এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Byaang | ১১ এপ্রিল ২০১৬ ০৯:১৪339599
  • অ্যাঁ ওটা তোমার রেসিপি ছিল পামিতা?

    তবে যাই বল, ন্যাড়াবাবুর রেসিপিগুলো সব্সময় বেশ শর্ট্কাট ওয়ান পট রেসিপি হয়। বাটা-কাটা-কোটার ঝামেলাবিহীন রেসিপি।
  • sosen | ১১ এপ্রিল ২০১৬ ০৯:১৪339600
  • মুগডাল ভেজে ঘি গরমমশলা দিয়ে রান্না করলে তাতে টমেটো আর কড়াইশুঁটি দিই তো। এটাকে লোকে ঘটি কেনো বলছে?
  • শ্রী সদা | ১১ এপ্রিল ২০১৬ ০৯:১৩339598
  • অভ্যুদা, টাইলিনল কী হবে ? প্যারাসিটামল তো দেশে কিনতে পাওয়া যায় :O
    আর হ্যাঁ, বালিশ না হয় বুঝলাম কিন্তু ইঁট কেন ?
    তবে সত্যের খাতিরে বলতেই হয় আমি এক প্রাজ্ঞ ও ভূক্তভোগী বন্ধুর কথা শুনে একটি প্লাস্টিকের মগ এনেছিলাম মনে করে, আসার সময়। খুবই দূরদর্শী সিদ্ধান্ত ছিল সেটা, উপকার পেয়েছি তাই বলছি।
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০৯:১১339597
  • আইকিয়ার খাট একটু নীচু তার নীচে সুটকেস ঢোকাতে অসুবিধে হত বলে উঁচু করার জন্যে।
  • শ্রী সদা | ১১ এপ্রিল ২০১৬ ০৯:১০339596
  • অরণ্যদা, সানফ্রানসিসকো গেছিলাম একদিন। এই সপ্তাহে একদিন স্ট্যানফোর্ড দেখতে যাব আপিসের পরে।
  • Bhagidaar | ১১ এপ্রিল ২০১৬ ০৯:০৯339593
  • ইঁট কেন?
  • aranya | ১১ এপ্রিল ২০১৬ ০৯:০৯339594
  • হ্যাঁ: :-( @ভাগী
  • Paramita | ১১ এপ্রিল ২০১৬ ০৯:০৯339595
  • ব্যাঙকে সত্যের খাতিরে ২০০৭ বা ২০০৬ নাগাদ প্রথম সর্ষেতে পোকাশিতো মম প্রদত্ত "শটকাটের ভাত-ডাল-তরকারি"-র ডাল রেসিপিটা চেক করে দেখতে অনুরোধ করি। ঐটেকে ঘটিফাইজ করে মুগ ডাল টমাটম ফমাটম দিয়ে এখানে চালানো হল আর তাই রান্না করে আপনি গাগা!
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০৯:০৮339592
  • দেশ থেকে জিনিস আনা ও নিয়ে যাওয়ার ব্যাপারে আমাকে বিট করতে পারা কঠিন। আমি দেশ থেকে দুটো পাশবালিশ ও চারখানি ইঁট এনেছিলাম। আকা এবং রিমি সাক্ষী, বাড়ি এসে দেখে গেছে।
  • Bhagidaar | ১১ এপ্রিল ২০১৬ ০৯:০৭339591
  • অ্যামেরিকা থেকে শাড়ি নিয়ে গেছিলেন?
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০৯:০৬339590
  • হ্যাঁ রে টাইলিনল কিনলি না? ওটা তো মাস্ট ছিল রে :)
  • aranya | ১১ এপ্রিল ২০১৬ ০৯:০৫339589
  • আমি ছাত্রাবস্থায় মা এবং পাড়ার মাসীমা, কাকিমা-দের জন্য কি নেব ভেবে না পেয়ে শাড়ি নিয়ে গেছিলাম, ব্রিংগিং কোল টু নিউ কাসল
  • aranya | ১১ এপ্রিল ২০১৬ ০৯:০৩339588
  • নিভিয়া গুড আইডিয়া, মাতৃস্থানীয়ারা পছন্দ করেন
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০৯:০২339587
  • আপনারা কেউ বাচ্চাটিকে আইসক্রীম নিতে উৎসাহিত করলেন না দেখে বড় দুঃখু পেলাম।
  • aranya | ১১ এপ্রিল ২০১৬ ০৯:০১339586
  • সদা কিছু বেড়ানোর সময় পেলে?
  • শ্রী সদা | ১১ এপ্রিল ২০১৬ ০৮:৫৪339585
  • ফোর্জিদি, ভদ্রমহিলার পারফিউমের শখ নেই ঃ) টিশার্ট, টপ, স্টোল, ফ্রিজ ম্যাগনেট, চকোলেট, দু বোতল স্কচ এইসব যাচ্ছে তো ওনার অর্ডারেই।

    আর হ্যাঁ, অভ্যুদার পরামর্শ মেনে মা এর জন্যে একটা বড় নিভিয়ার কৌটো নিয়েছি।
  • Robu | ১১ এপ্রিল ২০১৬ ০৮:৫২339584
  • জুতো-ও স্টার্টাপ থেকে কিনছে ঃ-)
  • | ১১ এপ্রিল ২০১৬ ০৮:৫১339583
  • টমেটো দিয়ে ঘটিডাল খেয়ে আপনার কি খুব যোশ এসে গেছে?
  • Byaang | ১১ এপ্রিল ২০১৬ ০৮:৪৬339582
  • অভ্যুর কাছাকাছি যারা আছেন, তাদের সব্বাইকে সনির্বন্ধ অনুরোধ, দয়া করে অভ্যুকে একটু পেটান।
  • শ্রী সদা | ১১ এপ্রিল ২০১৬ ০৮:৩৬339581
  • সবাইকে ধন্যবাদ কেনাকাটার সাজেশন দেওয়ার জন্যে ঃ)
    আজকে ওয়ালমার্টে গেছিলাম। জামাকাপড় ইঃ বাদে Lindt ডার্ক চকোলেটের বড় বার কিনলাম পাঁচটা, Ghirardelli চকোলেটের পাঁচমেশালি ব্যাগ নিলাম দুটো, আর হ্যাঁ, জুতো। স্টার্টার নামে একটা কোম্পানীর ইউ এস ১৩ সাইজের এক জোড়া শু কিনেছি, পরে দেখলাম, বোধয় গত দশ-বারো বছরে (মানে যখন থেকে হোপফুলি পা এর সাইজ বাড়া বন্ধ হয়েছে) এই প্রথম ঠিকঠাক সাইজের জুতো পরলাম। ঠ্যাং দুটো যেন ধন্যবাদ জানালো। সেই পিকু সিনেমার ভাস্কর ব্যানার্জী জীবনের শেষ প্রাতঃকৃত্য সেরে বেরিয়ে যেমন বলেছিলেন - "ওফ, লাইক নেভার বিফোর" - আমার ও সেইরকম বলতে ইচ্ছে করছিল। অদ্ভূত আনন্দ হচ্ছে। ব্যাগে জায়গা নিয়ে চাপ না থাকলে এই শু আরো এক জোড়া কিনে নিতাম।
  • bhagidaar | ১১ এপ্রিল ২০১৬ ০৮:৩৫339580
  • আমার স্নোবুট মেরেলের
  • aranya | ১১ এপ্রিল ২০১৬ ০৮:৩২339579
  • পাই, তোমার সব্জি বাগানের সম্ভার বড় ভাল লাগল। ঐ রকম একটা বাগান থাকলে বেশ মাটির কাছাকাছি ফিলিং হয়
  • pi | ১১ এপ্রিল ২০১৬ ০৮:২১339578
  • কী জট পেকে গেছে ! এমনিতেই জটিল ইস্যু, কিন্তু তাও তো লোকজন সেটা ম্যানেজ করে মিলেমিশেই ছিল।

    এটা পড়ছিলাম।
    'Away from from the cameras, The Indian Express spoke to many students, Kashmiri and non-Kashmiri, and found that they all spoke of a time not that long ago when they were conscious they were different from each other culturally and politically, but knew how to manage these differences, and even bonded in solidarity — as in the 2014 floods.

    http://indianexpress.com/article/india/india-news-india/once-upon-a-time-at-nit-in-srinagar-not-too-long-ago/
  • b | ১১ এপ্রিল ২০১৬ ০৮:০৮339577
  • উদিকে *নুপম খেরকে কাল শ্রীনগর এন আই টি ক্যাম্পাসে যেতে দ্যায় নি।
  • 4z | ১১ এপ্রিল ২০১৬ ০৮:০২339576
  • Saucony বা New Balance এর জুতোও দেখতে পারিস সদা, নাইকির থেকে কোন অংশে কম নয়। আর স্পেশাল সামওয়ানের জন্য Thierry Mugler এর Angel পারফিউম।
  • | ১১ এপ্রিল ২০১৬ ০৭:৪৯339575
  • না অভ্যু,কাল শুনবো। আজ সারাবিকেল পাশ্চাত্যসঙ্গীত/বাদ্যের ধাক্কায় কাবু।মাথা আর কানের মধ্যে এখনো সেসবই বাজছে।
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০৭:৩৯339574
  • ও মিঠুদি, সুবিদাদুর ব্রহ্মসঙ্গীতটা শুনলে?

    আর আমি মেরেল বলে একটা কোম্পানীর জুতো কিনি (http://www.merrell.com/US/en/home?CID=MAR-merrell%20shoe-e-Brand) সেও বেশ ভালো। তবে ইউরোপে বোধ হয় এদের কালেক্শন বেশি
  • | ১১ এপ্রিল ২০১৬ ০৭:৩৫339573
  • স্কেচার্সের জুতো কিনো, নাইকির চে ঢের ভালো।আজকাল জুতো না রামধনের গাধা বোঝা যায় না- এত বিচিত্র রংএর বাহার,দেখলে ভয় লাগে।
    ঘোতন ছোট থাকতে একবার এক বিশাল( কস্টকো থেকে) হ্যান্ড স্যানিটাইজার কিনে কী চিত্তির! সে বাক্স উলঢাল করে পরীক্ষা করে তার মধ্যে একটা 'দুঃখিত কিন্তু চেক করিতে হইলো' বানী সম্বলিত কাগজ ভরে দিয়েছিলো। এখন হলে বোধহয় কষ্ট না করে প্রথমেই ছুঁড়ে ফেলে দিত। ব্লিচ, ক্লিনার থেকে শত হস্ত দূরে থাকাই ভালো।
    মহিলাদের জন্যে সবচে সেফ উপহার হল ব্যাগ, ঘড়ি,পারফিউম। বন্ধুনীর জন্যে পোশাক কেনার( ড্রেস) দুঃসাহস না দেখানো ই ভালোঃ)
  • S | ১১ এপ্রিল ২০১৬ ০৭:০২339572
  • ভালো সলিউশন।
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ০৬:৫৭339571
  • আচ্ছা S, ভেবে দেখলাম আপনার দ্বিতীয় প্রবলেমটা Rএ খুব সহজে করা যায়। শুরুতে একটা জিরো ভেক্টর নিয়ে আরম্ভ করলে আর তারপর এক, দুই, তিন,... স্থানগুলো ভরতে থাকলে sum(x) লিখলেই চলবে।
    N = 10
    x = vector(length=N)
    for (i in 1:(N-1)){x[i] = runif(1)*(1-sum(x))}
    x[N] = 1-sum(x)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত