবে এর মধ্যে গাছে জল দেওয়ার সময় পাতায় দেওয়া চলবে না।

    আর নইলে গাছে পরানোর জন্য বাচ্চা বাচ্চা মশারি পাওয়া যায়। শিশু কুমড়োদের মশারির মধ্যে রাখলে পোকা লাগার চান্স কম। তবে খুব সূক্ষ্ম পোকা হলে অন্য কথা।
  • sch | ১০ এপ্রিল ২০১৬ ১৮:১৫339514
  • পাই আপনার চাষের প্রচেষ্টা যদি কমিউনিটি ফার্মিন এর পার্ট হয় তাহলে এদের সাথে কথা বলে দেখতে পারেন
    http://www.swanirvar.in/help.php#sus
    নীলাংশু গায়েন বলে এক ভদ্রলোক এর কর্ণধার। সুন্দর বন অঞ্চলে চাষের ক্ষেত্রে এদের টিউটরিয়াল ক্লাস করে অনেকে বেশ উপকার পেয়েছেন নিজে দেখেছি।
  • pi | ১০ এপ্রিল ২০১৬ ১৭:৫৪339513
  • পোকা কামড়ায়। তারপর পচে যায়। মানে কামড়ানোর জায়গায় একটা ছোট ফুটো মতন হয়। তারপর কুমড়োটা কেমন পচে শুকিয়ে যায়। এটা এ অঞ্চলে সবারই হচ্ছে। এবার শীতে লাগানো কুমড়ো বলে কিনা কি পোকার কামড়ে, সেটা কেউই জানেনা।
  • pi | ১০ এপ্রিল ২০১৬ ১৭:৫১339512
  • মাচার কুমড়োতেই এগুলো হচ্ছে। বরং পাশের মাসিমার মাটিতে কুমড়ো এখনো অব্দি ঠিকঠাক বড় হয়ে কৈশোরে পড়ল। তাকে অবশ্য অনেক পাতাপুতি ঝোপঝাড়ে ঢাকা দিয়ে রাখা হয়েছে। মনে হয় দুষ্ট পোকাটা সন্ধান পায়নি। আমি আজ মাচায় ঝুলন্ত একটা কুমড়োশিশুর চারদিকে হলুদ পাতার বোরখা পরিয়ে দিয়ে এসেছি। দেখা যাক, পোকাকে চুক্কি দেওয়া যায় কিনা। অন্য একটাকে দিইনি। কন্ট্রোল। এক্ষপির রেজাল্টের জন্য আঙুল ক্রস করে বসে।
  • kc | ১০ এপ্রিল ২০১৬ ১৭:৪৭339511
  • কুমড়োকে মাটিতে টাচ করানো চলবেনা। ঝুলিয়ে রাখতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত